চট্টগ্রামে অয়েল মিলে আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে এক ভেজিটেবল অয়েল মিলে আগুন লেগেছে। আগুনের সূত্রপাতের পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শুক্রবার (১২ এপ্রিল) মইজ্জারটেক এলাকায় সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
মিলের একটি ভবনের ২ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে পরিত্যক্ত জিনিসে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ভবনের ১০ ফুট দূরত্বেই রয়েছে তেলের মজুদ।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে কর্ণফুলী, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারি পরিচালক মো আব্দুর রাজ্জাক বলেন, মইজ্জারটেকেরে এক ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করে।
তিনি বলেন, আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুদ ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা যেত না। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কোনো হতাহত নেই। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *