Category: ‌শিক্ষা

  • সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি পালন

    সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি পালন

    নিউজ সোনারগাঁ : ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও সরকারি কলেজে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, সোনারগাঁও সরকারি কলেজ ইউনিটের ব্যানারে কলেজের শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নেন। বেলা ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সাইদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বদিউজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, গার্হস্থ্য অর্থনীতি বিভাগের খন্দকার দিল আফরোজ, ইংরেজি বিভাগের প্রভাষক আইনুল হাকিম, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিলুফা ইয়াসমিন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এলিজা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নীগার আক্তার, পদর্শক মো. শামছুল হকসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

    বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও বর্ধিত করা হবে।

    উল্লেখ্য, হামলার ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের সব কলেজের নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করে। ফলে সেদিন সরকারি ও বেসরকারি কোনো কলেজেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

  • সাদিপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ অক্টোবর

    সাদিপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ অক্টোবর

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের শেষ তারিখ ১২ অক্টোবর, যাচাই-বাছাই ১৩ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
    এই নির্বাচনে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্যসহ মোট কয়েকটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৬৩৪ জন

    সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল আজিজ বলেন, “সরকারি নিয়মনীতি মেনে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী যে কোনো অভিভাবক প্রার্থী হতে পারবেন— এতে কোনো বাধা নেই।”

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজালাল জানান, “উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। তার নির্দেশনা অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আমরা নিরলসভাবে কাজ করছি। অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করছি।

  • বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমাদের পথপ্রদর্শকদের স্মরণে

    বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমাদের পথপ্রদর্শকদের স্মরণে

    শিক্ষক—এই একটি শব্দের মাঝেই লুকিয়ে রয়েছে সমাজ, সভ্যতা ও একটি জাতির ভবিষ্যৎ। শিক্ষক শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দান করেন না, তারা একটি শিশু মনকে গড়ে তোলেন আদর্শ মানুষ হিসেবে, চিনিয়ে দেন জীবনের উদ্দেশ্য, ন্যায়-অন্যায়ের পার্থক্য এবং সত্যিকার সাফল্যের পথ। আর আজ, বিশ্ব শিক্ষক দিবসে, আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি আমার জীবনের সেইসব আলোকবর্তিকা, যাদের আদর, শাসন, ভালোবাসা ও দিকনির্দেশনায় আমি মানুষ হতে পেরেছি।

    আমার প্রাথমিক শিক্ষা জীবনের প্রথম ভিত্তি গড়ে উঠেছিল সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে ছিলেন শ্রদ্ধেয় মোসলে উদ্দিন স্যার, মোঃ আব্দুল কাদির স্যার ও কাসেম স্যার—যারা শুধু পাঠদানের মাঝেই সীমাবদ্ধ ছিলেন না, আমাদের শাসন করতেন পিতৃসুলভ ভালবাসায়, শেখাতেন শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধ। তখন হয়তো বুঝতাম না, কিন্তু আজ বুঝি—তাদের কঠোরতা ছিল আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ভিত গঠনের অংশ। মোসলে উদ্দিন স্যারের আদর আজও যেন আমার পিঠে লেগে আছে। কাদির স্যার ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার আগে আমাদের জন্য কঠোর অনুশাসনের দেয়াল তৈরি করেছিলেন যেন আমরা ব্যর্থ না হই।

