Category: বারুদী

  • সোনারগাঁয়ে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী

    সোনারগাঁয়ে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষনা দিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

     

    মঙ্গলবার দুপুরে শান্তিরবাজার এলাকায় সভা করে এ ঘোষনা দেন। শান্তিরবাজার বাজার কমিটির সভাপতি আলী আজগরের সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শান্তির বাজার কমিটির সহ সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, ক্যাশিয়ার মো. আব্দুল হক, সদস্য মো আবু মিয়া, মো. আলী হোসেন, মো. পনির মুন্সি, মো. ইসলাম মিয়া, আবুল কাশেম, মো. রফিকুল ইসলাম।

    সভায় সেলিম হোসেন দিপু বলেন, বারদী ইউনিয়নের শান্তির বাজারের শান্তি নষ্ট হয়ে গেছে। নুর মোহাম্মদ পাগলার নেতৃত্বে মান্দার পাড়া গ্রামের হাবিবুর রহমান হাবু, শুক্কুর আলী, মামুন, ইউনুস, ফারুক, শাওন, ও আশিকসহ ২০-২৫ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের প্রতিরোধ দরকার। আগামী দিনগুলোতে ঐক্যবন্ধভাবে তাদের প্রতিরোধ করা হবে।

    সভায় আলী আগজর বলেন, সম্প্রতি শফিকুল ডাকাত দলের সদস্যকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে অন্য ডাকাতরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা মানুষকে ছিনতাই ও ডাকাতির হুমকি ধমকি দিচ্ছে । তাদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

    ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, অপকর্ম চক্রের দিশোহারা হয়ে পড়েছেন তারা। তাদের ভয়ে মানুষ কথা বলতে সাহস পায় না।

    অভিযুক্ত নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন অপকর্মের সঙ্গে তিনি জড়িত না। রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপ-প্রচার করছে। ডাকাতি মামলা ও ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে এমন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, শান্তির বাজার এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ব্যবসায়ীদের সভার বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা ওই এলাকায় অপকর্ম করে তাদের আইনের আওতায় আনা হবে।

     

     

  • সোনারগাঁয়ে অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লালের চিকিৎসার দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লালের চিকিৎসার দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ত্যাগী নেতা বিল্লাল মোল্লার দীর্ঘদিনের অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    ৬ জুলাই (রবিবার) দুপুরে বারদী ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকায় বিল্লাল মোল্লার নিজ বাড়িতে গিয়ে তিনি খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, অধ্যাপক কবির মৃধা, জামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ আরও অনেকে।

    বিল্লাল মোল্লাকে একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে আল মুজাহিদ মল্লিক বলেন,

    “আন্দোলন-সংগ্রামে বিল্লাল মোল্লা সবসময় সাহসিকতার সঙ্গে এগিয়ে থেকেছেন। আজ তিনি অসুস্থ হয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছেন—এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমি বহন করবো এবং ভবিষ্যতেও তার সুস্থতা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করবো।”

    তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান,

    “আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে এই ত্যাগী নেতার পাশে দাঁড়াই।”

    এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোনারগাঁর স্থানীয় নেতাকর্মীরাও।

  • সোনারগাঁয়ে ছাত্রদল নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলা ও লুটপাট, বড় ভাই আহত

    সোনারগাঁয়ে ছাত্রদল নেতার বাড়িতে যুবলীগ নেতার হামলা ও লুটপাট, বড় ভাই আহত

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতা ইউনুসের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (৮ জুন) রাতে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বারদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবালের নেতৃত্বে জামাল, কামাল, জুয়েল, মুসা ও রুপ মিয়া এ হামলায় অংশ নেয়। হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং লুটপাট করে। এসময় ইউনুসের বড় ভাই মনজুরকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। আহত অবস্থায় মনজুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    ছাত্রদল নেতা ইউনুস বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। এ হামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পাশাপাশি বারদী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল হোসেন এবং যুবদল নেতা হারুনও সহযোগিতা করেছে।”

    তিনি আরও জানান, হামলাকারীরা তার ঘরবাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করে। এ সময় তার বোনের বিয়ের জন্য রাখা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, এক লাখ বিশ হাজার টাকা নগদ অর্থ, কোরবানির গরুর মাংসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সোনারগাঁওয়ে ঈদ উপহার বিতরণ করলো কৃষক দল

    সোনারগাঁওয়ে ঈদ উপহার বিতরণ করলো কৃষক দল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা কৃষক দলের উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের সহযোগিতায় বারদী ইউনিয়নের নদীবেষ্টিত ৬নং ওয়ার্ডের মায়াদ্বীপ, নূনের টেক এলাকায় ২০০ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হোসেন দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলু মেম্বার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মিলন, বারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা ওহাব, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সুমন মোল্লা ও রোকনুজ্জামান।

    এছাড়াও বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ, সাধারণ সম্পাদক ইসমাইল, বারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির নেতা ইব্রাহিম, আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপহার বিতরণ কার্যক্রমে বক্তারা বিএনপির রাজনীতি ও জনসেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

  • সোনারগাঁয়ে ছাত্রদল নেতার উপর হামলায় আটক-১

    সোনারগাঁয়ে ছাত্রদল নেতার উপর হামলায় আটক-১

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় বিএনপির কার্যালয় উদ্ধোধনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইউনুস গাজীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সোনারগাঁ থানা পুলিশ এক যুবককে আটক করেছে।

    জানাগেছে, ঢাকার কবি নজরুল কলেজের ছাত্রদল নেতা মোঃ ইউনুস গাজীর পরিবারের সাথে একই এলাকার সোনারগাঁ আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ রমজান, ওমর ফারুক, মোখলেছ ও মোবারকের মধ্যে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকার বিএনপি সমর্থীত লোকজন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সদস্য, কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা ও বারদী ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীর নেতৃত্বে চেঙ্গাকান্দী এলাকায় বিএনপির একটি কার্যালয় উদ্ধোধন করেন। কার্যালয় উদ্ধোধনকে কেন্দ্র করে সোনারগাঁ আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামী বারদীর চেঙ্গাকান্দীর মোঃ রমজান ও ওমর ফারুকের নেতৃত্বে মোখলেছ, মোবারক সহ অজ্ঞাত সন্ত্রাসীরা গত ১৩ মার্চ সন্ধ্যায় ইউনুস গাজীকে চেঙ্গাকান্দী জসিম বাজারে একা পেয়ে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ইউনুস গাজীর উপর হামলা চালায়। এসময় ইউনুস গাজীর আত্ম-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা ইউনুস গাজীকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এঘটনায় ইউনুস বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এব্যাপারে সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল হাসান খাঁন জানান, মামলার আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

  • বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    ৮ মার্চ ২০২৫ শনিবার বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তির বাজারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. রফিকুল ইসলাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী আজগর আজগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, উপজেলা বিএনপির সদস্য বি. এম. ডালিম, আবুল কাসেম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসেন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হালিম মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম বিল্লাহ, যুবদল নেতা করিম রহমান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলের নেতা ইয়াউনুস, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

    এছাড়াও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি পনির মুন্সি, রাজ্জাক মেম্বার, আইয়ুব, ফরিদ, দাইয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিদ্দিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, হারুন, কাশেমসহ আরও অনেকে।

    দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের আয়োজকরা বলেন, বিএনপি জনগণের দল, আর এই দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আমরা জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চাই।

    প্রেস বিজ্ঞপ্তি

    বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি

  • সোনারগাঁয়ে বিএনপির ক্লাব নির্মাণের নামে জমি দখলের অভিযোগ

    সোনারগাঁয়ে বিএনপির ক্লাব নির্মাণের নামে জমি দখলের অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বিএনপি ক্লাব নির্মাণের নামে জমি দখলের অভিযোগ উঠেছে। ওয়ার্ড বিএনপির ক্লাব নির্মাণের অজুহাতে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বাবুর বিরুদ্ধে অসহায় ব্যক্তির জমি দখল ও মাটি কেটে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী দিন ইসলাম। এ বিষয়ে তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ভুক্তভোগী দিন ইসলাম জানান, বারদী ইউনিয়নের আলগীরচর মৌজায় তার মালিকানাধীন ২৬ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন আবুল কাসেম বাবু। স্থানীয় সন্ত্রাসীদের পাহারায় ওই জমির মাটি কেটে কিছু অংশ বিএনপি ক্লাবের জায়গায় ফেলা হচ্ছে এবং বাকি মাটি তার ব্যক্তিগত বাড়িতে নেওয়া হচ্ছে। বাধা দিতে গেলে তাকে ও তার ভাইকে মারধর করা হয় এবং মিথ্যা মামলার ভয় দেখানো হয়।দিন ইসলামের দাবি, ২০০৭ সালে এসএ-আরএস নামজারির মাধ্যমে বৈধভাবে তারা মিয়া, চাঁন মিয়ার কাছ থেকে তিনি জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে রেজিস্ট্রি করেন। জমি কেনার সময় পাশের জমির মালিক আবুল কাসেম বাবুকে কিনতে বলেছিলেন, কিন্তু তখন তিনি আগ্রহ দেখাননি। পরবর্তীতে বাবু দাবি করেন, তিনি অন্য ওয়ারিশদের কাছ থেকে জমিটি কিনেছেন।

    এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠক হয়, যেখানে বাবুর জমি কেনার দাবির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কিন্তু সালিশ মানতে না চেয়ে ২০১১ সালে তিনি নারায়ণগঞ্জ জেলা আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানির পর ২০২৪ সালের ২৯ অক্টোবর যুগ্ম জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মামলাটি খারিজ করে দেন।

    দিন ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর  বিএনপি নেতা আবুল কাসেম বাবু নিজেকে ক্ষমতাশালী মনে করে আরও বেপরোয়া হয়ে ওঠেন। বিএনপি ক্লাব নির্মাণের অজুহাতে জমির দখল নিতে শুরু করেন এবং বাধা দিলে হুমকি দেন।

    বিএনপি নেতা বাবুর পাল্টা দাবি
    এ বিষয়ে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বাবু বলেন, “২০০৭ সালে দিন ইসলাম জায়গাটি কেনার তিনদিন আগেই আমি মালিকদের মেয়েদের কাছ থেকে ক্রয় করে নামজারি করে ভোগদখল করে আসছি। দিন ইসলামের কাগজপত্র ঠিক না থাকায় সে এখনো নামজারি করতে পারেনি। এরপরও সে বিভিন্ন সময় আমাকে হয়রানি করে বিচার সালিশ করে আসছে। সেই বিচার সালিশ কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, সে যাদের টাকা দিয়েছিল, তারা জমি বুঝিয়ে দিয়েছেন। তারপরও সে আমাকে হয়রানি করছে।”

    তিনি আরও বলেন, “আমি চাইলে শেষ একটা সমাধান করতে পারি, কিন্তু করিনি। সেটা করলে সব ঠান্ডা হয়ে যাবে।”

    মামলার খারিজের বিষয়ে তিনি বলেন, “আমার উকিল একটি কাগজ সময় মতো জমা না দেওয়ায় মামলাটি খারিজ হয়েছে। আমি সেই খারিজের বিরুদ্ধে আপিল করেছি।”

    এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

  • সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ নারী

    সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ নারী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে পাঁচজন নারী আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল বারেক ও ইয়ানুছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। বুধবার সকালে আব্দুল বারেকের লোকজন ওই জমিতে টিনের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ইয়ানুছ মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষে আব্দুল বারেক পক্ষের হোসনে আরা, রুনা আক্তার ও হাবিজা বেগম এবং ইয়ানুছ পক্ষের সূর্য্যবান বিবি ও পারভীন বেগম আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ ঘটনায় উভয় পক্ষ সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। আব্দুল বারেকের ছেলে আমির হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ দখল করে আসছেন। তবে ইয়ানুছ মিয়া দাবি করেন, জমিটি তাদের এবং এর স্বপক্ষে দলিলপত্র রয়েছে।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে কবির মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁয়ে কবির মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার বারদি মিশ্রীপাড়া ও নদীবেষ্টিত নুনেরটেক এলাকায় অসহায় শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরন করেছেন কবির মৃধা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে শনিবার সকালে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির মৃধা। কম্বল বিতরণকালে তিনি বলেন, “শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে প্রতিবারের ন্যায় এবারও অসহায় গরীব শীর্তাতদের শীতের কষ্ট লাঘবে সামান্য প্রচেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

    এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

    উল্লেখ্য, কবির মৃধা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

     

  • সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা

    সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

    ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পাইকপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সি।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান মুন্সি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি ছাত্তার মেম্বার, করিম মেম্বার, ডাক্তার রফিক, হাবিবুল্লাহ, আবু মিয়া এবং মোঃ হালিম।

    এছাড়াও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক নাছির মেম্বার ও খায়ের, ইমামুদ্দিন, ডাক্তার সানোয়ার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য জামাল হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মতিন, বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলী, এবং ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট সানাউল্লাহ, জাকির, আলী হোসেন, আহম্মদ আলী, হারুন, কাজী রোস্তমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। নেতারা জনগণের মধ্যে ৩১ দফা কর্মসূচি প্রচারের আহ্বান জানান এবং দলকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার করেন।

     

  • সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন ব্যবসায়ীর লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন ব্যবসায়ীর লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর হাত পা বাধাঁ অবস্থায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো মোবারক হোসেন(৪০) নামের এক যুবলীগ নেতার লাশ।  বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় লাশটি ভেসে উঠে। এর আগে গত শনিবার তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর দিন তার ভাতিজা শরিফ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সদস্য। তিনি পেশায় একজন রাজমিন্ত্রী। লাশ ভেসে উঠার খবর পেয়ে বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার তৎপরতার চালাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক মাহবুবুর রহমান। এই রিপোর্ট লেখা পযন্ত নদী থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়নি।

    নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোবারক হোসেন গত শনিবার বিকেলে ঘুরার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাননি। পরদিন রবিবার তিনি সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ ভেসে উঠার খবর পেয়ে পরিবার মোবারক হোসেনের লাশ সনাক্ত করে।
    বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়েছি। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না

    সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলনে এ কথা বলেন তিনি।

    ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, এখন কিছু লোক মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে। ফলে তারা চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না। অনেক আন্দোলনের ফলে আমরা স্বৈরশাসক ও খুনি হাসিনা থেকে মুক্তি পেয়েছি। একটা গোষ্ঠী যাচ্ছে আমাদের ঐক্য যাতে নষ্ট হয়ে যায়।

    তিনি বলেন, জামায়াত সব সময় ন্যায়ের পক্ষে লড়াই করে, এখনও করছে। জামায়াত কোনো সময় কারো তোষামেদি করে নাই। এখন নতুন করে ইসকন ষড়যন্ত্র করতে যাচ্ছে। তারা প্রকাশ্যে চট্টগ্রামে জামায়াতের এক কর্মী আইনজীবী সাইফুলকে হত্যা করেছে। তারা যদি আবার কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে খবর আছে।

    জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, ৫ আগস্টের চারদিন আগে খুনি হাসিনা জামায়াত ও শিবিরকে নির্বাহী আদেশে নিষেধ করে। কিন্তু ভাগ্যের কি পরিহাস বাংলার মানুষ ৫ তারিখে তাকেই নিষিদ্ধ করে দিলো। হাসিনা যাওয়ার সময় নিজের পোষাকগুলোও নিতে পারেনি।

    জামায়াতে ইসলামী বারদী ইউনিয়নের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. আসহর আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামীর সোনারগাঁ উত্তরের আমির মাওলানা মো. ইসহাক, মাওলানা আবু বকর সিদ্দিক রোমান, মাওলানা ইবরাহীম আদেল, মাওলানা কাজী নাজমুল ইসলাম প্রমুখ।

     

  • ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

    ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

    পরিবেশের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় এলাকায় অবস্থিত এইচ.আর.বি নামের দুইটি ইটভাটার চুল্লি ও ইট তৈরীর কাঁচামাল গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটা দুইটি ধামগড় ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদের। তাকে ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়।
    মঙ্গলবার সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী সচিব মোহাম্মদ আবু হাসান, র‌্যাব-১১ এবং জেলা পুলিশের সদস্যরা।
    ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের জেলার বন্দর উপজেলার জাংগাল ও কেওঢালা এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ইটভাটা তৈরী করে কৃষিজমির মাটি কেটে ইট তৈরী করছে একটি মহল। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল্লাহ আল মামুন।
    এদিকে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ অভিযোগ করেন, শত্রæতা করে একটি পক্ষ প্রভাব খাটিয়ে তার ইট ভাটা ভেঙ্গে দিয়েছে। তিনি বলেন এই এলাকায় আরো অনেক ইটভাটা থাকলেও শুধু তার ভাটায়ই পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়।#

  • বন্দরে শহীদ মিনার ও সোহরাওয়ার্দ্দী ক্লাব নির্মাণ কাজের উদ্বোধন

    বন্দরে শহীদ মিনার ও সোহরাওয়ার্দ্দী ক্লাব নির্মাণ কাজের উদ্বোধন

    বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার ও অর্ধ শতাব্দী প্রাচীণ ঐতিহ্যবাহী শহীদ সোহরাওয়ার্দী ক্লাব পূণঃনির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার (৪ আগষ্ট)সকাল ১১টায় নির্মাণ কাজের আনুষ্ঠানিক ঊদ্ধোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল জব্বার সরদার,সাধারণ সম্পাদক জি এম মাসুদ,সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ সিদ্দিকী বাবু,মোঃ শামীম,মোঃ পনির ভূইয়া,মাহাবুব হোসেন,মোঃ রূপক,হাজী সিরাজ,মোঃ আতিকুর রহমান মোল্লা প্রমুখ। ১তলা বিশিষ্ট শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাব ভবন ও শহীদ মিনার নির্মাণ কাজে ব্যায় ধরা হয়েছে কোটি ৮৬ লাখ টাকা।#

  • দেশের তথাকথিক সুশীল সমাজ বেগম খালেদা জিয়ার কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনাকে হটাতে চায় : শামীম ওসমান

    দেশের তথাকথিক সুশীল সমাজ বেগম খালেদা জিয়ার কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনাকে হটাতে চায় : শামীম ওসমান

    দেশের তথাকথিক সুশীল সমাজ বেগম খালেদা জিয়ার কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনাকে হটাতে চায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার একরামপুর এলাকায় অনুষ্ঠি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    শামীম ওসমান বলেন, তাদের টার্গেট আওয়ামীলীগ না, তাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা। কারন তারা বুঝে গেছে যে শেখ হাসিনাকে হটাতে না পারলে তাদের অস্তিত্ব থাকবে না। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আপনাদের প্রতি আমার লজ্জা লাগে। ম্যাডাম খালেদা জিয়া আপনাদের একজনকেও বিশ্বাস করতে পারলেন না। তিনি জেলখানায় যাওয়ার আগে দলের দায়িত্ব দিলেন তারেক রহমানকে। যিনি টেম্প নদীর পাড়ে বসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। শামীম ওসমান বলেন, ম্যাডাম খালেদা জিয়ার নের্তৃত্বে যারা ২৮৫ জন মানুষকে পুঁড়িয়ে হত্যা করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

    শামীম ওসমান বলেন, সামনে কঠিন খেলা হবে। বাম, ডান, সুশীল, কুশীল ইতর, বদমাশ সব এক হয়ে যাবে। তাদের টার্গেট শেখ হাসিনা। সুতরাং দেশ বাঁচাতে চাইলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে।

    বিএনপির নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শামীম ওসমান বলেন, আমি শামীম ওসমান চ্যালেঞ্জ করে বললাম, আজকের দিনটা লিখে রাখেন। আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। তিনি বলেন, পরিস্কারভাবে বলতে চাই, আগামী দুই মাস পর অক্টোবর থেকে খেলা শুরু হবে। ইনশাল্লাহ এই খেলা শুরু হবে নারায়ণগঞ্জ থেকে। আমরা ক্ষমতা ছাড়ার পর পুলিশ আমাদের পাশে থাকবে না। আপনারা আর আমরা তখন সমানে সমান হব।

    তিনি হুঁশিয়ার করে বলেন, ক্ষমতা ছাড়ার পর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লক্ষ মানুষ নিয়ে জনসভা করব। কেউ যদি খেলায় ফাউল করে তাদরেকে কঠিন জবাব দেয়া হবে। শামীম ওসমান সেই পরিস্থিতি মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ দলের সব নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। তিনি দলের নেতাকর্মীদেরকে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার নের্তৃত্বে মহাজোট থেকেই হবে। দলের কেউ কেউ নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নৌকার প্রার্থী চায়। আমি বলব, দরকার হলে ৩০০ আসনেই নৌকার প্রার্থী চাইব। তবে আমার নেত্রীযাকে খুশি তাকে মনোনয়ন দেবেন। নেত্রীর সিদ্ধান্তই আমাদের মেনে নিতে হবে।

    মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণন সম্পাদক শাহ্ নিজাম, জেরা আওয়ামীলীগ নেতা নূর হোসেন ও  সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলোর অন্যান্য নেতারা#

  • বন্দরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    বন্দরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২শ’ ৩৭ পিছ ইয়াবা ও ৪৮ পুরিয়া গাজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।  রবিবার রাতে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক দ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানাধীন কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ সরদারবাড়ি এলাকায় আভিযান চালিয়ে মৃত জাকির হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী রুবেল প্রধানকে ২শ’ পিছ ইয়াবাসহ আটক করে। অপরদিকে বন্দর থানা পুলিশ মাদক উদ্ধারের অভিযান চালিয়ে সালেহনগড় এলাকার মৃত মধু মিয়ার ছেলে শাহীন(৩৫) কে ১৫ পিছ, চাপাতলা এলাকার নিজাম উদ্দিনের ছেলে ইয়াছিন মিয়া(২৫)কে ২২ পিছ ইয়াবাসহ আটক করে। বন্দর কোটপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে রাহাত হোসেন(২০) কে ৪৮ পুরিয়া গাজাসহ আটক করে। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে যথাযথ নিয়মে সোমবার আদালতে প্রেরণ করেছে।#