Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে আওয়ামীলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে আওয়ামীলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বৈষমী বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে শফিক নামের এক ব্যক্তি নিহতের এঘটনায় সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি  মো: ইউনুছকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান, গত ৪ আগস্ট বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমর্থিত নেতা-কর্মীরা একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার ঢাকা-সিলেট মহসড়কের কাঁচপুর সেনপাড়া সিনহা গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপর যানবাহন চলাচলের বাঁধা সৃষ্টি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামীদের নির্দেশে গ্রেপ্তারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আরো শতাধিক লোক রাস্তায় অবস্থানরত ছাত্র-জনতার উপর ককটেল বিস্ফোরণ করিয়া ভীতি সৃষ্টি করে এবং তাহাদের হাতে থাকা “আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারী গুলি করলে শফিক (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় শফিকের চাঁচাতো ভাই বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার অন্যতম আসামী শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: ইউনুছকে গ্রেপ্তার করা হয়।

  • সোনারগাঁয়ে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৮

    সোনারগাঁয়ে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৮

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতি করার সময় অস্ত্রসহ ৮ সন্ত্রাসীকে আটক করে যৌথবাহিনীর নিকট হস্তান্তর করেছে স্থানীয় জনতা। আটককৃত আসামিদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

    সোমবার (২৫ নভেম্বর) সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মোনারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

    আটককৃতরা হলেন- মো. সালমান (১৯), মো. সাব্বির আলম (১৮), মো. মেহেদী হাসান (২০), মো. বোরহান উদ্দিন  (২০), মো. আব্দুল্লাহ (২০), মো. হাসান (২১), মো. মেহেদী হাসান (২০), মো. তাছিন আহম্মেদ (১৯)।

     

    এসময় তাদের কাছ থেকে ২টি শর্টগান, ১টি ছুড়ি, ১টি লোহার রড, ৩টি লাঠি ও ৭ জোড়া বুট উদ্ধার করা হয়।

     

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রকাশিত সংবাদের সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের সংবাদের প্রতিবাদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ গত ২২ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার স্থানীয় কয়েকটি পত্রিকায় সোনারগাঁয়ে নারীসহ দু’জনকে পিটিয়ে আহত শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম।

    তিনি প্রতিবাদে বলেন যে, উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত, ষড়যন্ত্রমূলক, রাজনৈতিক প্রতিহিংসা মাত্র। তিনি প্রতিবাদ লিপিতে বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তার কোনো সন্ত্রাসী বাহিনী নেই এবং তিনি কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুকে আশ্রয়-প্রশ্রয় দেননা। তাকে একটি তুচ্ছ ঘটনায় জড়িয়ে কোনো মহল রাজনৈতিক কোনো ফয়দা লুটার সামিল। প্রকৃত পক্ষে প্রকাশিত সংবাদের তথ্যদাতা মরিয়ম গং প্রকাশিত সংবাদের প্রতিপক্ষ আব্দুল গাফ্ফারকে গত ১৬ সেপ্টেম্বর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে তার ওপর হামলা করেছিল। এ ব্যাপারে মরিয়ম গংদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় গাফ্ফার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করছে। এ ঘটনা আড়াল করতে এবং নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যেই মরিয়ম গং কোনো কুচক্রী মহলের আশ্রয়ে এহেন মিথ্যার আশ্রয় নিয়েছে। প্রকাশিত সংবাদের উক্ত প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। প্রকাশিত সংবাদে উল্লিখিত মরিয়ম প্রকাশিত সংবাদের ব্যাপারে কিছুই জানেনা বলে জানিয়েছেন তিনি। তবে তার নাম ব্যবহার করে কোনো মহল তাদের স্বীয় স্বার্থে সংবাদটি প্রকাশ করিয়েছে বলছেন তিনি।

  • সোনারগাঁয়ে মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, গত শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি থানার যদিরা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইদ্রিস আলী (৬০), নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য নসিমপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে শাকিল (২৮), এবং গাজীপুরের টঙ্গী থানার মরকুন টেকপাড়া এলাকার মহরম আলীর ছেলে শওকত আলী (৪৩)।

    সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে তল্লাশি চালানোর সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় এক লাখ দুই হাজার টাকা।

    পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

    এ বিষয়ে ওসি এম এ বারী বলেন, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

    মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

     

  • সোনারগাঁয়ে সেলিম ও সাঈদ স্মৃতি টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

    সোনারগাঁয়ে সেলিম ও সাঈদ স্মৃতি টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

    সোনারগাঁয়ে সেলিম ও সাঈদ স্মৃতি টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

    রবিবার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সোনারগাঁয়ে সেলিম ও সাঈদ স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, যুবদলের যুগ্ম সম্পাদক রাকিব হোসেন এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর। এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে পিরোজপুর ব্যাপারী বাড়ি একাদশ বনাম মোগরাপাড়া একতা সংঘ মুখোমুখি হয়। এতে ব্যাপারী বাড়ি একাদশ ৬ ইউকেটে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আরিফ।

    এমন আয়োজন সোনারগাঁয়ের ক্রীড়া জগতে নতুন উদ্যম ও উৎসাহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

     

  • সোনারগাঁয়ে বিস্ফোরনে দগ্ধ ১০, সংবাদ সংগ্রহে বাঁধা

    সোনারগাঁয়ে বিস্ফোরনে দগ্ধ ১০, সংবাদ সংগ্রহে বাঁধা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্পাঞ্চল এলাকায় রোববার দুপুরে বসুন্ধরা কোম্পানির একটি কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    দগ্ধরা হলেন প্রতিষ্ঠানটির শ্রমিক বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।

    কারখানার শ্রমিকরা জানায়, রোববার সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে এরোসল তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১০ শ্রমিক দগ্ধ হয়। বিস্ফোরণের পর ঘন্টা খানেক চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিতে সক্ষম হয়। পরে প্রতিষ্ঠানটির নিজস্ব বাসে দগ্ধদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

    বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো: শাওন বিন রহমান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

    এ সময় সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সাংবাদিকরা বসুন্ধরা কোম্পানির ঘটনাস্থল পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীরা উপরের নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানটির ভেতরে সাংবাদিক প্রবেশ করতে বাঁধা দেন।

  • জাহাঙ্গীর আলম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    জাহাঙ্গীর আলম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাহাঙ্গীর আলম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আলী হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ড.মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, আবদুল বাতেন,আর টিভির সোনারগাঁও প্রতিনিধি মোশারফ হোসেন খসরু সহ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
    এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা: মিজান বলেন ” শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে খেলাধুলার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তারা।

  • সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৮ কেজি গাজাসহ দুই নারীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে  তাদের মেঘনা টোলপ্লাজা এলাকায অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এমএ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ২ টি ব্যাগে কেজি গাজা  উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

    আটককৃতরা হলো কুমিল্লা দেবদ্ধার  থানার রাজারাড়ী গ্রামের রিপন মিয়ার  স্ত্রী রাবেয়া খাতুন সুইটি (২০) ও কুমিল্লা কোতোয়ালী থানার গোয়াবাড়ি গ্রামের  মৃত আলী হোসেনের স্ত্রী দুলু বেগম (৬০)।

     

  • তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পৌর যুবদলের সমাবেশ

    তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পৌর যুবদলের সমাবেশ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দফা বাস্তবায়নের সোনারগাঁয়ে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ পৌরসভা যুবদলের উদ্যোগে শুক্রবার বিকেলে পৌরসভার টিপুরদি এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩১

    সোনারগাঁ পৌরসভা যুবদলের সভাপতি ও সদস্য সচিব, জাহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, খায়রুল ইসলাম সজিব।

    এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, রাকিব হোসেন, সদস্য নোবেল মীর, সোনারগাঁ পৌরসভা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক আল আমিন, আবু সালেহ মুছা, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ হোসেন, যুবদল নেতা অলি আহমেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

  • মহাসড়কের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

    মহাসড়কের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

    শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকায় আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির বিপরীত পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত জিসান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবর ছেলে। সে গত কয়েক মাস ধরে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের
    ভবানীপুর গ্রামে তার নানার বাড়ীতে থাকতেন বলে জানা গেছে।

  • সোনারগাঁয়ে চার নারীসহ ৫ মাদক কারবারী আটক, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

    সোনারগাঁয়ে চার নারীসহ ৫ মাদক কারবারী আটক, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল ও সাড়ে ৫ কেজি গাজাসহ চার নারীসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এমএ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজা ও উপজেলার সাদিপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে চার নারীসহ ৫জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫ কেজি গাজা ও ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

    আটককৃতরা হলো কুমিল্লা দেবদ্ধার  থানার দড়িয়াবাড়ি গ্রামের শামীম মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪৯),  একই এলাকার  বাবুল সরকারের স্ত্রী সেফালি বেগম (৩০). উপজেলার ব্রাক্ষণগাঁও টানপাড়া গ্রামের মৃত বাছেদ মিয়ার ছেলে  মো. মিয়া চাঁন, ব্রাক্ষণবাড়িয়া জেলা ও থানার কড্ডা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী বৃষ্টি বেগম (৩৫) ও একই জেলার বিজয়নগর থানার মুকুন্দপুর সেজা্াড়ি কাদিরের স্ত্রী শান্তা বেগম।

  • সোনারগাঁয়ে দুই নারীসহ চার মাদক কারবারীকে আটক

    সোনারগাঁয়ে দুই নারীসহ চার মাদক কারবারীকে আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে দুই নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল রাতে তাদের আটক করা হয়েছে।

    আটককৃতরা হলো  আব্দুল করিম (৫৫) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে আব্দুল করিম, মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার জাফরাদ গ্রামের টুটুল মাদবরের ছেলে সুজন (২১),  ফরিদপুর জেলার সদরপুর থানার নিয়াজখালী গ্রামের মৃত মাহতাব উদ্দিনের মেয়ে মাজেদা বেগম (৬০) ও ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধুবগ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে সানজিদা বেগম (৪৬)।

    সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানার, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় নারীসহ চার জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত গাড়ী তল্লাসী করে ৩৯ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে হয়েছে।

  • বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তি নিয়ে খুব দ্রুত আলোচনা শুরু হবে

    বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তি নিয়ে খুব দ্রুত আলোচনা শুরু হবে

    ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের নতুন যাত্রা অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি (পিসিএ) সম্পন্ন করতে দুইপক্ষের মধ্যে খুব দ্রুত আলোচনা শুরু হবে।
    সোমবার (২৯ এপ্রিল) ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস বিদেশি বন্ধু ও বাংলাদেশ কম্যুনিটির অংশগ্রহণে ঐতিহ্যবাহী সের্কেল রয়্যাল গেলুয়া সেন্টারেমহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ এর অভ্যর্থনা অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে ইউরোপিয়ান এক্সটার্নাল এ্যাকশন সার্ভিস-এর ব্যবস্থাপনা পরিচালক (এশিয়া ও প্যাসিফিক) নিকলাস কাভার্নস্টর্ম এমন মন্তব্য করেন।
    ব্রাসেল থেকে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ। এছাড়া গেস্ট অব অনার হিসেবে বেলজিয়াম সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপাক্ষিক বিষয়াবলী) রাষ্ট্রদূত জেরোএন কুরম্যানসহ সংশ্লিস্ট অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
    গেস্ট অব অনার হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে ইউরোপিয়ান এক্সটার্নাল এ্যাকশন সার্ভিস-এর ব্যবস্থাপনা পরিচালক (এশিয়া ও প্যাসিফিক) নিকলাস কাভার্নস্টর্ম অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অভিনন্দন জানান।
    তিনি বলেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ন্যায়বিচার, সমতা, নারীর ক্ষমতায়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে নিবিড়ভাবে কাজ করছে, যা বিদ্যমান অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরো মজবুত করে চলেছে। তিনি শীগ্রই বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে ইইউ-এর আগ্রহের কথা জানান।
    বেলজিয়াম সরকারের পক্ষে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান অভূতপূর্ব উন্নয়ন অর্জনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশ ও বেলজিয়াম ঘনিষ্ঠভাবে কাজ করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন রূপ পাবে।
    প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ সকলকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, গত দেড় দশকে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশকে এশিয়া এবং এর বাইরেও দ্রুততম বর্ধনশীল একটি অর্থনীতিতে পরিণত করেছে। এরই ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে।
    পররাষ্ট্র মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে, বাংলাদেশ ইইউ-এর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে যাতে বিশ্বে কোথাও মানুষকে যুদ্ধের ভয়াবহতা সহ্য করতে না হয়, ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা যায় এবং বিশ্বজুড়ে মানবতার মূল্যবোধ সমুন্নত রাখা যায়।
    অনুষ্ঠানে বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নে মিশন প্রধান মাহবুব হাসান সালেহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশী রাষ্ট্র, সরকার ও বন্ধুদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
    তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ বিশ্বের ৩৩তম বৃহত্তম, যা ২০৩০ সালের মধ্যে ২৪তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং এক্ষেত্রে বেলজিয়াম এবং ইইউ -এর সঙ্গে নিবিড় অংশীদারিত্বমূলক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
    ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ককে পরিণত ও টেকসই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বাইরেও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, সুনীল অর্থনীতি, নবায়নযোগ্য শক্তি, সংযোগ (কানেকটিভিটি), অভিবাসন এবং ট্যালেন্ট পার্টনারশীপসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে।

  • পরিস্থিতি বুঝে আবারও স্কুল বন্ধ রাখা হবে

    পরিস্থিতি বুঝে আবারও স্কুল বন্ধ রাখা হবে

    দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা কমেনি। তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া দফতর। চলমান তাপপ্রবাহের মধ্যে আজ রোববার স্কুল, কলেজ ও মাদরাসা খুলছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় আছেন।
    প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হলেও গরমের পরিস্থিতি বুঝে আবারও বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। শনিবার বিকালে তিনি সময়ের আলোকে বলেন, প্রাথমিকে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যায়। কিন্তু দীর্ঘ মেয়াদে বন্ধ রাখলে শিশুরা লার্নিং লস (শিখন ঘাটতি) পূরণ করতে পারবে না।
    বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক স্তরের ১ লাখ ১৮ হাজার ৮৯১ শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এগুলোতে মোট শিক্ষার্থী ২ কোটি ১ লাখের বেশি। এর মধ্যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি।

    শাহ রেজওয়ান হায়াত বলেন, দেশের ৮১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাকা দালান রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়গুলো টিনসেড বা আধা পাকা ঘর। এসব বিদ্যালয়ের অবকাঠামো আগামী এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। তিনি বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। তাপমাত্রা কমে আসছে। ঢাকায় গরম বেশি। ঢাকার বাইরে শরীর জ্বালা করা গরম ভাব নেই।
    তিনি বলেন, চার পাঁচ বছর বয়সি শিশুদের প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয়ের শ্রেণির সময় কমিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীরা যে বিষয়ে দুর্বল সেই বিষয়ের ক্লাস নেবে। ইংরেজি কিংবা গণিত বিষয়ের ক্লাস নেবে। আমরা শ্রেণি কার্যক্রম নির্ধারণে স্থানীয় বিষয় বিবেচনা করতে বলেছি। তিনি বলেন, আমরা চলতি সপ্তাহ দেখব। যদি তাপপ্রবাহ চলমান থাকে তবে আবারও বিদ্যালয় বন্ধ রাখা হবে।
    প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটে বিদ্যালয়গুলোয় প্রথম পালা সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় পালা সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।
    এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে শ্রেণি কার্যক্রম নির্ধারণ করতে পারবে।
    দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ চলছে। তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।
  • সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না: নাছিম

    সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না: নাছিম

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশের ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না। তিনি বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার দেশ হিসেবে গড়তে কাজ করব। উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা দেবে, সেই অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করব।
    মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
    তিনি বলেন, একটি চমৎকার সময় পার করছি। পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতরের উৎসব। এরপর পহেলা বৈশাখ উৎসব ও বাসন্তী পূজার উৎসব পালন করছি। এ বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে যার ধর্ম কর্ম পালন করি ও উৎসবের আয়োজন করি। পরস্পরের প্রতি যে ভালোবাসা এটি হলো ঐতিহ্য। ধর্মীয় উৎসব হলো সার্বজনীন উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসবে অংশগ্রহণ করে। এটি সংস্কৃতি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই চেতনায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো, ততদিন কোনো অপশক্তি কোন ধর্মের মানুষের ক্ষতি করতে পারবে না।
    নাছিম বলেন, আমরা চাই সাম্প্রদায়িক শক্তি, যারা মানুষের অকল্যাণ চায়, তাদের পরিবর্তনের মধ্য দিয়ে শুভ শক্তির জাগরণ হোক। দেশের প্রতিটি মানুষের কল্যাণ ও মঙ্গল হোক। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক।
    এতে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়সহ স্থানীয় নেতারা। বাহাউদ্দিন নাছিম রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে দুপুরে সিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন করেন।

  • শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা

    শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে ঈদ জামাতের আয়োজনের ঘোষণা

    শোলাকিয়ার মতো নারায়ণগঞ্জে আগামী ঈদুল আযহার নামাজের বৃহৎ জামাতের আয়োজনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। তিনি আজ দুপুরে (১২আগষ্ট) নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক, জেলার ৭ শতাধিক ইমাম ও জনপ্রতিনিধিদের সাথে এক আলোচনা সভায় এ ঘোষণা দেন।

    শামীম ওসমান বলেন, মানুষ বড় জামাতে অংশগ্রহন করতে চেষ্টা করে। কারন লাখো মানুষের মধ্যে যদি একটা হাতও আল্লাহ কবুল করেন তাহলে একজনের উছিলায় সবার দোয়া আল্লাহ রাব্বুল আলামীন হয়তো কবুল করে নিবেন। শোলাকিয়াতে লক্ষ লক্ষ মানুষের জামাত হয়। সে কারনে নারায়ণগঞ্জ থেকেও মানুষ ঈদের জামাতে অংশগ্রহন করতে যায়। তিনি বলেন, তাই সবাই সম্মতি দিলে আমিও নারায়ণগঞ্জে এমন একটি জামাতের আয়োজন করতে চাই যেখানে দেড় লক্ষাধিক মানুষ এক সাথে ঈদের জামাতে অংশগ্রহন করতে পারবে। এই নারায়ণগঞ্জের জামাতকে যেন সারা বাংলাদেশের মানুষ দেড় লাখিয়া জামাত হিসেবে বলতে পারে।

    শামীম ওসমান জানান, কারো কোন আপত্তি না থাকলে শহরের পৌর ঈদগাহ ময়দান, ওসমামী স্টেডিয়াম এবং খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এক সাথে একটি বৃহৎ ঈদ জামাতের আয়োজন করা যেতে পারে। এ ব্যাপারে তিনি জেলার উপস্থিত ৭ শতাধিক মসজিদের ঈমামদের মতামত নেন এবং জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের কাছে সহযোগিতা চান। ঈমামরা আলোচান করে সম্মতি দিলে জেলা প্রশাসক রাব্বি মিয়া ঈদ জামাতের আয়োজনের ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ^াস দেন।

    শামীম ওসমান বলেন, এই ঈদ জামাতের আয়োজনে প্যান্ডেল বাবদ ৫০ থেকে ৬০ লক্ষ টাকা খরচ হবে তা আমার পক্ষ থেকে আমি দিয়ে দেব। তবে ইচ্ছা করলে যে কেউ এত শরীক হতে পারেন। তিনি বলেন, আমরা এখানে সুন্দর করে একটা আয়োজন করতে চাই যেখানে ঢোকার পরে মানুষের মনে এমন একটা অনুভূতি হয়, আল্লাহর এবাদত করতে এসেছি। তিনি আগামী ঈদুল আযহার এই বৃহৎ জামাতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সবাইকে এক সাথে অংশগ্রহন করার অনুরোধ জানান। তিনি বলেন, এই মিলনমেলায় এসে আমরা সবাই যদি সবার সাথে বুক মিলাই আল্লাহ সবার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। পাশাপাশি নারায়ণগঞ্জবাসীর উপরও রহমত বর্ষিত হবে।

    সংসদ সদস্য শামীম ওসমান ব্যক্তিগত উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করেন। সভায় জেলা প্রশাসক ও ইমামরা ছাড়াও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।#