Category: সর্বশেষ

  • উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পুনর্বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পুনর্বহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনকে স্বপদে পুনর্বহালের দাবীতে বন্দর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সকল শ্রেনী পেশার লোকজন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস ষ্ট্যান্ড এলাকায় এই কর্মসুচি পালন করা হয়।
    মানববন্ধনে উপস্থিত অংশগ্রনকারী ফাহিম জানান, ‘গত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মাকসুদ হোসেন ভাই স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৫০৩৫ ভোটের ব্যবধানে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এম এ রশিদ এবং ২ বারের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করেন। সেই নির্বাচনর সদর আসনের এমপি সেলিম ওসমান, শামীম ওসমান ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেন তারপরও বন্দরবাসী তাকে বিপুল ভোটে জয়লাভ করে। বর্তমানে তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, তাই মাকসুদ হোসেনকে স্বপদে বহালের দাবী জানাচ্ছি’।
    সাউন্ড সিস্টেম ব্যবসায়ী রাব্বানী বলেন, ‘জনগণের ভোগান্তির কথা ভেবে গত বৃহস্পতিবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে এবং এর নির্মাণ কাজ চলছে। তাছাড়া কিছুদিন আগে বন্দর ইউনিয়নের কুশিয়ারায় ১টি ব্রিজের ২ পাশের সংযোগ রাস্তা ও গাইড ওয়াল অসমাপ্ত থাকায় কোন যানবাহন চলাচল করতে পারতোনা। সেখানে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ করে দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও এরকম বেশ কিছু উন্নয়নমূলক কাজ তিনি করে যাচ্ছেন’।
    ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামাল বলেন, ‘এলাকার খেলাধুলা, ওয়াজ মাহফিল, অসুস্থ মানুষের চিকিৎসা সর্বক্ষেত্রে মাকসুদ হোসেন ও তার পরিবারের সদস্যরা সহায়তা করে যাচ্ছেন এবং সকল কাজে উপস্থিত থেকে জনগণকে উৎসাহিত করে যাচ্ছেন। তাই বন্দর উপজেলাবাসীর কল্যাণে ও উন্নয়নে মাকসুদ ভাইকে দ্রুত বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে বহাল করার দাবী জানাচ্ছি’।
    এসময় অন্যান্যদের মধ্যে শাহাদাৎ হোসেন, আঃ রহিম, বেলাল হোসাইন ও রুমা আক্তার বক্তব্য রাখেন।
  • সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন

    সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামায়াতে ইসলামীর সাদিপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সাদিপুর আলিম মাদরাসা সংলগ্ন একটি মসজিদে এ কমিটি গঠন করা হয়।

    কমিটিতে ২০২৫-২৬ সেশনে সভাপতি হিসেবে মাওলানা আবদুল আজিজ ও সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট ফারাহ জুবায়েরকে মনোনিত করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার শূরা সদস্য ও সোনারগাঁ উপজেলা উত্তর থানা শাখার আমির মাওলানা মো. ইসহাক। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলার শূরা সদস্য ও তাহেরপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম পাটোয়ারী।

    পরে সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওয়ার্ড শাখাগুলোর কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে ২৫ জন সহযোগীকে কর্মী হিসেবে শপথ বাক্য পাঠ করান মাওলানা নাজমুল ইসলাম। এসময় ইউনিয়ন জামায়াতের সব রোকন, কর্মী ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

     

  • সোনারগাঁয়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁয়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সামাজিক ও শিক্ষামূলক সংগঠন হেল্পিং হ্যান্ডের উদ্যোগে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    শুক্রবার শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক রবিন সাহেবের মোড়ে কাজী রফিকুল ইসলাম মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

    কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কাফুরদী নাল আলাবদী মোহাম্মদীয়া মাদরাসার সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিনিয়র প্রিন্সিপাল ও সোনালী ব্যাংক ম্যানেজার মো. নুরে আলম সরকার মুকুল।

    এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর-এ-ইয়াসিন নোবেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা আজগর, মীর শামীম প্রমুখ।

  • সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক অসহায় দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার দুপুর সোনারগাঁ জি আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই কম্বল বিতরন করা হয়।

