Category: সর্বশেষ

  • বিএনপির ৩১ দফা শান্তি সুখের রূপরেখা – ইমতিয়াজ বকুল 

    বিএনপির ৩১ দফা শান্তি সুখের রূপরেখা – ইমতিয়াজ বকুল 

    নিউজ সোনারগাঁ : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন,

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনের যে ৩১ দফা ঘোষণা করছেন সেই ৩১ দফা হচ্ছে বাংলার মানুষের জন্য শান্তি সুখের রূপরেখা।

    মানুষের কর্মসংস্থান, নিরাপত্তা বিধান ও পরিবেশ রক্ষাসহ যেসহ দফা ঘোষণা করা হয়েছে সে দফাগুলো সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার কাজ করছি আমরা।

    ৩১ দফার শেষ দফায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে। পরিবেশ রক্ষা করতে হলে  বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।

    বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন এর সনমান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাস্ট্র কাঠামো গঠনের ৩১ তম দফার অংশ হিসেবে  শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম,সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন প্রধান, মোহাম্মদ আমিরুল ইসলাম,মোহাম্মদ রুবেল,উসমান গনি, মোহাম্মদ শুভ,জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুর, সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মিসকাত হোসেন প্রমুখ

  • সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

    সোমবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ থানার আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তায় পুলিশের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

    সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় এক নারী সন্দেহজনকভাবে হেঁটে চেকপোস্টের দিকে আসলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

    আটককৃত নারীর নাম হাফছা (২০), স্বামী শেখ ধন, গ্রাম শীতলপাড়া, থানা কসবা, জেলা ব্রাহ্মণপাড়া। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, উদ্ধার করা মাদক জব্দ তালিকাভুক্ত করে অভিযুক্ত হাফছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস কর্তৃপক্ষ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিশেষ অভিযানে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার ঝাউচর বালুর মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত দুইটি চুনা কারখানায় অভিযান চালানো হয়।

    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনাব্বর হোসেন এবং মেঘনাঘাট জবির ম্যানেজার (প্রকৌশলী) সুরঞ্জিত।

    অভিযান শেষে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে চুনা কারখানাগুলো ভেঙে ফেলা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রতিটি স্থানে অবৈধ গ্যাস সংযোগ ওয়েল্ডিংয়ের মাধ্যমে কিলিং ক্যাপিং করা হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।

  • সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর তরুণীর কসটেপে মোড়ানো ব্যাগভর্তি লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর তরুণীর কসটেপে মোড়ানো ব্যাগভর্তি লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর সায়মা আক্তার মীম (২২) নামের এক তরুণীর কসটেপে মোড়ানো বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ সংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং স্থানীয় কলাপাতা বার্গার কিংয়ের কর্মী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সায়মা। খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

    বিকেল ৪টার দিকে স্থানীয়রা কাইকারটেক ব্রিজ সংলগ্ন ঝোপের মধ্যে বড় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে দুর্গন্ধ টের পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ব্যাগটি উদ্ধার করে খুললে ভেতরে কালো পলিথিনে মোড়ানো কসটেপে প্যাঁচানো এক নারীর হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। নিহতের মামা খোকন শেখ সাগর লাশের পরিচয় শনাক্ত করেন।

    নিহতের মামা খোকন শেখ সাগর জানান, দুই বছর আগে কুমিল্লার রায়হান নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর মীম বিয়ে করেন। পারিবারিক অমতের কারণে তারা আলাদা থেকে জীবনযাপন করছিলেন। তার অভিযোগ, স্বামী রায়হানই শ্বাসরোধ করে মীমকে হত্যা করে ব্যাগে ভরে ফেলে যান।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “কসটেপে মোড়ানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে রাস্তার পাশের ঝোপ থেকে ব্যাগভর্তি যুবকের মরদেহ উদ্ধার

    সোনারগাঁয়ে রাস্তার পাশের ঝোপ থেকে ব্যাগভর্তি যুবকের মরদেহ উদ্ধার

    নিউজ সোনারগাঁ :  সোনারগাঁ উপজেলার কাইকারটেক ব্রিজ সংলগ্ন রাস্তার পাশের ঝোপ থেকে ব্যাগভর্তি এক অজ্ঞাতনামা যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঝোপের মধ্যে একটি বড় ব্যাগ দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানান।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ উদ্ধার করে খোলার পর দেখা যায়, ভেতরে এক যুবকের মরদেহ। মরদেহের গলায় দড়ি এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা যুবকটিকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ব্যাগে ভরে ডোবায় ফেলে গেছে।

