Category: জামপুর

  • সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
    আটকরা হলেন ইরফান (৩০), নানাখি এলাকার হারুনুর রশিদের ছেলে ও, অনিক চন্দ্র দাস (৩৫), পঞ্চমীঘাট এলাকার মৃত কার্তিক দাসের ছেলে।
    পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নানাখি এলাকার গ্রামীণ ব্যাংকের পাশ থেকে মাদক কেনাবেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
    স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

  • সোনারগাঁয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

    সোনারগাঁয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরের টেক বাজার এলাকায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
    সোমবার বিকেলে স্থানীয় জনগণ প্রথমে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।
    আটককৃতরা হলেন— সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকার আব্দুল হাই এর ছেলে মোঃ আল আমিন (২৫),এবং বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্ধির পার এলাকার মৃত মাহিম মিয়ার ছেলে মোঃ সোহান (২৩),
    পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে সুদের টাকা নিয়ে মারধর, নগদ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

    সোনারগাঁয়ে সুদের টাকা নিয়ে মারধর, নগদ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের বেলাবো গ্রামে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করে আহত ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেলাবো গ্রামের বাসিন্দা মো. আবুল বাশার (৪৫) এ হামলার শিকার হন। তিনি একই গ্রামের মো. মিয়া হোসেনের ছেলে।
    অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে পাঁচ মাস মেয়াদে একই এলাকার সেরু মিয়ার ছেলে আবু সাঈদের কাছ থেকে ১০ হাজার টাকা সুদে নেন আবুল বাশার। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই অভিযুক্ত আবু সাঈদ টাকার জন্য চাপ দিতে থাকেন।
    ভুক্তভোগীর দাবি, বৃহস্পতিবার দুপুরে তিনি নগদ ২৫ হাজার টাকা নিয়ে হাটে যাওয়ার পথে আবু সাঈদ, নূর নবী ও সাওন মিয়াসহ কয়েকজন তার পথরোধ করে সুদের টাকা পরিশোধের জন্য জোরাজুরি করে। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি ইফতারের আগে আরও ১০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
    তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
    এ ঘটনায় আবুল বাশার বাদী হয়ে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
    স্থানীয়রা সড়কের পাশে একটি পিলারের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
    পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে এবং অন্যান্য উপায়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
    উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
    এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
    সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্ডা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
    জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূইয়ার সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশিক ফেরদৌস তুষারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিত মল্লিক।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইঁয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর রহমান, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন শিকদার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি সদস্য নাদিয়া নূর রানুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    সভায় আল মুজাহিত মল্লিক বলেন, নারায়ণগঞ্জ–৩ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে এলাকার রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
    বক্তারা নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান।

  • ১২ তারিখ সকালে ধানের শীষে ভোট দেবেন সকলে: আজহারুল ইসলাম মান্নান

    ১২ তারিখ সকালে ধানের শীষে ভোট দেবেন সকলে: আজহারুল ইসলাম মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী ১২ তারিখ সকালে সবাই যেন ধানের শীষ প্রতীকে ভোট দেন। তিনি বলেন, “আপনাদের ভোটেই আমি নির্বাচিত হতে চাই এবং নির্বাচিত হলে সবসময় মানুষের পাশে থেকে কাজ করবো।”

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও ভোট প্রার্থনাকালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। চড়পাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করে লাধুরচর, সেককান্দি সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে সমর্থন চান।
    এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। স্থানীয়রা তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান এবং গণসংযোগে অংশ নেন।
    গণসংযোগে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, “সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দিন-রাত গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া ও সমর্থন চাই, যেন ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা যায়।”
    গণসংযোগে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ ও উৎসবমুখর আমেজ লক্ষ্য করা গেছে।

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

    পরিমল বিশ্বাস | সোনারগাঁ
    নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠারবো এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টন।
    উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন এবং জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান।
    এছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
    সভায় বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে তাকে বিজয়ী করে এই আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।
    তিনি আরও বলেন, জামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

  • সোনারগাঁয়ে সাত ডাকাত গ্রেপ্তার, এক জনকে ছেড়ে দেয়ার অভিযোগ

    সোনারগাঁয়ে সাত ডাকাত গ্রেপ্তার, এক জনকে ছেড়ে দেয়ার অভিযোগ

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতি প্রস্ততিকালে সাত ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়।

    শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছেলেন বলে জানা গেছে।

    এর মধ্যে ডাকাত সর্দার শফিকুলকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাকুন্দা খালপাড় এলাকার কথিত বিএনপি নেতা ইব্রাহিম মেম্বার বিরুদ্ধে। ডাকাত সর্দার শফিকুল (৪৫) পাকুন্দা খালপাড় গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে পাশ্ববর্তী রাবার মিলের সিকিউরিটি গার্ডের চাকুরী করে এবং হাইওয়ে ডাকাতিতে নেত্রীত্ব দেন। তবে ডাকাত ছিনিয়ে বিষয়টি অস্বীকার করে ইব্রাহিম মেম্বার।

     

    আটককৃত অন্যরা হলো মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন( ১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন(২২)।

    জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।

    এছাড়াও নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করা হচ্ছে। শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিরানী খেয়ে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়া সময় টর্চ লাইট জঙ্গলের দিকে জ্বালাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধরে গণধোলাই দেয়।

    এলাকাবাসীর গণধোলাইকালীন সময়ে ডাকাতদের পুলিশ গাড়িতে করে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরও ইট পাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুদ্ধ মানুষ তাদের গণধোলাই দেওয়ায় তারা আহত হয়েছে, আটকদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

     

    এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আব্দুল হক বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। কাকে ধরা হয়েছে আর কাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্টভাবে বলতে পারছি না। সর্বশেষ আমরা সাত ডাকাতকে গ্রেপ্তারে সক্ষম হয়েছি।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    দোয়া মাহফিলে জামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লতিফ মেম্বার ও ওসমান মেম্বার, বিএনপি নেতা শহিদুল্লাহ সরকার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মামুন ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন শিকদার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তার সততা ও আদর্শ বুকে ধারণ করেই আমরা রাজনীতি করে আসছি।
    তিনি বলেন, বিএনপির আদর্শে রাজনীতি করলে চাঁদাবাজি ও দখলবাজির কোনো জায়গা নেই। আমি সবসময় আপনাদের পাশে আছি। ধানের শীষের বাইরে কখনো রাজনীতি করিনি, ভবিষ্যতেও করবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
    দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • সোনারগাঁয়ে ডাকাতকে চিনে ফেলায় যুবককে কুপিয়ে মারাত্নক জখম

    সোনারগাঁয়ে ডাকাতকে চিনে ফেলায় যুবককে কুপিয়ে মারাত্নক জখম

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের এসিয়ান হাইওয়ে সড়কের গাউসিয়া টু বস্তল এলাকায় ডাকাতির কালে ডাকাতকে চিনেফেলায় যুবককে কুপিয়ে আহত করেছে ডাকাত দল।

    রবিবার (২১শে ডিসেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পেচাইন এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহতের মা মোসা:হেনা আক্তার বাদী হয়ে ২৩ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ সুত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের উটমা এলাকার মোঃ আমির হোসেন এর ছেলে,১/মোঃ আশরাফুল(২২) , মৃত আব্দুল বারেক এর ছেলে ২/মোঃ আমির হোসেন(৪৫),কোবাগা এলাকার আঃ আজিজ ওর ছেলে ৩/মোঃ সবুজ (২২),মহজমপু উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে ৪/মোঃ ফাহিম (২৩), এবং পেচাইন এলাকায় মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ বাবু ওরফে বরকি বাবু(২৬) সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। কয়েকদিন আগে ডাকাতদল এসিয়ান হাইওয়ে সড়কে ডাকাতি কালে বাঁদীর ছেলে মোঃ আকাশ (১৯) চিনে ফেলে এবং এলাকার লোকজনকে জানায়। এতে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে আকাশকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে প্রান নাশের হুমকি প্রদান করে আসছে।তারই ধারাবাহিকতায় গত ২১শে ডিসেম্বর বিকেলে মোঃ আকাশ মিয়া বাড়ি ফেরার পথে অভিযোগের ৩নং আসামি বাড়ির পাশে সড়কে ৩ নং আসামি সহ অজ্ঞাতনামা ৩/৪ জন দেশিয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার লোহার রড সহ তার পথ গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে। এতে মোঃ আকাশ প্রতিবাদ করায় ১নং বিবাদীর হুকুমে ২নং ও ৩নং বিবাদী তাকে মেরে নীলা ফুলা জখম সহ এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে এবং ৪নং বিবাদী আকাশের নিকট থেকে নগদ ৪৫০০(পঁয়তাল্লিশত) টাকা ছিনিয়ে নেয়। আকাশের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

    পরে উপস্থিত লোকজনের সহায়তায় আহত আকাশকে রূপগঞ্জের গাউসিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত আকাশ ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।

    এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    নিউজ লিখে দেন

  • সোনারগাঁয়ে হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে বাদীর পরিবারে হামলার অভিযোগ

    সোনারগাঁয়ে হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে বাদীর পরিবারে হামলার অভিযোগ

    নিউজসোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকায় আলোচিত শাওন হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
    রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মহজমপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মামলার বাদীর বাবা আলী আজগরকে বাজার থেকে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
    এ ঘটনায় আহত আলী আজগর বাদী হয়ে সোনারগাঁ থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় দেড় বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী আজগরের ছেলে শাওনকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত শাওনের ভাই মোতালেব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলার আসামীরা জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে মোতালেব ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। হত্যাকারীদের ভয়ে দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন মামলার বাদী মোতালেব।
    এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে শাওনের বাবা আলী আজগরকে একা পেয়ে অভিযুক্ত লতিফ, কামরুজ্জামান ওরফে কামু, জাবেদ, বাদশা, বাবুল, ফারুক, সুরুজ মিয়া, জাকির, জাহিদ, হোসেন, মারুফ, মিন্নত আলী ও হামিদুলসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মহজমপুর বাজারের শাহী মসজিদের সামনে দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।
    অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা আলী আজগরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। লতিফ, কামরুজ্জামান ওরফে কামু এবং বাবুল লোহার রড দিয়ে মাথা, দুই পায়ের হাঁটু ও দুই হাতের কব্জিসহ বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা আলী আজগরের ছেলে মোতালেবকে তাদের কাছে এনে দেওয়ার জন্য চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।
    খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর পরিবারের লোকজন আলী আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিববুল্লাহ জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে তালতলা ফাঁড়ির ইনচার্জকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

  • সোনারগাঁ উপজেলা যুবদল নেতা আশরাফ ভূইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সোনারগাঁ উপজেলা যুবদল নেতা আশরাফ ভূইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    নিউজ সোনারগাঁ : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে পুনরায় স্ব স্ব পদে বহাল করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

    ইতোপূর্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আশরাফ ভূইয়াকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

    কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।

    যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সংবাদটি জানিয়েছেন সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া

  • সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস. এম. ওয়ালিউর রহমান আপেল, আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    মাহফিলে আল মুজাহিদ মল্লিক বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসেন। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

    এ সময় এস. এম. ওয়ালিউর রহমান আপেল বলেন, “দীর্ঘদিন ধরে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করুন। তিনি একজন আপোষহীন দেশনেত্রী। এই কঠিন সময়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে তাঁর পাশে থাকবে এবং দলকে আরও শক্তিশালী করতে কাজ করবে।”

    দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সোনারগাঁয়ে দুই সপ্তাহ ধরে নিখোঁজ আকশাদ আলী আকন, সহযোগিতা চাইল পরিবার

    সোনারগাঁয়ে দুই সপ্তাহ ধরে নিখোঁজ আকশাদ আলী আকন, সহযোগিতা চাইল পরিবার

    নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার আকশাদ আলী আকন (৫৯) নামে এক ব্যক্তি প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছে পরিবার।

    পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে আকশাদ আলী আকন নিজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

    পরিবার জানায়, কয়েক বছর আগে আকশাদ আলী আকন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয়, যার কারণে তিনি নিজের ঠিকানা বা পরিচয় মনে রাখতে পারেন না।

    এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার জানায়, কেউ তার সন্ধান পেলে ০১৪০৭৫৬৭১৫১ অথবা ০১৭৫২৪৯৪৫৭৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

    নিখোঁজ ব্যক্তির শারীরিক বিবরণ অনুযায়ী তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।

    আকশাদ আলী আকনের ভাতিজা মিজানুর রহমান জুয়েল বলেন, “আমাদের কাকা আকশাদ আলী আকনকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না। কেউ যদি তাকে দেখে থাকেন, দয়া করে আমাদের সঙ্গে বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।”

  • সোনারগাঁয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগে আল মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগে আল মুজাহিদ মল্লিক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিতে অংশ নেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া মার্কেটে দোকানপাটে লিফলেট বিতরণ করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন—সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুহুল আমিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিদ হাসান, উপজেলা ছাত্রদল নেতা নুরুজ্জামান, এস এম শিহাব, ওমর ফারুক, শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, জামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জিসাস, উপজেলা ছাত্রদল নেতা সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    লিফলেট বিতরণকালে আল মুজাহিদ মল্লিক বলেন,
    “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি এলাকায় কর্মসূচি চলছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে সবসময় সৎভাবে রাজনীতি করেছি। আজ মোগরাপাড়া ইউনিয়নবাসীর ব্যাপক সাড়া পেয়েছি, ভবিষ্যতেও সবাইকে নিয়ে এগিয়ে যাব। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি সুন্দর দেশ। বেকারত্ব দূর হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে।”

    তিনি আরও বলেন,
    “আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দর ও মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।”

  • সোনারগাঁয়ে জামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আল মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে জামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আল মুজাহিদ মল্লিক

    পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রভাকরদী থেকে বাবুবাজার পর্যন্ত প্রায় জরাজীর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় জনদুর্ভোগ নিরসনে তিনি নিজস্ব উদ্যোগে এ সংস্কারের ব্যবস্থা নেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক, স্থানীয় নেতা মতলব, মোকাররম, আওলাদ, সালমান, সফিকুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর অনুরোধে আমি নিজস্ব অর্থায়নে এই সংস্কারের উদ্যোগ নিয়েছি। সামাজিক কাজে আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”

    তিনি আরও বলেন, এ সড়ক সংস্কারের ফলে শিক্ষার্থীরা এখন নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে।