Category: শিক্ষা
-

ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিকের শিক্ষক নিয়োগে কমিটি গঠন
ডিপ্লোমা প্রকৌশলীদের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোধারীরা কোথাও ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা বা চাকরিরত থাকলে তাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ডিপ্লোমাধারীদের বিএসসি (পাস) সমমান দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কারিগরি) আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-২), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবি), ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)। কমিটির সদস্য সচিব থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব।কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি জরুরিভিত্তিতে সভা করে ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যারা দুই বছর বা এর বেশি সময় কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা কর্মের অভিজ্ঞতা রয়েছে তাদের বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রণয়ন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর দাখিল করবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। -

মাতৃভাষা রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন বিরাট কন্ঠস্বর: প্রধান তথ্য কমিশনার মোহম্মদ জমির
সাবেক রাষ্ট্রদুত এবং প্রধান তথ্য কমিশনার মোহম্মদ জমির বলেন, মাতৃভাষায় রক্ষায় বঙ্গবন্ধু ছিলেন বিরাট কন্ঠস্বর। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে এই দেশকে পিছনে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র রচিত হয়েছিলো,তা সফল হয়নি। ১৯৭৪ সালের ৮ জানুয়ারী বঙ্গবন্ধু যখন লন্ডন পৌছলেন তখন আমার সাথে সাক্ষাত হয়। আমি এবং আমার স্ত্রী দুজনেই লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে ছিলাম। বঙ্গবন্ধু আমাকে জিজ্ঞেস করলেন এখানেই থাকবি, নাকি দেশে যাবি? তখন লন্ডনে নিযুক্ত কনসল জেনারেল রেজাউল ইসলামকে ডেকে বললেন ওদের দু’জনকে টিকেট কিনে দাও। তখন রেজাউল ইসলাম বললেন, স্যার উনারা তো লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন,বাংলাদেশ সরকারের সাথে তাদের কোন সর্ম্পক নাই। তখন বঙ্গবন্ধু বলেছিলেন আমি বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে নির্দেশ দিলাম, জমিরকে সিভিল সার্জন ফরেন এফেয়ার্সে নিয়োগ দাও। বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, তুই দেশে ফিরে ভারত ডেস্কে পররাষ্ট্র মন্ত্রনালয়ে থাকবি। তখনও ভারতের রাষ্ট্রদুত নিয়োগ হয়নি। ভারতের হাইকমিশন ছিলো ধানমন্ডিতে। শরনার্থীরা আমার কাছে এসেছিলো তাদের বেদখল হয়ে যাওয়া জমি ও সম্পদ ফিরিয়ে দিতে। আমি বলেছিলাম এটা স্বাধীন দেশ, আইনের আশ্রয় নেন। থানায় যান, জিডি করেন।আমার উপর ক্ষুব্ধ হয়ে শরনার্থীরা বঙ্গবন্ধুর কাছে যান, সেখানে বঙ্গবন্ধু সাফ জানিয়ে দেন,জমির যা বলেছে সেটাই সত্য।এটা স্বাধীন দেশ।স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অনেক সহযোগীতা করেছে।এই জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে এ দেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহারের জন্য ইন্দিরা গান্ধিকে আহবান করেন। তখন পাকিস্তান বলেছিলো বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিনত হবে। কিসিঞ্জারের কারনে যখন আমেরিকা আমাদের স্বীকৃতি দিচ্ছিলোনা,তখন কনসল জেনারেলকে ডেকে বঙ্গবন্ধু বলেছিলেন হয় স্বীকৃতী দেন না হয় গো ব্যাক উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ। ’৭৪ সালে সৌদি যুবরাজ পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোকে বলে পাঠিয়েছিলেন বাংলাদেশের ব্যাপারে আপনারা আমাদের ভুল বুঝিয়েছেন। বাংলাদেশকে ওআইসিতে দাওয়াত করুন।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেওভোগ ভুইয়ার-বাগ এলাকার বিদ্যা নিকেতন স্কুল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি মোহম্মদ জমির এইসব কথা বলেন।স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,বিশেষ অতিথি বাংলাদেশ ডেপুটি এর্টনী জেনারেল অ্যাডঃ মোতাহার হোসেন সাজু,সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক আ্যডঃ এ এম আমিনউদ্দিন আহমেদ,স্কুল ট্রাষ্টি বোর্ডের সদস্য দেলোয়ার হোসেন চুন্নু,মোয়াজ্জেম হোসেন সোহেল এবং স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
আলোচনা সভা শেষে আবৃত্তি, হাতের লেখা এবং চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি। এরপর মুক্তিযুদ্ধের উপর চলচিত্র প্রদর্শন করা হয়।#
-

মর্গ্যান স্কুল এন্ড কলেজকে বহুতল ভবন নির্মানের জন্য সেলিম ওসমানের ৩ কোটি টাকার অনুদান
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান স্কুল এন্ড কলেজে বেগম ফজিলাতুনেচ্ছা মুজিবের নামে বহুতল ভবন নির্মানের জন্য ব্যক্তিগত তহবিল থেকে তিন কোটি টাকার চেক হস্তান্তর করেছেন সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। মঙ্গলবার (১৪আগষ্ট) সকালে মগ্যান স্কুলে জিপিএ-পাচঁ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক হস্তান্তর করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ অশোক কুমার সাহা, পরিচালনা কমিটির সদন্য আহসান হাবিবসহ বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, আগষ্ট মাস শোকের মাস। এই শোকের মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ভবনটি বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে নামকরণের দাবি করেছেন। তাই এই মাসে ভবন নির্মানের জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে তিন কোটি টাকা প্রদান করা হলো। তিনি নারায়ণগঞ্জের সকল রাজনীতিবিদ, সংসদ সদস্য ও মেয়রসহ জনপ্রতিনিধিদের একটি প্লাটফমের্ আসার আহবান জানিয়ে বলেন, আমার সবাই যদি এক টেবিলে বসে আলোচনায় বসতে পারি তবে নারায়ণগঞ্জের যে কোন সমস্য দ্রুত সমাধান করা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে দুপুরে নগরীর নিতাইগঞ্জে মহানগর শ্রমিকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৩তম শহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন। মাহফিলের সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না।#
-

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা গ্রহন করছে ৯শ’ শিক্ষার্থী
বন্দরে ৪৯নং সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা গ্রহন করছে। ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদের উপর ছাদ থেকে প্লাষ্টার খসে পরলেও কোন পদক্ষেপ নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। যে কোন সময় শিক্ষার্থীরা ভবন ধ্বংষের মত ভয়াবহ দুর্ঘটনার কবলে পরতে পারে। এই ভবনটির মধ্যে ৯শ’ শিক্ষার্থীর হুমকির মধ্যে শিক্ষা গ্রহন করছে। শিক্ষকরা জানান তারা আতংকের মধ্যে শিক্ষা দান করছে বলে।
এব্যপারে শিক্ষিকা শামীমা আক্তার জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাক্ষন একটা আতংকের মধ্যে থাকি কখন যেন প্লাষ্টার মাথার উপর খষে পরে। এই ভবনের এত দুর অবস্থা যে কোন সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে ৪৯নং সরকারি বালক প্রথামিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন জানান, বিদ্যালয়টি অত্যন্ত ঝুকির মধ্যে রয়েছে। আমি প্রধান শিক্ষককে নতুন ভবনের জন্য আবেদন করতে অনেক আগেই বলে দিয়েছি। তিনি আবেদন করছে কিনা বলতে পারছি না।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, দীর্ঘ দিন যাবত স্কুল ভবনটি ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। আমি ইতিমধ্যে নতুন ভবনের জন্য আবেদন করেছি ।
এব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী জানান, অতি দ্রুত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহন করা হবে।#
-

শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ মিজানুর রহমান
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বন্দরের মদনপুরে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান। ৩১ জুলাই ২০১৮ নারায়ণগঞ্জ ক্লাবে জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম তার হাতে সম্মানসূচক ক্রেষ্ট ও সনদ তুলে দেন।
মিজানুর রহমান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কেরনখাল গ্রামের আলহাজ্ব আবদুল মিয়া মাষ্টারের বড় ছেলে । বর্তমানে তিনি নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ সাফল্যে তিনি তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের নিকট দোয়া কামনা করেছেন। তার এ সাফল্যের খবরে কলেজের গভর্নিং বডির সদস্য, কলেজের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, নিয়োজিত কর্মকর্তা কর্মচারী সহ সকল শ্রেণীর শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন এবং তার সর্বাঙ্গিন সফলতা কামনা করেছেন।#
-

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০১৮-২০১৯ অর্থ বছরে ৭১৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন কোন কররোপ না করেই ২০১৮-২০১৯ অর্থ বছরের ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয় প্রাঙ্গনে বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জনতার মুখোমুখি হন সিটি কর্পোরেশন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশাম হক সহ সিটি কাউন্সিলর এবং জেলা সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৩৬ কোটি ৪৮ লাখ ১ হাজার ২৩ টাকা আয় এবং মোট ৬২৭ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৬৩৪ টাকা ব্যয় ধরা হয়েছে। ঘোষিত বাজেটে ৮ কোটি ৯৮ লাখ ৩৮৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
পরে অনুষ্ঠানে উপস্থিত নগরবাসি ও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মেয়র আইভী।# -

আড়াইহাজারে অগ্নিকান্ডে দুইটি পাওয়ারলুম কারখানা ভষ্মিভুত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার উলুকান্দী পূর্বপাড়ায় দুইটি পাওয়ারলুম কারখানায় অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে আড়াইহাজার ফায়ারসার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপালদী পৌরসভাধিন উলুকান্দী পূর্বপাড়া এলাকার সাইদুল টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো মিলে ছড়িয়ে পড়ে। মিলের ৫২টি গ্রে কাপড় উৎপাদনের পাওয়ারলুম মেশিন, বিপুল পরিমান সূতা ও গ্রে কাপড় সহ মিলটি আগুনে সম্পূর্ন পুড়ে যায়। আগুন পাশের একটি পরিত্যক্ত পাওয়ারলুম কারখানায় ছড়িয়ে পড়লে সেই মিলটিও ভষ্মিভুত হয়। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার ষ্টেশন হতে দুটি ইউনিট ও মাধবদী ফায়ার ষ্টেশন হতে দুটি ইউনিট গিয়ে বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
মিল মালিক সাইদুল ইসলাম জানান, পাওয়ারলুম কারখানায় কাজ চলাকালিন এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ারসার্ভিসের ৪টি ইউনিট এসে ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। মিল কর্তৃপক্ষ তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি পরিমান জানাতে পারছেনা না। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ক্ষতির পরিমান ৫০ লক্ষ টাকা হতে পারে।
আড়াইহাজার ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার রঞ্জিত সাহা জানান,প্রাথমিকভাবে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারনা করা হচ্ছে।#
-

নিখোঁজের ২২দিন পর স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের খন্ডিত লাশ উদ্ধার (ভিডিও)
নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার স্বর্ণমার্কেট থেকে নিখোঁজের ২২ দিন পর স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত এগারোটায় স্বর্ণ মার্কেটের পার্শ্ববর্তী আমলাপাড়া এলাকায় একটি চার তলা বাড়ির নীচ তলার সেফটি ট্যাংক থেকে তিনটি বস্তায় ভর্তি অবস্থায় প্রবীরের তিন টুকরা খন্ডিত লাশ উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানিয়েছে, আর্থিক লেনদেনের বিরোধ নিয়ে এই হত্যাকান্ডে ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে নিহত প্রবীরের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার পিন্টু এবং বাপন ভৌমিক নামের এক স্বর্ণ কারিগরকে গ্রেফতার করা হয়েছে। পিন্টু ওই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটে। তার ফ্লাটেই এ হত্যাকান্ড ঘটেছে বলে ডিবি পুলিশ ধারণা করছে।
রাত এগারোটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আমলাপাড়া এলাকার ঠান্ডা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির নীচ তলার সেফটি ট্যাংক থেকে একে একে তিনটি বস্তায় প্রবীরের তিন টুকরা লাশ উদ্ধার করা হয়। এসময় নিহতের স্বজনরা এবং শত শত এলাকাবাসী বাড়ির সামনে এসে ভীড় জমান।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, গত ১৮ জুন প্রবীর চন্দ্র ঘোষ নিখোঁজ হলে পরিবারের জিডির ভিত্তিতে সদর থানা পুলিশ বিষয়টি তদন্ত করতে থাকে। কিন্তু পুলিশের তদন্তের অগ্রগতি না হলে গত ৫ জুলাই বিষয়টি তদন্তের ভার দেয়া হয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে। গোয়েন্দা পুলিশ তদন্ত করতে গিয়ে সোমবার সকালে পিন্টু ও বাপন ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃতরা প্রবীর চন্দ্র ঘোষকে হত্যা করে লাশ গুম করেছে বলে স্বীকার করে। পরে তাদের সাথে নিয়ে গোয়েন্দা পুলিশ পিন্টর ভাড়া বাসায় অভিযান চালিয়ে প্রবীরের লাশ উদ্ধার করে। তিনি জানান, স্বীকারোক্তিতে আটককৃত দুইজন জানিয়েছে নিখোজ হওয়ার দিন পিন্টু ও বাপন প্রবীরকে পিন্টুর ফ্লাটে নিয়ে আসে। ওই ফ্লাটেই হত্যাকান্ডের পর প্রবীরের লাশ তিন টুকরা করে তিনটি বস্তায় ভরে সেফটি ট্যাংকে গুম করে। আর্থিক লেনদেনের বিরোধের জের ধরেই প্রবীরকে হত্যা করা হয়েছে।
নিহত প্রবীরের পরিবারের স্বজনরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন। তারা এ ব্যাপারে থানা পুলিশের ব্যর্থতাকে দায়ী করে বলেন, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে প্রবীরকে হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব হতো।
গত ১৮ জুন রাত সাড়ে নয়টায় নগরীর বালুরমাঠ এলাকার নিজ বাসা থেকে কালিরবাজার এসে নিখোঁজ হন প্রবীর চন্দ্র ঘোষ। রাতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পরদিন ১৯ জুন প্রবীর ঘোষের বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন। এ ঘটনার এক সপ্তাহ পর অজ্ঞাত ব্যক্তি প্রবীরের পরিবারের কাছে মোবাইলে ফোন করে মুক্তিপণ বাবদ ১ কোটি টাকা দাবী করে ।#