Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে যৌতুক নিরোধ আইনের মামলায় সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

    সোনারগাঁয়ে যৌতুক নিরোধ আইনের মামলায় সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

    নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুক নিরোধ আইনের মামলায় সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
    গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হানিফ (৩৬)। তিনি আঃ কাদিরের ছেলে। তার বাড়ি সোনারগাঁ থানার মিরেরবাগ এলাকায়।
    পুলিশ সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে সিআর ওয়ারেন্ট নম্বর ৯৯৬/২৫ জারি ছিল। মামলাটি যৌতুক নিরোধ আইন, ধারা ৩ এর আওতায় দায়ের করা হয়।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
    এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

  • আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন ফরম তুললেন নেতাকর্মীরা

    আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন ফরম তুললেন নেতাকর্মীরা

    নিউজ সোনারগাঁ : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
    সোমবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের কার্যালয় থেকে সোনারগাঁ থানা বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা ও নাসিক কাউন্সিলর দিনা, রবি, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর, জেলা যুবদল নেতা মিঠু, সাদেক হোসেন সেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    এ সময় নেতাকর্মীরা বলেন, “আজহারুল ইসলাম মান্নান একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন। সোনারগাঁয়ের সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন। আমরা বিশ্বাস করি, দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে তিনি নির্বাচিত হবেন।”
    নেতাকর্মীরা আরও জানান, সোনারগাঁয়ে বিএনপির সাংগঠনিক শক্তি এখন ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

  • সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

    সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোখশেদ মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নান।
    এছাড়াও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, সহ-সভাপতি সোলাইমান ভুইঁয়া, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
    দোয়া মাহফিলে বক্তারা বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আমরা সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। তিনি যেন অতি শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। একই সঙ্গে বিএনপিকে আরও সুসংগঠিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
    অনুষ্ঠান শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁওয়ে চারজন গ্রেফতার

    ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁওয়ে চারজন গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সোনাখালী এলাকায় মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় সন্দেহজনক অবস্থায় ওই চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুত সামগ্রী উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
    গ্রেফতারকৃতরা হলো— সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের রফিকুল ইসলাম বক্সের ছেলে সেন্টু, সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মনাইকান্দি গ্রামের সবুজ মিয়া এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম।
    এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • সোনারগাঁয়ে ডিবির অভিযানে ইয়াবা-হিরোইনসহ গ্রেপ্তার ২

    সোনারগাঁয়ে ডিবির অভিযানে ইয়াবা-হিরোইনসহ গ্রেপ্তার ২

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ পুরিয়া হিরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

    বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

    জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ পুরিয়া হিরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

    বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

    জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) এটিএম জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

    গ্রেপ্তাররা হলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবানীপুরের শাহজালালের ছেলে মো. আজিম ওরফে আজিজ (৩৫), তিনি বর্তমানে সোনারগাঁয়ের সোনাপুর এলাকায় আশেক আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অপরজন হলেন আশেক আলীর ছেলে মো. মামুন মিয়া (৩৬)।

    পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি পিরোজপুর ইকোনমিক জোনের গেটের পশ্চিম ও পূর্ব পাশে অবস্থিত দুটি চুনা কারখানা উচ্ছেদ করা হয়।

    অভিযানটি পরিচালনা করেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শফিউল আওয়ালের নেতৃত্বে এ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

    উচ্ছেদকালে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে চুনা কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

    এ সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • গণসংহতির প্রার্থী অঞ্জণ দাসের সঙ্গে সোনারগাঁয়ে সাংবাদিকদের মতবিনিময়

    গণসংহতির প্রার্থী অঞ্জণ দাসের সঙ্গে সোনারগাঁয়ে সাংবাদিকদের মতবিনিময়

    গণসংহতির প্রার্থী অঞ্জণ দাসের সঙ্গে সোনারগাঁয়ে সাংবাদিকদের মতবিনিময়

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
    গণ সংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সমন্বয়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী অঞ্জণ দাসের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে উপজেলার সার্বিক সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    সভায় অঞ্জণ দাস বলেন, “আমি নির্বাচিত হলে একটি নতুন সোনারগাঁ গড়ে তুলবো। চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়তে যা যা করা প্রয়োজন, সবই করা হবে। প্রাচীন বাংলার রাজধানী হিসেবে ঐতিহাসিক গুরুত্ব থাকলেও উন্নয়নের ক্ষেত্রে সোনারগাঁ অনেক পিছিয়ে রয়েছে।”
    তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন প্রয়োজন। পরিকল্পিতভাবে এই দুই খাতের উন্নয়ন নিশ্চিত করা হবে। পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে আমরা নতুন, স্বচ্ছ ও জনবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই। সকলকে সঙ্গে নিয়ে সোনারগাঁকে একটি আলোকিত সোনারগাঁ হিসেবে গড়ে তুলবো।”

