Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে ধর্ষণ, আটক-১

    সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে ধর্ষণ, আটক-১

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
    নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই ও নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
    মঙ্গলবার রাত ১১টায় পৌর সভার দৈলেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী বাদী হয়ে ৮ জনকে আসামী করে বুধবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
    এঘটনায় পুলিশ গণধর্ষণ মামলার প্রধান আসামী মো. সজিবকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত সজিব উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।
    সোনারগাঁ থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ৪০ বছর বয়সী ওই ভূক্তভোগী নারী বিভিন্ন অনুষ্ঠানে সহকারী বাবুর্চির কাজ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তার দেবর কামাল হোসেনকে নিয়ে মদনপুর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখে ওই নারী ও তার দেবর সিএনজি যোগে রাতে সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকায় উদ্দেশ্যে তার খালাতো ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা দিলে পথে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় গ্রেপ্তারকৃত আসামী সজিবের নেতৃত্বে মো. হাসান, মো. আকাশ, মো. অয়ন, ফরিদ ওরফে বোম ফরিদ, সাকিব, সোহান ওরফে জঙ্গী সোহান ও সজিব ওরফে ব্লেড সজিব তাদের বহনকারী সিএনজি গতিরোধ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে দৈলেরবাগ এলাকার লাল মিয়ার পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়।
    এসময় তাদের মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। পরে অন্য একটি কক্ষে ওই নারীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
    এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুয়েত প্রবাসীর গাড়িতে ছিনতাইকালে সজিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সজিবের গ্রেপ্তারের খবরে ওই নারী থানায় এসে হাজতে তাকে দেখতে পেয়ে চিনতে পেরে ওই নারী বাদী হয়ে রাতে সজিবকে প্রধান আসামী করে ৮জনের নামে মামলা দায়ের করেন।
    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গণ ধর্ষণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভূক্তভোগী ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা।
  • সোনারগাঁয়ে নদীতে গোসল করে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই বন্ধুর

    সোনারগাঁয়ে নদীতে গোসল করে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই বন্ধুর

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:.সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করে বাড়ি ফেরার পথে মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নিহত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে সে একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে সে ফিনল্যান্ড প্রবাসী।

    কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে তারা মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধু হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা যায়। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি।

  • দিনে-রাতে তীব্র যানজটে নাকাল সোনারগাঁয়ের মানুষ

    দিনে-রাতে তীব্র যানজটে নাকাল সোনারগাঁয়ের মানুষ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে উদ্ধবগঞ্জ ও পানাম সড়কে একসঙ্গে ড্রেন ও কালভার্ট নির্মাণকাজের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই যানজটের ফলে কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    উপজেলা প্রশাসন মোগরাপাড়া চৌরাস্তায় ভারী যানবাহন চলাচলের জন্য রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ রাখার নির্দেশ দিলেও কার্যত তা মানা হচ্ছে না। সড়কের পাশে সাইনবোর্ড থাকলেও সেটি কোনো কাজে আসছে না। অন্যদিকে, বৈদ্যেরবাজার ও আনন্দবাজার এলাকায় ইকোনমিক জোন ও শিল্প কারখানার কারণে প্রতিদিন কয়েকশত ট্রাক ও লরি এই পথে চলাচল করে। পাশাপাশি, দুই সড়কে প্রায় এক হাজার অটোরিকশা ও পাঁচ শতাধিক সিএনজি চালিত যানবাহন চলাচল করে। এছাড়া, উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল ও সোনারগাঁও জাদুঘর এ পথেই অবস্থিত হওয়ায় যাতায়াতকারীদের দুর্ভোগ আরও বেড়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা অত্যন্ত জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এখানে বড় বড় মার্কেট, শপিং মল ও উপজেলার সবচেয়ে বড় কাঁচাবাজার অবস্থিত। প্রতিদিন হাজারো মানুষ প্রয়োজনীয় কেনাকাটা ও কাজে এ এলাকায় আসেন। গত এক মাস ধরে মোগরাপাড়া চৌরাস্তা থেকে শহীদ মজনু পার্ক পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছে। পাশাপাশি, শহীদ মজনু সড়কের জাদুঘরের সামনে পুরাতন সেতু ভেঙে সেখানে নতুন কালভার্ট নির্মাণ করা হচ্ছে।

    আগে শিল্প কারখানার ট্রাক ও লরিগুলো দুটি পথ ব্যবহার করলেও এখন কালভার্ট নির্মাণের কারণে সকাল থেকে রাত পর্যন্ত এসব যানবাহন মোগরাপাড়া হয়ে বৈদ্যেরবাজার ও আনন্দবাজার এলাকায় চলাচল করছে। ফলে মোগরাপাড়া চৌরাস্তার গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সরু রাস্তার কারণে একসঙ্গে দুটি ট্রাক চলাচল করতে পারছে না, আর অটোরিকশাচালকরা নিয়ম না মেনে ইচ্ছামতো চলাচল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

    ড্রেন নির্মাণের কারণে পুরো সড়কে ধুলোবালি ছড়িয়ে পড়ছে, যা পথচারীদের জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি করেছে।

     

    ভুক্তভোগীদের বক্তব্য: এ পথে চলাচলরত এক যাত্রী কনিকা বলেন, “প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। ধুলোবালির কারণে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। দ্রুত এই সমস্যা সমাধান করা দরকার।”

    একজন সরকারি কর্মকর্তা বলেন, “অফিসে যেতে প্রতিদিন দেরি হয়ে যায়। যানজটের কারণে মানসিক চাপও বেড়ে গেছে।”

     

    একজন অ্যাম্বুলেন্স চালক মানিক মিয়া জানান, “রোগী নিয়ে বের হলেই বিপদে পড়ি। যানজটের কারণে অনেক সময় জরুরি রোগী নিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।”

    মোগরাপাড়া চৌরাস্তার এক কাপড় ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, “ক্রেতারা আসতে পারে না, বিক্রিও কমে গেছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীদের বড় ক্ষতি হবে।”

    স্থানীয়রা দ্রুত সড়কের সংস্কার কাজ সম্পন্ন করার পাশাপাশি যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • গ্লোবাল ইসলামী ব্যাংক সোনারগাঁ উপ-শাখার উদ্ধোধন

    গ্লোবাল ইসলামী ব্যাংক সোনারগাঁ উপ-শাখার উদ্ধোধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক মোগরাপাড়া উপ শাখার উদ্ধোধন করা হয়েছে।

    বুধবার সকালে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা জোহরা ম্যানশনে গ্লোবাল ইসলামী ব্যাংক এ শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ।

    অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মঞ্জুর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া, গ্লোবাল ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক আবুল বাসার ভূঁইয়া, ব্যবসায়ী বিল্লাল হোসেন বেপারী ,আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোগরাপাড়া শাখার ব্যবস্থাপক ইসহাক মিয়া, মাওলানা সাইফুদ্দীন, গ্লোবাল ইসলামী ব্যাংকে মোগরাপাড়া শাখার ইনচার্জ এস এম মালেহ্ রোড এর উপ-শাখার ইনচার্জ সাহেদ আহমেদ চৌধুরী, সারুলিয়া উপ-শাখার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশে ও দেশের বাইরে তাঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রæততার সাথে শাখা, উপ-শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সোনারগাঁয়ে ডেবিল হান্ড অভিযানে তিন হত্যা মামলার আসামী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ডেবিল হান্ড অভিযানে তিন হত্যা মামলার আসামী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় ৩ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। এর আগে সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাচপুর সেনপাড়া এলাকার মৃত হাজী আঃ বারেকের ছেলে শাহ আলম (৫০), ও রুহুল আমিন (২৯) একই এলাকার হাজি আঃ বারেকের ছেলে এবং সিংলাবো এলাকার মোহাম্মদ আলীর ছেলে আসাদুল্লাহ (৩৫)।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাবি জানান, দেশে চলমান ডেবিল হান্ড অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হত্যা মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের মঙ্গলবার সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

    সোনারগাঁয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

    সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাঁচপুর পাঠাত্তা এলাকায় এই ঘটনা ঘটে। আটক শিমুল পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো: শরীফের ছেলে এবং কাঁচপুর পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

