নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় দিনটি পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণায় ভরপুর এক উৎসবে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সহপাঠীদের মধ্যে প্রাণবন্ত আড্ডা, খুনসুটি ও শৈশব-কৈশোরের স্মৃতিচারণা চলে। অনুষ্ঠানে অংশ নেন এসএসসি ’৯০ ব্যাচের শিক্ষার্থীরা, তাদের পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে সাংস্কৃতিক পর্বে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে জমে ওঠে অনুষ্ঠান। দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন সবাই।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে বন্ধন আরও দৃঢ় হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই সম্পর্ক টিকে থাকে।
Category: সর্বশেষ
-

সোনারগাঁয়ে এসএসসি ’৯০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
-

সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকা-গামী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ইদ্রিসকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ ইদ্রিস কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত দ্বীন মোহাম্মদ ও মাতা মোসাম্মদ তৈয়বা বেগম। স্ত্রী সানজিদা আক্তার।
পুলিশ জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। -

মন্ত্রীর নির্দেশ মানছে না সোনারগাঁও পৌর বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠানে রয়ে গেছে ব্যানার
নিউজ সোনারগাঁ : শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে সরকারের নির্দেশনার পরও তা মানছে না সোনারগাঁও পৌর বিএনপির নেতাকর্মীরা—এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ সরকারের রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব এক সভায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দেন। নির্দেশনার পর দেশের বিভিন্ন স্থানে এসব অপসারণ করা হলেও সোনারগাঁও পৌরসভার কিছু এলাকায় এখনো তা দৃশ্যমান রয়েছে।
সরেজমিনে পৌরসভার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একটি ভবনের দ্বিতীয় তলায় মূল সড়কের দিকে মুখ করে একটি ব্যানার ঝুলছে। ব্যানারটিতে সোনারগাঁও পৌর বিএনপির প্রচার সম্পাদকের উদ্যোগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে স্থানীয় কয়েকজন নেতার ছবি সংযুক্ত করে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া বিদ্যালয়ের মূল ফটকের সামনে একটি গাছে মেয়র প্রার্থী মোতালের হোসেনের ছবিসংবলিত আরেকটি পোস্টারও ঝুলতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, ঈদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে এসব পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়নি। এতে সরকারের নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতাকর্মী বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা ও সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত এসব ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলা উচিত।
তবে এ বিষয়ে সোনারগাঁও পৌর বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। -

সোনারগাঁয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ১১টা দিকে মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ রিফাদ উদ্দিন ও এএসআই সম্রাট সরদারসহ একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় কাঁচপুর থেকে চেঙ্গাইনগামী সড়কের ফারুকের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন— মোঃ সোহেল (৩৮), সোনাপুর কাঁচপুর, জাফর আলীর ছেলে সে নজুর বাড়ির ভাড়াটিয়া। অপরদিকে রাকিব মিয়া সনমান্দি ফতেপুর দড়িকান্দি গ্রামের আব্দুল মতিনের ছেলে বর্তমানে সে সোনাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
-

তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে গুরুতর জখম
নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে রাসেল (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
গতকাল দুপুর দেড়টার দিকে বিদ্যালয় সংলগ্ন সোনা মিয়া মেম্বারের বালুর মাঠে একা পেয়ে রাসেলের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়।
এ ঘটনায় আহত রাসেলের ভাই রাকিব সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে খাসেরগাঁও এলাকার ওয়াসকুরুনীর ছেলে মারুফ (১৯), ওয়াসকুরুনী (৪২), যুবরাজ (১৯), মোমেন (২০), ফয়সাল (১৮), জিয়া (২০)সহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
গুরুতর আহত রাসেল জানান, বিদ্যালয়ে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে গালাগালির ঘটনা ঘটে। তিনি এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -

সোনারগাঁয়ে সিনহা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত সিনহা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি পীর মোহাম্মদ পীরু এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।
অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপের দিকে তোমরা এগিয়ে যাচ্ছো। সামনে থাকা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তারা। পাশাপাশি শিক্ষার্থীদেরকে দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, সিনহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং ভবিষ্যতে সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। -

সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের বাহাউল হক ভবনের গঙ্গাবাসী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে স্কুল ও কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকা এবং বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় কলেজ শাখার এইচএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে। তিনি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেন এবং পরবর্তীতে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যয়নরত।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক শাহদাত হোসেন রতনের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ শাখার সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান এবং প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান।
দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোতালেব হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। -

সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান একই এলাকার ছকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল সাফওয়ান। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর শোক বিরাজ -

সোনারগাঁয়ে পহেলা বৈশাখে শিক্ষার্থীদের নিম্নমানের পুরস্কার: প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ
নিউজ সোনারগাঁ : পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিম্নমানের পুরস্কার দেওয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিযোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা পরিষদের উদ্যোগে এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তবে পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় পেন্সিল বক্স, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ও অভিভাবকরা।
মোগরাপাড়া সরকারি এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের এক অভিভাবক বলেন, “আমাদের শিক্ষার্থীরা মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে, অথচ তাদের যে পুরস্কার দেওয়া হয়েছে তা অত্যন্ত সাধারণ। আমাদের এলাকার অনেক কিন্ডারগার্টেনেও এর চেয়ে ভালো পুরস্কার দেওয়া হয়।”
একজন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী জানায়, “আমাদের দেওয়া পুরস্কার খুবই নিম্নমানের। এর চেয়ে ভালো কিছু দেওয়া যেত।”
এ বিষয়ে বাংলাদেশ যুবশক্তি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “আয়োজনের জাঁকজমকে কোনো ঘাটতি নেই—কিন্তু শিক্ষার্থীদের পুরস্কারের ক্ষেত্রে সেই গুরুত্ব দেখা যায় না। এটা কি তাদের প্রাপ্য সম্মান?”
এ বিষয়ে বক্তব্য জানতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় স্থানীয় মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। -

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ২ চুনা কারখানা গুঁড়িয়ে, দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে ২টি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় দুই হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শিকদার বাড়ি এলাকায় একটি চুনা কারখানা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং নয়াপুর এলাকায় আরেকটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শবিউল আওয়াল।
এ সময় এক্সকাভেটর মেশিন ব্যবহার করে কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। -

শম্ভুপুরায় চাঁদাবাজি ও জখমের মামলার বাদিকে পিটিয়ে জখম
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে চাঁদাবাজি ও হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এক তেল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনার সাক্ষী হওয়ায় মামলার বাদীকে একা পেয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যবসা শেষে নাছির উদ্দিন বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন ব্রিজ এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পরদিন ১৩ এপ্রিল একই স্থানে নাছির উদ্দিনের চাচাতো ভাই আরিফ হোসেন (২৬)-এর উপরও হামলার ঘটনা ঘটে। তিনি ওই ঘটনার সাক্ষী ছিলেন বলে জানা গেছে। হামলাকারী শাহ সুলতান গাজী, আসাদুল্লাহ, শাহাদাত প্রধান আল মামুন, আবদুল্লাহ ও মোতালেব মেম্বার তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এছাড়া তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সর্বশেষ মঙ্গলবার সকালে মামলার বাদীকে একা পেয়ে অভিযুক্তরা পুনরায় মারধর করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এবং মামলা দায়েরের পরও তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। -

সোনারগাঁয়ে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘বউ মেলা
নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে শত বছরের পুরোনো বটগাছের নিচে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘বউ মেলা’।
বুধবার (১৫ এপ্রিল) থেকে উপজেলার জয়রামপুর গ্রামে এই মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নারীদের প্রধান্য থাকায় এই মেলাটি দীর্ঘকাল ধরে ‘বউ মেলা’ নামে পরিচিতি লাভ করেছে।
এদিন শত শত হিন্দু নারী ঝুড়িতে করে দেশীয় মৌসুমি ফল, কবুতর এবং দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা নিয়ে বটগাছের নিচে জড়ো হন। স্থানীয়ভাবে ‘সিদ্ধেশ্বরী কালীতলা’ হিসেবে পরিচিত এই
স্থানটিকে সবাই এখন ‘বউতলা’ নামেই চেনে।
স্বামীর সোহাগিনী হওয়া এবং সংসার জীবনের বাঁধন আমৃত্যু অটুট রাখার কামনায় নারীরা এই বৃক্ষতলে পূজা অর্চনা করেন। ভক্তরা বটগাছের গোড়ায় মাটি ও দুধ ঢেলে এবং কড়ি দিয়ে নিজেদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে স্তূপীকৃত ফল প্রসাদ হিসেবে সবার মাঝে বিতরণ করা হয়।
ঐতিহ্যের নানা উপকরণের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলায় বাঁশি, কাঠের খেলনা, মৃৎশিল্প সামগ্রী, জলচৌকি এবং ঐতিহ্যবাহী খই, কদমা, নিমকি ও জিলাপিসহ হরেক রকমের দোকান বসেছে। মূলত নারীদের মেলা হলেও সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
পূজার পুরোহিত পন্ডিতদের মতে, বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আজকে পহেলা বৈশাখ। এই শুভদিনে পরিবারের ও স্বামীর মঙ্গল কামনায় হিন্দু ধর্মাবলম্বী নারীরা সিদ্ধেশ্বরী মায়ের আরাধনা করতে এখানে আসেন।
মেলার আয়োজক নিলোৎপল রায় জানান, প্রায় শত বছরের বেশি সময় ধরে এই সার্বজনীন পূজার আয়োজন করা হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই এই মেলার মূল উদ্দেশ্য।
-

চামড়ার জুতার সোলের ভিতরে লুকানো ৪৩০ পিস ইয়াবাসহ সোনারগাঁয়ে যুবক গ্রেফতার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিনব কৌশলে চামড়ার স্যান্ডেলের সোলের ভিতরে লুকিয়ে রাখা ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ মামুনুর (২৮), পিতা- মোঃ নুরুল আলম, তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার গুদারবিল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ভোর রাত প্রায় ৪টার দিকে সাব-ইন্সপেক্টর আরিফুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে মামুনুরকে আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার ব্যবহৃত চামড়ার স্যান্ডেলের সোলের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এগুলো টিস্যু পেপার ও সাদা কসটেপ দিয়ে মোড়ানো ছিল, যাতে সহজে শনাক্ত করা না যায়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে এ ধরনের কৌশলে ইয়াবা পরিবহন করে আসছিলেন।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। -

বিজয়নগরে গুলিবিদ্ধ বিএনপি নেতা আকবর হোসেনের খোঁজ নিলেন যুবদল নেতা সজীব, আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার: ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর বিজয়নগর এলাকায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে আহত হন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা জাসাসের সহ-সভাপতি আকবর হোসেন। ওই ঘটনায় তিনি বাম চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
সম্প্রতি আহত আকবর হোসেনের খোঁজখবর নিতে তার বাসায় প্রতিনিধি পাঠান নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। এ সময় আকবর হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয় এবং তার পরিবারের সঙ্গে কথা বলা হয়।
খায়রুল ইসলাম সজীব আকবর হোসেনের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি আকবর হোসেনের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, আহত আকবর হোসেন দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেন তারা। -

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনতাই—থানায় মামলা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাছিনউদ্দিন নামে এক তেল ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা মো. শাহ সুলতান গাজী (২৮) ও আসাদুল্লাহ (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ভুক্তভোগী নাছিনউদ্দিন দীর্ঘদিন ধরে চর কিশোরগঞ্জ ও চর হোগলা ঘাট এলাকায় ডিজেল/তেলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ এপ্রিল সন্ধ্যার দিকে ব্যবসা শেষে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
একপর্যায়ে শাহ সুলতান গাজী হকস্টিক দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তা নাকে লাগে এবং তার নাক ফেটে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা -

ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের গোহাট্রা এলাকায় অভিযান চালিয়ে ৭৯ পিচ ইয়াবাসহ শাহনাজ পারভীন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ রেজাউল করিমের মালিকানাধীন ২ তলা ভবন (শক্তি ফাউন্ডেশন) এর সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহনাজ পারভীনের পিতার নাম আয়নদ্দিন এবং স্বামীর নাম শফিকুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চারগপাড়া এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকায় (ক্রাম বোর্ডের মোড়, সৈকত আলী স্কুল সংলগ্ন) বসবাস করতেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।