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নারী গণ সংহতি আন্দোলনের আহ্বায়ক নাজমা বেগম, মহানগর গণ সংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, সোনারগাঁ শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত এবং সদস্য সচিব মোবাশ্বির হোসাইন।

    এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অসিত কুমার দাস, হাসান মাহমুদ রিপন, মোক্তার হোসেন মোল্লা, আবু বকর সিদ্দিক, রবিউল হুসাইন, মিজানুর রহমান, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, আনিছুর রহমান, মনির হোসেন, খায়রুল আলম খোকন, আনিসুর রহমান সজিব, ইমরান হোসেনসহ আরও অনেকে।

  • দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    নিউজ সোনারগাঁ : মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এসব কর্মসূচি পালন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দবির উদ্দিন ভূঁইয়ার সুযোগ্য পুত্র, বর্তমান সভাপতি, আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট শিল্পপতি রিয়াসাত করিম ভূঁইয়া (হৃদয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য ও শিল্পপতি ইসরাত করিম ভূঁইয়া (উদয়), দবির উদ্দিন ভূঁইয়ার পুত্রবধূ আমেনা হাসান রাহী এবং সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা ফারুক হোসাইন, সাংবাদিক জাকির হোসেন জন্টু, সাংবাদিক সাজিবসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিয়াসাত করিম ভূঁইয়া (হৃদয়) বলেন, “আমার পিতা দবির উদ্দিন ভূঁইয়া ১৯৭৬ সালে এই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তার ঐকান্তিক প্রচেষ্টা ও নিজস্ব এবং সরকারি অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি আজ পূর্ণতা লাভ করেছে। এ বিদ্যালয় থেকে শিক্ষার্থী বের হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে পরিবার ও সমাজে অবদান রাখছে।”

    তিনি আরও বলেন, “বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় সড়ক উন্নয়ন, খেলাধুলা ও বিনোদনের জন্য নিজস্ব অর্থায়নে মাঠ স্থাপন, আধুনিক বিজ্ঞানাগার ও প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহসহ নানা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।” তিনি জানান, মনোরম পরিবেশে গড়ে ওঠা দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

    শেষে তিনি তার পিতা দবির উদ্দিন ভূঁইয়ার স্মৃতি অম্লান রাখতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আজীবন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সোনারগাঁয়ের পিরোজপুর থেকে আন্তঃজেলার দূর্ধষ ডাকাত রানা ইসলাম গ্রেফতার

    সোনারগাঁয়ের পিরোজপুর থেকে আন্তঃজেলার দূর্ধষ ডাকাত রানা ইসলাম গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা থেকে রানা ইসলাম (৩০) নামের এক আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত রানা ইসলাম দীর্ঘদিন ধরে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে সোনারগাঁসহ বিভিন্ন থানায় মোট ৫টি ডাকাতি মামলা রয়েছে।

    গ্রেফতারকৃত রানা ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা এবং সবুজ মিয়ার ছেলে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

    তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • Untitled post 10394

    নিউজ সোনারগাঁ: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনারগাঁ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল জিন্নাত। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তওফিকুল মো. রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

    কুচকাওয়াজে সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সুশৃঙ্খল কদমে মার্চপাস্ট প্রদর্শন করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন।

    অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

    উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

  • সাংবাদিক এরশাদ হোসেন অন্য এর বাবার ইন্তেকাল

    সাংবাদিক এরশাদ হোসেন অন্য এর বাবার ইন্তেকাল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির পাঁচ বারের সাবেক সদস্য এবং সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক এরশাদ হোসেন অন্য পিতা আনোয়ার হোসেন (আনু) সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ দুপুর আনুমানিক ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সমাজ, এলাকাবাসীসহ সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    নিইজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে মরহুম আনোয়ার হোসেন (আনু) সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। আল্লাহ তায়ালা যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ধারণের তৌফিক দান করেন—এই দোয়া কামনা করা হয়েছে।

  • সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়া ও হাদি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়া ও হাদি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং হাদি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত’র সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহমান সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সভাপতি রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ও জাকারিয়া ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল কালাম, সেলিম হোসেন দিপু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রমজান ভূঁইয়া, রুবেল হোসেন, রিপন সরকার রাকিব, সোহেল রানা প্রমুখ।

    এছাড়াও স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আমি সকলের কাছে দোয়া কামনা করছি। তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।” একই সঙ্গে তিনি দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং সোনারগাঁয়ে ঐক্যবদ্ধ বিএনপির সফলতা কামনা করেন।

    দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।

  • যারা নির্বাচন এলে টুপি–তসবী হাতে নেয় তারাই ধর্ম ব্যবসায়ী: মাওলানা এটিএম মাছুম

    যারা নির্বাচন এলে টুপি–তসবী হাতে নেয় তারাই ধর্ম ব্যবসায়ী: মাওলানা এটিএম মাছুম

    নিউজ সোনারগাঁ : “যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, হাতে তসবি নেয় তারাই ধর্ম ব্যবসা করে। আমরা ইসলামী রাজনীতি করি”— মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের নির্বাহী সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

    ১২ ডিসেম্বর (শুক্রবার) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় থানা জামায়াত আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমীর মুহাম্মদ মোস্তফা কামাল।

    মাওলানা মাছুম বলেন, “আইয়ামে জাহিলিয়াতেও মানুষ মেরে তার ওপর নৃত্য করার ঘটনা ঘটেনি, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তা ঘটেছে।” তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সংসদ সদস্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে আন্দোলন যৌক্তিক ছিল।
    তিনি অভিযোগ করে বলেন, “যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের নিষিদ্ধ করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করেই নির্বাচন ঘোষণা করা হয়েছে।”

    জামায়াত যে মানবিক বাংলাদেশ গঠন করতে চায় তা শুধু আল্লাহর বিধান অনুযায়ীই সম্ভব উল্লেখ করে তিনি বলেন, “যারা প্রকাশ্যে আল্লাহর আইনকে কটাক্ষ করেছে, তারা কখনোই দেশের প্রকৃত কল্যাণ করতে পারে না।”

    সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আ. জব্বার বলেন, তফসিল ঘোষণার পর প্রার্থীর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি সুদ–ঘুষমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) এলাকার নেতারা বলেন, দেশের মাটি এখনো নিরাপদ নয়। যারা “খেলা হবে” বলেছিল তারা এখন মাঠে নেই। তারা আরও বলেন, দেশের প্রতিটি গলি–মহল্লা দুর্নীতি ও অন্যায়ে সয়লাব—এ অবস্থা থেকে মুক্তি পেতে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই।

    নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্জ মমিনুল হক সরকার বলেন, “আল্লাহর নীতিতে দেশ চলছে না—তাই আল্লাহর রাজত্ব কায়েম করতেই হবে।”
    জেলা সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও প্রকৃত স্বাধীনতা আসেনি, সন্ত্রাস–চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ।
    জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মো. মুন্না বলেন, দেশের উন্নতির জন্য সৎ ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন—যা জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো দলে নেই।
    উত্তর সোনারগাঁ জামায়াতের আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, দুর্নীতি ও অনিয়মের সয়লাব পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ ইসলামী শাসন।

    নাগরিক সমাবেশে জেলা, থানা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৩ চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    সোনারগাঁয়ে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৩ চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    • নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ব্যাপক অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং তিনটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে গঙ্গানগর নিউটাউন এলাকায় প্রায় ৪০০টি চুলায় ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি গঙ্গানগর নিউটাউন এলাকায় ১টি, ইকোনমিক জোনের গেটের পশ্চিম পাশে ১টি এবং পূর্ব পাশে ১টি—মোট তিনটি চুনা কারখানা ভেঙে দেওয়া হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল, প্রকৌশলী মোঃ ফয়জুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিতাসের একটি টিম অভিযানে অংশ নেয়।

    অভিযান চলাকালে এক্সকেভেটরের মাধ্যমে অবৈধ সংযোগ ও কারখানার স্থাপনা ধ্বংস করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও পানি স্প্রে করা হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানে কঠোরভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

  • সোনারগাঁয়ে গ্যাসের আগুনে একই পরিবারের ৪জন দগ্ধ দগ্ধের একজনের মৃত্যু

    সোনারগাঁয়ে গ্যাসের আগুনে একই পরিবারের ৪জন দগ্ধ দগ্ধের একজনের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ হয়ে ছিন্দ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধের মধ্যে মো. আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।

    গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।

    তিনি জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের দেহ ৪০ শতাংশ পুড়েছিল। আইসিইউতে চিকিৎসা সেবা নেওয়াকালীন তিনি গত মঙ্গলবার রাতে তিনি মারা যান।ওই পরিবারের বাকি তিন সদস্য শিশু শিমলা ৩০ শতাংশ, জরিনা বেগম ২০শতাংশ এবং শিফু আক্তারের দেহ ১২ শতাংশ পোড়ায় তারা চিকিৎসা সেবা নিচ্ছেন।

    এর আগে ৬ ডিসেম্বর ভোরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার আজিমউদ্দিনের ৬তলা বাড়ির নিচতলায় নিহতের পরিবার নিয়ে বসবাস করতেন। ভোরে ঘরে মোবাইল চার্জার বিস্ফোরণ ঘটে। এসময় গ্যাস লাইন ছিন্দ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে নিহতের পরিবারের চার সদস্য দগ্ধ হয়। দগ্ধদের প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

  • সোনারগাঁ সরকারি কলেজে সকশিসের অবস্থান কর্মসূচি ন্যায্য দাবি আদায়ে শিক্ষকদের প্রতিবাদ

    সোনারগাঁ সরকারি কলেজে সকশিসের অবস্থান কর্মসূচি ন্যায্য দাবি আদায়ে শিক্ষকদের প্রতিবাদ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, বৈষম্য দূরীকরণ এবং ‘শিক্ষক–কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)।
    বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় সোনারগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    শিক্ষক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অধিকার, পদোন্নতি, পে প্রোটেকশন, চাকরির স্থায়ীত্ব ও বদলিযোগ্যতা নিশ্চিত করতে তারা এ কর্মসূচিতে অংশ নেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত পদ সোপান তৈরি ও পদায়ন নিশ্চিতকরণ, আত্তীকৃত শিক্ষক–কর্মচারীদের পে প্রোটেকশন বাস্তবায়ন, চাকরি স্থায়ীকরণে দ্রুত প্রক্রিয়া, বদলিযোগ্যতা নিশ্চিত করা, একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা এবং নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।

    সকশিসের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুলতান আহমদ বলেন, “বছরের পর বছর শিক্ষকরা বৈষম্যের শিকার। আত্তীকরণ বিধিমালার অযৌক্তিক ধারা বাতিল না হলে শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। দ্রুত বাস্তবসম্মত সমাধান প্রয়োজন।”

    কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সার্বিক) শেখ আলী আক্কাস বলেন, “পদ সোপান ও পে প্রোটেকশন শিক্ষকদের ন্যায্য দাবি। যথাযথ পদায়ন না হলে কর্মপরিবেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। রাষ্ট্রকে শিক্ষকদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে।”

    মোহাম্মদ আইনুল হাকিম বলেন, “চাকরি স্থায়ীকরণ, বদলিযোগ্যতা নিশ্চিতকরণ এবং নন-ক্যাডারকে ক্যাডার পদে রূপান্তর এখন সময়ের দাবি। দীর্ঘ বৈষম্য কর্মস্পৃহা নষ্ট করছে। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

    এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মো. কামরুজ্জামান সরকার, প্রভাষক মো. লুৎফর রহমান খান, উম্মে সালমা মোছা. জান্নাতুল ফেরদৌস, খন্দকার দিল আফরোজা, মোহাম্মদ আনোয়ার হোসেন, এ. কে. এম. আল মামুন সিকদার, নিলুফা ইয়াছমিন, সোহেলী আসমা, মো. এনামুল গনি, এলিজা আক্তার, মুহাম্মদ নাজমুল হোসাইন, সুব্রত কুমার দেব, মোহাম্মদ জুয়েল মিয়া, নীগার আক্তার, জাহাঙ্গীর হোসেন, জুয়েল রানা, আসাদ মিয়া, মাহবুবুর রহমান প্রমুখ।

    শিক্ষক-কর্মচারীরা ঘোষণা দেন—দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।