নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে রাসেল (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
গতকাল দুপুর দেড়টার দিকে বিদ্যালয় সংলগ্ন সোনা মিয়া মেম্বারের বালুর মাঠে একা পেয়ে রাসেলের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়।
এ ঘটনায় আহত রাসেলের ভাই রাকিব সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে খাসেরগাঁও এলাকার ওয়াসকুরুনীর ছেলে মারুফ (১৯), ওয়াসকুরুনী (৪২), যুবরাজ (১৯), মোমেন (২০), ফয়সাল (১৮), জিয়া (২০)সহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
গুরুতর আহত রাসেল জানান, বিদ্যালয়ে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে গালাগালির ঘটনা ঘটে। তিনি এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Category: ইউনিয়ন
-

তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে গুরুতর জখম
-

সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান একই এলাকার ছকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল সাফওয়ান। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর শোক বিরাজ -

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ২ চুনা কারখানা গুঁড়িয়ে, দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে ২টি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় দুই হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শিকদার বাড়ি এলাকায় একটি চুনা কারখানা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং নয়াপুর এলাকায় আরেকটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শবিউল আওয়াল।
এ সময় এক্সকাভেটর মেশিন ব্যবহার করে কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। -

শম্ভুপুরায় চাঁদাবাজি ও জখমের মামলার বাদিকে পিটিয়ে জখম
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে চাঁদাবাজি ও হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এক তেল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনার সাক্ষী হওয়ায় মামলার বাদীকে একা পেয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যবসা শেষে নাছির উদ্দিন বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন ব্রিজ এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পরদিন ১৩ এপ্রিল একই স্থানে নাছির উদ্দিনের চাচাতো ভাই আরিফ হোসেন (২৬)-এর উপরও হামলার ঘটনা ঘটে। তিনি ওই ঘটনার সাক্ষী ছিলেন বলে জানা গেছে। হামলাকারী শাহ সুলতান গাজী, আসাদুল্লাহ, শাহাদাত প্রধান আল মামুন, আবদুল্লাহ ও মোতালেব মেম্বার তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এছাড়া তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সর্বশেষ মঙ্গলবার সকালে মামলার বাদীকে একা পেয়ে অভিযুক্তরা পুনরায় মারধর করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এবং মামলা দায়েরের পরও তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। -

বিজয়নগরে গুলিবিদ্ধ বিএনপি নেতা আকবর হোসেনের খোঁজ নিলেন যুবদল নেতা সজীব, আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার: ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর বিজয়নগর এলাকায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে আহত হন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা জাসাসের সহ-সভাপতি আকবর হোসেন। ওই ঘটনায় তিনি বাম চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
সম্প্রতি আহত আকবর হোসেনের খোঁজখবর নিতে তার বাসায় প্রতিনিধি পাঠান নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। এ সময় আকবর হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয় এবং তার পরিবারের সঙ্গে কথা বলা হয়।
খায়রুল ইসলাম সজীব আকবর হোসেনের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি আকবর হোসেনের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, আহত আকবর হোসেন দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেন তারা। -

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনতাই—থানায় মামলা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাছিনউদ্দিন নামে এক তেল ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা মো. শাহ সুলতান গাজী (২৮) ও আসাদুল্লাহ (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ভুক্তভোগী নাছিনউদ্দিন দীর্ঘদিন ধরে চর কিশোরগঞ্জ ও চর হোগলা ঘাট এলাকায় ডিজেল/তেলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ এপ্রিল সন্ধ্যার দিকে ব্যবসা শেষে নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চর কিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
একপর্যায়ে শাহ সুলতান গাজী হকস্টিক দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তা নাকে লাগে এবং তার নাক ফেটে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা -

বারদীতে সরকারি চাকুরিজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আহত একাধিক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকারি চাকুরিজীবী কবির হোসেন মৃধার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে বারদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রুবেল, মাসুল, সোহান, রাতুল, ফয়সাল ও সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাগিনা ফাহাত, ফাহিম ও হাসিব সাজুও হামলার শিকার হন।
হামলায় কবির হোসেন মৃধাসহ আহতরা গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়েছে তারা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -

সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আসাদুল্লাহ মোল্লার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পর্মশর্দী এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুল্লাহ মোল্লার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় নোয়াগাঁও ইউনিয়নের পর্মশর্দী এলাকায় এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল হক, মোগরাপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আরিফুল হক, কালাম হোসেন জয়, উপজেলা ওলামাদের সভাপতি মাওলানা ওমর ফারুক, স্থানীয় নেতা রাসেল, যুবদল নেতা ডালিম, শ্রমিক দলের নেতা কাসেম এবং যুবদল নেতা রাজাসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে নোয়াগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুল্লাহ মোল্লা বলেন, জনগণের সমর্থন পেলে নোয়াগাঁও ইউনিয়নের রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। -

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু,
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রায়েরটেক গ্রামে পুকুরে ডুবে আদনান ও আব্রাহাম নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাসার পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল দুই ভাই। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নেমে পড়ে এবং সেখানেই ডুবে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সামান্য অসতর্কতার কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। -

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কের হাতুড়াপাড়া এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, যেখানে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। আশপাশে অবস্থিত স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, কমিউনিটি হাসপাতাল ও ফিলিং স্টেশনসহ অন্তত ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পার হতে হচ্ছে।বক্তারা আরও অভিযোগ করেন, সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা না করেই সড়কের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের জন্য চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।এ সময় দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায়, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। -

কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় দিঘি থেকে এক অজ্ঞাতনামা লাষ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকালে কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকার একটি দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকার একটি দিঘির পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, লাশটির পরিচয় শনাক্তে কাজ চলছে। আশেপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
-

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলা, কুপিয়ে আহত ১
সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলা, কুপিয়ে আহত ১
নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলা ও এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি রুবেল ভুঁইয়া, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আব্দুল জলিল, আল মুজাহিদ, সুমি আক্তারসহ ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল মাহফুজ ভুঁইয়ার পৈত্রিক সম্পত্তিতে থাকা বিভিন্ন ফলজ গাছ জোরপূর্বক কেটে ফেলে এবং জমি দখলের চেষ্টা চালায়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
মাহফুজ ভুঁইয়া অভিযোগ করে বলেন, বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার বড় ভাই রুবেল ভুঁইয়াকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ৫ হাজার টাকাও ছিনিয়ে নেয়। পাশাপাশি তারা পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
ঘটনার পর মাহফুজ ভুঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। -

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৭
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি এবং আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। -

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট
সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে চাঁদা না দেওয়ায় এক বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবুল হোসেন ফ্রেশ কোম্পানির সঙ্গে স্ক্র্যাপ ব্যবসার সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে তার একটি ট্রাক আটকিয়ে স্থানীয় রতন গংয়ের নেতৃত্বে সন্ত্রাসীরা ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতেই ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তার বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় হামলায় অন্তত ৪ জন আহত হন।
আবুল হোসেন আরও জানান, এর আগেও তার ট্রাক আটকিয়ে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। -

ওসি ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে সাকসেস বলার পরের দিনই ডাকাতি
নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে একটি মাদক বিরোধী সমাবেশ সোনারগাঁ থানার ওসি বলেছেন মহাসড়কে ডাকাতদের বিরুদ্ধে ঘোষনা করে আমরা সাকসেস বলার পরেদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন এক প্রবাসী, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় পৌঁছালে তার বহনকারী মাইক্রোবাসটির গতিরোধ করে ৪টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে থাকা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।
এ সময় ডাকাতরা মাইক্রোবাসটি ঘিরে ফেলে এবং ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মাইক্রোবাসের চালক ফিরোজ মিয়া ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