    জানা যায়, শিমুল ও শিশুটির পরিবার কাঁচপুর পাঠাত্তা এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। শিমুল একটি রিকশা গ্যারেজে কাজ করেন। সেখানে আসা-যাওয়ার সময় সু-কৌশলে শিশুটি বাথরুমে নিয়ে ধর্ষণ করেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। পরে এলাকাবাসী শিমুলকে আটক করে গণধোলাই দিলে ধর্ষণের কথা শিকার করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ভিডিওতে দেখা যায়, শিমুল এলাকাবাসীর হাতে আটকের পর বলেন, বাথরুমে নিয়ে গিয়ে আজই প্রথম এই কাজ করেছি। আর জীবনে এমন কাজ করবো না। আমাকে মাফ করে দেন।

    সোনারগাঁ থানার এসআই পংকজ কুমার বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রথমে ছেলেটিকে উদ্ধার করি। কারণ সেখানে শত শত লোক জমায়েত হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শিমুল পুলিশি হেফাজতে রয়েছে বলে জানান থানা পুলিশ।

  • সোনারগাঁয়ে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁয়ে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নয়াপুর বাজার এলাকায় চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

    এ সময় আট কিলোমিটার বিস্তৃত বেশ কয়েকটি গ্রামের ১২শ’ বাড়ির দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও বার্ণার।

    এছাড়া একই এলাকায় পাঁচটি চায়ের দোকানের অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরে তিতাসের মূল বিতরণ লাইনের অবৈধ অংশগুলো এক্সকেভেটর দিয়ে স্থায়ীভাবে সীলগালা ও অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।

    আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

  • সোনারগাঁয়ে দুই গরু চোরসহ গ্রেপ্তার ৪

    সোনারগাঁয়ে দুই গরু চোরসহ গ্রেপ্তার ৪

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার, বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামে আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলো বারদী ইউনিয়নের মান্দার পাড়া গ্রামের আম্বর আলীর ছেলে জাহাঙ্গীর, মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে জোবায়ের।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চোরদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে।

  • সোনারগাঁয়ে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

    সোনারগাঁয়ে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪:৩০ মিনিটে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন:
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোখলেছুর রহমান স্বজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ। তিনি বলেন, “ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, যা এক মাসের মধ্যে কার্যকর করতে হবে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এ সমস্যা সমাধানে ব্যর্থ হন, তবে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

    ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সাব্বির ভূঁইয়া বলেন, “ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, যা দ্রুত কার্যকর করা প্রয়োজন।”

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজ্জাম্মিল হোসাইন বলেন, “সরকারকে বিতর্কিত করতে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। সুতরাং, ষড়যন্ত্রকারীদের সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

    উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা:
    মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের সহকারী ইংরেজি শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন।

    এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার

  • সোনারগাঁয়ে অটো চোরকে ছেড়ে দেয়ার প্রতিবাদ করায় চুরির মামলায় আসামি যুবদল নেতা

    সোনারগাঁয়ে অটো চোরকে ছেড়ে দেয়ার প্রতিবাদ করায় চুরির মামলায় আসামি যুবদল নেতা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আটোরিকশার ব্যাটারি চুরি করার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় ইউনিয়ন যুবদল নেতা মাসুদ কে আসামি করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। এই ঘটনায় ইউনিয়ন যুবদল নেতা মাসুদ বাদি হয়ে ১৯ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ থেকে জানাযায়, উপজেলার জামপুর ইউনিয়নে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই আল আমিন অভিযান চালিয়ে ব্যাটারিসহ একজনকে আটক করেন। পরে তার তথ্যের ভিত্তিতে আরো দুই জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল অভিযুক্তকারীকে ৭০ হাজার টাকা উৎকোচ নিয়ে ছেড়ে দেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস। বিষয়টি জেনে জামপুর ইউনিয়ন যুবদল নেতা মাসুদ অভিযুক্তকারী ছেড়ে দেওয়ার বিষয়টি প্রতিবাদ করায় তাকে প্রকাশ্যে গালিগালাজ করেন এবং মামলা দেয়ার হুমকি দেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস। । একদিন পর জানতে পারে চুরির মামলায় ৩ নং আসামি যুবদল নেতা মাসুদ। এই ঘটনায় ঘটনায় ইউনিয়ন যুবদল নেতা মাসুদ বাদি হয়ে ১৯ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি আরো উল্লেখ্য করেন, চুরির মামলার বাদি মাসুদ নামের কোন ব্যক্তির বিরুদ্ধে কোন প্রকার কোন অভিযোগ দেননি।