    স্থানীয়রা জানান, সকাল থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সংবাদকর্মীদের ছবি তুলতে ও কাছে যেতে বাধা দেয়। এমনকি লাশ উদ্ধারের সময়ও পুলিশ কর্মকর্তারা মৃত ব্যক্তির পরিচয় গোপন রাখার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, নিহত যুবক স্থানীয় এক ব্যবসায়ীর আত্মীয় হতে পারেন।

    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “একটি বস্তাবন্দি মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।”

  • সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি পালন

    সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি পালন

    নিউজ সোনারগাঁ : ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও সরকারি কলেজে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, সোনারগাঁও সরকারি কলেজ ইউনিটের ব্যানারে কলেজের শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নেন। বেলা ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সাইদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বদিউজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, গার্হস্থ্য অর্থনীতি বিভাগের খন্দকার দিল আফরোজ, ইংরেজি বিভাগের প্রভাষক আইনুল হাকিম, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিলুফা ইয়াসমিন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এলিজা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নীগার আক্তার, পদর্শক মো. শামছুল হকসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

    বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও বর্ধিত করা হবে।

    উল্লেখ্য, হামলার ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের সব কলেজের নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করে। ফলে সেদিন সরকারি ও বেসরকারি কোনো কলেজেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

  • ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দলের আহ্বান

    ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দলের আহ্বান

    নিউজ সোনারগাঁ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ অক্টোবর (সোমবার) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকটি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় আয়োজিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান সাহেবের পুত্রবধূ সাদিয়া জুই, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাঁর সুযোগ্য কন্যা মারিয়াম আক্তার মুন্নী

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও উপজেলা মহিলা দলের নেত্রী রাবি আক্তারসহ শতাধিক মহিলা দলের নেত্রী ও কর্মী।

    বক্তারা বলেন,
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও জনগণের কল্যাণে নিবেদিত রাষ্ট্র। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং সকল নেত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    তাঁরা আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনই হবে দেশের ভবিষ্যতের ভিত্তি। বিএনপি ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

    এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।

  • সোনারগাঁয় গণধর্ষণসহ ১০ মামলার আসামি ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

    সোনারগাঁয় গণধর্ষণসহ ১০ মামলার আসামি ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয় গণধর্ষণসহ ১০ মামলার আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত সজিব মিয়া ওরফে ব্লেড সজিবকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১- এর একটি দল।

    রবিবার (১২ অক্টোবর) দুপুরে এক র‌্যাব-১১ সিনিয়র এএসপি অপস অফিসার মো. গোলাম মোর্শেস স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে শনিবার (১১ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারে করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি লেজার লাইট ও একটি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।

    ×

    গ্রেপ্তার সজীব মিয়া ওরফে ব্লেড সজিব (২২) সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় গণধর্ষণ, ছিনতাই ও ডাকাতিসহ ১০টি বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

    জানা গেছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার এক নারী সন্ধ্যায় তার দেবরকে নিয়ে মদনপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে যান। পরে তার দেবর ও ওই নারী রাতে সিএনজিযোগে সোনারগাঁ পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় তার খালাত ভাইয়ের বাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় সজীব ওরফে ব্লেড সজিব নেতৃত্বে ৬-৭ জন সহযোগী তাদের বহনকারী সিএনজি গতিরোধ করে। একপর্যায়ে তাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। তাদের মারধর করে নগদ টাকা এবং স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।পরবর্তীতে ছিনতাইয়ের পর সজিব ও তার সহযোগীরা মিলে ওই নারীর দেবরকে অন্য একটি কক্ষে আটকে রেখে নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার পরদিন ভূক্তভোগী নারী সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর থেকে সজিব মিয়া পলাতক থাকেন। পরে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে মদনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। রবিবার বিকেলে গ্রেপ্তারকৃত সজিবকে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে।

