Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক

    সোনারগাঁয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক

    সোনারগাঁয়ে খুনসহ ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ জুন) র‌্যাব-১১ সিপিএসসি এর স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমানের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর এলাকায থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার তাতরাকান্দা এলাকার মজিবর তালুকদারের ছেলে মোঃ রাসেল (৩০)।

    র‌্যাব জানায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত পৌনে ১০ টায় ভিকটিম সাগর আরএফএল কোম্পানীর কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রাম ডিপো হতে নরসিংদী ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর ব্রীজের পূর্ব পার্শ্বে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ড্রাইভার মোঃ হোসেন আলী ও ভিকটিম থামেন। তারা প্রসাব করার পরপরই অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন ডাকাত চাকু, ছুরিসহ এসে তাদের সবকিছু ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। এসময় তারা দিতে রাজি না হওয়ায় ডাকাতদল ভিকটিমের সাথে ধস্তাধস্তি শুরু করে এবং একপর্যায়ে ধারালো চাকু-ছুরি দিয়ে আঘাত করে। ডাকাতদল সবকিছু ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর হাইওয়ের টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ড্রাইভার হোসেন পুলিশের সহায়তায় ভিকটিমকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সাগরকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের বড় ভাই মোঃ আসাদুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন।

    র‌্যাব আরও জানায়, এ বছরের ২৮ মে সেই মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামীদের যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করেন। একই সাথে তাদের সবাইকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময়ে আসামীরা পলাতক ছিলেন। পরবর্তীতে সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে সোনারগাঁ থেকে যাবাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাসেলকে আটক করে র‌্যাব।

  • সোনারগাঁয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

    সোনারগাঁয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মো. কবির (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    অচেতন অবস্থায় স্বজনরা প্রথমে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত কবির মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তার ভাই আবুল কালাম জানান, “বিকেলে বাড়ির পাশেই গরুর খাবারের জন্য ঘাস কাটছিল আমার ভাই। এ সময় ডান পায়ে সাপ কামড় দেয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি।”

    স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন বলেন, “বিকেলে কবির সাপে কামড়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাত ১০টা ৩০ মিনিটে তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।”

    জানাগেছে, মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টায় জানাজা শেষে কবিরের দাফন স্থানীয় কবরস্থানে সম্পন্ন হবে।

  • বন্দরের কাইতাখালী পশুর হাটে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

    বন্দরের কাইতাখালী পশুর হাটে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক গরু নামানোর দৃশ্য ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী। সোমবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালী পশুর হাটে এই হামলার ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, আজমীর ওসমানের অনুসারী অন্তত ২০০ থেকে ২৫০ জন ক্যাডার হাটে এসে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, চ্যানেল-জিরো’র প্রতিনিধি আকরাম হোসেন এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি শেখ সুমন। আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    ঘটনার পর জিহাদ হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের মান্নান শিকদারের ছেলে রাহিদ শিকদার, মাহবুল শিকদারের ছেলে আমিল শিকদার এবং মৃত সোবহান শিকদারের ছেলে মানিকের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

    আহত সাংবাদিকরা জানান, নদীপথে ট্রলারে করে গরু এনে জোরপূর্বক হাটে নামানোর খবর পেয়ে তারা সংবাদ সংগ্রহ করতে গেলে ইজারাদারপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হামলাকারীরা দুই সাংবাদিককে বেঁধে মারধর করে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে। হামলার সময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা, দুটি টিভি চ্যানেলের মাইক্রোফোন ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

    এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

    এই হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

  • খন্দকার পনির এর এনসিপিতে যোগদানের কারণে সোনারগাঁ নাগরিক সমাজ থেকে অব্যাহতি

    খন্দকার পনির এর এনসিপিতে যোগদানের কারণে সোনারগাঁ নাগরিক সমাজ থেকে অব্যাহতি

    প্রেস বিজ্ঞপ্তি:

    সোনারগাঁ নাগরিক সমাজের সদস্য সচিব কবি খন্দকার পনির বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)-এর সোনারগাঁ শাখার মুখ্য সমন্বয়ক পদে যোগ দেওয়ায় নাগরিক সমাজ থেকে অব্যাহতি নিয়েছেন।

    রোববার (তারিখ উল্লেখ করুন) সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক ফরিদ হোসেনের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। অব্যাহতির বিষয়ে খন্দকার পনির লেখেন, “আমি সোনারগাঁ নাগরিক সমাজে সদস্য সচিব থাকাকালীন সময়ে সাধ্যানুযায়ী নীতি-নৈতিকতার সঙ্গে সংগঠনকে ধারণ করেছি এবং মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। বর্তমানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের জন্য আমি কোনো বিরাগভাজন না হয়েই অব্যাহতি নিচ্ছি।”

    তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের নিয়ম অনুযায়ী সক্রিয় রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ সদস্য পদে থাকতে পারেন না। সেই নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

    নাগরিক সমাজের পক্ষ থেকে খন্দকার পনিরের এই সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে বলে জানা গেছে।

  • কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩

    কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ঈদুল আযহা উপলক্ষে যাত্রী ভোগান্তি ঠেকাতে চালানো এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

    সোমবার (২ জুন) বিকেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মাহিয়াত সিকদারের নেতৃত্বে কাঁচপুর এলাকার বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে শান্তি ও চয়েস পরিবহনের আব্দুর রহিম মিয়া, হারুন অর রশীদ আকন্দ এবং বিজয় চন্দ্র রায়কে আটক করা হয়।

    অভিযানকালে সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, “নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাব। কেউ নিয়ম লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

    সেনাবাহিনীর সদস্যরা কাঁচপুর এলাকার গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলোতে টিকিট মূল্য যাচাই করেন। এ সময় দেখা যায়, কয়েকটি কাউন্টারে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

    জিজ্ঞাসাবাদে অতিরিক্ত ভাড়ার প্রমাণ মিললে ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে আটককৃত তিনজনকে মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করা হয়।

  • চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত যুবদল নেতার সাথে একই মঞ্চে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক “সাদেক”

    চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত যুবদল নেতার সাথে একই মঞ্চে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক “সাদেক”

    সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার সাথে একই মঞ্চে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক’কে দেখা যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে পুরো জেলায় যুবদলের নেতাকর্মী মাঝে তীব্র ক্ষোভে সমালোচনার সৃষ্টি হয়েছে।

    রোববার (১ জুন) বিকেলে উপজেলার পেরাবো এলাকার ফান ল্যান্ড পার্কে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে একই মঞ্চে বসে বিভিন্ন আলাপ ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়। এর পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই এ বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়।
    অনুসন্ধানে জানা যায়, দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে গত ২৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফ ভূঁইয়াকে সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় নির্দেশনা দেয়া আছে যুবদলের কোনো নেতাকর্মী যেনো তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখে। তবে কেন্দ্রীয় যুবদলের এমন সাংগঠনিক সিদ্ধান্তকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক তার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছে। এতে একাধিবার বিতর্ক সৃষ্টি হলেও এবার পুরো জেলায় ‘টক অফ দ্যা টাউন’ এ পরিনত হয়েছে।
    আরও অভিযোগ রয়েছে বহিষ্কার হওয়ার পর থেকেই জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সঙ্গে আঁতাত করে বিভিন্ন অপরাধ মূলক কাজ চালিয়ে যাচ্ছে একাধিকবার বহিষ্কৃত এ নেতার সাথে সোনারগাঁ থানায় সালিশি বৈঠক করেছেন৷

    সম্প্রতি নারায়গঞ্জের সোনারগাঁয়ে পানামা রেষ্টুরেন্টে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভায় সাদেকুর রহমান সাদেকের বলয়ে কিছু সংখ্যক লোক নিয়ে কেন্দ্রীয় যুবদলের
    সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল’ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়ার সামনে আশরাফ ভূইয়া বসলে এক বিতর্ক ও হৈচৈ শুরু হয়৷ পরে আশরাফ ভূইয়ার এমন উশৃংখল আচরণ ও সাংগঠনিক ভাবে বহিষ্কার হওয়া সত্ত্বেও কেনো এই অনুষ্ঠানে আসছে এ নিয়ে শাসিয়ে সভা কক্ষ থেকে বের করে দেন রেজাউল কবির পল। এরপর পুরো পরিস্থিতি শান্ত হয়। এ নিয়েও নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন৷

