নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে ‘সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœ সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি রহমান মুজিব, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœসম্পদ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সংস্কৃতিকর্মী ও ব্যাংকার মতিউর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, ব্যাবসায়ী মোঃ মহিউদ্দিন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক খাদিজা আক্তার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসেন, রাসেল আহমেদ ও ইসকান্দার আলী আলভী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানী। এ অঞ্চলে বহু প্রত্মসম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব প্রত্ম সম্পদের মধ্যে কোম্পানিকা সেতু অন্যতম। যেটি স্থানীয় ভাবে পিঠাওয়ালী ব্রীজ নামে পরিচিত। এ প্রাচীন সেতুটি যথাযথ সংরক্ষণের অভাবে অযত্নে অবহেলায় এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
এ সেতুটির দুই প্রান্তে বিকল্প সড়ক তৈরি করা হলেও সেতুটি দিয়ে ভারি যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সেজন্য সেতুটি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। সেতুটির বেশির ভাগ অংশ ইতিমধ্যে ধসে পড়েছে। তাই অবিলম্বে এ প্রত্মসম্পদকে সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান বক্তারা।
Category: সর্বশেষ
-

সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবীতে মানববন্ধন
-

সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
সোনারগাঁ: পূর্ব শত্রুতার জের ধরে হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সোনারগাঁ থানার একটি টিম তাকে নিজ বাড়ি চেঙ্গাকান্দি এলাকা থেকে আটক করে।
জাহাঙ্গীর বারদি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, গত বছরের ২৯ মার্চ নাছিরউদ্দিন নামে এক ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে জাহাঙ্গীরসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় আহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর মামলায় জাহাঙ্গীরসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এছাড়া জাহাঙ্গীর বিগত আওয়ামী সরকারের আমলে ৫০ টি তোরণ তৈরী করে সাবেক এমপি কায়সার হাসনাতের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতি যোগ দেন। এরপর সে বেপরোয়া জীবন যাপন শুরু করে। এলাকায় এমন কোন অপকর্ম নেই যে জাহাঙ্গীর ও সাঙ্গপাঙ্গরা করতো না। নিরিহ মানুষকে বিনা কারণে হামলা মামলা ছিলো তাদের নিত্যদিনের সঙ্গী। তার হাত থেকে রক্ষা পায়নি গোয়ালের গরু পযর্ন্ত। অবশেষে দীর্ঘদিন আত্ম গোপনে থাকার পর আজ শুক্রবার তাকে সোনারগাঁ থানা পু্লিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।
-

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ফেন্সি সোহেল মেম্বার ও সহযোগী ফজু গ্রেফতার
সোনারগাঁ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) এবং তার সহযোগী ফজলুল হক ফজু (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
১৩ জুন ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার সোহেল ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এলাকায় সে ফেন্সি সোহেল নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি ও অপহরণসহ ১৪-১৫টি মামলা রয়েছে।
তার সহযোগী ফজু’র বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। তারা দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল বলে র্যাব জানায়।
গ্রেফতারকৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
-

সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খানের বিরুদ্ধে অভিযোগ
সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শান্ত খানের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায়। অভিযোগে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রিপন (২৫), পিতা মোঃ আলী হোসেন মিয়া—কে পুলিশ গ্রেফতার করলে শান্ত খান দলীয় প্রভাব খাটিয়ে দলবল নিয়ে তাকে ছিনিয়ে নেয়।
তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ সেলিম মিয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আসামি রিপনকে গ্রেফতার করে হাতকড়া পরানো হয়। কিন্তু আসামিকে থানায় আনার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে।”
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে নারায়ণগঞ্জ (বি) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী ইমাম বলেন, “এই বিষয়ে এখনো আমি কিছু জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
-

“বিএনপির সুনাম নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে” — আজহারুল ইসলাম মান্নান
পরিমল বিশ্বাস:
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১২ জুন, বৃহস্পতিবার বিকেলে সনমান্দী স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি তার বক্তব্যে বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপির কোনো সুনাম যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা দলের জন্য ত্যাগ করেছেন, জেল খেটেছেন—দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে। সাধারণ মানুষের পাশে থেকে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। কেউ যেন কারো ওপর অত্যাচার না করে, জমি দখল না করে—এই ব্যাপারে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, বৈদ্যেরবাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদলের সাবেক নেতা হারুন রশিদ মিঠু, যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেল, মাসুম বিল্লাহ, রাকিব হাসান, ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদী হাসানসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। -

সোনারগাঁয়ে অজ্ঞাতভাবে ফেলে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ জুন (বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা বড়িবাড়ি এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে সবুজ (৩৫)।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা রাতের আঁধারে সবুজের মরদেহ এখানে ফেলে রেখে যায়।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-

সোনারগাঁয়ে নোয়াগাঁওয়ে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলে পরমেশ্বদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ওয়ান আমব্রেলা।
সংগঠনের সভাপতি কাউছার আহম্মেদ শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।
সভায় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোবেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদল নেতা করিম রহমান ও ইব্রাহিম সরকার সোহেল, ওয়ান আমব্রেলা সংগঠনের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান ও কোষাধ্যক্ষ তানভীর আহম্মেদ।
সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একটি পরিবারের একজন সদস্য মাদকে জড়ালে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, যারা মাদক ব্যবসায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে যুব সমাজকে রক্ষা করতে হবে। প্রত্যেক অভিভাবককে নজর রাখতে হবে, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এ বিষয়ে সচেতন থাকতে হবে যাতে তারা কোনো খারাপ সঙ্গের প্রভাবে না পড়ে।
সমাজ থেকে মাদক নির্মূল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
-

সোনারগাঁয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরিমল বিশ্বাস, সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে পেকেরচর বালুর মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে টাইব্রেকারে বিষনন্দী একাদশ ৩-০ গোলে বারদী মিশ্রিপাড়া একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।
নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বিষনন্দী একাদশ অনায়াসে তিনটি গোল করে জয় নিশ্চিত করে।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক পারভেজ, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ কবির হোসেন, ফরহাদ আহমেদ তুহিন ও আসাদুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের আয়োজনে ভবিষ্যতের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
-

সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা: নারীসহ আহত ৭, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ), ১০ জুন: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটায়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় নিলু নামের এক নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগে জানান, প্রতিবেশী আব্দুল কাদের, মো. জুয়েল (২৪), মো. তুহিন (২২), মো. শরীফ (৩৮), ইয়াছিন (৩৩), আব্দুস সাত্তার (৬৫), আমানুল্লাহ (৩০), কবির হোসেন, সামিম (৩২), হাসেল (২৫), সাইদুল (২০) ও তাদের সহযোগী আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি একযোগে তার বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ৭০-৮০ হাজার টাকার মালামালের ক্ষতি করে। হামলার একপর্যায়ে তারা নিলুর ভাই খোরশেদ আলম, মোশারফ হোসেন, সানাউল্লাহ, জানে আলম, তোফাজ্জল হোসেনসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা নিলুর বোনের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি তার বোনকে শ্লীলতাহানির চেষ্টা করে। হামলার সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাবার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
-

উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা ও পুনর্মিলনী
পরিমল বিশ্বাস:
সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে ২০১২ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ জুন) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলামসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ এবং ২০১২ ব্যাচের শিক্ষার্থীরা।
প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অনুভূতিতে বলেন, “শিক্ষকরা আমাদের বাবা-মার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক। তাদের শিক্ষা, শাসন ও ভালোবাসা আমাদের জীবনে দিশা দেখিয়েছে। এই সম্মাননা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার সামান্য বহিঃপ্রকাশ। আমরা সব সময় আপনাদের পাশে আছি, যেমনটি সন্তান তার অভিভাবকের পাশে থাকে।”
শিক্ষকরাও তাদের বক্তব্যে শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান। তারা বলেন, “তোমরা আমাদের গর্ব। শিক্ষা গ্রহণ করে ভালো মানুষ হও, ভালো প্রতিষ্ঠানে কাজ করো—এই আমাদের প্রার্থনা। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মা-বাবার দোয়া ও আশীর্বাদ নিও। আমরা চাই তোমরা জীবনে আরও সামনে এগিয়ে যাও।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদী।
-

৫ আগস্টে অতঃপর: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতির না বলা কিছু কথা
সোনারগাঁ:
সোনারগাঁয়ের এক সময়ের প্রগতিশীল ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র, এখন যেন এক নীরব যন্ত্রণা আর আত্মত্যাগের সাক্ষী। ৫ আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। আজ সেই দিনের পর ঘটে যাওয়া না বলা কথাগুলো নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে তুলে ধরেছেন নিষিদ্ধ ঘোষিত সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি, যার জীবন আর পরিবার রাজনীতির চরম ঝড়ের মধ্যে দিয়ে গেছে।
পারিবারিক আদর্শ ও জীবনের গতি পরিবর্তন
পিতার বিশ্বাস ছিল, “বিদেশ নয়, দেশের মাটিতেই পড়াশোনা শেষ করে চাকরি বা ব্যবসা করে শান্তিতে থাকা যায়।” সেই বিশ্বাস মেনে দুই ভাই দেশে থেকেই নিজেদের প্রতিষ্ঠা গড়ে তোলেন। বড় ভাই চাকরির পাশাপাশি ছাত্রজীবন থেকেই ব্যবসা শুরু করেন। ছোট ভাই রাজনীতিতে সক্রিয় থাকলেও পারিবারিক শিষ্টাচার, সামাজিক দায়িত্ব ও ন্যায়ের পক্ষে ছিলেন সবসময়।অতর্কিত আঘাত ও পরিবারের ওপর চাপ
৫ আগস্টের ঘটনার পর সেই পরিশ্রমী, নির্লোভ পরিবারটি যেন এক চরম অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। সভাপতির বাড়িতে হামলা, বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ এবং বড় ভাইকে দেশ ছাড়তে বাধ্য করার মত ঘটনাগুলো একের পর এক ঘটে। আইনি কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও বাড়িতে বারবার অভিযান, ভাইয়ের পাসপোর্ট ভেরিফিকেশন আটকে রাখা এসব কিছুই হয় শুধুমাত্র তার ভাই হওয়ার “অপরাধে”।রাজনীতি নয়, পরিবারকে শাস্তি কেন?
ছাত্রলীগের সভাপতি নিজেই প্রশ্ন তুলেছেন, “যদি আমি ভুল করি, তার বিচার হোক। কিন্তু আমার পরিবার তো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা কেন সাফার করবে?” তার দাবি, তাদের পরিবার সর্বদা সামাজিকভাবে সম্মানিত এবং নিরপেক্ষ থেকেছে। তারপরও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে পারিবারিক শান্তি-নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে।নেতৃত্ব ও ত্যাগের চিত্র
৫ আগস্টের পর যখন অধিকাংশ নেতা চুপ ছিলেন, তখন তিনি এবং সাধারণ সম্পাদক সাগর নিজেরাই কাঁধে তুলে নেন ছাত্রলীগের দায়িত্ব। চৌঠা জানুয়ারি সোনারগাঁয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, দেয়াল লিখন এবং সর্বশেষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল সবই হয় তাদের নেতৃত্বে। অথচ দলীয় বড় বড় নেতারা তাদের পাশে না দাঁড়িয়ে সমালোচনা করতে ব্যস্ত ছিলেন।সমালোচকদের প্রতি প্রশ্ন ও প্রতিশ্রুতি
“সুবিধা যখন পেয়েছেন, তখন তো পাশে ছিলেন। এখন একটা ফোন করেও কেউ খোঁজ নেন না।”এই আক্ষেপের পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ছাত্রলীগের সভাপতির দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করে যাবেন ইনশাআল্লাহ। একই সঙ্গে সকল সমালোচকের উদ্দেশ্যে বলেছেন, “আলোচনার আগে বাস্তবতা বুঝুন।”শান্তির বার্তা ও ভবিষ্যতের আশাবাদ
সবশেষে তিনি উল্লেখ করেন, পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সবসময় শান্তিপূর্ণ ছিল এবং আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও তা বজায় থাকবে। “দোয়া করবেন”—এই একটুকু অনুরোধ রেখে, আবারও দেখা হবে সেই সোনারগাঁয়ের রাজপথেই বলে তিনি জানান। -

সোনারগাঁয়ে ছাত্রদল নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলা ও লুটপাট, বড় ভাই আহত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতা ইউনুসের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (৮ জুন) রাতে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবালের নেতৃত্বে জামাল, কামাল, জুয়েল, মুসা ও রুপ মিয়া এ হামলায় অংশ নেয়। হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং লুটপাট করে। এসময় ইউনুসের বড় ভাই মনজুরকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। আহত অবস্থায় মনজুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রদল নেতা ইউনুস বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। এ হামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পাশাপাশি বারদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল হোসেন এবং যুবদল নেতা হারুনও সহযোগিতা করেছে।”
তিনি আরও জানান, হামলাকারীরা তার ঘরবাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করে। এ সময় তার বোনের বিয়ের জন্য রাখা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, এক লাখ বিশ হাজার টাকা নগদ অর্থ, কোরবানির গরুর মাংসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
-

সোনারগাঁয়ে ঈদ উপলক্ষে শিংলাব শিশু কিশোর মিনিবার ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা
পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শিংলাব শিশু কিশোর মিনিবার ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন করেন বরগাঁও স্পোটিং ক্লাব বনাম, শিংলাব স্পোটিং ক্লাব নিধারিত সময়ের মধ্যে কোনো দল গোল না করায় টাইব্রেকারে বরগাঁও স্পোটিং ক্লাব ০-১ গোলে বিজয়ী হন
আজ ৮ জুন (রবিবার) বিকেলে শিংলাব বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার মাষ্টার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, জামপুর ইউপি সদস্য নুরে আলম শাহীন, বিশেষ অতিথি, বিএনপি নেতা জামাল হোসেন ইমাম, বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম, বিশিষ্ট সমাজ সেবক করম আলী মুন্সি, বিশিষ্ট সমাজ সেবক আবু সিদ্দিক ভুঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক সামসুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক রুহুল আমিন, সমাজ সেবক আফাজ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক শাহাউদ্দিন, উপদেষ্টা বিশিষ্ট সমাজ রাজা মিয়া, সার্বিক ব্যবস্হাপনায় আব্দুল আজিজ, পরিচালনায় মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মনের আনন্দ যোগায় মাদক থেকে দুরে রাখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বাচ্চাদের জন্য মনোযোগী করে তোলে এবং এমন একটি খেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। এই শিশুদের মাঝে থেকেই ভালো খেলায়ার তৈরি হয়ে জাতীয় পযার্য়ে চান্স পাবে বলে আশাকরি এমন খেলার পাশে সব সময় আছি। প্রতিটি শিশু রাষ্ট্রের ভবিষ্যত হবে মনে করি। ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
-

সোনারগাঁয়ে নির্বাচনকে সামনে রেখে সরগরম ঈদ রাজনীতি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম সোনারগাঁয়ের ঈদ রাজনীতি। নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রার্থী হওয়ার জন্য ইতোমধ্যেই মাঠ চষে বেড়াচ্ছেন।
এদিকে ঈদুল আজহাকে উপলক্ষ করে নির্বাচনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং পশু কোরবানি করেন। গতকাল শনিবার ঈদের দিন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও সোনারগাঁ থেকে চার বার নির্বাচিত সাবেক সাংসদ অধ্যাপক মোঃ রেজাউল করিম নিজ গ্রাম সম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। সোনারগাঁ থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান পিরোজপুর ইউনিয়নের প্রতাপনগর এলাকায় ঈদের নামাজ আদায় করেন। যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক ও বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল ঢাকার উত্তরা পার্ক মসজিদে ঈদের নামাজ আদায় করে মোবাইল ও অনলাইনে সোনারগাঁয়ের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল নিজ বাড়ী বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়াও জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য প্রফেসার ডঃ মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া নিজ গ্রাম জামপুর ইউনিয়নের সিরাবো এলাকায় ঈদের নামাজ আদায় করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
-

সোনারগাঁয়ে কোরবানির পশুর সংকট: গরুর বদলে ছাগলেই ভরসা
সোনারগাঁ প্রতিনিধি:
আর মাত্র কয়েক ঘণ্টা পর পবিত্র ঈদুল আযহা। ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগ ও ত্যাগের মহিমায় উদযাপন করবেন এই ধর্মীয় উৎসব। তবে এবছর সোনারগাঁয়ে দেখা দিয়েছে কোরবানির পশুর ঘাটতি। বিশেষ করে গরুর সংকট প্রকট আকার ধারণ করেছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর সোনারগাঁয়ে দুইটি স্থায়ী ও ১৪টি অস্থায়ী হাটের ইজারা দেওয়া হয়েছে। হাটে পশু আনলেও সরবরাহ ও চাহিদার মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। এতে অনেক ক্রেতাই পছন্দসই বা সামর্থ্যের মধ্যে গরু না পেয়ে ছাগলের দিকে ঝুঁকছেন।
হাটে ঘুরে দেখা গেছে, অনেকেই গরু খুঁজে ব্যর্থ হয়ে ছাগল কিনে বাড়ি ফিরছেন। কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করে বলছেন, এবার পশুর দাম যেমন বেশি, তেমনি পছন্দমতো গরু পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে স্থানীয় পশু ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে গরু আসা কম হওয়া, স্থানীয়ভাবে চাষ কম হওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে। প্রশাসন জানিয়েছে, কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।
সাধারণ মানুষ আশা করছেন, শেষ মুহূর্তে হলেও কিছুটা স্থিতিশীলতা ফিরবে বাজারে, যাতে সবাই ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেন যথাযথভাবে।
-

সোনারগাঁয়ের জামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ
পরিমল বিশ্বাস, সোনারগাঁ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
দপ্তর সম্পাদক আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা কৃষকদলের সভাপতি ফজলু মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, সহ-সভাপতি সুলতান আল মামুন ও হাফিজ আহমদ, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রায় ৬৫০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন আদর্শবান রাষ্ট্রনায়ক ছিলেন। তার গুণাবলি বলে শেষ করা যাবে না। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জাতির জন্য কাজ করে গেছেন, বাড়ি-গাড়ি কিছুই রেখে যাননি। তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমরা বিএনপিকে এগিয়ে নিতে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে কাজ করতে হবে। রাজনীতি হবে ত্যাগ ও আদর্শের ভিত্তিতে, আর্থিক লাভের জন্য নয়। শহীদ জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।