    ভুক্তভোগী মাসুদ জানান, ফ্যাদিবাদ আওয়ামীলীগের মামলা ও হামলায় দীর্ঘ ১৬ বছর পরিবার নিয়ে ঘরবাড়ি ছাড়া ছিলাম। আসামি ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় বর্তমানে মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে আমাকে হয়রানি করছে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস।বিষয়টি সঠিক তদন্ত করে বিচারের দাবী করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট।

    চুরি মামলার বাদি বাবুল জানান, ৩ নং আসামি মাসুদের নামে কোন অভিযোগ দেই নাই। তার নাম কি ভাবে মামলায় আসলো সেটাই আমার জানা নেই।

    অভিযুক্ত তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস বলেন, চুরির মামলায় বাদি পুলিশ না। বাদি যার না দিয়েছে তার নামেই মামলা হয়েছে।যাকে ছেড়ে দেওয়া হয়েছে সে পুলিশের সোর্স। তাই সোর্সকে কি আমি চালান দিবো?

    নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম জানান, এ বিষয়ে আমি অবগত নই। ভুক্তভোগী যেহেতু এসপি স্যারের নিকট আবেদন করেছেন সেখান থেকে আমার কাছে আসলে আমি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেথবো।

  • সোনারগাঁয়ে এসি’র কম্প্রেশার বিস্ফোরণ দুই জন নিহত

    সোনারগাঁয়ে এসি’র কম্প্রেশার বিস্ফোরণ দুই জন নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এসি’র কম্প্রেশার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই ইলেকট্রিক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাচঁপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক শাখায় এ বিস্ফোরণ ঘটে।

    বিষয়টি নিউজ সোনারগাঁ নিশ্চিত করেছেন শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

    নিহতরা হলেন: চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষিপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২২)।

    শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান , আজ দুপুরে কাচঁপুর ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশারে মেরামতের কাজ করাকালীন সময়ে  তুহিন ও রাফি নামের দুই যুবক কম্প্রেশার বিস্ফোরণে অগ্নি দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন,বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,দু’জন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

  • সোনারগাঁয়ে লিচু বাগানে মিলল মাদ্রাসা ছাত্রের লাশ

    সোনারগাঁয়ে লিচু বাগানে মিলল মাদ্রাসা ছাত্রের লাশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের পর মাদরাসাছাত্র ইব্রাহিম মিয়ার (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাড়ির পাশের লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।

    নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। নিহত ইব্রাহিম মিয়া শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাত সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

    নিহত মাদরাসাছাত্র ইব্রাহিম মিয়ার বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের লিচু বাগানে লাশ পাওয়া যায়। আমার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

    সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, এ হত্যাকাণ্ডটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করার জন্য পুলিশের কয়েকটি দল অভিযান চালাচ্ছে।

  • উপজেলা বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    উপজেলা বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে সোনারগাঁ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।


    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন শিকদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

    এসময় সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ  এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, ❝শত বছরের শোষণে ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। এ দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণোৎসর্গ করেছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ আরও অনেকে।❞

  • সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জড়িত সন্দেহে দুই আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সদস্য গাজী আশরাফুল ইসলাম ওরফে আশরাফ (৪৩) এবং আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান বিপ্লব। আশরাফ শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের গাজী আক্কাস আলীর ছেলে, আর বিপ্লব কাচপুর ইউনিয়নের ললাটি গ্রামের বদরুজ্জামানের ছেলে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

  • সোনারগাঁয়ে রেজাউল করিম সমর্থিত নেতাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    সোনারগাঁয়ে রেজাউল করিম সমর্থিত নেতাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ও শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভাষা শহীদদের স্মরণে সোনারগাঁ উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের জনগণ।

    উপজেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক হারুন রশিদ মিঠু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন সোনারগাঁ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁ থানা, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।

    দিবসটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যা: হান্নান মিয়ার যাবজ্জীবন

    সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যা: হান্নান মিয়ার যাবজ্জীবন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে মো. সাজেদুর রহমান নামে এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যার দায়ে মো. হান্নান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

    ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ব্যুরো বাংলাদেশ এনজিওর প্রোগ্রাম অর্গানাইজার সাজেদুর রহমান বারদী ইউনিয়নের মিস্ত্রীপাড়া গ্রামে ঋণের কিস্তি আদায় করতে গেলে আসামি হান্নান মিয়ার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচার শেষে আদালত প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন।