Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধষ ডাকাত গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধষ ডাকাত গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি বাড়িতে অভিযানে চালিয়ে দুর্ধষ ডাকাত মো. সাকিব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে প্রেরন করা হয়েছে।

    গ্রেফতারকৃত ডাকাতমোঃ সাকিব (২৫) উপজেলার হাবিবপুর গ্রামের মৃত মো: ছালামের ছেলে।

    মামলার এজাহার সুত্রে জানা যায়, গত বছরের ৫ই নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে গেলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর ডাকাতরা আক্রমণ চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ সেখান থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, যেমন চাপাতি, রামদা, ছোরা, চাইনিজ কুড়াল, ও বাঁশের টেটা উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুর্ধষ ডাকাত সাকিবকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সাকিবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, এবং সন্ত্রাসবিরোধী আইনসহ ৫টি মামলা রয়েছে।

    সোনারগাঁ থানার ওসি এবি বারি জানান, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শাকিব নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে যে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে নির্মাণাধীন ইন্ডাস্ট্রিজের পুকুর থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে নির্মাণাধীন ইন্ডাস্ট্রিজের পুকুর থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

    নিউ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় নির্মাণাধীন সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রিজের পাশে পুকুর থেকে সাইফ আহমেদ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাইফ ব্রাহ্মণবাড়িয়া জেলার মুন্সেফ পাড়ার মৃত মির্জা সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। তিনি পি-সিকিউরিটি গার্ড প্রতিষ্ঠান (নাবিল সিকিউরিটি লিমিটেড)-এর মাধ্যমে সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রিজে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

    গত ২৪ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে।

    এলাকাবাসী জানান, প্রতিষ্ঠানটি আগে “ইমারত ওয়েল মিল” নামে পরিচিত ছিল। পরে এটি “সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রিজ” নামে পরিচিতি লাভ করে। তবে প্রতিষ্ঠানটির কোনো সাইনবোর্ড না থাকায় এলাকাবাসী এবং সাংবাদিকরা এর সঠিক পরিচয় সম্পর্কে নিশ্চিত নন।

    লাশ উদ্ধারের সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে সিকিউরিটি গার্ডরা তাদের প্রবেশে বাধা দেয়। পরে স্থানীয় নেতাদের সহযোগিতায় সাংবাদিকরা প্রতিষ্ঠানে প্রবেশ করলেও কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

    তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস মিয়া জানান, “আমরা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুকুর থেকে মাঝের জাল ফেলে লাশ উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

    সোনারগাঁ থানার ওসি আব্দুল বারি জানান, গতকাল খবর পেয়ে নিহত ব্যক্তি লাশ করে ময়নাতদন্ত জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়ে সে মারা গেছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

  • সোনারগাঁয়ে মহাসড়ক থেকে যুবলীগ নেতার অবৈধ বাজার উচ্ছেদ

    সোনারগাঁয়ে মহাসড়ক থেকে যুবলীগ নেতার অবৈধ বাজার উচ্ছেদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে অবৈধ ভাবে গড়ে তোলা বাজার উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। গত কয়েকদিন আগে এই বাজার উচ্ছেদ করা হয়। এতে যানজট মুক্ত হয়েছে মোগরাপাড়া চৌরাস্তার মহাসড়কটি। ফলে নির্ভিগ্নে চলাচল করছে গাড়ি ও পথচারীরা।