    এরপর জীবনের আরেক ধাপে পা রাখি সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ে, যেখানে পেয়েছি আরো কিছু অসাধারণ শিক্ষক: আলী আহম্মদ স্যার, নূরুল আমিন হুজুর, আশেক স্যার, কামাল স্যার, আবদুর রশিদ স্যার, হারেস স্যার ও আজিজুল হক স্যার। তারা ছিলেন শিক্ষা ও চরিত্র গঠনের প্রকৃত কারিগর। প্রধান শিক্ষক হিসাবে আলী আহম্মদ স্যারের দীর্ঘদিনের ত্যাগ ও অসামান্য শ্রমের ফসল আজকের সনমান্দী হাছান খান উচ্চবিদ্যালয়। নূরুল আমিন হুজুরের ধর্মীয় শিক্ষা, আশেক স্যারের গল্পবলার ভঙ্গিমা এবং কামাল স্যার, হারেস স্যার আজিজুল হক স্যারের কঠোর নিয়মশৃঙ্খলা—এই সবই আমাকে একজন পরিপূর্ণ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলেছিল। হিসাব বিজ্ঞানের শিক্ষক আবদুর রশিদ স্যারের অপার স্নেহ ও অনুপ্রেরণা ম্যাজিক মতো মনে হত। মাত্র এক সপ্তাহ সারের সান্নিধ্যে এসে একটি বিষয়ে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলাম । আরজু স্যারের গোটা গোটা সুন্দর হাতের লেখা ৭ম শ্রেনিতে পড়ুয়া আমার হৃদয়ে ঝড় তুলে দিয়েছিল।

    উচ্চশিক্ষার পথে পা রাখার পর যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই, তখন পরিচিত হই নতুন ধরনের শিক্ষকতার সঙ্গে। দার্শনিক ও জ্ঞানতাপস সরদার ফজলুল করিম স্যার, ড. বজলুর রহমান খান স্যার, ড. আতাউর রহমান খান স্যার, ড. এনামুল হক খান স্যার, ড. শিরিন আক্তার ম্যাম, ড. তাইবুল হাসান খান স্যার, ড. এহতেশাম স্যার, লুৎফুল হাই জামী স্যার, ড. একেএম শাহনেওয়াজ স্যার ও আতিকুর রহমান স্যার—তাঁরা শুধু বিষয়বস্তুর ভেতরে সীমাবদ্ধ ছিলেন না, তাঁরা আমাদের শেখাতেন বিশ্লেষণ, ভাবনা, যুক্তি এবং জীবনদর্শন। সরদার ফজলুল করিম স্যারের দার্শনিক চিন্তাভাবনা আজও আমাকে ভাবতে শেখায়। তাইবুল হাসান খানের যুক্তিবাদী শিক্ষা ও ল্যুৎফুল হাই জামি স্যার, আতিকুর রহমান স্যারের বাস্তবতাবোধ আমার চিন্তার জগতে আলো ছড়িয়েছে।

    বিশ্ব শিক্ষক দিবস কেবল একটি দিন নয়; এটি একটি উপলক্ষ, যখন আমরা হৃদয়ের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই সেই মানুষগুলোকে, যাঁরা নিঃস্বার্থভাবে আমাদের আলোকিত করেছেন।

    শিক্ষকের প্রতি শ্রদ্ধা একটি জাতির বুদ্ধিবৃত্তিক ও নৈতিক উন্নতির সূচক। আসুন, আজকের এই দিনে আমরা সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নিজেদেরও আরও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলি।

    এই শিক্ষকগণই আমাদের সমাজের মূল স্তম্ভ। একজন প্রকৃত শিক্ষক নিজেকে বিলিয়ে দেন, ছাত্রের চোখে স্বপ্ন বুনে দেন, আর জীবনের প্রতিটি বাঁকে অনুপ্রেরণার বাতি জ্বালিয়ে দেন।

    আজ এই দিনটিতে আমরা প্রতিজ্ঞা করি—তাঁদের শিক্ষা, আদর্শ ও মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে আমরা হবো আলোর বাহক। আর ভবিষ্যত প্রজন্মের মাঝেও সেই শিক্ষার আলো ছড়িয়ে দেবো, যেমনটা তারা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন।

    🖊️ মাহফুজুল ইসলাম হায়দার, সহকারী অধ্যাপক, সোনারগাঁও সরকারি কলেজ।

  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই- প্রিন্সিপাল ড. ইকবাল

    ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই- প্রিন্সিপাল ড. ইকবাল

    নিউজ সোনারগাঁ : ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানযীমুল উম্মা পরিবার, অভিভাবক, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বাসীসহ দেশবাসীকে আল কোরআনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান, প্রিন্সিপাল ড. মো.ইকবাল হোসেন ভূঁইয়া- প্রিন্সিপাল সোনারগাঁ আইডিয়াল কলেজ ও মাননীয় সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ-৩, (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ)।

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাংরোডে গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরবেলা তানযীমুল উম্মাহ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ এর দ্বিতীয় অধিবেশনে
    প্রধান অতিথি হিসেবে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া এ কথা বলেন।

    তার আগে প্রথম অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মাদ ইকবাল, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক জনাব হযরত মাওলানা শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ।খতিব সুবহানবাগ জামে মসজিদ ঢাকা-আলোচক (এ.টি.এন বাংলা)। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কবির হোসেন প্রিন্সিপাল তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখা।

    এ সময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোহাম্মাহ আসলাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আসাদুজ্জামান – অভিভাবক সদস্য তানযীমুল উম্মাহ মাদরাসা ও সেক্রেটারি সোনারগাঁ দক্ষিণ জামায়াত।

    আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মু. রিদওয়ানুর রহমান, শাখা সহকারী মো. কুতুবুদ্দিন, বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ ও শিক্ষার্থীগণ।

  • সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার বিকেলে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এবং প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মেম্বার।
    সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি নাজমা সুলতানা। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতি ছয় শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান শেষে অতিথিরা বৃক্ষের চারা বিতরণ করেন।
  • সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশীদ

    সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশীদ

    নিউজ সোনারগাঁ : সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেছেন, “নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে সহিংসতা হলে সেটি ভঙ্গুর হয়ে পড়বে। তাই পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগণকেও সরকারের পাশে দাঁড়িয়ে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।”

    শনিবার দুপুরে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৯৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

    শারমীন এস মুরশীদ আরও বলেন, “দীর্ঘ ১৬ বছরের অনিয়ম ও দুর্নীতি এক বছরে দূর করা সম্ভব নয়। তবে নতুন বাংলাদেশ গড়তে শিশু ও নারীদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে কাজ করছে। অভিভাবকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।”

    তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সন্তানদের সঠিক পথে গড়ে তুলতে হবে, নইলে আমরা বিশ্বের কাছে পিছিয়ে পড়ব।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান, ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

  • শুধু পড়াশোনা জানলেই চলবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সোনারগাঁয়ে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

    শুধু পড়াশোনা জানলেই চলবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সোনারগাঁয়ে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

    নিউজ সোনারগাঁ : শুধু পড়াশোনা জানলেই চলবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সীমাবদ্ধতা আছে থাকবে। তবে এখান থেকেই আমাদের নতুন দিগন্ত সৃষ্টি করতে হবে। আমি আমার ক্ষুদ্র প্রয়াস দিয়ে সোনারগাঁয়ে মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের (সংযুক্ত) সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের গতকাল শনিবার সকালে সোনারগাঁয়ের জি আর ইন্সটিটিউট এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষ সঙ্গে মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন ।
    সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শায়লা নাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজারিয়া কলিমুল্লা কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানী।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ডেমরা কলেজের প্রিন্সিপাল ডঃ নুরে আলম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির। এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল ৩৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সংঘের যুগ্ম-সম্পাদক একে লুৎফুল কবির, সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবুবকর সিদ্দিক মোল্লা, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেন আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ ছোলাইমান খন্দকার, এডভোকেট আমির হোসেন, ব্যাংকার জুলহাস উদ্দিন, সোনারগাঁ সংঘের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম শাহীন সহ-প্রচার সম্পাদক দেওয়ান সামছুর রহমান, দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, সদস্য,অধ্যাপক মাহফুজুল হায়দার, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, মজিবুর রহমান, মেজর হামিদা আক্তার, মাহবুব, জিআর ইন্সটিটিউটের সভাপতি তুহিন মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সংঘের সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক।
    এর আগে সকালে সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডা. গাজী জাহাঙ্গীর। এ পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ আহমেদুল কবির মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁ সংঘের সহসভাপতি কাজী আলমগীর এবং সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন।

  • সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

    সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।
    এসময় তিনি শ্রেণি কক্ষে পাঠদানের বিভিন্ন কৌশল ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির সাথে বাংলাদেশের শিক্ষা পদ্ধতির পার্থক্য তুলে ধরেন। কিভাবে পাঠদানকে আরো বেশি যুগোপযোগী করা যায় এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে পাঠদানে আগ্রহী হয়ে ওঠে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কর্মকৌশল নিয়ে শিক্ষকদের সাথে মত বিনিময় করেন।
    সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মো. তুহিন মাহমুদের উদ্যোগে এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
    শিক্ষণ কার্যক্রমে এডহক কমিটির সভাপতি ও এনসিপির কেন্দ্রীয় নেতা মো. তুহিন মাহমুদ বলেন, সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশনের শিক্ষকদের পাঠদানের মান বৃদ্ধি করার জন্যই মূলত এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ ধরেনের কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করিএ কার্যক্রমের মাধ্যমে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনের শিক্ষার মান উন্নয়ন হবে।
    এ সময় সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. তুহিন মাহমুদ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি এখলাছুর রহমান, কলেজ শাখার শিফট ইনচার্জ সহকারী অধ্যাপক মো. নূরুল হক, স্কুল শাখার শিফট ইনচার্জ অলক কুমার সাহা ও কলেজ শাখার সহকারী অধ্যাপক শফিকুল ইসলামসহ স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষকবৃন্দ।

     

  • সোনারগাঁ জি. আর স্কুলের হারনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি….তুহিন মাহমুদ

    সোনারগাঁ জি. আর স্কুলের হারনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি….তুহিন মাহমুদ

    নিউজ সোনারগাঁ: ১২৫ বছরের পুরনো সোনারগাঁয়ের অন্যতম বিদ্যাপীঠ সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদ।
    গতকাল মঙ্গলবার সকালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ তিনি কথা বলেন।
    তিনি আরো বলেন সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের শিক্ষার মান বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। অভিভাবক, এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থী সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ স্কুলের শিক্ষার মান বৃদ্ধি করা সম্ভব হবে ইনশাল্লাহ।
    সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গভর্ণিংবডির সদস্য মো.মোরছালীন ও এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মো. এখলাছুর রহমান।
    অনুষ্ঠানে আগত অভিভাবকরা শিক্ষার মান উন্নয়নে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
    পরে প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে শাখা ভিত্তিক প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীদেরকে
    ক্রেস্ট প্রদান করা হয়।

  • মাইলস্টোনে নিহতদের স্মরণে সোনারগাঁয়ে দোয়া ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

    মাইলস্টোনে নিহতদের স্মরণে সোনারগাঁয়ে দোয়া ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

    নিউজ সোনানগাঁ: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় বিদ্যালয়টির ২৭ জন নিহতের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া মাহফিল ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে এ দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভণিংবডির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গভর্ণিংবডির সদস্য মো.মোরছালিন, সোনারগাঁ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, জানে আলম দিপু, সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান,কৃতি শিক্ষার্থী মেহনাজ আক্তার মীম, মো. মুছা, মো. মৃদুল হাসনাত মিরাজ, ফাবিহা জাহান ও নাবিলা আক্তার।

    অনুষ্ঠান শেষে সোনারগাঁয়ের ২৬টি মাধ্যমিক স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ২০৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

  • সোনারগাঁয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৪.৮১%

    সোনারগাঁয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৪.৮১%

    নিউজ সোনারগাঁ: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৪.৮১%। পাশাপাশি মাদ্রাসা ও দাখিল শিক্ষার্থীদের ফলাফল ছিল তুলনামূলকভাবে ভালো, যেখানে পাশের হার ৭৩.২৬%।

    সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৩ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৪৫৯ জন উত্তীর্ণ হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

    অন্যদিকে, উপজেলার ১০টি মাদ্রাসা থেকে এবারের দাখিল (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩০৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী।

    সোনারগাঁয়ে শিক্ষার মান দিন দিন উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল রয়েছে।

  • সোনারগাঁ জি আর স্কুলে মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশি তৎপরতা জোরদার

    সোনারগাঁ জি আর স্কুলে মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশি তৎপরতা জোরদার

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সোনারগাঁ থানা পুলিশের একটি দল প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

    পুলিশ সদস্যরা স্কুল ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অযৌক্তিকভাবে অবস্থান করা বহিরাগতদের ব্যাপারে সতর্ক করেন এবং মাদক ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

    সম্প্রতি স্কুল অভ্যন্তরে রাতের বেলায় মাদকসেবীদের কর্মকাণ্ডে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।

    প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি তুহিন মাহমুদের উদ্যোগে এই পুলিশি টহলের ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, “সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কোনো ধরনের মাদক সেবন বা ইভটিজিং মেনে নেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষায় পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। কোনো বহিরাগত অকারণে স্কুলের সামনে অবস্থান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্কুল বন্ধ থাকা অবস্থায় কেউ প্রতিষ্ঠানে ঢুকে মাদক সেবন বা অন্য কোনো আইনবিরোধী কার্যকলাপ করলে তাদেরও কঠোরভাবে দমন করা হবে।”

    সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ দল নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টহল অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

    সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী হঠাৎ  শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে যায়। পরে শিক্ষাকরা তাদেরকে প্রাথমিক চিকিসা দেয়ার চেষ্টা করে। এ সময় তাদের প্রচন্ড শ^াস কষ্ট শুরু হলে শিক্ষকরা দুজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দুপুরের দিকে দশম শ্রেণিতে একই রকম ভাবে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ে ভীড় করতে শুরু করে। এক পর্যায়ে অসুস্থ শিক্ষার্থীদেরকে  স্থানীয় হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ৮ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিদেরকে বিভিন্ন স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- আকসারা, তাইয়েবা, তারিকা করিম, রাজিয়া, হাফসা, লিজা ও সাদিয়া। বাকিদের নাম জানা যায়নি।
    শিক্ষার্থীরা জানায়, সোমবার শিক্ষার্থীরা স্কুলে আসার পর ক্লাস চলাকালীন ষষ্ঠ ও সপ্তম  শ্রেণির দুই শিক্ষার্থী প্রথমে অসুস্থ হয়। পরে দশম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থী একের পর এক অসুস্থ হতে থাকে। এতে পুরো স্কুলে আতংক ছড়িয়ে পরে।
    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ক্লাস চলাকালীন প্রথমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর শ^াস কষ্ট শুরু হয়। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বিদ্যালয়ের দশম শ্রেণিতে একই ভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে। কি কারণে এভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরেছে তার কোন কারণ জানা নেই বলে তিনি জানান।
    দশম শ্রেণির অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক দুলাল মিয়া জানান, তার ভাস্তি বিদ্যালয়ে ক্লাস করার সময় হঠাৎ করে শ^াস কষ্টে আক্রান্ত হয়। খবর পেয়ে তাকে বিদ্যালয় থেকে হাসপাতালে নিয়ে গেলে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক জানিয়েছেন কোন ধরনের ভীতির কারণে শিক্ষার্থীদের এমন অসুস্থতা হতে পারে।
    সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বলেন, সকাল ১১টার দিকে প্রথমে দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুরের দিকে আরো ৬জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের সাবার মধ্যে একই ধরনের উপসর্গ দেখা যায়। সবাই প্রচন্ড শ্বাস কষ্টে আক্রান্ত ছিল। তাদের অবস্থার অবনতি দেখে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই অসুস্থতার ঘটনা ঘটেছে এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

