Category: থানা

  • সোনারগাঁয়ে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সোনারগাঁয়ে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ এপ্রিল ২০২৫) চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট সংলগ্ন পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ দল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন— মোসা. সীমা আক্তার (৩৫), পিতা: মৃত রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাড়া এলাকার গলাচিপা কলেজ রোড, হোল্ডিং নং ৪৩৫, ওয়ার্ড নং ১৭-এর জনি নামক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ১৯/০৪/২০২৫) রুজু করা হয়েছে।

    সোনারগাঁ থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

    সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে চেকপোস্টে ঢাকাগামী লেনে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত মামুন মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

    সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত পিয়াল ও দুই সহযোগী গ্রেফতার

    সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত পিয়াল ও দুই সহযোগী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার দৈলেরবাগসহ চার গ্রামে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কুখ্যাত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী পিয়াল ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।

    সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজামবাড়ি চিড়ার মিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন—হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল (৩০), তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, পিয়াল দীর্ঘদিন ধরে চারটি গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পরিবহন ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল সে ও তার সহযোগীরা। এলাকাবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোনারগাঁ থানায় একাধিক অভিযোগ করেন।

    সম্প্রতি চাঁদা না দেওয়ায় রয়েল রিসোর্টের নিরাপত্তা কর্মী কামরুলকে কুপিয়ে আহত করে এবং তার কাছ থেকে নগদ অর্থ ও মালামাল লুটে নেয়। এছাড়া দৈলেরবাগ এলাকার রুবেল নামে এক যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়।

    সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে, যখন পিয়াল ও তার প্রধান সহযোগী ‘কাইল্লা ফরিদ’ এক নারীর গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে ও তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বাহিনীর হুমকি-ধামকিতে বহু পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম তাদের ডাকাতির সময় হাতেনাতে আটক করে। গ্রেফতারের সময় পিয়াল ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে আহত হয়। পরে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়।

    এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

    অবশেষে সন্ত্রাসীদের গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দৈলেরবাগসহ আশপাশের চার গ্রামের বাসিন্দারা।

  • সোনারগাঁয়ে ৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ৯৫ পিচ ইয়াবাসহ সুমন(৩৫) নামের ১জন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের টিটির বাজার জহির মেম্বারের অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি একই ইউনিয়নের লাধুরচর মধ্যেপাড়া গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।

    তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস বলেন, শনিবার দুপুরে এসআই সেলিম হোসেন এর নেতৃত্বে এএসআই ফরমান আলীর সহযোগিতায় সঙ্গীয়ফোর্স নিয়ে নোয়াগাঁও ইউনিয়নের টিটির বাজার জহির মেম্বারের অফিসের সামনে অভিযান চালিয়ে সুমন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে বিপুল পরিমান ফেনসিডিল সহ মাদক কারবারী আটক

    সোনারগাঁয়ে বিপুল পরিমান ফেনসিডিল সহ মাদক কারবারী আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:  সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ মোরছালিন (২০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের ইন্সপেক্টর হাবিব।

    এর আগে শুক্রবার রাতে সোনাপুরা শাকিনস্তর আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাজাঁসহ তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত মোরছালিন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা রোদুনাথপুর এলাকার মাহবুবের ছেলে, বর্তমানে সোনারগাঁ উপজেলায় বসবাস করে সে।

    ডিবি ইন্সপেক্টর হাবিব জানান, ঈদ উল ফিতর উপলক্ষে জেলা শান্তি রক্ষার্থে জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অপরাধীদের ধরার জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে।

    তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সোনাপুরা শাকিনস্তর আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসা ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাজাঁ সহ মোরছালিন কে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও জানান, এলাকাবাসীর মাধ্যমে জানা যায় ঈদ উপলক্ষে বিপুল পরিমাণ মাদক মজুদ করে খুচরা বিক্রি করার লক্ষ্যে তিনি পরিত্যক্ত মাদ্রাসায় রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক তাকে গ্রেপ্তার করে। পরে শনিবার মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

  • সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত ৬ মামলার আসামী রকমতুল্লাহ গ্রেপ্তার

    সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত ৬ মামলার আসামী রকমতুল্লাহ গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর এলাকার শীর্ষ ডাকাত ৬ মামলার আসামী রকমতুল্লাহকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

    শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর ছয়হিস্সা এলাকায় এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রকমতুল্লাহ ওই এলাকার মৃত আবদুল রকমানের ছেলে।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, রকমতুল্লাহর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা উন্নয়নে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে ৩৭ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার

    সোনারগাঁয়ে ৩৭ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার

    বৃহস্পতিবার ২০ মার্চ বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএময়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার মাদ্রাসা পড়ুয়া মেয়ে গত ১০ ফেব্রুয়ারি  সকাল ১০টার দিকে জৈনপুর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার সামনে থেকে পিরোজপুর গ্রামের কুদরত আলী কুরজুর ছেলে শাহিন মির্জার নেতৃত্বে ৪-৫জনের একটি দল মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে ১৩ মার্চ অপহৃত কিশোরীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেয় আদালত।

    পরে গত বুধবার বিকেলে পিবিআইয়ে পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহিন মির্জার পিরোজপুর গ্রামের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    অভিযুক্ত শাহিন মির্জার চাচাতো ভাই কবির হোসেন বলেন, প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের বয়স হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রেমের বিয়ে তো বয়স দেখে হয় না। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে মফিজ উদ্দিনের যোগদান

    সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে মফিজ উদ্দিনের যোগদান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মফিজ উদ্দিন। বুধবার (১৯ মার্চ) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ওসি আ. বারি ক্লোজড হয়ে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্ত হলে তার স্থলাভিষিক্ত হন মফিজ উদ্দিন।

    এর আগে, মফিজ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার অপরাধ শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তাকে সোনারগাঁ থানায় বদলি করা হয়।

    মফিজ উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ পুলিশের নিরস্ত্র শাখায় যোগ দেন। তিনি ভোলা জেলার বাসিন্দা এবং পেশাদারিত্ব ও দক্ষতার জন্য পরিচিত।

    যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ওসি মফিজ উদ্দিন বলেন,
    “সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। সকলের সহযোগিতায় সোনারগাঁকে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”

    স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়েছেন এবং সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সোনারগাঁ থানার ওসি আবদুল বারী ক্লোজড

    সোনারগাঁ থানার ওসি আবদুল বারী ক্লোজড

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারীকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা রেঞ্জের ডিআইজি একে এম আওয়াদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

    নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) আসিফ ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি আবদুল বারীকে বিভিন্ন কারণে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে ঢাকা রেঞ্জ অফিসে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    জানা গেছে, ওসি আবদুল বারী সোনারগাঁ থানায় দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি টাকা নিয়ে নির্দোষ ব্যক্তিদের বিভিন্ন মামলায় ফাঁসাতেন এবং প্রকৃত অপরাধীদের ছাড়িয়ে দিতেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের আসামি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া, ধর্ষণ মামলার প্রকৃত আসামিদের রক্ষা করে নিরীহ ব্যক্তিদের সাজিয়ে গ্রেফতার দেখানোরও অভিযোগ রয়েছে।

    এছাড়া, স্থানীয় প্রভাবশালী নেতাদের তদবিরে সাধারণ মানুষকে গ্রেফতার করে আওয়ামী লীগের বড় নেতা বানিয়ে আদালতে চালান দেওয়ার ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    এই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের কারণে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

     

  • সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতি

    সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দড়িকান্দি ব্রিজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী প্রতিষ্ঠান দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ভাটারা এলাকার দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাজিম উদ্দিন ও মাইক্রোবাস চালক মামুন শেখ মতিঝিল সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় যাচ্ছিলেন।

    পথে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ পার হওয়ার পর সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডার গাড়িতে আসা ৬ জনের একটি দল তাদের গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশির কথা বলে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নাজিম উদ্দিন ও চালক মামুনকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।

    ডাকাত সদস্যরা তাদের বিভিন্ন স্থানে ঘোরানোর পর অপরিচিত একটি এলাকায় নামিয়ে দেয় এবং গাড়িতে থাকা দুটি ব্যাগভর্তি ১ কোটি ১০ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

    সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী নাজিম উদ্দিন বলেন, “আমাদের কোম্পানিতে বিকাশের মাধ্যমে লেনদেন হয়, যা শুধু সিটি ব্যাংকই করে। মালিক দেশের বাইরে থাকায় তার সই করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে।”

    সোনারগাঁ থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সোনারগাঁয়ে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামী অয়ন গ্রেফতার

    সোনারগাঁয়ে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামী অয়ন গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে গৃহবধূ গণধর্ষণ মামলার অন্যতম আসামী মো. অয়ন (২২) কে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ১১ মার্চ ২০২৫ তারিখে গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. অয়নকে গ্রেফতার করা হয়।

    ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

    এজাহার সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা রিনা বেগম (৪০) পেশায় এক বিয়েবাড়ির বাবুর্চির সহকারী। গত ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ৮টার দিকে অসুস্থ বোনকে দেখতে নারায়ণগঞ্জের মদনপুরে “দি বারাকাহ হাসপাতাল”-এ যান তিনি। হাসপাতাল থেকে ফেরার পথে রাত সাড়ে ১১ টার দিকে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায় সজীব, হাসান, অয়নসহ আটজন তাদের পথরোধ করে।

