Category: থানা

  • সোনারগাঁয়ে টাকার বিনিময়ে তিন মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    সোনারগাঁয়ে টাকার বিনিময়ে তিন মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    সোনারগাঁয়ে তালতলা ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে মাদকসহ তিনজনকে আটক করে ‘টাকার বিনিময়ে’ ছেড়ে দেওয়ার অভিযোগ

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তালতলা ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে মাদকসহ আটক তিনজনকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) গভীর রাতে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর ইউনিয়নের পাকুন্ডা চেকপোস্ট এলাকায় ১২ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হলেও, পরদিন শুক্রবার তাদের সন্দেহভাজন হিসেবে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়। ঘটনার পর এলাকাজুড়ে বিস্তর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক মাদকসহ আসামি আটকের বিষয়টি স্বীকার করলেও টাকার বিনিময়ে ছাড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

    ঘটনা কীভাবে ঘটল

    তালতলা ফাঁড়ির এএসআই মো. নাসিরউদ্দিন বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পাকুন্ডা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় নারায়ণগঞ্জ-হ-১১২৯০৫ নম্বর সিএনজিচালিত অটোরিকশা আটক করে যাত্রীদের বাজারের ব্যাগ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
    আটক ব্যক্তিরা হলেন—

    • শামীম (২৪), ললাটি গ্রাম, কাঁচপুর
    • শুভ দেবনাথ (২৮), ছাতক, সুনামগঞ্জ
    • সাইদুর রহমান সাদু (৪৫), অটোরিকশাচালক

    টাকার বিনিময়ে ‘সন্দেহভাজন’ দেখিয়ে আদালতে পাঠানোর অভিযোগ

    পরদিন শুক্রবার সকালে আটক ব্যক্তিদের স্বজনদের সঙ্গে টাকার লেনদেনের মাধ্যমে মামলা হালকা করা হয়েছে—এমন অভিযোগ স্থানীয়দের। অভিযোগ অনুযায়ী লক্ষাধিক টাকার বিনিময়ে তাদের বিরুদ্ধে মাদক মামলা না দিয়ে ১৫১ ধারায় সাধারণ সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়।

    আদালত থেকে সেদিনই তিনজন জামিনে মুক্তি পান এবং পরে ফাঁড়ি থেকে তাদের জব্দ অটোরিকশা ফেরত নেওয়া হয়। তবে উদ্ধার হওয়া ১২ বোতল বিদেশি মদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না।

    সাক্ষীর দাবি

    জব্দ তালিকার সাক্ষী অটোরিকশাচালক জামাল হোসেন জানান, রাতেই পাকুন্ডা ব্রিজ এলাকায় পুলিশ তল্লাশি করে ১২ বোতল মদ উদ্ধার করে এবং এএসআই নাসির সাদা কাগজে তার স্বাক্ষর নেন।

    কর্তৃপক্ষ কি বলছে

    এএসআই নাসিরউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
    ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক জানান, তিনজনকে মাদকসহ আটক করে আদালতে পাঠানো হয়েছে। কোন ধারায় পাঠানো হয়েছে—জানতে চাইলে তিনি নির্দিষ্টভাবে কিছু বলেননি। তবে টাকার লেনদেনের অভিযোগ অস্বীকার করেন।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ফাঁড়ি পুলিশ আটককৃতদের ফরওয়ার্ডিং দিয়ে থানায় পাঠায় এবং সেই অনুসারে থানায় আদালতে পাঠানো হয়। ফাঁড়ি পুলিশের কার্যক্রম সম্পর্কে তিনি অবগত নন।

    মদের হদিশ নেই—প্রশ্ন জনমনে

    আটক তিনজন মুক্তি পেলেও উদ্ধারকৃত ১২ বোতল মদের বিষয়ে কোনো তথ্য না মিলায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করা জরুরি।

  • নারায়ণগঞ্জে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

    নারায়ণগঞ্জে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন। জনগণের কাছ থেকে সঠিক তথ্য পেলে অস্ত্র উদ্ধারে সহযোগিতা করা তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

    ঘোষণা অনুযায়ী লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার নির্ধারণ করা হয়েছে—
    ১. প্রতি গুলি: ৫০০ টাকা
    ২. পিস্তল: ৫০,০০০ টাকা
    ৩. শর্টগান: ৫০,০০০ টাকা
    ৪. রাইফেল: ১,০০,০০০ টাকা
    ৫. এসএমজি: ১,৫০,০০০ টাকা
    ৬. এলএমজি: ৫,০০,০০০ টাকা

    তথ্য প্রদান করে সহযোগিতা করতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ—

    • অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) – ০১৩২০-০৯০৩০৩
    • ওসি, নারায়ণগঞ্জ সদর মডেল থানা – ০১৩২০-০৯০৩৭৭
    • ওসি, ফতুল্লা মডেল থানা – ০১৩২০-০৯০৪০৩
    • ওসি, সিদ্ধিরগঞ্জ থানা – ০১৩২০-০৯০৪২৯
    • ওসি, বন্দর থানা – ০১৩২০-০৯০৪৫৫
    • ওসি, সোনারগাঁও থানা – ০১৩২০-০৯০৫৩৩
    • ওসি, রূপগঞ্জ থানা – ০১৩২০-০৯০৪৮১
    • ওসি, আড়াইহাজার থানা – ০১৩২০-০৯০৫০৭
    • ওসি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) – ০১৩২০-০৯০৫৫৯
    • পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০-০৯১২৯৮

    জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাই বড় শক্তি। তাই অস্ত্র উদ্ধারে তথ্য প্রদান করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

  • সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২জন গ্রেপ্তার

    সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২জন গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশের দ্রুত ও কৌশলী অভিযানে বড় ধরনের একটি অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে।

     

    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রুপের সামনের মহাসড়কে একদল ডাকাত বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যানবাহন থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ ওই এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে ছয়জন ডাকাত দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ দুইজনকে ঘটনাস্থলে ধরে ফেলে। গ্রেপ্তারকৃতরা হলো- ইসলামপুর গ্রামের কবির হোসেন (৪০) ও একই এলাকার সুজন (৩০)।

    গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি রামদা, দুটি সুইচ গিয়ার ও দুটি ছোরা।

    এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত দু’জনসহ মোট আটজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দু’জনকেই গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

    সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতিতে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।”

  • সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আষারিয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

    সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দিলে দুই আরোহী পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

    আটককৃতরা হলেন— মোঃ শাহরিয়ার মাহমুদ (৩৫), জেলার বন্দর থানার ইস্পাহানি গ্রামের-বির আহম্মেদ এর ছেলে ও ওবায়দুল হক (৪০), উপজেলার বারদি ইউনিয়নের সেনপাড়া গ্রামের আঃ সাত্তারেরর ছেলে।

    গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-ল-৬৭-১৫৮৩ নম্বরের একটি YAMAHA FZ-S Version 4.0 মোটরসাইকেল জব্দ করা হয়।

    এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান।

  • সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

    সোমবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ থানার আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তায় পুলিশের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

    সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় এক নারী সন্দেহজনকভাবে হেঁটে চেকপোস্টের দিকে আসলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

    আটককৃত নারীর নাম হাফছা (২০), স্বামী শেখ ধন, গ্রাম শীতলপাড়া, থানা কসবা, জেলা ব্রাহ্মণপাড়া। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, উদ্ধার করা মাদক জব্দ তালিকাভুক্ত করে অভিযুক্ত হাফছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • সোনারগাঁয়ে ১২০০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

    সোনারগাঁয়ে ১২০০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে।

    রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৬টার দিকে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আষারিয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন।

    এসময় ঢাকা মেট্রো-ব-১১-৭৭০৭ নম্বরের একটি সিডিএম বাসকে তল্লাশির জন্য সংকেত দিলে হঠাৎ এক নারী যাত্রী বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

    আটককৃতের নাম মোসাঃ জেসমিন (৩৪)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের মৃত হাফেজ মিয়ার মেয়ে ও জামাল মিয়ার স্ত্রী। তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

  • সোনারগাঁয়ে ব্যবসায়ী রাকিব হত্যা মামলার মূল শুটার মাসুদ গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ব্যবসায়ী রাকিব হত্যা মামলার মূল শুটার মাসুদ গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন নোয়াদ্দা বাবুবাজার এলাকার আলোচিত ব্যবসায়ী রাকিব (২৫) হত্যা মামলার মূল শুটার মো. মাসুদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাসুদ পরিকল্পিতভাবে রাকিবকে রাস্তার পাশে ঝোপে ফেলে কোমর থেকে পিস্তল বের করে পরপর দুটি গুলি করে। পরে তিনি অস্ত্র হাতে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ ও তার বাহিনী দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আড়াইহাজার এলাকায় সশস্ত্র শোডাউন চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও লুটপাটসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তারা নিয়মিতভাবে মাদক সেবন ও কেনাবেচায় সক্রিয়ভাবে জড়িত ছিল।

    র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • সোনারগাঁওয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

    সোনারগাঁওয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ নুর হোসেন মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাহাপাড়া এলাকায় জনৈক মাসুমের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ওই এলাকায় অবস্থানকালে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার পরিচয় পাওয়া যায়— তার নাম মোঃ আমিনুল (৩২), পিতা- মোঃ বাবুল হোসেন, মাতা- সুফিয়া বেগম, সাং- পশ্চিম সনমান্দি (ফেলু বেপারীর বাড়ি), ৫নং ওয়ার্ড, ইউনিয়ন- সনমান্দি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।

    আটক আমিনুলের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

  • সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্তসহ ৯ আসামি গ্রেফতার

    সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্তসহ ৯ আসামি গ্রেফতার

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলার মোট ৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান।

    তিনি জানান, এর আগে রবিবার (২৪ আগস্ট) রাতে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য মামলার ৩ জন আসামি রয়েছেন।

    গ্রেফতারের পর যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

    পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান বলেন, “অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিলসহ ৬ কারবারি আটক

    সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিলসহ ৬ কারবারি আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় সোনাখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

    র‍্যাব-১১ সদর কোম্পানির চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

    আটককৃতরা হলো— কুমিল্লার মোঃ জাহাঙ্গীর আলম (২৫), নড়াইলের মোঃ তরিকুল ইসলাম (২৮) ও মোঃ দুলু মোল্লা (২৮), কুড়িগ্রামের মোঃ নাসির (৩৫), এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের তরিকুল ইসলাম (৩১) ও মোঃ আশিক মিয়া (২৬)।

    র‍্যাব জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।

    আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    সোনারগাঁয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফ হোসেন (২৭) কে আটক করেছে র‌্যাব-১০ ও র‌্যাব-১১।

    আটক আসামি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার লস্করদী এলাকার মো. সানাউল্লাহ মিয়ার ছেলে।

    র‌্যাব জানায়, মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালত গজারিয়া থানার মামলা নং ১৪(০৩)১১ এর রায়ে পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় আরিফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

    গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    পরে আটক আসামিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত সর্দার মামুন গ্রেফতার

    সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত সর্দার মামুন গ্রেফতার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ ডাকাত সর্দার মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মামুনের বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায়।

    বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই সামরুল ইসলাম।

    পুলিশ জানায়, মামুন দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে ডাকাতি করে আসছিল। বিশেষ করে বিদেশগামী যাত্রীদের টার্গেট করে কৃত্রিম যানজট সৃষ্টি করে গাড়ি থামিয়ে দিত। এরপর দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে গাড়ির গ্লাস ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল লুট করত।

    তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারের পর মামুনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    সোনারগাঁয়ে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    নিউজ সোনানগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মো. ছারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

    পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির সময় কুমিল্লা থেকে ঢাকাগামী “স্টার লাইন” পরিবহনের (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১৯৫৬) একটি বাসকে থামানোর সংকেত দেওয়া হয়। এসময় বাস থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

    গ্রেফতারকৃতরা হলো—
    ১. মো. রফিক (২৭)  নয়াপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মো: আবু সিদ্দিকের ছেলে। ও মো. আব্দুল্লাহ (২৭) নয়াপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মো: হাসেম আলীর ছেলে।

    তল্লাশিতে মো. রফিকের কাছ থেকে ১ হাজার পিস এবং মো. আব্দুল্লাহর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

    পুলিশের ভাষ্যমতে, মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা নিজের হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ জানায়, সোনারগাঁও থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনকালে কুমিল্লাগামী “মিয়ামি” পরিবহনের একটি বাসকে থামায়। এসময় বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবলের সহায়তায় সন্দেহভাজন নারী যাত্রীকে আটক করা হয়।

    আটককৃতের নাম লামিয়া আক্তার (২২), পিতা ওসমান গনি, গ্রাম দাররা, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। দেহ তল্লাশিতে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

    আটক লামিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (৮ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২১ হাজার ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক কারবারি

    সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২১ হাজার ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক কারবারি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।

    গ্রেফতারকৃতরা হলো—রিনা বেগম (৩৮), মো. শুভ (২১) ও মো. আক্তার হোসেন। তারা মাদক গাঁজা পেটে ও পিঠে রশি দিয়ে বেঁধে এবং ইয়াবা মোটরসাইকেলের মাধ্যমে বহন করছিল বলে পুলিশ জানিয়েছে।

    জানা গেছে, নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে মেঘনা টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন তিনজনকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। পরে তাদের দেহ ও বহনকৃত মোটরসাইকেল তল্লাশি করে পেট ও পিঠে রশি দিয়ে বাঁধা ৩ কেজি গাঁজা এবং মোটরসাইকেলের সিটের নিচ থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “সাধারণ তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়। পরে তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের মাদক কারবারে জড়িত থাকার অতীত ইতিহাসও খতিয়ে দেখা হচ্ছে।

  • সোনারগাঁয়ে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    গত সোমবার (২৮ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের সময় সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। দায়িত্ব পালনকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০) থামানো হয়। বাসটি থামার সঙ্গে সঙ্গেই এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

    আটক ব্যক্তির নাম মোঃ আলম (৩৪), ব্লাক-আই মুছুনী ক্যাম্প কক্সবাজার জেলার মৃত হাসান আলীর ছেলে।

    পরে আসামির দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির নিচে থাকা হাফপ্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো কসটেপযুক্ত ২০টি ছোট পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ৫০ পিস করে সর্বমোট ১,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।

    এই ঘটনায়  উদ্ধারকৃত সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীকে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।

    পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি সোনারগাঁ থানার মধ্য দিয়ে যাওয়ায় এই সড়ককে ব্যবহার করে মাদক কারবারিরা টেকনাফ, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে রাজধানীসহ আশপাশের এলাকায় মাদক পাচার করছে। তবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সোনারগাঁ থানা পুলিশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।