  • সোনারগাঁয়ে দুর্ঘটনায় আহত অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়াকে দেখতে গেলেন আল মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে দুর্ঘটনায় আহত অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়াকে দেখতে গেলেন আল মুজাহিদ মল্লিক

    সোলায়মান হাসান (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা বিএনপির ৩নং উপদেষ্টা অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়া সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

    শনিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় সোনারগাঁও উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত তার বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।

    এ সময় আল মুজাহিদ মল্লিক অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন,

    “অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়া শুধু সোনারগাঁও নয়, বরং পুরো নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলন-সংগ্রামের এক অকৃত্রিম ও নিবেদিতপ্রাণ নেতা। দলের সংকটকালীন সময়ে তিনি সবসময় মাঠে থেকেছেন। তার মতো ত্যাগী নেতাদের কারণেই বিএনপি আজও জনগণের হৃদয়ে বেঁচে আছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন।”

    তিনি আরও বলেন,

    “সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য জরুরি। দলের জ্যেষ্ঠ নেতারা আমাদের অনুপ্রেরণা, তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”

    এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, অধ্যাপক নাসির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার দ্রুত সুস্থতা কামনায় স্থানীয়ভাবে দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে।

  • সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল

    সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভায় বিএনপির রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাগো দলের প্রতিষ্ঠা সদস্য, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়ালিউর রহমান আপেল।

    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট শাম্মী আক্তার, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা মিজানুর রহমান, কাচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জয়, বিএনপি নেতা মহাসিন মিয়া, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা করিম রহমান, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান ও জয়নাল, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা রাকিব, সাদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়াতুল্লাহ, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও শহিদুল, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নেতা সেলিম মাস্টার, ঢাকা মহানগর উত্তর জিসাসের সাধারণ সম্পাদক বেলাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক মো. আশিকুর রহমান, সাবেক সদস্য মো. হানিফ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু এবং কাচপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা দুলাল সাঊদ প্রমুখ।

    লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি জাতির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। তারা সবাইকে এই কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে বৃষ্টিতে ভিজে গণসংযোগে প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    সোনারগাঁয়ে বৃষ্টিতে ভিজে গণসংযোগে প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে ব্যাপক গণসংযোগ করেছেন।

    সকালের বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, বটতলা বাজার, শান্তির বাজার, দুধঘাটা ও পাঁচআনি এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক “দাঁড়িপাল্লায়” ভোট প্রার্থনা করেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত তিনি পায়ে হেঁটে টানা গণসংযোগ চালান।

    গণসংযোগ শেষে ড. ইকবাল স্থানীয় হাসপাতাল গেইট মসজিদের ইমাম ও ডেঙ্গু আক্রান্ত মাওলানা আব্দুস সালামকে তাঁর বাসায় গিয়ে দেখেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন,

    “দলের কর্মী ও জনগণের প্রতি ভালোবাসাই আমাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থামতে দেয়নি। জনগণের সেবা করাই আমার প্রধান কর্তব্য। বৃষ্টির মতো সামান্য বাধা আমাদের দায়িত্ব থেকে সরাতে পারবে না।”

    তিনি আরও বলেন,

    “বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ‘পি আর পদ্ধতি’তে নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়নসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছি।”

    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণের বায়তুল মাল সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন পূর্ব সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন পশ্চিম সভাপতি জহিরুল ইসলাম সরকার, উপজেলা কর্মপরিষদ সদস্য খন্দকার শাহ আলম, উপজেলা সেক্রেটারি আবু তালিব, সহ-সভাপতি শাহ আলম খন্দকার, থানা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ, শাহ জালাল, দুধঘাটা ইউনিট সেক্রেটারি রফিকুল ইসলাম, দুর্গা প্রসাদ ইউনিক সভাপতি আলী আকবর, পাঁচআনি ইউনিট সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।

  • সোনারগাঁয়ে রক্ষণাবেক্ষণ কাজে আগামীকাল শনিবার দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকবে

    সোনারগাঁয়ে রক্ষণাবেক্ষণ কাজে আগামীকাল শনিবার দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকবে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আগামীকাল শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অফ ওয়ে কাজের জন্য বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    বিদ্যুৎ না থাকার আওতায় থাকা এলাকাগুলো হলো— উপজেলা পরিষদ, হাসপাতাল, থানা, বাড়ি মজলিস, চিলারবাগ, পার্কের মোড়, কোম্পানীগঞ্জ, দৈলেরবাগ, হাতকোপা, মিন্দিভিটা, পৌর ভবনাথপুর, ভট্টপুর, ভবনাথপুর, রতনপুর, চর ভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্ধর, উদ্ধবগঞ্জ, সাহাপুর ও বৈদ্যেরবাজার এলাকা।

    এসময় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জানানো হয়, “রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।”

  • মোগরাপাড়ায় প্রতি পিস আখ দেড় শত টাকা

    মোগরাপাড়ায় প্রতি পিস আখ দেড় শত টাকা

    নিউজ সোনারগাঁ:  আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এটি থেকে চিনি, গুড়, মোলাসেসসহ নানা উপকারী পণ্য তৈরি হয়। বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়া আখ চাষের জন্য উপযুক্ত। আখ শুধু মিষ্টি স্বাদের জন্য নয়, এটি শরীরকে শক্তি জোগায় এবং গরমে তৃষ্ণা মেটায়। গ্রামীণ অর্থনীতিতে আখ চাষ অনেক মানুষের জীবিকার উৎস।

     

    সেই আখ মোগরাপাড়া চৌরাস্তায় প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। মোগরাপাড়া চৌরাস্তার আশপাশের এলাকাগুলোতে ঘুরে দেখা হয় যেখানে আখ বিক্রি হচ্ছে সেখানে প্রতি দোকানদার তাদের আখগুলো কাস্টমারের কাছে বিক্রি করছেন একদামে যার প্রতি পিস মাঝারী সাইজের আখ দেড়শত টাকা আর ছোট সাইজের আখ বিক্রি হচ্ছে ১শত টাকায়।

    আখ বিক্রেতা আলি হোসেন জানান, তারা যেখানে বসে আখ বিক্রি করছেন সেই জায়গার ভাড়া প্রতিদিন ৫শত টাকা। আর যেখান থেকে আখ কিনে আনেন সেখানে কৃষকদের উৎপাদন খরচ অনেক বেশী সেই কারণে তারা কম দামে আখ বিক্রি করতে পারেন না।

  • “আমি প্রতিহিংসা বা চাঁদাবাজির রাজনীতি করি নাই”

    “আমি প্রতিহিংসা বা চাঁদাবাজির রাজনীতি করি নাই”

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, “আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি, চাঁদাবাজির রাজনীতিও করিনি। যতদিন ক্ষমতায় ছিলাম, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। আর যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবা করে যেতে চাই।”

    শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, “প্রত্যেকের উচিত ঈমান ও আকিদার ভেতর থেকে কাজ করা, পিতা-মাতার সেবা করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা।”

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, “আমি কোনো পূজামণ্ডপে অনুদান দিই না, তবে দেশের ও ইসলামের নিয়ম মেনে অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সহায়তায় সর্বদা পাশে থাকি।”

    এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

    এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১০

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১০

    নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি মালিবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেন।

    খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

    সোনারগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী বলেন, “বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আমাদের ডুবুরি দল তল্লাশি চালিয়েছে। ইতোমধ্যে একটি রেকার এসে পৌঁছেছে, আরেকটি রেকার আসার পথে রয়েছে। বাসটি তোলার পরই নিশ্চিত হওয়া যাবে কেউ ভেতরে আটকা ছিলেন কি না।”

    এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সাদিপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ অক্টোবর

    সাদিপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ অক্টোবর

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের শেষ তারিখ ১২ অক্টোবর, যাচাই-বাছাই ১৩ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
    এই নির্বাচনে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্যসহ মোট কয়েকটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৬৩৪ জন

    সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল আজিজ বলেন, “সরকারি নিয়মনীতি মেনে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী যে কোনো অভিভাবক প্রার্থী হতে পারবেন— এতে কোনো বাধা নেই।”

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজালাল জানান, “উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। তার নির্দেশনা অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আমরা নিরলসভাবে কাজ করছি। অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করছি।