Category: কাঁচপুর

  • নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি তারেক রহমানের

    নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি তারেক রহমানের

    নিউজ সোনারগাঁ : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৬ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সোনারগাঁর কাঁচপুর বালুর মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

    তারেক রহমান বলেন, ‘গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে। দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

    ‘দুর্নীতি ও মাদক’ সমাজের প্রধান শত্রু মন্তব্য করে তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশে মাদকের ২০টি স্পট রয়েছে। এখানে মাদক ব্যবসার যে বিস্তার ঘটেছে, তা কঠোর হস্তে দমন করা হবে।

    তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, বিভিন্ন ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। এছাড়া ইমাম, খতিব ও মাদরাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও হালাল উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

    কৃষি খাতে উন্নয়নে তারেক রহমান তার বক্তব্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি বলেন, নদী ও খাল দখল হয়ে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে, এই সমস্যা সমাধানে সারা দেশে জলাশয় সংস্কার করা হবে। এছাড়া তিনি ভেঙে পড়া রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের আশ্বাস দেন।

    নির্বাচনের দিন করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদের নামাজ পড়ে  ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়বেন। পরে লাইনে দাড়িয়ে ভোট দেবেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের ভাই-বোনেরাও কেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট শেষে ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন।
    ‘বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। এই দেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। যেমন করে আমরা নিজের ঘর সাজাই, তেমনি বাংলাদেশকেও সাজাতে হবে। এই দেশ একটি ঘর, আর দেশের মানুষ একটি পরিবার’ বলেন তিনি।

    নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁওয়ে অস্ত্র কেনা ও মজুদের ভিডিও ভাইরাল, ডন বজলুসহ ৪ জন আটক

    সোনারগাঁওয়ে অস্ত্র কেনা ও মজুদের ভিডিও ভাইরাল, ডন বজলুসহ ৪ জন আটক

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে ডন বজলু নামে পরিচিত বজলুর রহমানসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
    র‍্যাব জানায়, নির্বাচনের আগে অস্ত্র মজুদের আলোচনা সংক্রান্ত ভিডিওটি ছড়িয়ে পড়লে ছায়া তদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে চিটাগাংরোড এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করে তাদের আটক করা হয়।
    আটক অন্যরা হলেন সাইদুল, আব্দুল জব্বার ও ইউনুস বাঁধন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

  • সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ১২ জানুয়ারি, সোমবার বিকেলে কাঁচপুর সোনাপুর ঈদগাহ মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
    এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ, এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুবেল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
    এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, “৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। তিনি ছিলেন বাংলাদেশের মধ্যে একজন আপোষহীন দেশনেত্রী। তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
    দোয়া মাহফিলে কাঁচপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ টাকার জাটকা জব্দ

    কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ টাকার জাটকা জব্দ

    নিউজ সোনারগাঁ : গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ৬টায় নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
    অভিযানকালে সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আনুমানিক ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
    জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা এবং গরিব ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
    কোস্ট গার্ড সূত্র জানায়, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাটকা আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে গ্যাসের আগুনে একই পরিবারের ৪জন দগ্ধ দগ্ধের একজনের মৃত্যু

    সোনারগাঁয়ে গ্যাসের আগুনে একই পরিবারের ৪জন দগ্ধ দগ্ধের একজনের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ হয়ে ছিন্দ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধের মধ্যে মো. আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।

    গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।

    তিনি জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের দেহ ৪০ শতাংশ পুড়েছিল। আইসিইউতে চিকিৎসা সেবা নেওয়াকালীন তিনি গত মঙ্গলবার রাতে তিনি মারা যান।ওই পরিবারের বাকি তিন সদস্য শিশু শিমলা ৩০ শতাংশ, জরিনা বেগম ২০শতাংশ এবং শিফু আক্তারের দেহ ১২ শতাংশ পোড়ায় তারা চিকিৎসা সেবা নিচ্ছেন।

    এর আগে ৬ ডিসেম্বর ভোরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার আজিমউদ্দিনের ৬তলা বাড়ির নিচতলায় নিহতের পরিবার নিয়ে বসবাস করতেন। ভোরে ঘরে মোবাইল চার্জার বিস্ফোরণ ঘটে। এসময় গ্যাস লাইন ছিন্দ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে নিহতের পরিবারের চার সদস্য দগ্ধ হয়। দগ্ধদের প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

  • সোনারগাঁয়ে গাবতলী মহাশ্মশানের ১৫ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা

    সোনারগাঁয়ে গাবতলী মহাশ্মশানের ১৫ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গাবতলী মহাশ্মশানে এক বছরের মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার—এই তিন উপজেলার প্রায় ৪০ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ

    নবগঠিত কমিটি

    • সভাপতি: মনু ঘোষ
    • সাধারণ সম্পাদক: শ্রী শুভরঞ্জন বিশ্বাস

    এছাড়া আরও যারা নির্বাচিত হয়েছেন—

    • সহ-সভাপতি: অভিরাজ সেন সজল, চম্পা রানী, শুভ সাহা
    • সহ-সাধারণ সম্পাদক: বিপ্লব সাহা, কল্পনা রানী
    • সাংগঠনিক সম্পাদক: সুমন শীল
    • সহ-সাংগঠনিক সম্পাদক: উত্তম নমদাস, বাবুল মল্লিক
    • কোষাধ্যক্ষ: অভিজিৎ দাস
    • সদস্য: সজীব শীল, রবি চক্রবর্তী, বিমল পাল
    • পূজা বিষয়ক সম্পাদক: সোনাই বাবু

    কমিটির দায়িত্ব ও শর্তসমূহ

    ঘোষিত কমিটিকে আগামী এক বছরের মধ্যে নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে—

    • গঠনতন্ত্র ও নির্ধারিত শর্তসমূহ বাস্তবায়ন
    • গাবতলী মহাশ্মশানে বাংলাদেশের সেরা আইকন মন্দির নির্মাণ
    • সনাতন ধর্মের সব ধর্মীয় পূজা ঐ মন্দিরে সম্পন্ন করা
    • প্রতিদিনের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব বোর্ডে প্রদর্শন
    • মন্দির প্রাঙ্গণ মাদকমুক্ত রাখা
    • মৃত ব্যক্তির সতকারের সকল তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ
    • কমিটির প্রত্যেকের মাসিক চাঁদা প্রদান বাধ্যতামূলক
    • প্রতি তিন মাসে হিসাব উপস্থাপন ও সভা পরিচালনা
    • এক সপ্তাহের মধ্যে ৪৩ গ্রামের সদস্য নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
    • মেয়াদ শেষে পুরো হিসাব বুঝিয়ে নতুন কমিটি গঠন

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

    নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার,
    আড়াইহাজার পূজা পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিল্পব ভৌমিক,
    তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক,
    সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমিত রায়,
    জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন,
    বিএনপি নেতা ইব্রাহিম সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    গাবতলী মহাশ্মশানের নবঘোষিত কমিটি সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর জন্য উন্নয়ন, স্বচ্ছতা ও ধর্মীয় কার্যক্রমের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • সোনারগাঁয়ে ডো’বা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে ডো’বা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়কের পাশের একটি ডো’বা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুখেরটেক গ্রামসংলগ্ন ডো’বা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু মাছ ধরার উদ্দেশ্যে ডো’বার পানিতে নামলে তারা লাশটি দেখতে পায়। পরে বিষয়টি তারা বাড়ির লোকজনকে জানায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

    পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


  • সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ এক পরিবারের ৪ জন

    সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ এক পরিবারের ৪ জন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কাঁচপুরের পাঠাত্তা এলাকায় আজিম উদ্দিনের ছয়তলা ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন—জরিনা বেগম, আলাউদ্দিন, শিফা আক্তার ও শিশু শিমলা। তারা একই পরিবারের সদস্য। বিস্ফোরণের পর স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন এবং ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

    বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ চার জনের শরীরের ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে গ্যাস লাইন লিকেজ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • সোনারগাঁয়ের সাবেক দাপুটে চেয়ারম্যান মোশাররফ ওমর গ্রেপ্তার

    সোনারগাঁয়ের সাবেক দাপুটে চেয়ারম্যান মোশাররফ ওমর গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিগত সরকারের আমলে ক্ষমতাশালী ও দাপুটে হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান মোশারফ ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রমনা থানা পুলিশ তাকে আটক করে।

    পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানো ও একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় মোশাররফ ওমরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগও তদন্তে আসে।

    স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের পূর্ববর্তী সরকারের সময় শামীম ওসমানের প্রভাব ব্যবহার করে মোশাররফ ওমর একবার ভোটকেন্দ্র দখল করে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান হন। দায়িত্বে থাকাকালীন তার ভাই বাবু ওমরকে দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন তিনি। ওই বাহিনীর বিরুদ্ধে কাঁচপুর এলাকার শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, বাসস্থান দখলসহ নানা অভিযোগ ছিল।

    একাধিক স্থানীয় ভুক্তভোগী জানান, ফিল্মি স্টাইলে রাস্তা থেকে মানুষ তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগও রয়েছে মোশারফ ওমরের বিরুদ্ধে। এছাড়া কায়সার হাসনাতকে ব্যবহার করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পিছনে কাজ করেন তিনি এবং পরে নিজেকে এমপি প্রার্থী ঘোষণা করে এলাকায় প্রচারণাও চালান।

    মোশাররফ ওমরের ভাই বাবু ওমরও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত সরকারের আমলে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের দেশ ছাড়ার হুমকি দেন তিনি। সম্প্রতি এক ডাক্তার আওয়ামী লীগ নেতার সঙ্গে হাতাহাতির ঘটনাতেও বাবু ওমর আলোচনায় আসেন।

    পুলিশ জানিয়েছে, মোশারফ ওমরের বিরুদ্ধে থাকা সব মামলার তদন্ত আরও জোরদার করা হবে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

  • “আমি প্রতিহিংসা বা চাঁদাবাজির রাজনীতি করি নাই”

    “আমি প্রতিহিংসা বা চাঁদাবাজির রাজনীতি করি নাই”

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, “আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি, চাঁদাবাজির রাজনীতিও করিনি। যতদিন ক্ষমতায় ছিলাম, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। আর যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবা করে যেতে চাই।”

    শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, “প্রত্যেকের উচিত ঈমান ও আকিদার ভেতর থেকে কাজ করা, পিতা-মাতার সেবা করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা।”

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, “আমি কোনো পূজামণ্ডপে অনুদান দিই না, তবে দেশের ও ইসলামের নিয়ম মেনে অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সহায়তায় সর্বদা পাশে থাকি।”

    এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

    এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসিকে জরিমানা

    সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসিকে জরিমানা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি হাসপাতালের ওষুধ বিক্রির অভিযোগে এক ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাচপুর সোনালী মার্কেট এলাকায় সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টার থেকে মেয়াদোত্তীর্ণ হেপাটাইটিস-বি ইনজেকশন, প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ এবং সরকারি হাসপাতালে বিতরণের জন্য নির্ধারিত বিক্রয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

    অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন কাচপুর আঞ্চলিক শাখার সভাপতি মো. মনিরুজ্জামান, জেলা পুলিশের উপ-পরিদর্শক নিউটনসহ পুলিশ সদস্য এবং ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

  • কাঁচপুর সেতুর উপরে দূর্ঘটনায় দুই যুবক নিহত

    কাঁচপুর সেতুর উপরে দূর্ঘটনায় দুই যুবক নিহত

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছে। তাদের বয়স হবে আনুমানিক ২৪ থেকে ২৫ বছর। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কাঁচপুর সেতুর উপরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

    শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল।

    এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরে ট্রাক রেখে ওই দুইজন লোক রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়। লাশ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন

    সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সম্মেলন বসে।

    নোয়াগাঁও, জামপুর, বারদী, বৈদ্দারবাজার ও মোগরাপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা এতে অংশ নেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থেকে আসন্ন আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানান।

    বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারী শাসনের অবসানে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তারা আরও জানান, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে পুনর্গঠন করা হবে। স্থানীয় নেতাদের মতে, এ সম্মেলনের মাধ্যমে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাশির উদ্দিন নাশির, কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান শফিক এবং সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন।

    এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে অংশ নেন আবু মোরশেদ মোল্লা, শামিম আহাম্মেদ, শফিক ভুইয়া, আতিক হাসান লেনিন, ফয়সাল ভুইয়া রিপন ও জাহাঙ্গীর আলম।
    ১নং সদস্য মো. এজাজ ভুইয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য সোহেল আরমান, আলমগীর, কামাল দেওয়ানসহ আরও অন্যান্যরা।

  • সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু

    সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুন্নি আক্তার (১৪)।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শরীরের প্রায় ২৮ শতাংশ দগ্ধ হওয়ায় মুন্নি গত সোমবার রাতে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    এর আগে গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ৭ সেপ্টেম্বর মানব চৌধুরী এবং পরদিন ৮ সেপ্টেম্বর বাচা চৌধুরী মারা যান।

    বর্তমানে মুন্নির দুই বোন— তন্নি ও মৌরি— এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় কারও গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

    সোনারগাঁয়ে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

    নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে কাঁচপুর কাঁচাবাজারের চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১১৬ কেজি পলিথিন জব্দ করা হয় এবং মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

     

    বুধবার (১০ সেপ্টেম্বর, ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয় করেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এই চারটি প্রতিষ্ঠানকে ১৫(১) ধারায় জরিমানা করা হয়।

    জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, মহাসিন স্টোর: ২০ হাজার টাকা জরিমানা, ৯৫ কেজি পলিথিন জব্দ। বরিশাল স্টোর: ৯ হাজার টাকা জরিমানা, ১০ কেজি পলিথিন জব্দ। কুমিল্লা ভাই ভাই স্টোর: ১ হাজার টাকা জরিমানা, ২ কেজি পলিথিন জব্দ। আল্লাহ ভরসা স্টোর: ৯ হাজার টাকা জরিমানা, ৯ কেজি পলিথিন জব্দ।

    পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • কাঁচপুরে মহাসড়ক দখলমুক্তে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

    কাঁচপুরে মহাসড়ক দখলমুক্তে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি, কাঁচপুর অঞ্চল) ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. শাহআলম এবং সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা।

    উচ্ছেদ অভিযানে মহাসড়কের দুই পাশে থাকা অন্তত এক হাজার অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফেলা হয়।

    অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন,
    “মহাসড়ককে যানজটমুক্ত ও দুর্ঘটনামুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ ছিল অবৈধ স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

    তিনি আরও জানান, জনস্বার্থে মহাসড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।