Category: সনমান্দি

  • বিএনপির ৩১ দফা শান্তি সুখের রূপরেখা – ইমতিয়াজ বকুল 

    বিএনপির ৩১ দফা শান্তি সুখের রূপরেখা – ইমতিয়াজ বকুল 

    নিউজ সোনারগাঁ : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন,

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনের যে ৩১ দফা ঘোষণা করছেন সেই ৩১ দফা হচ্ছে বাংলার মানুষের জন্য শান্তি সুখের রূপরেখা।

    মানুষের কর্মসংস্থান, নিরাপত্তা বিধান ও পরিবেশ রক্ষাসহ যেসহ দফা ঘোষণা করা হয়েছে সে দফাগুলো সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার কাজ করছি আমরা।

    ৩১ দফার শেষ দফায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে। পরিবেশ রক্ষা করতে হলে  বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।

    বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন এর সনমান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাস্ট্র কাঠামো গঠনের ৩১ তম দফার অংশ হিসেবে  শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম,সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন প্রধান, মোহাম্মদ আমিরুল ইসলাম,মোহাম্মদ রুবেল,উসমান গনি, মোহাম্মদ শুভ,জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুর, সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মিসকাত হোসেন প্রমুখ

  • সোনারগাঁয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

    সোনারগাঁয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, বিকেলে খোলা মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত সিরাজুল ইসলাম পাঁচআনী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং দুই সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান, হাসপাতালে আনার আগেই সিরাজুলের মৃত্যু হয়েছে। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

  • আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে

    আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে

    নিউজ সোনারগাঁ: –  সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেছেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো কেউ ছিনিয়ে নিতে না পারে। শুক্রবার বিকালে উপজেলার সনমান্দী সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে সনমান্দী ইউনিয়ন বিএনপি আয়োজিত ৫ আগষ্টের ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তৃতা ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন মেম্বার, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, এডঃ সামিমা আক্তার সাম্মী, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ-ইয়াসিন নোবেল, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন। এসময় বিএনপি নেতা ইঞ্জিঃ মমিনুল ইসলাম, নজরুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম রিপন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসাইন দুলু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার এদেশকে ধংশ করে গেছে। তারই প্রেতাত্ত্বারা এখনও ঘাপটি মেরে আছে দেশের ক্ষতি করার জন্য। সবাইকে সজাগ থাকতে হবে। এদেশে রক্ষা করতে হবে।

  • সনমান্দিতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছেন আল মুজাহিদ মল্লিক

    সনমান্দিতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছেন আল মুজাহিদ মল্লিক

    নিউজ সোনারগাঁ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের হরহরদী বাজার এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ২৬ জুলাই (শনিবার) বিকেলে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। তিনি স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।”

    তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও তার দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম তাকে জনগণের হৃদয়ে অমর করে রেখেছে। আজ তার আদর্শকে ধারণ করে আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনি আপোষহীন নেত্রী। আর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা অতুলনীয়। এই নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

    তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের স্বার্থে লোভ-লালসা পরিহার করে কাজ করতে হবে। দল যদি আমাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি আপনাদের পাশে থেকে কাজ করব। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

    উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মনির হোসেন, সামসুল ইসলাম, শাহ আলম, সুলতান আল মামুন, লুৎফর রহমান, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন (সঞ্চালক), সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।

    বক্তারা সবাই তারেক রহমানের ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে তৃণমূলে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

  • জামায়াত-শিবির কর্মীদের গায়ে হাত উঠলে ঐ হাত আর হাতের জায়গায় থাকবেনা

    জামায়াত-শিবির কর্মীদের গায়ে হাত উঠলে ঐ হাত আর হাতের জায়গায় থাকবেনা

    নিউজ সোনারগাো:: নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপিপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে সনমান্দী ইউনিয়ন জামায়াত আয়োজিত গণসংযোগ ও পথসভায় এ বক্তব্য রাখেন।

    শুক্রবার ৪ জুলাই বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে দরিকান্দি বাসস্ট্যান্ডে পথসভা করা হয়েছে।

    পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ -৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন- ফ্যাসিষ্টদের আর কোন কার্যক্রম করতে দেওয়া হবেনা ফ্যাসিষ্টদের ফ্যাসিজমের কার্ক্রমে জিরো টলারেন্স ঘোষনা করা হলো।

    তিনি আরো বলেন, সোনারগাঁয়ে কোনপ্রকার চাঁদাবাজি থাকবে না। কেউ যদি অন্যায় অত্যাচার করতে চায় আর কাউকে অন্যায় করার সুযোগ দেওয়া হবেনা। জামায়াত ও শিবিরের কর্মীদের গায়ে যদি হাত তোলা হয়,তাহলে ঐ হাত কিন্তু আর হাতের জায়গায় থাকবেনা।

    এ সময় থানা আমির মাহবুবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ দক্ষিন শাখার আমীর মো. মাহবুবুর রহমান, সোনারগাঁ দক্ষিন শাখার সেক্রেটারী মো. আসাদুল ইসলাম, সনমানদী ইউনিয়নের আমীর মাওলানা মোমিনুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা বেলাল শাহ সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।

  • সোনারগাঁয়ে সাপের কামড়ে অটোচালক যুবকের মৃত্যু

    সোনারগাঁয়ে সাপের কামড়ে অটোচালক যুবকের মৃত্যু

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে সাপের কামড়ে মো. শাকিল (২৬) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মুসা মিয়ার ছেলে।

    জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে কাজকর্ম শেষ করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের একটি ঝোপ থেকে বেরিয়ে আসা বিষাক্ত সাপ শাকিলের পায়ে দংশন করে।

    পরিবারের সদস্যরা জানান, সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পায়ে বাঁধ দেওয়া হয়। পরে স্থানীয় এক কবিরাজের পরামর্শে পায়ের বাঁধ খুলে দেওয়া হলে, অল্প সময়েই বিষ শরীরে ছড়িয়ে পড়ে। এতে শাকিলের শরীরে জ্বালা-পোড়া ও ছটফটানি শুরু হয়।

    পরবর্তীতে স্থানীয় যুবক ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সোনারগাঁয়ে দুই যুবককে অপহরণ, ৫ অপহরণকারী আটক

    সোনারগাঁয়ে দুই যুবককে অপহরণ, ৫ অপহরণকারী আটক

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপনের জন্য নির্যাতনের অভিযোগে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। অপহরণের ঘটনায় ভূক্তভোগীর বড় বোন রেখা আক্তার বাদি হয়ে গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার জজ মিয়ার ছেলে মো.স্বাধীন মিয়া, ভাটিরচর এলাকার আলমগীর হোসেনের ছেলে ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার আক্কেল আলীর ছেলে রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো. সাজ্জাদ হোসেন ও গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাশেদ ওরফে রাসেল।
    জানা যায়, দাউদকান্দি উপজেলার ময়নামতি মীরপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে মো. শাকিল মিয়া ও তার বন্ধু মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে শাওন মিয়া গত রোববার বিকেলে মোটরসাইকেল যোগে বালু ব্যবসায়ের কাজে মহাসড়কের দড়িকান্দি এলাকায় যান। পরে অজ্ঞাতনাম ৪-৫জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেল গতিরোধ করে। এক পর্যায়ে তাদের জোরপূর্বক টেনে হেচড়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে নির্যাতন করে। তাদের সঙ্গে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতদের পরিবার তাদের বিকাশের মাধ্যমে দু’দফায় ২৫ হাজার টাকা দেয়। পরদিন সোমবার রাত ১১টার দিকে স্থানীয়রা টের পেয়ে স্বাধীন ও ফয়সাল নামের দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দেয়। তাদের দেওয়া তথ্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই রাতেই রাব্বানী হোসেন মুন্না, সাজ্জাদ হোসেন, রাশেদ ওরফে রাসেলকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, অপহরণ করে দুই যুবককে নির্যাতন ও মুক্তিপন নেওয়ার অভিযোগে ৫জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

    নিউজ সোনারগাঁ

  • আওয়ামী লীগ নেতা এখন বিএনপির নেতৃত্বে: সোনারগাঁয়ে শ্রমিক দলের কমিটিতে নিয়ে ক্ষোভ তৃণমূলে

    আওয়ামী লীগ নেতা এখন বিএনপির নেতৃত্বে: সোনারগাঁয়ে শ্রমিক দলের কমিটিতে নিয়ে ক্ষোভ তৃণমূলে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন শ্রমিক দলের নতুন ঘোষিত আহ্বায়ক কমিটিতে আলোচনার জন্ম দিয়েছেন মো. মোস্তফা মোল্লা নামক এক নেতা, যিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাকে শ্রমিক দলের কমিটির ৫ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    জানা গেছে, মোস্তফা মোল্লা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অপতৎপরতায় জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তার প্রত্যক্ষ ভূমিকার কারণে অনেক বিএনপি নেতাকর্মীকে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছিল। এমনকি অনেকে এলাকা ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন।

    স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা বলছেন, একজন প্রাক্তন আওয়ামী লীগ নেতাকে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের গুরুত্বপূর্ণ একটি ইউনিটে সদস্য করা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের প্রতি চরম অবহেলা ও অবজ্ঞার সামিল। এতে করে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

    তারা আরও অভিযোগ করেন, কমিটি গঠনে স্বচ্ছতা উপেক্ষিত হয়েছে এবং আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—একজন পরিচিত আওয়ামী লীগ নেতা কীভাবে বিএনপির শ্রমিক দলের সদস্য পদে স্থান পান?