    অপরাধীরা রিনা বেগম ও তার দেবর কামাল হোসেনকে জোরপূর্বক একটি পরিত্যক্ত টিনসেড ঘরে নিয়ে গিয়ে কামাল হোসেনকে মারধর করে এবং তার কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা রিনা বেগমের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে তাকে জোরপূর্বক গণধর্ষণ করে।

    পরবর্তীতে, নির্যাতনের শিকার রিনা বেগম বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৯, তারিখ-২৬/০২/২০২৫)।

    অপরাধীর বিরুদ্ধে চলমান মামলা

    গ্রেফতারকৃত মো. অয়ন এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।

    পরবর্তী আইনি ব্যবস্থা

    গ্রেফতারকৃত মো. অয়নকে আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১১ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

  • প্রবাস থেকেই হত্যা মামলার আসামী দেশে ফিরে গ্রেপ্তার কুয়েত প্রবাসী আশরাফুল

    প্রবাস থেকেই হত্যা মামলার আসামী দেশে ফিরে গ্রেপ্তার কুয়েত প্রবাসী আশরাফুল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দীর্ঘ ২৫ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেই হত্যা মামলায় গ্রেপ্তার হলেন মো. আশরাফুল। চলতি মাসের ২ তারিখ রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরিবারের দাবি, আশরাফুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো যুক্ত ছিলেন না, এমনকি কোনো মিছিল-মিটিংয়েও অংশ নেননি। শুধু পরিবারের সুখের জন্য জীবনের বেশিরভাগ সময় তিনি প্রবাসে কাটিয়েছেন। অথচ একটি ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে একটি হত্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

    কোটা বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলায় নাম তার নাম জুড়ে দেয়া হয় পরে দেশে আসলে ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়।

     

    জানা গেছে, গত বছরের ১৯ জুলাই কাঁচপুরে কোটা বিরোধী আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের গুলিতে ইব্রাহিম (১২) নামে এক ছাত্র নিহত হয়। নিহতের বাবা এই ঘটনায় মামলা দায়ের করেন, যেখানে আশরাফুলকে ২১০ নম্বর আসামি করা হয়।

    কিন্তু পরিবারের দাবি, আশরাফুল ২৫ জুলাই দেশে ফিরেছেন এবং ২ মার্চ গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ, যে ঘটনার সময় তিনি দেশে ছিলেনই না, সেই ঘটনায় তাকে আসামি করা হয়েছে।

    পরিবারের দাবি: পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার

    আশরাফুলের মেয়ে উসমিয়া বলেন, “আমার বাবা সারাজীবন কুয়েত প্রবাসী ছিলেন। আমাদের মানুষ করার জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে দিন-রাত পরিশ্রম করেছেন। কিন্তু দেশে ফিরে আমাদের কাছে থাকতে পারেননি, তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য আবুল হোসেন এবং আওয়ামী লীগ নেতা আবুল হাশেম রতন পরিকল্পিতভাবে এই মামলা দিয়েছে।”

    আশরাফুলের স্ত্রী আমেনা আক্তার বলেন, “আমার স্বামী কোনো রাজনৈতিক দলে জড়িত ছিলেন না। অথচ তার ছবি এডিট করে রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে। এসবের মূল হোতা লেদামদি গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা প্রবাসী আবুল হাশেম রতন, তার ভাই জাতীয় পার্টির নেতা আবুল হোসেন ও বর্তমান ইউপি সদস্য সাইফুল ইসলাম।”

    বিএনপি নেতার অভিযোগ: জমি সংক্রান্ত বিরোধের জেরে ফাঁসানো হয়েছে

    স্থানীয় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সামছুল হক বলেন, “আশরাফুল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে তার জমি থেকে প্রায় ৩০ লাখ টাকার মাটি কেটে নিয়েছে জাতীয় পার্টির নেতা আবুল হোসেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম রতন। এই বিরোধের জেরেই তাকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।”

    তিনি আরও বলেন, “এর আগেও আবুল মেম্বার ও আবুল হাশেম কবির নামে এক ব্যক্তিকে মিথ্যা হত্যা মামলায় জেলে পাঠিয়েছিল। আশরাফুলও একই ষড়যন্ত্রের শিকার।”

    অভিযুক্তদের বক্তব্য

    এই অভিযোগের বিষয়ে জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম মেম্বার বলেন, “গত ইউপি নির্বাচনে আমার বিরোধীরা পরাজিত হয়ে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। এসব ভিত্তিহীন।”

