ময়মনসিংহে ঈদ মার্কেটে এক যুবকের গলায় ছুরি ধরে ছিনতাইচেষ্টার ঘটনায় মো. সজীব (৩০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা।
রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর সেহড়া চরপাড়া এলাকায় এই দুর্ধষ ঘটনা ঘটে।
ছিনতাইকারী সজীব সেহড়া চামড়া গুদাম এলাকার বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসেবন, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদ মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে নগরীতে টহল চলছিল। এ সময় নগরীর গার্লস ক্যাডেট কলেজের সামনের সড়কে হঠাৎ দুই ছিনতাইকারী এক যুবকের গলায় ছুরি ধরে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ধস্তাধস্তি করছিল। বিষয়টি বুঝতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় তাদের ধাওয়া করে ধোপাখলা মোড় এলাকা থেকে সজীব নামের ছিনতাইকারীকে আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত মো. সানি নামে অপর ছিনতাইকারী পালিয়েছে, তাকেও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Category: ইউনিয়ন
-

ঈদ মার্কেটে ছিনতাইচেষ্টা, দৌড়ে ছিনতাইকারী ধরলো পুলিশ
-

বৌভাতে রওনা দিয়েও যেতে পারেনি তারা
বৌভাতে রওনা দিছিলো আত্মীয় স্বজন নিয়ে। ভালো পোশাকাদিও পরিধান করছিলেন তারা। বাহন হিসেবে একটি মাইক্রো ও তিনটি অটো (ইজিবাইক) ছিলো। শেখেরহাট এলাকা থেকে গাবখান ধানসিড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে ছিলো তাদের গন্তব্য। মাইক্রো বাসটির গতি বেশি থাকায় সে পথ এগিয়ে যায়। অটোগুলো পথিমধ্যে গাবখান টোল প্লাজায় পৌঁছলেই ঘাতক ট্রাক আঘাত করে। ক্ষতবিক্ষত হয় অনেকেই। তবে মেহমান হিসেবে রওনা দেয়া ২৫ জনের মধ্যে একজন নিহত হয়।নিহত আতিকুর রহমান সাদি (১১) শেখেরহাট নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে।ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট হাট ইউনিয়নের গ্রাম পুলিশ কামাল হোসেন বলেন, ব্যাটারিচালিত তিনটি ইজিবাইক ও একটি মাইক্রোযোগে প্রায় ২৫ জন নিয়ে গাবখান ইউনিয়নের ওস্তাখান গ্রামে বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমার শ্যালিকার বৌভাতের আয়োজন ছিল। পথে গাবখান টোলে গাড়িগুলো টোল দিচ্ছিল। এরই মধ্যে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে আমাদের গাড়িগুলো, পথচারী ও টোল কর্মীদের চাপা দেয়। এতে আমাদের সাদি মারা যায়।শেখেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আতফি আহম্মেদ বলেন, আমার ওয়ার্ডের গ্রাম পুলিশ কামাল হোসেনের শ্যালিকার বৌভাতে যাচ্ছিল। এতে সাদি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রসঙ্গত, ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও ৩টি অটোরিকশা নিয়ে খাদে পড়ে। এতে নারী, শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর দুইটায় পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। -

বাবার সামনে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় আয়াত নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মালঞ্চ বাজারে এই দুর্ঘটনা ঘটে।নিহত আয়াত মেলান্দহ উপজেলার মালঞ্চ দক্ষিণপাড়া গ্রামের মো. আমির হামজার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমির হামজা ও তার পরিবারের লোকজন আয়াতের চাচার বিয়ের পাত্রী দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মালঞ্চ বাজার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে ছিল। এসময় দ্রুত গতি সম্পন্ন একটি ইজিবাইক ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু আয়াতের উপর পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা শিশু আয়াতকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, দুর্ঘটনায় একজন শিশু নিহত হয়েছে তবে এখনো কোন অভিযোগ পায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। -

চট্টগ্রামে অয়েল মিলে আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে এক ভেজিটেবল অয়েল মিলে আগুন লেগেছে। আগুনের সূত্রপাতের পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শুক্রবার (১২ এপ্রিল) মইজ্জারটেক এলাকায় সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
মিলের একটি ভবনের ২ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে পরিত্যক্ত জিনিসে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ভবনের ১০ ফুট দূরত্বেই রয়েছে তেলের মজুদ।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে কর্ণফুলী, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারি পরিচালক মো আব্দুর রাজ্জাক বলেন, মইজ্জারটেকেরে এক ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করে।
তিনি বলেন, আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুদ ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা যেত না। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কোনো হতাহত নেই। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। -

ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
পরিবেশের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় এলাকায় অবস্থিত এইচ.আর.বি নামের দুইটি ইটভাটার চুল্লি ও ইট তৈরীর কাঁচামাল গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটা দুইটি ধামগড় ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদের। তাকে ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী সচিব মোহাম্মদ আবু হাসান, র্যাব-১১ এবং জেলা পুলিশের সদস্যরা।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের জেলার বন্দর উপজেলার জাংগাল ও কেওঢালা এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ইটভাটা তৈরী করে কৃষিজমির মাটি কেটে ইট তৈরী করছে একটি মহল। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল্লাহ আল মামুন।
এদিকে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ অভিযোগ করেন, শত্রæতা করে একটি পক্ষ প্রভাব খাটিয়ে তার ইট ভাটা ভেঙ্গে দিয়েছে। তিনি বলেন এই এলাকায় আরো অনেক ইটভাটা থাকলেও শুধু তার ভাটায়ই পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়।# -

ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাদানিনগর এলাকায় অনুমদোনহীন আটটি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক পরিচালিত ভ্রাম্যমান আদালত। একই সাথে ভবন মালিকদের সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহি ম্যাজিষ্ট্রেট জিয়াসমিন আক্তারের নের্তৃত্বে সোমবার সকাল দশটায় ভূঁইগড় মাদানিনগর এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থাটির অথোরাইজ অফিসার শেখ তৌফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ রাজউক (জোন-৮)অথোরাইজ অফিসার শেখ তৌফিকুর রহমান জানান, রাজউক কর্তৃপক্ষ জানায়, রাজউজের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে আবাসিক ভবন নির্মান করার অভিযোগে সাইফুল ইসলাম ফরহাদকে তিন লাখ টাকা, হাবিবুর রহমান ফেরদৌসকে দুই লাখ, মামুনুর রশিদকে দুই লাখ, আবু নাঈম রাফিকে এক লাখ ও জাকির হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় তাদের অবৈধ ভবনগুলোর বেশ কিছু অংশ ভেঙ্গে দিয়ে নিজ দায়িত্বে অপসারণ করতে এক মাসের সময় বেঁধে দেয়া হয়।
রাজউকের এই কর্মকর্তা জানান, অবৈধ ভবনের তালিকা অনুযায়ী তাদের উচ্ছেদ করতে প্রতি মাসেই ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে।#
-

সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র্যাব
ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের ৭জনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার মোবাইল ফোন, উচ্চ ক্ষমতা সম্পন্ন ল্যাপটপ ও নগদ টাকাসহ বিপুল পরিমান চোরাই মালামাল।
বুধবার রাতে রাজধানীর ডেমরা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া ও সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- শাহজালাল ওরফে শাংখা, আব্দুল কাদির জিলানী, মো. সাদ্দাম, আরিফুল ইসলাম ওরফে মিঠু, নুর উদ্দিন ওরফে বাবু, সুজন ও শাহিন মিয়া।সংবাদ সম্মেলনে র্যাব-১১ উপ-অধিনায়ক রেজাউল হক র্যাব জানান, আটককৃত চক্রটি আইন-শৃংখলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে থেকে দীর্ঘ দশ বছর ধরে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চুরি করে আসছে। তাদের একমাত্র পেশাই চুরি। এই চক্রের মূল টার্গেট বিয়ে বাড়ির শিশু কিশোরী এবং বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা। এরা কখনো বরযাত্রীবেশে, আবার কখনো সাধারণ যাত্রীর ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের সাথে মিশে যায়। এরপর অত্যন্ত সুকৌশলে হাতিয়ে নিতো যাত্রীদের নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র।
এছাড়া বিভিন্ন বিয়ে বাড়ি ও কমিউিনিটি সেন্টারে গিয়ে কৌশলে শিশু কিশোরীদের গলার চেইন ছিনিয়ে নিয়ে থাকে। তবে এর আগে কখনো আইন শৃংখলা বাহিনীর হাতে এদের কেউই ধরা পড়েনি। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের সম্পর্কে নিশ্চিত হয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। উদ্ধার করা হয় পাঁচটি অত্যাধুনিক চোরাই স্মার্টফোন, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ল্যাপটপ, একটি স্বর্ণের চেইন ও স্বর্ণের একজোড়া কানের দুলসহ নগদ ৫ হাজার ৯শ’ টাকা। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর ডেমরা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।# -

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রূপগঞ্জে আলোচনাসভা ও মিলাদ মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগষ্ট) দুপুরে মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলীমুদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা আওয়ামীলীগ নেতা মেজর মশিউর রহমান বাবুল, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সভাপতি হাফিজুর রহমান ভূইয়া সজিব, যুবলীগ নেতা সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, মনিরুজ্জামান ভূইয়া, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশিকুল ইসলাম খোকন প্রমুখ । আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।##
-

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনারগাঁয়ে প্রায় শতাধিক গণভোজের আয়োজন পরিদর্শণ করেছেন সোনারগাঁও উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকাল ৮টায় কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ের সম্মুখে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমবেত নেতা-কর্মীদের নিয়ে এ আয়োজন শুরু হয় যা পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পরিদর্শণের মাধ্যমে শেষ হয়। এ সময় সাবেক এমপি কায়সার দুস্থদের মধ্যে খবার বিতরণ করেন এবং সমবেত সকলকে নিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে শরিক হোন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, বর্তমান সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ও সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম খাঁন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আঃ মান্নান মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা সহ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।#
-

সোনারগাঁওয়ে ডাঃ বিরু’র উদ্যোগে শোক দিবস পালন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাঃ বিরু’র সমর্থনকারীদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
বুধবার(১৫ আগষ্ট) সকালে ডাঃ রিরু’র সমার্থক নেতৃবৃন্দ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও যাদুঘরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুলেল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নুরজাহান, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সাদিপুর ছাত্রলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আল আমিন।#
-

স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয়
নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম (আড়াইহাজার):
আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে(১৫ আগষ্ট) মঙ্গলবার ভোরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কুরআন খানি ও মিলাত মাহফিলের আয়োজন করা হয়। সকাল ৮টায় কার্যালয় সম্মুখে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। এ দিন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মসজিদ,মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হয়। আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজালাল মিয়া,সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ ভুইয়া,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী সহ সকলস্তরের দলীয় নেতৃবৃন্দ। পরে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,সরকারী সফর আলী কলেজ,পুলিশ প্রশাসন,আড়াইহাজার প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠণের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খানের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধুর গৌরবোজ্জল কর্মময় জীবনের উপর অলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার কাজী ওয়াজউদ্দিন,স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শাহাদাৎ বরণকারীদের আত্মার শান্তি কামনা করে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে সোনার বাংলা গড়ায় নিজেদের আত্মনিবেদন করার অঙ্গিকার করেন এবং স্বাধীনতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেন।
পরে ১৫ আগষ্টে শাহাদাত বরনকারীদের আত্মার মাগফেরাত ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ দিন উপজেলার ২০০টি স্থানে মিলাদ ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।#
-

মেঘনা নদীতে ডুবে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে ইয়াসিন(৭) ও বিন ইয়ামিন(৭) নামের দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২আগষ্ট) দুপুরে উপজেলার হাড়িয়া গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় রবিবার দুপুরে গোসল করতে নামে ইয়াসিন। এ সময় স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে বিন ইয়ামিন। প্রচন্ড স্রোতের কারনে সেও পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে আশেপাশের লোকজন দুই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।
নিহত ইয়াসিন উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ইয়ামিন একই এলাকার সালাউদ্দিনের ছেলে। সে স্থানীয় মুনলাইট কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে লোকমুখে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই দুপুরে ঘটনার পর পর নিহত দুই স্কুল ছাত্রের লাশ পরিবারের স্বজনরা দাফন সম্পন্ন করে ফেলেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানান তিনি#।
-

ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গণধোলাই দিয়ে এলাকাবাসী পুলিশে সোর্পদ করেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে সড়কের ২১ নম্বর ব্রীজের হারারবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।
রূপগঞ্জ থানার এসআই শাহজাহান খান জানান, কয়েকদিন ধরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বিভিন্ন স্থানে বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছিল। শনিবার রাত সাড়ে ১২ টারদিকে সড়কের ২১নম্বর ব্রীজেরর হারারবাড়ী এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে উপজেলার গোলাকান্দাইল দড়িকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি হোসেন, বড়ালু পশ্চিমপাড়া এলাকার মিয়াজদিএনর ছেলে জাহাঙ্গীর আলম, জাঙ্গীর এলাকার ইসমাইলের ছেলে সোহেল ও ছাতিয়ান এলাকার সোবহানের ছেলে ইয়াকুব আলী ও নরসিংদীর রায়পুরা থানাধীন ডোকারচর এলাকার মৃত ইসমাইলের ছেলে কামরুজ্জামান ঝন্টু নামে ৫ ডাকাত সদস্যকে আটক করে। পরে গণ ধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা,চাপাতি. ছোড়া, রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।##
-

জাতীয় শোক দিবস পালনে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক সভা
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ের সম্মুখে আজ বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে এক প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু বলেন, আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে জাতীয় শোক দিবস পালনের সাথে সম্পৃক্ত সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন হবার পথে আছে। উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ই আগস্টের দিন সমগ্র সোনারগাঁও উপজেলা জুড়ে কয়েক শত স্পটে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয়েছে। এ সময় সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জু, সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খান লিটন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#
-

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিবাদ সভা
সাংবাদিকরা যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়েও হামলা শিকার হচ্ছে না, আর আমাদের দেশে দিনের পর দিন সাংবাদিকরা সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতিত হচ্ছে। এসব হামলার বিচার না হলে সাংবাদিকরা সারা দেশে আন্দোলন ছড়িয়ে দিবে।
নিরাপদ সড়ক চাই আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের দ্বারা সাংবাদিকরা হামলার শিকারের প্রতিবাদে বৃহস্পতিবার (৯ আগষ্ট) বিকেলে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনে দায়িত্ব পালনের সময় যে সমস্ত সন্ত্রাসী সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করা না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতারে বাধ্য করা হবে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সহ-সভাপতি এড.মশিউর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক জিএ রাজু, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, কার্যকরী সদস্য মনির হোসেন, মাসুদ আলী,এ আর মিলন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ,সদস্য সচিব শেখ মোঃ সেলিম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ আর কুতুবে আলম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম সুজন, বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, মাইটিভির ফতুল্লা প্রতিনিধি শাহাব উদ্দিন,রাসেল আহমেদ,জনি,হারুন অর রশিদ সাগর, মোঃ মুন্না প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিন করে ফতুল্লা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।#
-

কাঁচপুর হাইওয়ে থানার নির্মিতব্য ভবন পরিদর্শন করেছেন গাজীপুর জোনের এডিশনাল এসপি শফিকুল ইসলাম
মঙ্গলবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার জন্য নির্মিতব্য নতুন ভবন পরিদর্শন করেছেন গাজীপুর জোনের এডিশনাল এসপি শফিকুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের জানান, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় বাণিজ্যিক ব্যস্ত শহর নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানার জন্য ১টি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা, অবৈধ গাড়ী, ফিটনেস ও কাগজপত্র বিহীন গাড়ী রাস্তায় চলাচল করতে না পারে এবং জনসাধারণ যাতে নির্বিঘে রাস্তায় চলাচাল করতে পারে সে লক্ষ্যে আমাদের ব্যাপক কর্মকান্ড চলমান থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জোনের এডিশনাল এ.এস.পি মনোয়ার হোসেন, এ.এস.পি ক-অঞ্চল আক্তারুজ্জামান, কাঁচপুর হাইওয়ে থানার এস.আই শফিক সহ হাইওয়ে থানার সঙ্গীয় ফোর্স।#