আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে রেজাউল করিমের শক্তি প্রদর্শন

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
৮ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল শোডাউনের মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।

রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রঙিন ব্যানার-ফেস্টুন, শ্লোগান আর হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে উপজেলা সংলগ্ন শহীদুল্লাহ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় এক জনসভা।

সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর। প্রধান অতিথি অধ্যাপক রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবসময় পাশে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু প্রমুখ।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution