Category: বিনোদন

  • বউয়ের অনুমতি পেলেন শাহরুখ

    বউয়ের অনুমতি পেলেন শাহরুখ

    যে পুরুষের ক্ষমতায় দুনিয়া কেঁপেছে সেই পুরুষ স্ত্রী বা প্রেমিকার কাছে চুপসে থেকেছেন। রাজা বাদশাহদের ইতিহাস ঘাঁটলে এমন অনেক নজিরই পাওয়া যায়। বলিউড বাদশাহ শাহরুখ খানও ব্যতিক্রম নন। তার ভক্ত জগতময়, কিন্তু তিনি নিজে স্ত্রী গৌরি খানের ভক্ত।

    সব কাজেই স্ত্রীকে পাশে চান তিনি। স্ত্রীর কাছ থেকে নেন অনুপ্রেরণা। এবার জানালেন, স্ত্রীর অনুমতিও পেয়েছেন তিনি সেলফি শেয়ার করার ক্ষেত্রে।

    বর্তমানে সপরিবারে ইউরোপে ছুটি কাটাচ্ছেন শাহরুখ খান। তাদের অবকাশযাপনের ছবি প্রকাশ পেতেই ছড়িয়ে পড়ছে অন্তর্জাল দুনিয়ায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সেগুলো।

    তেমনি একটি ছবি রোববার (০৮ জুলাই) দুপুরে শেয়ার করেছেন তিনি। সেখানে স্ত্রী গৌরি খানের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এত বছর পর আমার বউ সেলফি শেয়ার করা অনুমতি দিলো।’

    শাহরুখ আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির শুটিং থেকে বিরতি নিয়ে ইউরোপ ট্যুরে গিয়েছেন। সঙ্গে আছে তার দুই পুত্র ও এক কন্যাও। এখন তারা বার্সেলোনায় রয়েছেন। সেখান থেকে যাবেন প্যারিসে।

  • কে হবেন মধুবালা?

    কে হবেন মধুবালা?

    বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। তার রুপালি পর্দা ও ব্যক্তিগত জীবনে রয়েছে অনেক গল্পের বাঁক। আছে অনেক উত্থান-পতনের সুর। আছে প্রতিকূলতাকে জয় করে একজন নারী হিসেবে নিজেকে সাফল্যের শিকড়ে নিয়ে যাবার সংগ্রামী কাহিনী।

    সেই কাহিনী এবার আসছে সিনেমার পর্দায়। মধুবালার জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। কিংবদন্তী অভিনেত্রী মধুবালার ছোট বোন মধুর ব্রিজ ভূষণের বরাতে ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, এটি নির্মাণ করবেন মধুবালার ঘনিষ্ঠ বন্ধুরাই। তবে এ চলচ্চিত্রের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এমনকি মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন সেই বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

    তবে আলোচনায় উঠে এসেছে কিছু নাম। তারমধ্যে ঐশ্বরিয়া রাইও রয়েছেন। আছে কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটেরও নাম।

    ভূষণ বলেন, ‘মধুবালার সিনেমা সম্পর্কে জানতে আরও অপেক্ষা করতে হবে। হযবরল কিছু একটা আমরা সমর্থন করবো না। মধুবালার একটি সুন্দর জীবন ছিলো। তাকে নিপুণভাবেই পর্দায় সবার সামনে তুলে ধরার চেষ্টা হবে। এই জীবন যেন আরও অনেক জীবনকে অনুপ্রাণিত করতে পারে সেটা মাথায় আছে আমাদের।’

    তিনি আরও বলেন, ‘সব শুভাকাঙ্ক্ষী এবং বলিউড ও অন্য কোথাও সংযুক্তি রয়েছে এমন ব্যক্তিদের প্রতি আমার বিনীত অনুরোধ, আমার অনুমতি ব্যতীত আমার বোনের জীবন নিয়ে যেন কোনো ছবি বা অন্যকিছু তৈরির চেষ্টা করা না হয়। সঠিক সময় এলে সংশ্লিষ্ট সমস্ত বিবরণ মধুবালার ভক্তরা জানতে পারবেন।’

    গতবছর দিল্লিতে মাদাম তুসো জাদুঘরে কিংবদন্তী মধুবালার মোমের মূর্তি উদ্বোধনের পর থেকেই ভূষণ তার বোনের বায়োপিক তৈরির কথা ভাবছিলেন। বিগত কয়েক বছরে বলিউডের অনেকেই মধুবালার বায়োপিক তৈরির অনুমতির জন্য ভূষণের কাছে তটস্থ হয়েছেন। কিন্তু ভূষণ বরাবরই অটল ছিলেন এ সিদ্ধান্তে যে, অবশ্যই তার বোনের জীবনীতে ন্যায়ের সুস্পষ্টটা থাকতে হবে। তাই সুন্দর ভঙ্গিতে চলচ্চিত্রটি তৈরি করতে হবে।