    সোনারগাঁ নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক ফরিদ হোসেনর সভাপতিত্বে ও সদস্য সচিব পনির ভুইয়ার সঞ্চালনায় কম্বল বিরতনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ জি আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা পারভিন,  জি আর ইনিস্টিউটশন স্কু্লের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, ফেনী পরশুরাম কলেজের সহযোগী অধ্যাপক হায়দার আলী, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক তুহিন মাহমুদ, জি আর ইনিস্টিউশনের গর্ভনিং বর্ডির সদস্য তারেক মাহমুদ,  সোনারগাঁ নাগরিক সমাজের কোষাধক্ষ্য আবু হানিফ, আলতাফ হোসেন, নাগরিক সমাজের মোগরাপাড়া ইউপি টিম লিডার পু্লিন খন্দকার, সনমান্দি ইউনিয়নের টিম লিডার শহিদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের টিম লিডার শফিকুল ইসলাম, পৌরসভার টিম লিডাম মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন টিম লিডার আবদুল রহিম, নাগরিক সমাজের সদস্য সেলিম মিয়া, শহিদুল, কবির হোসেন, ইউসুফ মিয়া নিউটন, মনির হোসেন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাংবাদিক মাসুম, ফারুক হোসেনসহ নাগরিক সমাজের অন্যান্য সদস্যরা।

  • সোনারগাঁয়ে ওলামা মাশায়েখের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    সোনারগাঁয়ে ওলামা মাশায়েখের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:  ঙ্গীর ইজতেমা মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর শাদপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

    উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন থান-এর সভাপতিত্বে উপজেলা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শতাধিক শিক্ষক, ছাত্র এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।

    সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা মাঠে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। বক্তারা বলেন, “এ ধরনের হামলা মুসলিম ঐক্য এবং ইসলামী মূল্যবোধের পরিপন্থী। সরকারের উচিত দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি বজায় রাখা।”

    সমাবেশ শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    বিক্ষোভে অংশগ্রহণকারী মুসল্লিরা দাবি করেন, এমন হামলা বন্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এছাড়া ইসলামের দুশমন আখ্যায়িত করে বাংলাদেশ থেকে স্বাদ পন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান।

    শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ সমাবেশে সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলের মুসলিম সমাজ ব্যাপকভাবে সম্পৃক্ত হয়।

     

  • সোনারগাঁয়ের জামপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, বাড়িঘর ভাঙচুর ও আহত ৪

    সোনারগাঁয়ের জামপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, বাড়িঘর ভাঙচুর ও আহত ৪

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর এবং একই পরিবারের চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    ভুক্তভোগী পরিবারের সদস্য মো. জুয়েল আহম্মেদের ভাষ্যমতে, গত রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আব্দুর সাত্তারের পুত্র সোলাইমান, ইউসুফ, রিদয়, রিমনসহ ১৫-২০ জনের একটি দল অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করে।

    এ ঘটনায় জুয়েল আহম্মেদের অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জুয়েলের ছোট ভাই সোহেল আহম্মেদসহ আরও তিনজন মারধরের শিকার হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

    জুয়েল আহম্মেদ অভিযোগ করে বলেন, “আমাদের জমি দখল করার জন্য প্রতিপক্ষরা বারবার এমন হামলার চেষ্টা চালাচ্ছে। তারা আমাদের বাড়িতে থাকতে দেবে না বলে বিভিন্ন সময় হুমকি দেয়। আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”

    এ বিষয়ে জুয়েল আহম্মেদ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত: স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে, এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

     

  • সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মাদক বিরোধী অভিযান চালিয়ে সোনারগাঁয়ে সাড়ে ৩৫০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে সোমবার উপজেলা মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার চড়ানল এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে আসামী ১. মোঃ নাজমুল (২৪) ও একই জেলা ও থানা ধারেশ্বর এলাকার মৃত বাকীর হোসেনের ছেলে মোঃ স্বজল (২২)।

    পুলিশ জানায়, আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজার সন্দেহ ভাজন বিভিন্ন গাড়ী তল্লাশী চলছিলো। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি রয়েল কোচ নামক বাস তল্লাশী করা হয়। বাস তল্লাশীর সময় ২ যুবক বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে আমরা তাদে আটক করি।পরবর্তিতে তাদের থেকে মোট ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে সোনারগাঁয়ের নিহত ২, আহত ২

    নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে সোনারগাঁয়ের নিহত ২, আহত ২

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

    আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকার মো. উজ্জ্বল মিয়া (৩৫) ও সোহান মিয়া (২৭) নিহত হন। এছাড়া একই এলাকার মিঠু মিয়া (২০) ও নসিমনের চালক আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত উজ্জ্বল মিয়া মৃত আবদুর রফিক ভূঁইয়ার ছেলে। তিনি তার নানার বাড়ি সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় বসবাস করতেন। অপর নিহত সোহান মিয়া শহিদুল ইসলামের ছেলে।

    জানা গেছে, উজ্জ্বল, সোহান ও মিঠু মোটরসাইকেলে করে পাসপোর্ট আনার উদ্দেশ্যে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় তাদের মোটরসাইকেল একটি নসিমনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল ও সোহান মারা যান। আহত মিঠু ও নসিমনের চালককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে নারায়ণগঞ্জ সার্কেল এসপি মেহেদী হাসান বলেন, “নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

     

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-১, আহত ১০

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-১, আহত ১০

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।

    দুর্ঘটনার বিবরণ:
    ২৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার পথে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস ‘জৈনপুর এক্সপ্রেস’ একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করার সময় সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।

    আহত যাত্রীদের অভিমত:
    বাসের যাত্রী কামরুন্নাহার জানান, বাসটি মল্লিকপাড়া এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এই সময় সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়।

    পুলিশের বক্তব্য:
    কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় বাসে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

    পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করেছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

     

  • সোনারগাঁয়ে অবৈধ চুনা ফ্যাক্টরী ভেঙ্গে দিল তিতাস

    সোনারগাঁয়ে অবৈধ চুনা ফ্যাক্টরী ভেঙ্গে দিল তিতাস

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

    অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত চুনা কারখানা এবং ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভেকু দিয়ে কারখানাগুলো ভেঙে দেওয়া হয়।

    তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা জানান, একটি চক্র অবৈধ গ্যাস সংযোগ দিয়ে চুনা কারখানা এবং ঢালাই কারখানা পরিচালনা করে আসছিল। দীর্ঘদিনের এই অবৈধ কার্যক্রম বন্ধ করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।

    উল্লেখ্য, স্থানীয় প্রশাসন অবৈধ গ্যাস সংযোগ এবং কারখানা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

     

  • দাবা লিগে পাঁচ বছর পর ফিরল সোনারগাঁ চেস ক্লাব

    দাবা লিগে পাঁচ বছর পর ফিরল সোনারগাঁ চেস ক্লাব

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় বিভাগ দাবা লিগে আবারও অংশগ্রহণ করছে সোনারগাঁ চেস ক্লাব। প্রথম রাউন্ডে ঢাকা চেস একাডেমি গ্রিনের বিপক্ষে তাদের খেলা অনুষ্ঠিত হবে।

    এবারের দলে রয়েছেন চেস ক্লাবের ক্যাপ্টেন ও সভাপতি শাহ আলম রোপন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, ম্যানেজার মনির হোসেন,।মনিরুল হক, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান সোহেল, শাহিন ও হুমায়ন কবির।

    সোনারগাঁ চেস ক্লাবের সাফল্যপূর্ণ ইতিহাস উল্লেখ করার মতো। ২০১৪ সালে দ্বিতীয় বিভাগ দাবা লিগে তৃতীয় স্থান অর্জন, ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উত্তরণ এবং ২০১৭ সালে প্রথম বিভাগে রানারআপ হয়ে প্রিমিয়ার ডিভিশন লিগে উন্নীত হয়।

    ক্লাবের স্পন্সর, কর্মকর্তা, সদস্য, এবং সোনারগাঁবাসীসহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছে সোনারগাঁ চেস ক্লাব।

     

  • সোনারগাঁয়ে পিতার হত্যাকারী ও ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

    সোনারগাঁয়ে পিতার হত্যাকারী ও ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশ পিতার হত্যার অভিযোগে পুত্র রিফাতসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিও রয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, নিহত শফিকুলের ছেলে রিফাত (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার জন্য সে প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করত। গতকাল দুপুরে টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে রিফাত ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করলে শফিকুল ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের পর সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে।

    এছাড়া, মেঘনা টোল প্লাজা এলাকায় পৃথক অভিযানে পুলিশ ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারি সজিব, আকাশ ও আরমানকে আটক করেছে। তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

    সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

     

  • সোনারগাঁয়ে আহত যুবদল নেতা বেনিয়ামিনের পাশে আজহারুল ইসলাম মান্নান

    সোনারগাঁয়ে আহত যুবদল নেতা বেনিয়ামিনের পাশে আজহারুল ইসলাম মান্নান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে যুবদল নেতা আমির হোসেন বেনিয়ামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এই হামলায় আহত হন যুবদল নেতা বেনিয়াম। আহতের খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান আহত নেতাকে দেখতে যান। ২২ ডিসেম্বর, রোববার বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের সাতগ্রামে বেনিয়ামের বাড়িতে উপস্থিত হন তিনি।

    এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন, “যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহত নেতার চিকিৎসার দায়িত্ব আমি ও আমার দল গ্রহণ করেছি এবং আর্থিক সহায়তাও প্রদান করেছি। দলের একজন নেতার উপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।”

    সঙ্গে উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি গাজী মালেক, খালেক তালুকদারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

    যুবদল নেতা বেনিয়াম বলেন, “আমি এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার নেতা আজহারুল ইসলাম মান্নান সবসময় আমার পাশে রয়েছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন যে সুবিচার পাবো।”

    এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন সোনারগাঁ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল, যুবদল নেতা কাউছার আহমেদ, আতাউর রহমান, মকবুল, নোবেল মীরসহ আরও অনেকে।

    আহত নেতার পাশে দাঁড়িয়ে আজহারুল ইসলাম মান্নানের এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।

     

  • সোনারগাঁয়ে পুত্রের হাতে পিতা খুন

    সোনারগাঁয়ে পুত্রের হাতে পিতা খুন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে টাকা না দেওয়ার জেরে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামের নিজ বাসা থেকে বাবা শফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ।

    নিহত শফিকুলের ভাইয়ের ছেলে ইয়ামিন সুজন গণমাধ্যমকে জানায়, ‘শফিকুলের ছেলে রিফাত (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার জন্য প্রায়ই টাকা দাবি করতো এবং না পেয়ে ঝগড়া করত। ঘটনার দিনও টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে রিফাত ছুরি দিয়ে পেটে আঘাত করলে শফিকুল ঘটনাস্থলেই মারা যান।’

    এ বিষয়ে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, আমর খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ নারায়ণগঞ্জ জেনালের (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

  • মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁয়ের জয়রামপুর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন।
    শনিবার বিকেলে উপজেলার ভট্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,পৌর বিএনপি-র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,সোহরাব হোসেন মোল্লা, গাজী আব্দুল মান্নান, হাজী আতাউর রহমান আক্তার, হাজী গরীবে নেওয়াজ প্রমূখ।উক্ত টুর্নামেন্টে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নের ১২ টি দল অংশ গ্রহণ করবেন।

    খেলা পরিচালনা কমিটিতে আছেন মশিউর রহমান, আব্দুস সালাম সূজন, রনি মোল্লা, মোঃ মাসুম, শাহপরান, মামুন মোল্লা, পরাগ মোল্লা। খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টু মোল্লা।

  • পিরোজপুরে ৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা

    পিরোজপুরে ৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা

    পিরোজপুর।৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা
    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে  যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২১ডিসেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইসলামপুর হাজী আকবর আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব।
    এ সময় প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা খুবই গুরুত্বপূর্ণ।এদেশের মানুষের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের সাহসী নেতৃত্বের কোন বিকল্প নেই।বিএনপির নেতাকর্মীরা মানুষের ভালোবাসার ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সোনারগাঁ উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসুম রানা, থানা কৃষকদলের সভাপতি মো: ইয়াছিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: হাসান, অর্থ সম্পাদক মো: হান্নান মিয়া, যুবদলের সদস্য নোবেল, যুবদল নেতা মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: আরিফ, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, যুবদল নেতা রকিব হাসান প্রমুখ।