    অন্যদিকে, কারাবন্দি কবির হোসেনের মা বলেন, “সাইফুল মেম্বার ও আবুল হাশেম রতন আমাদের পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে। তারা যখন যে দল ক্ষমতায় আসে, তখন সেই দলের নেতা হয়ে যায়। এখন তারা বিএনপির বড় নেতা! আমার ছেলেকে ছাড়াতে ১০ লাখ টাকা দাবি করেছে। টাকা দিলে আমাদের আর জ্বালাবে না বলে জানিয়েছে। আমরা খুবই অসহায়।”

     

    এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদি জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বিস্তারিত ব্যবস্থা নেয়া হবে।

  • সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগ ধর্ষক গ্রেপ্তার

    সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগ ধর্ষক গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান হাবিবকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১১ মার্চ) সকালে র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার কোম্পানির কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেপ্তার হাবিবুর রহমান হাবু (৪২) উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের আতশ আলীর ছেলে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি প্রতিবন্ধী তরুণী তার পেচাইন গ্রামের নিজ বাড়ি থেকে রাউৎগাঁও যাওয়ার পথে আসামি হাবিবুর রহমানের বাড়ির সামনে পৌঁছলে আসামি ওই তরুণীকে ডেকে তার বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে যদি ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে বলেও সে হুমকি প্রদান করে।

    পরবর্তীতে ভুক্তভোগী তরুণীর মা সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন। এরপর গোয়েন্দা সূত্রে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল ঝিনাইদহের সদর উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

     

  • সোনারগাঁয়ে ছিনতাইকারী চক্রের মুল হোতা গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ছিনতাইকারী চক্রের মুল হোতা গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
    সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক ছিনতাই চক্রের মূলহোতা। রবিবার সন্ধ্যায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। 
    আটককৃত যুবকের নাম সায়মন হাওলাদার (২১) । সে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে।
    র‌্যাব জানায়,  সোনারগাঁয়ে ছিনতাই চক্রের মূলহোতা সায়মন হাওলাদারকে (২১) আটক করা হয়েছে।  এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  আটককৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
  • শামীম ওসমানের পাটনার নিয়াজ উদ্দিনকে সোনারগাঁ থানায় হস্তান্তর

    শামীম ওসমানের পাটনার নিয়াজ উদ্দিনকে সোনারগাঁ থানায় হস্তান্তর

    বন্দরের নাসিক ২৪ নং ওর্য়াডের কামাল উদ্দিন মোড় এলাকার বিশেষ ট্রাইবুনাল, হত্যাসহ একাধিক মামলার আসামি নিয়াজ উদ্দিন আহমেদ (৫২)কে এলাকাবাসী আটক পূর্বক সোনারগাঁ থানায় হস্তান্তর করেন। গতকাল শনিবার ১মার্চ দুপুরে বন্দরের আমিন আবাসিক এলাকা হতে নিয়াজ উদ্দিন আহমেদকে আটক পূর্বক সোনারগাঁ থানায় হস্তান্তর করেন। নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার মৃত ইউসি মহিউদ্দিন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় বিশেষ ট্রাইবুনালে মামলা রয়েছে। যে মামলায় নিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন শামীম ওসমানের ব্যবসায়ীক পার্টনার। এছাড়া সোনারগাঁ থানায় হেফাজত কর্মী হত্যা মামলা, সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানায় ছাত্র জনতার বৈষম্যের বিরোধী আন্দোলনের ও জমি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। নিয়াজ উদ্দিন সাবেক এমপি শামীম ওসমানে ঘনিষ্ট ও ব্যবসায়ীক পাটনার।

    নিয়াজ উদ্দিন আহমেদকে গ্রেফতার ও তার কবল হতে মসজিদের জায়গা রক্ষার জন্য এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন সুরয়া হয়নি।

    এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, আমি এ বিষয়ে অবগত রয়েছি। আমি এসপি অফিসে আছি। খরব পেয়েছি এলাকাবাসী নিয়াজ নামের একজনকে আমাদের থানায় দিয়েছে। উনি আটক আছেন।

  • সোনারগাঁয়ে ডেবিল হান্ড অভিযানে তিন হত্যা মামলার আসামী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ডেবিল হান্ড অভিযানে তিন হত্যা মামলার আসামী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় ৩ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। এর আগে সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাচপুর সেনপাড়া এলাকার মৃত হাজী আঃ বারেকের ছেলে শাহ আলম (৫০), ও রুহুল আমিন (২৯) একই এলাকার হাজি আঃ বারেকের ছেলে এবং সিংলাবো এলাকার মোহাম্মদ আলীর ছেলে আসাদুল্লাহ (৩৫)।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাবি জানান, দেশে চলমান ডেবিল হান্ড অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হত্যা মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের মঙ্গলবার সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।