Category: কাঁচপুর

  • কাঁচপুরে যুবদল নেতা স্বপনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    কাঁচপুরে যুবদল নেতা স্বপনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুর রহমান স্বপনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    শনিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর বটতলা এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও শীতার্ত এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুর রহমান স্বপন। এ সময় উপস্থিত ছিলেন হাজী হান্নানুর রহমান রতন, হাজী মজিবুর রহমান মানিক, হাজী মিলন মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মতিউর রহমান মতি, মোঃ সোহেল রানা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

    উপস্থিত নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবদলের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, দলের নেতাকর্মীদের সবসময় সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকা উচিত।

     

  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় নারী নিহত

    সোনারগাঁয়ে বাসের ধাক্কায় নারী নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:ঢা কা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোসা. আঞ্জুমান বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাঁচপুর নয়াবাড়ি বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আঞ্জুমান বেগম মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘইরা গ্রামের আব্দুস সালাম মিয়ার স্ত্রী। তিনি ঢাকার রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

    নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, শুক্রবার আঞ্জুমান বেগম একটি কাজের সন্ধানে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় যান। নয়াবাড়ি বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

     

  • কাঁচপুরে জুট মিলে অগ্নিকান্ড, ১ঘন্টা পর নিয়ন্ত্রনে

    কাঁচপুরে জুট মিলে অগ্নিকান্ড, ১ঘন্টা পর নিয়ন্ত্রনে

    সোনারগাঁয়ে কাঁচপুরে নোয়াব আব্দুল মালেক জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

     

    এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবরে আমাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার মতো হয়েছে। তবে বিস্তারিত তদন্ত সাপেক্ষ বলা যাবে।

  • কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ

    কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার দিনব্যাপী ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওতাধীন কাচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশেষ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    কাঁচপুর বাসস্ট্যান্ড, কাঁচাবাজার এবং কাচপুর মার্কেটে সাধারণ জনগণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, সাধারণ সম্পাদক হাজী মোমেন খান এবং সিনিয়র সহ-সভাপতি পীর মোহাম্মদ পিরু।

    এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিদ খান, সোনারগাঁ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন এবং কাচপুর ইউনিয়ন বিএনপির নেতা জসিম ও আমজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির আহ্বান জানানো হয়। কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত নেতৃবৃন্দ একযোগে কাজ করেন এবং জনসাধারণের ব্যাপক সাড়া পাওয়া যায়।

     

  • বৌভাতে রওনা দিয়েও যেতে পারেনি তারা

    বৌভাতে রওনা দিয়েও যেতে পারেনি তারা

    বৌভাতে রওনা দিছিলো আত্মীয় স্বজন নিয়ে। ভালো পোশাকাদিও পরিধান করছিলেন তারা। বাহন হিসেবে একটি মাইক্রো ও তিনটি অটো (ইজিবাইক) ছিলো। শেখেরহাট এলাকা থেকে গাবখান ধানসিড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে ছিলো তাদের গন্তব্য। মাইক্রো বাসটির গতি বেশি থাকায় সে পথ এগিয়ে যায়। অটোগুলো পথিমধ্যে গাবখান টোল প্লাজায় পৌঁছলেই ঘাতক ট্রাক আঘাত করে। ক্ষতবিক্ষত হয় অনেকেই। তবে মেহমান হিসেবে রওনা দেয়া ২৫ জনের মধ্যে একজন নিহত হয়।
    নিহত আতিকুর রহমান সাদি (১১) শেখেরহাট নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে।
    ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট হাট ইউনিয়নের গ্রাম পুলিশ কামাল হোসেন বলেন, ব্যাটারিচালিত তিনটি ইজিবাইক ও একটি মাইক্রোযোগে প্রায় ২৫ জন নিয়ে গাবখান ইউনিয়নের ওস্তাখান গ্রামে বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমার শ্যালিকার বৌভাতের আয়োজন ছিল। পথে গাবখান টোলে গাড়িগুলো টোল দিচ্ছিল। এরই মধ্যে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে আমাদের গাড়িগুলো, পথচারী ও টোল কর্মীদের চাপা দেয়। এতে আমাদের সাদি মারা যায়।
    শেখেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আতফি আহম্মেদ বলেন, আমার ওয়ার্ডের গ্রাম পুলিশ কামাল হোসেনের শ্যালিকার বৌভাতে যাচ্ছিল। এতে সাদি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
    ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
    প্রসঙ্গত, ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও ৩টি অটোরিকশা নিয়ে খাদে পড়ে। এতে নারী, শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর দুইটায় পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
  • জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রূপগঞ্জে আলোচনাসভা ও মিলাদ মাহফিল

    জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রূপগঞ্জে আলোচনাসভা ও মিলাদ মাহফিল

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগষ্ট) দুপুরে মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলীমুদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা আওয়ামীলীগ নেতা মেজর মশিউর রহমান বাবুল, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সভাপতি হাফিজুর রহমান ভূইয়া সজিব, যুবলীগ নেতা সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, মনিরুজ্জামান ভূইয়া, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশিকুল ইসলাম খোকন প্রমুখ । আলোচনা সভা ও মিলাদ মাহফিল  শেষে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।##

  • ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

    ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে এলাকাবাসী পুলিশে সোর্পদ করেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে সড়কের ২১ নম্বর ব্রীজের হারারবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।

    রূপগঞ্জ থানার এসআই শাহজাহান খান জানান, কয়েকদিন ধরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছিল। শনিবার রাত সাড়ে ১২ টারদিকে সড়কের ২১নম্বর ব্রীজেরর হারারবাড়ী এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে উপজেলার গোলাকান্দাইল দড়িকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি হোসেন, বড়ালু পশ্চিমপাড়া এলাকার মিয়াজদিএনর ছেলে জাহাঙ্গীর আলম, জাঙ্গীর এলাকার ইসমাইলের ছেলে সোহেল ও ছাতিয়ান এলাকার সোবহানের ছেলে ইয়াকুব আলী ও নরসিংদীর রায়পুরা থানাধীন ডোকারচর এলাকার মৃত ইসমাইলের ছেলে কামরুজ্জামান ঝন্টু নামে ৫ ডাকাত সদস্যকে আটক করে। পরে গণ ধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন। গ্রেফতারকৃতদের  কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা,চাপাতি. ছোড়া, রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।##

  • রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বরাবো এলাকা থেকে বাবু ও সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু বরাবো পশ্চিমপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে ও সুমন মিয়া রসুলপুর এলাকার কালু মিয়ার ছেলে।রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই রাশিদুল হাসান জানান, বাবু ও সুমন মিয়া দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ১০৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।#

  • রূপগঞ্জে গৃহবধুর আত্মাহত্যা

    রূপগঞ্জে গৃহবধুর আত্মাহত্যা

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার সন্ধ্যার দিকে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে কারিমা বেগম (২৪) নামে এক গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মাহত্যা করছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহত গৃহবধুর মা বাদী হয়ে ৪ জনকে আসামীকে করে মামলা দায়ের করেন। উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা পশ্চিমপাড়া এলাকা ঘটে এই ঘটনা।
    নিহত গৃহবধুর মা মরিয়ম আক্তারের দেয়া লিখিত এজাহার থেকে জানা যায়, তিনি উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকার মৃত আফজাল হোসেনের স্ত্রী। ৮ বছর আগে তিনি তার মেয়ে কারিমা বেগকে ইসলামী শরীয়ত মোতাবেক পার্শ্ববর্তী ভায়েলা পশ্চিমপাড়া এলাকায় রমিজউদ্দিনের ছেলে আজগর আলীর সাথে বিবাহ দেয়। বর্তমানের তাদের সংসারে ২টি সন্তান রয়েছে। এদিকে একবছর ধরে স্বামী আজগর আলী, শ্বশুর রমিজউদ্দিন ,শ্বাশুরি আমেলা বেগম ও ননদ সেলিনা বেগম গৃহবধু কারিমা বেগমকে বিভিন্ন ধরনের অত্যাচার ও মানসিক নির্যাতন করে আসছিল। অত্যাচার সহ্য করতে না পেরে কারিমা বেগম চলতি বছরের এপ্রিল মাসের ৩০ তারিখে স্বামীর বাড়ী থেকে পিতার বাড়ী চলে আসে। এ মাসের ৮ তারিখে স্বামী আজগর আলী ও শ্বশুর রমিজউদ্দিন ভবিষ্যতে এমন হবে বলে তাকে স্বামীর বাড়ীতে নিয়ে যায়। এদিকে, সোমবার বিকেলে ফের স্বামী আজগর আলী ও শ্বশুর বাড়ীর লোকজন কারিমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানসিক অত্যাচার করেন। অত্যাচার সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে স্বামীর নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মাহত্যা করেন গৃহবধু কারিমা বেগম। খবর পেয়ে নিহত গৃহবধুর পরিবারের লোকজন গিয়ে ঘরের ভিতরে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে আত্মাহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহত গৃহবধুর মা বাদী হয়ে স্বামী, শ্বশুর, শ্বাশুরী ও ননদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে।
    এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

  • রুপগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম নিহত

    রুপগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম নিহত

    নারায়ণগঞ্জের রুপগঞ্জে পূর্বাচল উপ-শহর এলাকায় গুলিতে নাদিম ওরফে পচিশ নাদিম নামে এক যুবক নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নাদিম মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। মঙ্গলবার রাত দুইটা চল্লিশ মিনিটে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ৪৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেছে।
    র‌্যাব ২ এর সিনিয়র সহকারি পরিচালক (এএসপি) রবিউল ইসলাম জানান, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ও পচিশ নাদিম কক্স্রবাজারের টেকনাফ থেকে একটি মাদকের চালান নিয়ে এসে রূপগঞ্জের পূর্বাচল উপ-শহর এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রুপগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
    নিহত নাদিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।#

  • রূপগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

    রূপগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান ভূইয়া মনিরের সহযোগীতায় কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে অত্র কলেজের অডিটরিয়ামে অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক জামাল সরকার, আশরাফউদ্দিন, আব্দুস সালাম, সমাজ সেবক মনিরুজ্জামান ভূইয়া, সাংবাদিক রিয়াজ হোসেন, মাছুদ চৌধুরী, আরিফ খান জয়, রাব্বি হাসান রাসেল, সজবি ওয়াজেদ জয়, প্রভাষক আরমানউদ্দিন, হালিম মিয়া, আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে একাদশ শ্রেণীর শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বই ও নগদ অর্থ প্রদান করা হয়।#