     

  • সোনারগাঁ কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচনে বিএনপি প্যানেলের জয়

    সোনারগাঁ কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচনে বিএনপি প্যানেলের জয়

     

    সোনারগাঁয়ে ২৭ বছর পর কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচন, বিএনপি প্যানেলের জয়

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসায় দীর্ঘ ২৭ বছর পর গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।

    নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় অর্জন করে। ব্যালট নং ৫-এর প্রার্থী আনসার আলী সর্বোচ্চ ১৮৩ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ব্যালট নং ২-এর প্রার্থী সানাউল্লাহ ১৫৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান এবং ব্যালট নং ৩-এর প্রার্থী নজরুল ইসলাম ১৩৭ ভোট পেয়ে তৃতীয় হন। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনির হোসেন ৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

    নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সদস্যরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “দীর্ঘ ২৭ বছর পর এ মাদরাসায় একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে পেরে আনন্দিত হয়েছেন। বিএনপি প্যানেলের বিজয় প্রমাণ করে জনগণ এখনো দলের প্রতি আস্থাশীল। আমি নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানাই এবং আশা করি, তারা মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”

    নবনির্বাচিত সদস্যরা জানান, “এই নির্বাচনে অংশগ্রহণ ছিল এক আনন্দঘন অভিজ্ঞতা। ভোটারদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। মাদরাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমরা সকলে একসাথে কাজ করে যাবো।”

  • সোনারগাঁয়ে নিজের অপকর্ম ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করলেন প্রধান শিক্ষক

    সোনারগাঁয়ে নিজের অপকর্ম ঢাকতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করলেন প্রধান শিক্ষক

    নিজস্ব প্রতিবেদক:
    সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের চাপ থেকে বাঁচতে তিনি কোমলমতি শিক্ষার্থীদের উস্কে দিয়ে ক্লাস চলাকালীন সময়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত বিরোধের জেরে স্থানীয় ব্যবসায়ী আলমাসকে ‘কুখ্যাত সন্ত্রাসী’ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের হাতে ব্যানার ধরিয়ে দেন তিনি।

    প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তার অনৈতিক কুপ্রস্তাব দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারগাঁ থানায়। এছাড়াও বিদ্যালয়ের নানা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।

    সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষকের পদ ধরে রেখেছেন জাহাঙ্গীর আলম। এখন নতুন কৌশল হিসেবে নিজের অপকর্ম আড়াল করতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সাজানো মানববন্ধন করে যাচ্ছেন তিনি। গনমাধ্যমে তার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে থাকেন।

    এ বিষয়ে জানতে চাইলে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান লিটন বলেন, “বিলকিস আক্তার থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে কে দোষী।”

    তবে নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

  • সোনারগাঁয়ে প্রফেসর ইসলামিক আইডিয়ার স্কুলে নবীন বরণ

    সোনারগাঁয়ে প্রফেসর ইসলামিক আইডিয়ার স্কুলে নবীন বরণ

    সোনারগাঁ উপজেলা পৌরসভায় প্রফেসর ইসলামিক আইডিয়াল স্কুলের নবীন বরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টার সময় পৌরসভার দৈলেরবাগ এলাকায় কোমলমতি শিশুদের নিয়ে প্রফেসর ইসলামিক আইডিয়াল স্কুলের নবীন বরণ বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

    কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহযোগী অধ্যাপক ও প্রফেসর ইসলামিক আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মাদ আবু তাহের সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের শিক্ষক মজিবুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভা বিএনপি সভাপতি শারজাহান মেম্বার, পৌরসভা বিএনপি সাবেক সাধারন সম্পাদক হুমায়ন কবির রফিক।

    এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, কামরুল হাসান কাজল এবং অত্র প্রফেসর ইসলামিক আইডিয়াল স্কুলের শিক্ষক ও শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।