  • রণবীরের ‘সঞ্জু’ সিনেমার আয় ৫০০ কোটি

    রণবীরের ‘সঞ্জু’ সিনেমার আয় ৫০০ কোটি

    প্রেক্ষাগৃহে মু্ক্তির তিন দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে রাজকুমার হিরানি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’। এবার ৫০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে সিনেমাটি। বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত ছবিটি মুক্তির আগে থেকেই ছিলো আলোচনানা। মুক্তির দর্শক বেড়েই চলেছে ছবিটির। বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরুণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘এখনও সাফল্যের পেছনে ছুটছে ‘সঞ্জু’। বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি। আয়ের দিক থেকে রেকর্ড করে ফেলেছে সিনেমাটি।’ গত ২৯ জুন মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। রাজকুমার হিরানি পরিচালিত এবং বিধু বিনোদ চোপড়া প্রযোজিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। আরও রয়েছেন- পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, আনুশকা শর্মা প্রমুখ।

  • ত্বকের যত্নে সর্ষের তেল

    ত্বকের যত্নে সর্ষের তেল

    খাবারে সর্ষের তেলের ব্যবহার বেশ পুরানো। খিচুরি, তেহারি, ইলিশ ভাজা, ঝালমুড়ি, আচার- কোথায় না দরকার পরে সর্ষের তেলের! মজার ব্যাপার হলো সর্ষের তেলের এই ব্যবহার শুধু খাবারেই নয়, রয়েছে ত্বকের যত্নেও। আজ জেনে নেবো ত্বকের যত্নে সর্ষের তেলের কিছু ব্যবহার-

    ডার্ক স্পট, ট্যান বা পিগমেন্টেশন কাটিয়ে ওঠার জন্য বেসন, দই, লেবুর রসের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে মুখে-ঘাড়ে ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন দিন তেল দিয়ে তৈরি এই মাস্ক ব্যবহার করলে এক মাসের মধ্যেই ফল পাওয়া যাবে।

    অনেক সময়ই স্কিন টোন হাল্কা করার জন্য আমরা অনেক চেষ্টা করি। টোনিং হাল্কা করতে সম পরিমাণে সর্ষের তেল ও নারকেল তেল মিশিয়ে প্রতি রাতে মিনিট পনেরো মুখে মাসাজ করতে হবে। তার পর মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই তেলে রয়েছে ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং ই। ফলে ত্বকের উপর সরষের তেলের নিয়মিত ব্যবহারে রিংকল কমে। ত্বককে করে তোলে সুস্থ ও সতেজ। রোদে বেরোনোর আগে অত্যন্ত অল্প পরিমাণে সর্ষের তেল মুখে লাগিয়ে নিন। এটা ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে। কাজ করবে প্রাকৃতিক সানস্ক্রিনের মতোই। তবে বেশি পরিমাণ তেল লাগালে ত্বকে ধুলোবালি আটকে যাওয়ারও সম্ভাবনা থাকে। অনেকেরই সারা বছর ফাটা ঠোঁটের সমস্যা থাকে। প্রতি রাতে শোয়ার আগে নাভিতে দু’-তিন ফোঁটা সর্ষের তেল বুলিয়ে ঘুমান। পাবেন এই সমস্যা থেকে রেহাই। সর্ষের তেলে অ্যান্টি ব্যাকটিরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকার দরুন নানা অ্যালার্জি ও র্যাশ কমাতে সাহায্য করে। এমনকি ত্বকের শুষ্কতা ও চুলকানিও প্রতিরোধ করে।

  • ত্বকের সুস্থতায় ময়েশ্চারাইজার

    ত্বকের সুস্থতায় ময়েশ্চারাইজার

    ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিবিড় যত্ন চাই, আর সেটা ঋতুভেদে নয়, চাই সবসময়। সেজন্য প্রয়োজন ময়েশ্চারাইজিং।
    ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত আধাভেজা ত্বকে। গোসলের পর গা পুরোপুরি না মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। গোসলের সময় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারাতে থাকে, তাই ওই সময় বাড়তি ময়েশ্চার প্রয়োজন হয় বেশি। পানিশূন্য শরীর মলিন ত্বকের বড় একটা কারণ। শরীর কিন্তু প্রতিনিয়ত পানি হারায়, এবং পানি সংগ্রহ করে রাখার ব্যবস্থা তার নেই। কাজেই পানির চাহিদা পূরণ করুন বারবার। প্রতিদিন অন্তত আট/দশ গ্লাস পানি একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের স্বাভাবিক চাহিদা, আর সম্ভব হলে তার চেয়ে কিছুটা বেশি পানি গ্রহণ করা ভালো। রাতে বিছানায় যাবার আগে ত্বককে তার খাবার দিয়ে তো ঘুম দিন। ময়েশ্চার আপনার ত্বকের খাদ্য, যেটা রাতের বেলা ভীষণ উপকারী। হাত-পায়ে লোশন দিলে নরম মোজা ব্যবহার করা যায় ঘুমের সময়। যেকোনো ধরণের ত্বকেই নারকেল তেল উপকারী ভূমিকা রাখে। ত্বকের আর্দ্রতা রক্ষায় এই তেল ভীষণ কার্যকর। ভিটামিন ই এবং ল্যাভেন্ডার তেলও ত্বকের ভালো বন্ধু। এই তিন উপাদানের মিশ্রণে এমন একটি সামগ্রী বানিয়ে নিতে পারেন যা আপনার ত্বকে পুষ্টি জোগানো এবং ক্ষয়পূরণ করার কাজ বেশ ভালোভাবে করবে।