সোনারগাঁয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

সোনারগাঁয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ইয়ানবী (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা

সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়।

আটক ইয়ানবী বরাবো ভড়ভিটা এলাকার মনজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়ানবী মসজিদে প্রবেশ করেন। সেখানে তিনি পবিত্র কোরআন শরীফের সঙ্গে অবমাননাকর আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা তাকে শনাক্ত করেন। এরপর তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজনের দাবি, ইয়ানবী মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। তবে তার মানসিক অসুস্থতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “কোরআন অবমাননার অভিযোগে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন

সজীব হোসেন, সোনারগাঁ প্রতিনিধি: দীর্ঘ ৩৮ বছর পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের একসঙ্গে কাছে পেয়ে আবেগ-আনন্দে মুখর হয়ে উঠেছে হোসেনপুর...

Read more

সোনারগাঁয়ের সাবেক মেয়র সাদেকুর রহমানের ইন্তেকাল

নিজস্ব  প্রতিবেদক :নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাদেকুর রহমান...

Read more

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী, মাদক ও ধর্ম আবমাননাসহ  বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার

নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলায় তিনজন, ওয়ারেন্টভুক্ত তিনজন, মাদকসেবী একজন এবং ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009