    অভিযোগ আছে, বহিষ্কৃত নেতা আশরাফ ভূইয়া’ নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ককে ব্যবহার করে পুরো জামপুরে বেপরোয়া হয়ে উঠেছে । কিছুতেই যেনো তার লাগাম টানা যাচ্ছে না।

    এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা যুবদল নেতা জানান, আশরাফ ভূইয়াকে চাঁদাবাজি ও তার উশৃংখলার সত্যতা পেয়েই কেন্দ্র থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। একই সাথে তার সাথে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখতে যুবদলের নেতাকর্মীদের বলা হয়েছে৷ এমন একটি কেন্দ্রীয় সিদ্ধান্তকে কিভাবে আমাদের জেলা যুবদলের আহবায়ক অমান্য করে৷ এটি নিশ্চয়ই সাংগঠনিক বহির্ভূত। আশরাফ ভূইয়ার থেকে বিশেষ সুবিধা পাওয়ার কারনেই তিনি তাকে এমন প্রশ্রয় দিচ্ছেন। আমরা কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সঠিক তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন৷ কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করা খুবই লজ্জাজনক ও অপরাধ মূলক কাজ।

    এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক জানান, আশা করি তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হবে। আহবায়ক হিসেবে আমি বলতে চাই এখনো কোথাও নেতা বহিষ্কার আদেশ উত্তোলন করে নাই নিষেধাজ্ঞা উঠানো সময়ের ব্যাপার মাত্র।

    রুবেল মিয়া, সোনারগাঁ

    সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার সাথে একই মঞ্চে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক’কে দেখা যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে পুরো জেলায় যুবদলের নেতাকর্মী মাঝে তীব্র ক্ষোভে সমালোচনার সৃষ্টি হয়েছে।

    রোববার (১ জুন) বিকেলে উপজেলার পেরাবো এলাকার ফান ল্যান্ড পার্কে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে একই মঞ্চে বসে বিভিন্ন আলাপ ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়। এর পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই এ বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়।
    অনুসন্ধানে জানা যায়, দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে গত ২৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফ ভূঁইয়াকে সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় নির্দেশনা দেয়া আছে যুবদলের কোনো নেতাকর্মী যেনো তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখে। তবে কেন্দ্রীয় যুবদলের এমন সাংগঠনিক সিদ্ধান্তকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক তার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছে। এতে একাধিবার বিতর্ক সৃষ্টি হলেও এবার পুরো জেলায় ‘টক অফ দ্যা টাউন’ এ পরিনত হয়েছে।
    আরও অভিযোগ রয়েছে বহিষ্কার হওয়ার পর থেকেই জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সঙ্গে আঁতাত করে বিভিন্ন অপরাধ মূলক কাজ চালিয়ে যাচ্ছে একাধিকবার বহিষ্কৃত এ নেতার সাথে সোনারগাঁ থানায় সালিশি বৈঠক করেছেন৷

    সম্প্রতি নারায়গঞ্জের সোনারগাঁয়ে পানামা রেষ্টুরেন্টে তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভায় সাদেকুর রহমান সাদেকের বলয়ে কিছু সংখ্যক লোক নিয়ে কেন্দ্রীয় যুবদলের
    সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল’ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়ার সামনে আশরাফ ভূইয়া বসলে এক বিতর্ক ও হৈচৈ শুরু হয়৷ পরে আশরাফ ভূইয়ার এমন উশৃংখল আচরণ ও সাংগঠনিক ভাবে বহিষ্কার হওয়া সত্ত্বেও কেনো এই অনুষ্ঠানে আসছে এ নিয়ে শাসিয়ে সভা কক্ষ থেকে বের করে দেন রেজাউল কবির পল। এরপর পুরো পরিস্থিতি শান্ত হয়। এ নিয়েও নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন৷

    অভিযোগ আছে, বহিষ্কৃত নেতা আশরাফ ভূইয়া’ নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ককে ব্যবহার করে পুরো জামপুরে বেপরোয়া হয়ে উঠেছে । কিছুতেই যেনো তার লাগাম টানা যাচ্ছে না।

    এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা যুবদল নেতা জানান, আশরাফ ভূইয়াকে চাঁদাবাজি ও তার উশৃংখলার সত্যতা পেয়েই কেন্দ্র থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। একই সাথে তার সাথে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখতে যুবদলের নেতাকর্মীদের বলা হয়েছে৷ এমন একটি কেন্দ্রীয় সিদ্ধান্তকে কিভাবে আমাদের জেলা যুবদলের আহবায়ক অমান্য করে৷ এটি নিশ্চয়ই সাংগঠনিক বহির্ভূত। আশরাফ ভূইয়ার থেকে বিশেষ সুবিধা পাওয়ার কারনেই তিনি তাকে এমন প্রশ্রয় দিচ্ছেন। আমরা কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সঠিক তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন৷ কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করা খুবই লজ্জাজনক ও অপরাধ মূলক কাজ।

    এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক জানান, আশা করি তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হবে। আহবায়ক হিসেবে আমি বলতে চাই এখনো কোথাও নেতা বহিষ্কার আদেশ উত্তোলন করে নাই নিষেধাজ্ঞা উঠানো সময়ের ব্যাপার মাত্র।

  • আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে, তালবাহানা করলে কঠোর প্রতিরোধ— অধ্যক্ষ মামুন মাহমুদ

    আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে, তালবাহানা করলে কঠোর প্রতিরোধ— অধ্যক্ষ মামুন মাহমুদ

    আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে, তালবাহানা করলে কঠোর প্রতিরোধ— অধ্যক্ষ মামুন মাহমুদ

    নারায়ণগঞ্জ, সোনারগাঁ, ২ জুন:
    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মামুন মাহমুদ বলেছেন, “আগামী ডিসেম্বরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের তালবাহানা করা হয়, তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে যেভাবে প্রতিহত করেছি, তাদেরও একইভাবে প্রতিহত করা হবে।”

    সোমবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অধ্যক্ষ মামুন মাহমুদ আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের সাহসী ভূমিকা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। তিনি ছিলেন বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনায়ক।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
    উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

    অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

  • সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ 

    সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ 

    সোনারগাঁ : সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  রবিবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    শম্ভপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের  উদ্যোগে  ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি  অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক   নূরে ইয়াসিন নোবেল ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল হোসেন শিশির।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রইছ উদ্দিন, শাহাদাত হোসেন ও আমির হোসেন প্রমুখ।

    ঈদ সামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মোনাজাত  পরিচালনা করেন মূফতী তাহের আল কাদরী।

    পরে উপস্থিত সকলের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

  • সোনারগাঁ স্বপ্ননীড় সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ

    সোনারগাঁ স্বপ্ননীড় সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্বপ্ননীড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির এক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগসূত্রে জানা যায়, সাহাপুর এলাকার বাসিন্দা ফারুক আহমেদ (৪৫) বাদী হয়ে প্রিতম চন্দ্র সরকার (২৪) ও তার পিতা গনেশ সরকারের (৪৮) বিরুদ্ধে এ অভিযোগ করেন। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা।

    ভুক্তভোগীদের দাবি, স্থানীয় ২০ জন সদস্য মিলে গঠিত “স্বপ্ননীড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” (নিবন্ধন নম্বর ৭০, তারিখ ১৩/১২/২০২০) প্রায় পাঁচ বছর ধরে সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সমিতির আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য প্রিতম চন্দ্র সরকারকে ক্যাশিয়ারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

    কিন্তু সাম্প্রতিক সময়ে তার হিসাব-নিকাশ ও আচরণ সন্দেহজনক হয়ে উঠলে সদস্যরা তার কাছে আয়-ব্যয়ের সঠিক হিসাব চেয়ে বসেন। এতে তিনি তালবাহানা করতে থাকেন। পরে জানা যায়, তিনি বিদেশ গমনের প্রস্তুতি নিচ্ছেন।

    গত ২৩ মে ২০২৫ তারিখে উপজেলা হাসপাতালের সামনে রিফাত ফার্মেসিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রিতম ও তার পিতা গনেশ সরকার আশ্বাস দেন যে ঈদের আগেই সমস্ত হিসাব বুঝিয়ে দেবেন। কিন্তু ৩০ মে প্রিতম চন্দ্র সরকার হঠাৎ নিখোঁজ হয়ে যান।

    বাদির অভিযোগ, প্রিতম ও তার পিতা গনেশ সরকারের যোগসাজশে সমিতির গুরুত্বপূর্ণ নথিপত্র ও একটি বাটন মোবাইল নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর তারা সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

    এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

  • কাঁচপুর বিসিক শিল্পনগরীতে দোয়া ও খাদ্য বিতরণ 

    কাঁচপুর বিসিক শিল্পনগরীতে দোয়া ও খাদ্য বিতরণ 

    সোনারগাঁ: জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির উদ্যোগে  দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

    শনিবার দুপুরে কাঁচপুর বিসিক শিল্পনগরীর মালিক সমিতির কার্যালয়ের সামনে দোয়া ও খাবার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন

    জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন

    সোনারগাঁ: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

     

     

    শুক্রবার (৩০ মে) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম। এসময় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

     

     

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। ছবি: খবরের কাগজ

     

     

    সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেন। সোনারগাঁ পৌরসভা বিএনপি একাংশের সাবেক যুগ্ন আহ্বায়ক লায়ন মো. শফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিউদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক গাজী সামসুর রহমান মন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর-এ ইয়াসিন নোবেল, সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা আশরাফ মোল্লা। অনুষ্ঠান উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

     

     

    আলোচনা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সোনারগাঁয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

    সোনারগাঁয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ বহু দলীয় গনতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

    শুক্রবার বিকেলে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোঃ সারোয়ার হোসেন এ আয়োজন করেন। নোয়াগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলে বিনম্র শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন। এছাড়াও মোহাম্মদ সারোয়ার হোসেন বানেশ্বরদী আবুযর গিফারী রা: মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশ থাকবে, ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উক্ত দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন- বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ সারোয়ার হোসেন। এ সময় মাওলানা মোঃ রাশেদ ও আলেম ওলামাগন, মাদ্রসার সকল এতিম ছাত্র ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশনাদী গ্রামের সমাজসেবক মোহাম্মদ ফাইজুল ইসলাম,
    জসিমউদ্দীন, ডালিম, রুবেল প্রমুখ।

  • চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ, পাল্টা দাবি বলাৎকারের

    চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ, পাল্টা দাবি বলাৎকারের

    নারায়ণগঞ্জ (সোনারগাঁ):

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদা না দেওয়ায় আব্দুল মতিন মুন্সী (৫৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ভুক্তভোগীর মেয়ে মহিতুন নেছা ১০ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগে বলা হয়েছে, উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় ‘হৈচৈ পার্ক’ নামে একটি ব্যবসা পরিচালনা করে আসছিলেন আব্দুল মতিন। কয়েকদিন আগে শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মতিন মুন্সী দুই লাখ টাকা দেওয়ার পরও অবশিষ্ট অর্থের জন্য তাকে নিয়মিত হুমকি দেওয়া হয়।

    সর্বশেষ গত ২৮ মে সন্ধ্যায় চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় পুনরায় চাঁদা চাইলে মতিন তা দিতে অস্বীকার করেন। তখন ফারুক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে হাত-পায়ের হাড় ভেঙে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ফারুক (৩২), শহিদ (২৭), বাবু (২৭), রিমন (২৬), সোহাগ (২২), শাহাদাৎ হোসেন (৩০), মাসুদ (২৪), ফয়জল হক (৩০), মহিন (২৮) ও সাব্বির (২৪)। আহত মতিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

    এ বিষয়ে অভিযুক্ত মো. ফারুক ফোনে বলেন, “আব্দুল মতিন সম্প্রতি এক শিশুকে বলাৎকারের চেষ্টা করেন। এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এর আগেও তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আপনি চাইলে এলাকায় গিয়ে মানুষের কাছে শুনতে পারেন।”

    তবে ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার না করে সোনারগাঁ থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    উল্লেখ্য, আব্দুল মতিন মুন্সী সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।

  • বন্দরে মাটি কাটায় দুই জনকে অর্থদন্ড

    বন্দরে মাটি কাটায় দুই জনকে অর্থদন্ড

    বন্দরে  ইটভাটায় বিক্রির জন্য ভেক্যু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নেওয়ার সময় ২ জনকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    গত মঙ্গলবার ২৭মে বিকেল ৫টায়  বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মনারবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বন্দর সহকারী কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি।

    বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি জানান, ব্যক্তি মালিকানাধীন জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার ব্যাপারে তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি বন্দরের মনারবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

    এ সময় তিনি সুজন নামের এক ব্যক্তিকে ভেক্যু দিয়ে মাটি কাটতে দেখেন এবং  ভ্রাম্যমান আদালতের তাৎক্ষণিকভাবে মাধ্যমে তার কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। এরপর মাটি পরিবহনের সময় আলআমিন নামের অপরজনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। জরিমানা প্রদানকারী সুজন(২৩) নোয়াখালী সদর থানার দক্ষিণ নাজিরপুর এলাকার জসিমউদ্দিনের ছেলে ও আল আমিন(৪০) কুমিল্লার দাউদকান্দি থানার পাইদার চর এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

  • সোনারগাঁয়ে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দাদা-নাতিকে বেধড়ক মারধর

    সোনারগাঁয়ে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দাদা-নাতিকে বেধড়ক মারধর

    নিজস্ব প্রতিবেদক:
    নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের বড় কোরবানপুর গ্রামে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই শিশু ও তাদের দাদাকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে স্থানীয় নাসির উদ্দিন, আলী আব্বাস ও ইয়াসিনসহ কয়েকজনকে।

    ভুক্তভোগী পরিবার জানায়, গত ১০ মে (শনিবার) বিকেলে ফাহিম হোসেন (১২) ও ফরহাদ হোসেন (১০) পার্শ্ববর্তী কাঠবাগানে ছাগল চরাতে গেলে প্রতিবেশী আলী আব্বাস, নাসির উদ্দিন ও ইয়াসিন গং তাদের ওপর চড়াও হন। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে তারা দুই শিশুকে বেধড়ক মারধর করেন।

    পরবর্তীতে এলাকাবাসীর মধ্যস্থতায় সালিশি বৈঠকের চেষ্টা হলেও বিষয়টির সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

    এরই জের ধরে, গত সোমবার রাতে দুধঘাটা কবরস্থান এলাকায় সাহেব আলী (৭০) নামের বৃদ্ধকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে অভিযুক্তরা। তার মাথায় একটি, হাতে দুটি এবং পায়ে একটি ধারালো অস্ত্রের কোপ লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও, পরে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানা গেছে।

    আহত সাহেব আলী জানান, “আমার নাতিদের ওপর হামলার পর আমি আইনের আশ্রয় নিয়েছিলাম, সেই কারণেই আজ আমাকে কোপানো হয়েছে। আমি সঠিক বিচার চাই।”

    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে গভীর রাতে ১২ লাখ টাকার ৫টি গরু চুরি

    সোনারগাঁয়ে গভীর রাতে ১২ লাখ টাকার ৫টি গরু চুরি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এক গৃহস্থের গোয়াল ঘর থেকে গভীর রাতে ১২ লক্ষাধিক টাকার গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগী মোসাঃ তাসলিমা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো গত ২৩ মে রাতে তিনি তার খামারে থাকা ২টি ষাড়, ২টি গাভী ও ১টি বাছুর মোট ৫টি গরু গোয়াল ঘরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন।

    পরদিন ২৪ মে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় গোয়াল ঘরে গিয়ে তিনি দেখেন, তালা ভাঙা এবং গরুগুলো আর সেখানে নেই। এসময় সেখানে চোরদের আনা দুইটি রামদা পাওয়া যায়।

    ভুক্তভোগীর ধারণা, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালঘরে প্রবেশ করে গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা বলে তিনি জানান।

    তিনি আরও জানান, এ বিষয়ে পাশ্ববর্তী ও হাইওয়ে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।