    জানাগেছে, বিগত আওয়ামী সরকারের আমলে মোগরাপাড়া চৌরাস্তার আওয়ামীলীগের পার্টি অফিসে সামনে মহাসড়কের একাংশ অবৈধ দখল করে বাজার গড়ে তুলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের এক প্রভাবশালী নেতা। সেই বাজার থেকে বিভিন্ন হারে চাঁদা আদায় করে তার অফিস খরচ ও ব্যক্তিগত খরচ ব্যয় করতেন আর বাজার থেকে চাঁদা উত্তোলন করতেন যুবলীগ নেতা কথিত বিয়াই বাড়ি চিনিষ গ্রামের সোহেল নামের এক ব্যক্তি। মহাসড়ক দখল করে বাজার বসানোর ফলে মহাসড়কের চার লেনের বাইপাস লেনটিতে সারাদিন যানজট লেগেই থাকতো এতে চরম ভোগান্তিতে পরতে হতো লোকাল যাত্রী বাহিবাস অটোরিক্সার যাত্রীদের। বাজার ও যানজটের বিষয়টি প্রশাসনকে জানানোর পর কয়েকবার বাজারটি উচ্ছেদ করতে গিয়েও ব্যর্থ হোন হাইওয়ে পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কয়েক বিএনপি নেতা বাজারটি পুনরায় দখল করে চাঁদা উত্তোলন করতো। পরে বিএনপি নেতাদের সহায়তায় কয়েকদিন আগে মহাসড়ক থেকে বাজারটি উচ্ছেদ করে হাইওয়ে পুলিশ।

    এ পথে চলাচলরত পথচারীরা জানান, মহাসড়কে যেখানে গাড়ি যাতায়াত করবে সেখানে অবৈধ বাজার বসিয়ে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ চাঁদা আদায় করতো নেতারা। এতে ভোগান্তি পোহাতে হতো আমাদের মতো সাধারণ মানুষের। বাজারটি উচ্ছেদ হয়েছে সেজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।

    কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহিত মোর্শেদ জানান, বর্তমান সরকারের নির্দেশে মহাসড়ক থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কাজ করছি।

  • চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিস্কার

    চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিস্কার

    নিউজ সোনারগাঁ টুূয়েন্টিফোর ডটকম: চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    জানা গেছে, ১৭ জানুয়ারি শুক্রবার গণমাধ্যমে “যুবদল নেতার কোটি টাকার মালামাল লুটের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সোনারগাঁয়ে আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আশরাফ ভূইয়ার বিরুদ্ধে সুস্পষ্টভাবে দখলবাজিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যুবদলের প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

     

  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন

    সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এসময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোঃ অলিউর রহমান আপেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ বকুল, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু, জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক, রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিনের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রমজান ভুঁইয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী সাইফুল ইসলাম, সোনারগাঁ থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক শফিক আহম্মেদ, আতিক হোসেন লেলিন, সদস্য এজাজ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাহাবদ্দিন, মিলন, ইউসুফ, মামুন প্রমূখ।

  • সোনারগাঁয়ের কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ দোয়া ও কম্বল বিতরণ

    সোনারগাঁয়ের কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ দোয়া ও কম্বল বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে শম্ভপুরা ইউনিয়নের দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে শম্ভপুরা ইউনিয়ন পরিষদের সম্মূখে শম্ভপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বের ও শম্ভপুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় মিলাত ও দোয়া এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নিবাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

    প্রধান অতিথি বক্তব্য আজহারুল ইসলাম মান্নান বলেন অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নাসির, সোনারগাঁ পৌর বিএনপি সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সভাপতি মনিরুজ্জামান, সোনারগাঁ উপজেলা বিএনপি ৩নং সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল রাহিম, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক শামীম,প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, নারায়ণগজ্ঞ জেলা স্বেচ্ছাসেবেক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, সদস্য সচিব বাবুল হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, নোবেল মীর, শম্ভপুরা ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ইকবাল, আঃ রহিম, আঃ খালেক, সফিউল্লাহ, আবুল সরকার,শম্ভপুরা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহজালাল, বিএনপি নেতা কায়সার,জুয়েল,গফুর, সোহেল ভান্ডারি, আল ইসলাম, ফখরুউদিন, আলামিন, বেনিয়াম, নিজাম, ফজলুল করিম, শাহজালাল, তরিকুল সহ শম্ভপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে: আনোয়ার ও গোলজারসহ ৭ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ

    সোনারগাঁয়ে: আনোয়ার ও গোলজারসহ ৭ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ

    নিউ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় ব্যবসায়ী ইমদাদুল হক দিপু।

    ২২ জানুয়ারি (বুধবার) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন তিনি। আদালত মামলাটি তদন্তের জন্য সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

    মামলায় প্রধান আসামি করা হয়েছে আনোয়ার হোসেনকে। অন্যান্য আসামিরা হলেন আউয়াল, গোলজার হোসেন প্রধান, শহিদুল্লাহ মেম্বার, তামীম, বাবুল ও রিপন।

    অভিযোগের বিবরণ

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামপুর ইউনিয়নের জামপুর মৌজায় আরএস ৩১৯ নং দাগের ২৭.৬৬ শতাংশ জমি প্রফেসর ইয়ামিনের কাছ থেকে বায়নামূল সাপেক্ষে ক্রয় করেন ইমদাদুল হক দিপু। এ জমি নিয়ে আনোয়ার হোসেনসহ আসামিরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

    গত ১৫ জানুয়ারি চাঁদার দাবিতে আসামিরা দিপুর জমিতে অনধিকার প্রবেশ করেন এবং চাঁদা না দিলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    সাংবাদিক সম্মেলনে অভিযুক্তদের দাবি

    মামলার পর বিকেলে সোনারগাঁয়ে এক সাংবাদিক সম্মেলনে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। তারা জানান, ইমদাদুল হকের অভিযোগ ভিত্তিহীন এবং জমি নিয়ে বিরোধের বিষয়টি অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।

    আদালতের নির্দেশনা

    আদালত মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে সোনারগাঁও থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।

  • সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে কবরস্থানে রাস্তা কাজের উদ্বোধন

    সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে কবরস্থানে রাস্তা কাজের উদ্বোধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাহ্মণবাওগাঁ বাগবাড়িয়া কবরস্থানে নতুন রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    ২২ জানুয়ারি বুধবার সকালে কবরস্থানে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান। রাস্তাটি নির্মাণে ব্যক্তিগত অর্থায়ন করেছেন তিনি। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফ ভুঁইয়ার নির্দেশনায় এই কাজ শুরু হয়। উদ্বোধনের পর কবরস্থানে বৃক্ষরোপণ করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাড়িয়া মসজিদ কমিটির সভাপতি ও বিএনপি নেতা মুজিবুর রহমান, জামপুর ইউপি সদস্য মিলন মিয়া, বদরুজ্জামান বদু, যুবদল নেতা নাইম মিয়া, মোখতার হোসেন, মোশাররফ হোসেন, বিএনপি নেতা আব্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

    এই উদ্যোগের মাধ্যমে এলাকার জনগণ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আনিস

    সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আনিস

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোনারগাঁ উপজেলার দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমান।
    গত সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনের এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সকালে ৪ জনকে বিবাদী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন তারা।
    জানা যায়, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের দু’পক্ষের সংঘর্ষ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. আনিছুর রহমান তথ্য সংগ্রহ করতে যান। এক পর্যায়ে সোনারগাঁও পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইনের হুকুমে তার আরেক ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামী মোহন ছবি তোলার কারনে আনিছুর রহমানকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। এ হামলার নিন্দা জানাই। দ্রুত হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন।
    সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস বলেন, বিএনপি নেতা কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। আগামী তিনদিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে।
    আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, আমি জমি জমার কোন কাগজপত্র বুঝি না। আমি কারো পক্ষে বিপক্ষে যাওয়ার প্রশ্নই উঠে না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছি।
    অভিযুক্ত সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, আমার ভগ্নিপতি হাসপাতালে মৃত্যু শয্যায়। তবে এ ঘটনার সময় আমরা ছিলাম না। আমার ভগ্নিপতির একটি মামলার বিষয়ে আমাদের বিপক্ষে কাজ করছে। তবে কে এ ঘটনা ঘটিয়েছে আমি জানি না।
    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। মামলা গ্রহণ করে আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
  • জমি বিরোধের জের ধরে সোনারগাঁয়ে পাঁচ জনকে পিটিয়ে আহত, মালামাল লুট

    জমি বিরোধের জের ধরে সোনারগাঁয়ে পাঁচ জনকে পিটিয়ে আহত, মালামাল লুট

    জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে এক নারীসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

    পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের বাদুরাকান্দী এলাকায় আব্দুল কাদির মিয়ার সঙ্গে একই এলাকার আতাবুর রহমান ও ইয়ামিন মিয়ার দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে আতাবুর রহমান, ইয়ামিন মিয়া, মুজা মিয়া, আয়নাল হক, মিরাজ মিয়া, ইউসুফ মিয়া, রহিমউদ্দিনসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে কাদির মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় কাদির মিয়া ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করা হয়।

    ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

    অভিযোগের বাদী কাদির মিয়া বলেন, হত্যার উদ্দেশ্যেই বিবাদীরা হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মালামাল ছিনিয়ে নিয়ে যায়। আমরা ন্যায় বিচার চাই।

    অপরদিকে অভিযুক্ত আতাবুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের কথা-কাটাকাটি হয়েছে। আমরা কুপিয়ে আহত করিনি।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বারি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • পাশের দেশে বসে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে.. মোস্তফা সারোয়ার ফারুকী

    পাশের দেশে বসে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে.. মোস্তফা সারোয়ার ফারুকী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর)  উদ্যোগে আয়োজিত  আয়োজনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “স্বৈরাচার সরকার পাশের দেশে বসে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। সবাইকে সতর্ক থাকতে হবে, নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে।” (more…)

  • লুটপাট ও ভাংচুরের অভিযোগ আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকলেন বিএনপি নেতা আশরাফ

    লুটপাট ও ভাংচুরের অভিযোগ আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকলেন বিএনপি নেতা আশরাফ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এ.এন.জেড টেক্সটাইল মিলসের মালামাল লুটপাট, ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগের ঘটনায় বিএনপি নেতা আশরাফ ভূঁইয়া ও ইউপি সদস্য মোতালেব মিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ আড়াল করতে আশরাফ ভূঁইয়া রাতের আঁধারে একটি সংবাদ সম্মেলন ও শুরুব্র বিকেলে একটি সাজানো মানববন্ধন করেন। এটা সংবাদ সম্মেলন নয় যে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা বলে আখ্যায়িত করেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বলেন, সে যেহেতু নিজেকে নির্দোষ দাবি করছে তাহলে সে জনসম্মুখে এসে প্রমাণ করুক সে জড়িত নয়। নিজেকে নির্দোষ প্রমান করার জন্য দিন রেখে রাতকে কেন বেছে নিলেন।

    এ ঘটনার শুরুতে এ.এন.জেড টেক্সটাইল মিলসের মালিক আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, তাদের নির্মাণাধীন ভবনে কয়েকদিন আগে দুর্বৃত্তরা শ্রমিকদের মারধর করে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে, ১৫ জানুয়ারি সকালে আশরাফ ভূঁইয়া ও মোতালেব মেম্বারের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি দল হামলা চালায়।

    হামলার বিবরণ:
    হামলাকারীরা শ্রমিকদের আটকে রেখে মিলসের মালামাল লুট করে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। মালামালের মধ্যে ছিল ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট এবং ৩০ টন আইবিম। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

    বিএনপি নেতার প্রতিক্রিয়া:
    এ অভিযোগের প্রেক্ষিতে, আশরাফ ভূঁইয়া তার নিজ কার্যালয়ে রাতের আঁধারে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, মিলস কর্তৃপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্ররোচনায় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ নেতারা বিগত সরকারের সময় এলাকায় জমি দখল করেছে এবং তার সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করছে।

    পুলিশি ভূমিকায় ক্ষোভ:
    মিলসের মালিক আনোয়ার হোসেন জানান, হামলার ঘটনায় তালতলা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। বরং, তিনি অভিযোগ করেন, তালতলা ফাঁড়ির ইনচার্জ হামলাকারীদের কাজে সহযোগিতা করছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক। আনোয়ার হোসেন এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।

    স্থানীয়দের প্রতিক্রিয়া:

    এলাকাবাসী জানান, ৫মে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত চলে যাওয়ার পর আশরাফ ভুইয়া সোনারগাঁ ও রূপগঞ্জের লোকজন নিয়ে একটি বাহিনী তৈরী করেছেন। সে বাহিনীর ৫ আগষ্টের পর থেকে জামপুরের বিভিন্ন লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে। তার এমন কর্মকান্ডে
    এলাকায় এ ঘটনার পর ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ

    খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ

     নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিরতন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার

    নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া ও কম্বল বিতরন বিতরন করা হয়।

    করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকভাবে সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আশরাফ মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দল নেতা শফিক ভূইয়া, ছাত্রদল নেতা মাসুদ রানা বাবু, আশিকুর রহমান আশিক, যুবদল নেতা দেলোয়ার হোসেন দুলু, রুবেল আহমেদ নিলয়।

    অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন মতিউর রহমান মতি।

  • সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে কোটি টাকার মালামাল লুট

    সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে কোটি টাকার মালামাল লুট

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠান থেকে চাঁদা না দেওয়ায় কোটি টাকার মালপত্র লুট করেছে দুর্বৃত্তরা এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ.এন.জেড নামের টেক্সটাইল মিলসের স্থাপনা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক- কর্মচারী।

    সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন বলেন, উপজেলার জামপুরের কদমতলীতে এ.এন.জেড টেক্সটাইল মিলসের ভবন নির্মাণ কাজ চলছিল। নির্মাণাধীন কাজ চলমান থাকা অবস্থায় কয়েকদিন আগে একদল দুর্বৃত্ত এসে শ্রমিকদের মারধর করে পঁচিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি তাদের চাঁদা দিতে অস্বীকার জানালে বুধবার (১৫ জানুয়ারি) সকালে বিএনপি স্থানীয় নেতা পরিচয়ধারী আশরাফ ভূঁইয়ার ও মোতালেব মেম্বারের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন এসে ভাংচুর ও হামলা চালায়। এসময় শ্রমিকদের আটকে রেখে প্রায় দেড় কোটি টাকার ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট ও ৩০ টন আইভীম লুট করে।

    তিনি আরো বলেন, হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তারা পুলিশকে বললে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় হামলাকারীরা।

    এ ঘটনায় থানায় অভিযোগ করার পর জড়িতরা গ্রেপ্তার না হওয়ার ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

  • শেখ হাসিনাকে দেখে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে বললেন.. ইমতিয়াজ বকুল

    শেখ হাসিনাকে দেখে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে বললেন.. ইমতিয়াজ বকুল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ডিগবার ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ ইমতিয়াজ বকুল বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনাকে দেখে আপনারা শিক্ষা নিন নয়তো সব কিছু ছেড়ে পালিয়ে যেতে হবে। সেজন্য চাঁদাবাজি বন্ধ করে মানুষের পায়ের দিকে তাকিয়ে কথা বলতে হবে তাহলেই জনগনের কাছে পৌচ্ছাতে পারবেন।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্ধোধনের সময় এ কথা বলেন।
    খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি  অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
    কাপ্তান বাজার সমিতির সিনিয়র সহ-সভাপতি  মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন সিটিজেন্স ব্যাংকের এসোসিয়েট ম্যানেজার মোহাম্মদ রকিবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক  নুরে ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়নইউনিয়ন বিএনপি না  বিএনপির  ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বি এন পি নেতা মোশাররফ হোসেন ও বিল্লাল হোসেন সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন সরকার।
  • বেতন তুলতে গিয়ে যুবক নিখোঁজ

    বেতন তুলতে গিয়ে যুবক নিখোঁজ

    হারানো বিজ্ঞপ্তি

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া কনাইনগর গ্রামের শহীদুর খন্দকারের ছেলে মোঃ সুজন খন্দকার ( ১৯) গত দুই ধরে নিখোঁজ রয়েছে।

    ঘটনার বিবরণ:
    গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে মোঃ সুজন খন্দকার বাড়ি থেকে বের হয়ে বেতন তুলতে এটিএম বুথে যান। তারপর থেকে তিনি নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আশেপাশে থেকে হারিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিনীত অনুরোধ, পোস্টটি শেয়ার করে তাদের একমাত্র ছেলেকে ফিরে পেতে সহায়তা করুন। যদি কেউ তার সন্ধান পান, নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করুন।


    এই পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করুন এবং একটি জীবন বাঁচাতে সাহায্য করুন।