    এদিকে, সোনারগাঁ থানা বিএরপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বিভিন্ন সভা সমাবেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোন কর্মীকে বিএনপিতে জায়গা না দেয়ার জন্য বক্তব্য দিয়ে আসলেও তার কর্মীরাই আওয়ামী লীগ নেতাকে বিএনপিতে পদাথিকার দিয়ে আসছে বলে জানান তৃনমূল বিএনপির নেতাকর্মীরা।

    গত ২৭ মে সাদীপুর ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রকাশিত হয়।

    এ নিয়ে তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যদি এমন অযাচিতভাবে আওয়ামী লীগের লোকজনকে দলের নেতৃত্বে আনা হয়, তবে ভবিষ্যতে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতৃত্ব সংকটে পড়বে।”

    তারা অনতিবিলম্বে কমিটি পুনর্বিন্যাসের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছ থেকে কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

  • সোনারগাঁয়ে পরকিয়ার টানে ডাকাত সর্দারের সঙ্গে ইউপি সদস্য উধাও

    সোনারগাঁয়ে পরকিয়ার টানে ডাকাত সর্দারের সঙ্গে ইউপি সদস্য উধাও

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পরকীয়া প্রেমের সূত্র ধরে দুই সন্তানের জনকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন এক সন্তানের জননী ও সনমান্দী ইউনিয়ন পরিষদের ৪ ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মিনারা আক্তার মীনা। নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলার সনমান্দী ইউনিয়নের মারব্দী বৈদ্যেরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, বৈদ্যেরকান্দী গ্রামের আবুল মিয়ার মেয়ে মিনারা আক্তার মীনার সাথে পার্শ্ববর্তী মারব্দী গ্রামের আনোয়ার হোসেনের সাথে বিয়ে হয় প্রায় ২০ বছর আগে। তাদের সংসারে একটি পনের বছরের কন্যা সন্তান রয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে মীনা জড়িয়ে পরেন পরকিয়ায়। এর ই জের ধরে পরিচয় হয় নরসিংদী জেলা মাধবদী থানার মৈশাদী গ্রামের  ডাকাত দলের সর্দার আলম হোসেন হৃদয় (৪৪) এর সাথে।

    ডাকাত সর্দার আলম হোসেন নরসিংদী সদর উপজেলার মৈশাদী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, মাদক ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন তার এলাকাবাসীরা।

    এলাকা সূত্রে জানা যায়, মিনারা আক্তার মিনার স্বামী আনোয়ার হোসেন ব্যবসার সুবাধে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করার সুযোগে মিনার সাথে সখ্যতা গড়ে ওঠে ডাকাত সর্দার আলম এর সাথে। এর পর ভাঙতে শুরু করে আনোয়ার মিনার সংসার। এনিয়ে এলাকায় একাধিকবার শালিসি বিচার হলেও শুধরায়নি মিনা। শেষ পর্যন্ত ডাকাত সর্দারের হাত ধরে পালিয়ে যান।

    মিনারা আক্তার মীনার প্রথম স্বামী আনোয়ার হোসেন জানান আমাদের প্রায় ২০ বছরের সংসার। ব্যবসায় এর কাজে বিভিন্ন সময়ে এলাকার বাহিরে থাকার সুবাদে আমার স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলে ডাকাত সর্দার আলম হোসেন হৃদয়। এর পর আমার নগদ অর্থ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে গিয়ে তারা নাকি বিয়ে করেছে।

    অভিযুক্ত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মিনারা আক্তার মীনার ভাই আলাউদ্দিন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনা সত্য। তবে এব্যাপারে আপাতত কথা বলতে রাজি হননি তিনি।

    ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা নিতে আসা একাধিক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংরক্ষিত মহিলা সদস্য মীনা পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে আমাদের ফেলে গেছেন বিপাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সনদে তার স্বাক্ষর লাগার কারনে তার খোজে ঘুরতে হচ্ছে আমাদের।

    এবিষয়ে জানতে সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনাটি আমার দৃষ্টি গোচরে এসেছে। আমি আমার পরিষদে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য তাকে ডেকেছি। সে না আসলে আমি আমার উর্ধতন কর্মকর্তাকে ব্যাপারটি জানাবো। তিনি এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আমি আশাবাদী।

    মিনারা আক্তার মীনার কোনো সন্ধান না পেয়ে তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, অন্য কারো সঙ্গে প্রেম রয়েছে তার। তার সঙ্গে চলে গেছেন মীনা। কোথায় গেছে তারা জানেন না।

    এ বিষয়ে ইউপি সদস্য মিনা সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

    সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সোনারগাঁয়ে ৬ দিন ধরে প্রতিবন্ধি যুবক নিখোঁজ

    সোনারগাঁয়ে ৬ দিন ধরে প্রতিবন্ধি যুবক নিখোঁজ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের এক প্রতিবন্ধী যুবক ঈদের আগের দিন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম সজিব (২০)। তিনি ওই গ্রামের রহমতুল্লাহর ছেলে।

    সজিবের পরিবার জানায়, গত রোববার (ঈদের আগের দিন) দুপুরে নাজিরপুর বড় বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা দেন সজিব। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে গত বুধবার সজিবের বাবা রহমতুল্লাহ সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    ছেলের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার। যদি কোনো সহৃদয় ব্যক্তি সজিবের সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে সোনারগাঁ থানা অথবা সরাসরি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ যুবকের বাবা।

  • ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার ঘোষণা গণ পরিষদ নেতা মিল্কীর

    ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার ঘোষণা গণ পরিষদ নেতা মিল্কীর

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. ওয়াহিদুর রহমান মিল্কী বলেছেন, “যে কোনো মূল্যে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে।” তিনি জানান, আসন্ন জুলাই আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না, ঈদের পর সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। তিনি পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে ৩৬ জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণঅধিকার পরিষদের নেতাদের সহযোগিতার আশ্বাস দেন।

    গণঅধিকার পরিষদের নেতা আবু যর গিফারি বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ মানুষ মন খুলে কথা বলতে পারছে।” ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁয়ের সেক্রেটারি মাওলানা মো. ফারুক আহমেদ আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ অঞ্চলের বারদী ও নোয়াগাঁও ইউনিয়নের তত্ত্বাবধায়ক মাওলানা ডা. আবু বকর রোমান বলেন, “যেভাবে সবাই মিলে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম, সেভাবেই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।”

    সনমান্দী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো. কবির হোসেন বলেন, “আমরা আর বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেব না।”

    গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারদী ইউনিয়ন সভাপতি মো. মজিবুর রহমান, সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, গণঅধিকার পরিষদের সোনারগাঁ উপজেলার নেতৃবৃন্দ, ছাত্রদল, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ

  • সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

    সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. শান্ত (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

    এঘটনায় ভূক্তভোগী ওই কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত যুবককে  বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

    জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী মো. শান্ত গত মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী ওই কিশোরী তার নানির বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী এক বোনকে দিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন কথার ছলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ভূক্তভোগী কিশোরী ডাক চিৎকার দিলে অভিযুক্ত শান্তর মা ঘরে এসে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই কিশোীর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নাজিরপুর এলাকা থেকে সৌদী আরব প্রবাসী মো. শান্তকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। পাশাপাশি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়।

    ভূক্তভোগী কিশোরীর মা জানান, অভিযুক্ত শান্ত সম্পর্কে তার চাচাতো ভাই। সৌদি আরব থেকে ৬ মাসের ছুটিতে সে বাড়িতে আসে। তার মেয়ের সঙ্গে এমন ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা গ্রহন করা হয়েছে। আসামী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।

  • বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টারের মৃত্যু, বাদ জুম্মা জানাযা

    বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টারের মৃত্যু, বাদ জুম্মা জানাযা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মো. সিরাজুল ইসলাম মাস্টার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ রাত ১২:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সোনারগাঁ উপজেলাসহ শিক্ষাঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, আজ শুক্রবার বাদ জুম্মা সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

    মুক্তিযুদ্ধে ভূমিকা

    ১৯৫২ সালের ২৬ মে সোনারগাঁও উপজেলার সনমান্দী গ্রামের সম্ভ্রান্ত মোল্লা পরিবারে জন্মগ্রহণ করা সিরাজুল ইসলাম ছিলেন একাধিক মুক্তিযোদ্ধা সংগঠনের সংগঠক। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি নিজ গ্রামে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। ২নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এ টি এম হায়দারের অনুমোদনে গঠিত ‘সনমান্দী মুক্তিযোদ্ধা উপ-প্রশিক্ষণ কেন্দ্র’-এর ক্যাম্প-ইন-চার্জ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সোনারগাঁয়ের চিলারবাগ, সনমান্দী, লাঙলবন্দসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন।

    কর্মজীবন ও অবদান

    সিরাজুল ইসলাম মাস্টার একজন আদর্শবান শিক্ষক ছিলেন। ১৯৭১ সালে তিনি শিক্ষকতা জীবন শুরু করেন এবং পরবর্তীতে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর যোগদানের পর বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে এবং বিদ্যালয়টি উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি তিনবার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

    এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, সনমান্দী হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি, সনমান্দী বড় ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী জেলা কমান্ডার (ত্রাণ ও পুনর্বাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

    ব্যক্তিজীবন

    সিরাজুল ইসলাম মাস্টার ব্যক্তিজীবনে দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। তাঁর বড় ছেলে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন, অন্য সন্তানরাও উচ্চশিক্ষা শেষে বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন।

    শেষকৃত্য

    বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টারের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা তাঁর নিজ গ্রাম সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা, শিক্ষাঙ্গন ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    দেশের জন্য তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • অরাজনৈতিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর ইফতার মাহফিল

    অরাজনৈতিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর ইফতার মাহফিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: অরাজনৈতিক সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজ এর উদ্যোগে নাগরিক সমাজের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করাসহ পৃথিবীর সকল মুসলমানদের শান্তি ও সুরক্ষার জন্য দোয়া করা হয়।

    ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ নাগরিক সমাজ এর আহ্বায়ক ফরিদ হোসেন, সদস্য সচিব খন্দকার পনির, কোষাধক্ষ্য আবু হানিফ, মোগরাপাড়া ইউনিয়ন সমন্বয়ক পুলিন ভূইঁয়া, পৌরসভা সমন্বয়ক সেলিম মিয়া, কমান্ডার শহিদ,  ইমরান, নুরে আলম, শহিদুল ইসলাম, কবির হোসেন, ইউসুফ আলী, ওমর ফারুক, আইয়ুব হোসেন সুমন, শরীফ হোসেন, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, সদস্য শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির হোসেন, নিটল, মশিউর রহমান ও সাংবাদিক মাসুম, দেলোয়ার হোসেন, কামাল হোসেন, নাজমুল খোকনসহ অন্যান্য সদস্যরা।

  • সনমান্দী ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সনমান্দী ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউ সোনারগাঁ  টুয়েন্টিফোর ডটকম:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় সনমান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৫) সনমান্দী ইউনিয়নের ঈমানের কান্দী মাদ্রাসায় এতিম ছাত্র ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    ইফতার পূর্ব দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সফলতা কামনা করেন।

    -প্রেস বিজ্ঞপ্তি

  • সোনারগাঁয়ে আইনজীবীর বাড়িতে ডাকাতি

    সোনারগাঁয়ে আইনজীবীর বাড়িতে ডাকাতি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে এক আইনজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে আব্দুর রহিম নামের আইনজীবির বাড়ির রান্নার ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটনায়। ডাকাতদল বাড়ির সবাইকে হাত, পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১২ লাখ ৭০ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতির ঘটনায় বুধবার সকাল ১০ টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবি আব্দুর রহিম  সোনারগাঁও নিউজকে বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মুখোশধারী একদল ডাকাত তার বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে তাদের ডুপ্লেক্স বাড়ির দ্বিতীয় তলায় তাদের কক্ষে গিয়ে তাকে তার স্ত্রী শাহনাজ আক্তার ও ছেলে সাব্বির আহম্মেদ লিমনের হাত পা ও মুখ বেধে নগদ ১২ লাখ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণসহ প্রায় ২৫ লাখ টাকারও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

    তিনি আরো বলেন, মসজিদ নির্মাণের রড ক্রয় করার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছিল। মুখোশধারী পাঁচজন ডাকাত তাদের কক্ষে প্রবেশ করে। ডাকাতদের হাতে রামদা ও ছোড়া ছিল। একজন লম্বা মুখোশধারী ডাকাতের কোমড়ে ছিল পিস্তল। ডাকাতরা আড়াইহাজার ও বরিশালের স্থানীয় ভাষায় কথা বলে। তবে ডাকাতরা আমাদের কাউকে হতাহত করেনি। আমাদের সামনেই আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে।

     

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, ডাকাতির খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তিনিও ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় মামলা গ্রহন করে ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।