Category: উপজেলা

  • তারুণ্যের উৎসব উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি ও আলোচনা সভা

    তারুণ্যের উৎসব উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি ও আলোচনা সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোরডটকম:“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে থেকে একটি র‌্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহীনুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী মো. লুৎফুর রহমানসহ সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ।

    সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, “তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।”

    পরে ইউএনও মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।

  • বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে সোনারগাঁয়ে বিজয় মেলা পন্ড, আহত-৪

    বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে সোনারগাঁয়ে বিজয় মেলা পন্ড, আহত-৪

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    সোনারগাঁ থানা বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা পণ্ড হয়ে গেছে। রোববার (১৬ ডিসেম্বর) ১১টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার সমর্থকরা সকালে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারের শহিদুল্লাহ প্লাজায় জড়ো হন। সেখান থেকে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও থানা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল নিয়ে তারা উপজেলা চত্বরে প্রবেশ করে সেখানে দীর্ঘ সময় অবস্থান নেয়। পরে সেখানে শহীদের শ্রদ্ধা জানাতে  বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকরা উপজেলা চত্বরে প্রবেশ করলে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপে ১৫ জন আহত হোন।

    সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর বারী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।

    এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

    এ বিষয়ে মান্নান সমর্থকরা জানান, থানা বিএনপি সাবেক যুবদল নেতা নোবেলের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে। এতে থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থক মোবারক হোসেন, রনি হাসান মোল্লা, মামুন মোল্লা, রিফাত মোল্লা আহত হয়েছে।

    অপরদিকে, সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থক থানা যুবদলের যুগ্ন আহবায়ক নুরে আলম ইয়াসিন নোবেল জানান, সে রেজাউল করিমের পক্ষে উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে উপজেলায় যান। সেখানে অংশ গ্রহন করায় মান্নানের লোকজন তাকে ও তার ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ার, শাহ আলম, রুবেল খাঁন, শাহ পরান ও শ্ভুপুরা যুবদল নেতা আতাউরের উপর হামলা করে তাদের পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, শান্তিপূর্ণ বিজয় দিবস উদযাপনের পর উপজেলা চত্বরে বাইরে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে। এটি রাজনৈতিক সমস্যা নয়। দুপক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, উপজেলা পরিষদ চত্বরে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি।

  • ঢাকা জেলা জজ আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

    ঢাকা জেলা জজ আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

    বিভিন্ন উৎসবমুখর কর্মসূচীর মধ্য দিয়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করলো ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা।
    রোববার (২৮ এপ্রিল) সকাল ৮.৩০ ঘটিকায় ঢাকার জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে আদালত সংলগ্ন সড়কে র‌্যাালীর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

    র‌্যালীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম চৌধুরী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলামসহ আদালতে কর্মরত বিচারকগণ ও এর অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবীগণ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসমূহ এবং কোর্ট রিপোটার্স এসোসিয়েশন এর সদস্যগন অংশগ্রহণ করে।
    এদিন বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য র‌্যালীটি উৎসবমুখর পরিবেশে আদালত সংলগ্ন রাস্তা সমূহ প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে লিগ্যাল এইড ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন। দিবসটি উপলক্ষে তিনি আদালত চত্বরে লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত লিগ্যাল এইড মেলা উদ্বোধন পূর্বক জেলা লিগ্যাল এইড অফিস, কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, পুলিশ প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ব্রাক এনজিও এর স্থাপিত স্টল পরিদর্শন করেন।
    এছাড়া লিগ্যাল এইড ক্যাম্পে দিনব্যাপী আইনগত সহায়তা, আইন-আদালত সম্পর্কিত তথ্যসেবা, আইন বই প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় জেলা লিগ্যাল এইড অফিস রক্তদান কর্মসূচীর আয়োজন করে। এবারে ঢাকার জেলা জজ আদালতের নাজির খাদেমুল ইসলাম এর রক্তদানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করা হয়।
    পরবর্তীতে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেন, অর্থের অভাবে যেন কোন মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয় সেজন্যই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার সরকারি ভাবে বিনা মূল্যে লিগ্যাল এইডের মত পরিসেবা চালু করেছেন, যা আজ সফলতার চূড়ান্ত পর্যায়ে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ সফলভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার বক্তব্য প্রদান করেন।
    এসময় বিভিন্ন আদালতের বিচারকগণ ও এর অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

  • গ্রীষ্মে ‘সান অ্যালার্জি’

    গ্রীষ্মে ‘সান অ্যালার্জি’

    গ্রীষ্মের তীব্র গরমে অনেকটা সময় যাদের বাইরে কাটাতে হয় তাদের ‘সান অ্যালার্জি’ হওয়ার আশঙ্কা থাকে। সূর্যের আলোর সংস্পর্শে থেকে আসার পর ত্বকে লাল লাল র‌্যাশ দেখা দিলে তা সান অ্যালার্জি হিসেবে ধরে নেওয়া হয়। সান অ্যালার্জি ছাড়াও এই সমস্যাকে ফটোসেনসিটিভ ডিজঅর্ডার অথবা ফটোডার্মাটোসও বলা হয়।
    কীভাবে বুঝবেন সান অ্যালার্জিতে ভুগছেন : কিছুক্ষণ সূর্যের আলোয় থাকার পর আপনার হাত এবং বুকের ওপরের অংশে যদি চুলকানিসহ র‌্যাশ হয় তা হলে বুঝে নেবেন সম্ভবত আপনার ‘পলিফার্মস লাইট ইরাপশন’ হয়েছে। একেক জনের শরীরে এই র‌্যাশ একেক রকম দেখায় বলে একে পলিফার্মস বলা হয়। সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সি মানুষের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। হাত-পা এবং বুকেই সাধারণত সান অ্যালার্জি হয়। তবে সূর্যের আলো থেকে ত্বক ঢেকে রাখলে এবং সানস্ক্রিন ব্যবহার করলে সাধারণত এ ধরনের অ্যালার্জির সমস্যা এড়ানো যায়। সান অ্যালার্জি বিপজ্জনক নয়। সময়ের সঙ্গে সঙ্গে ঠিকও হয়ে যায়। রোদে বের হলে মুখে এবং হাতে ভালো করে সানস্ক্রিন মেখে নিতে ভুলবেন না।
    সান অ্যালার্জি এড়াবেন কীভাবে : যতটা সম্ভব রোদে কম বের হওয়ার চেষ্টা করুন। খুব দরকার না পড়লে দিনের বেলা বাড়িতেই থাকুন। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সূর্যের তেজ বেশি থাকে। এ সময়টা রোদে থাকবেন না। সব কাজ সন্ধ্যা বা রাতের দিকে শেষ করার চেষ্টা করুন। রোদে বের হলেও লম্বা হাতা সুতির পোশাক পরুন। মুখে এবং হাতে ভালো করে সানস্ক্রিন মেখে নিতে ভুলবেন না।
    সান অ্যালার্জি মূলত ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন। গরমে বেশি মাছ, মাংস, তেল ও মসলাযুক্ত খাবার খাবেন না। এতে ত্বকে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে।
  • আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার

    আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনার দায়িত্বে ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার

    নারায়গঞ্জ টু‌য়ে‌ন্টি‌ফোর ডট কম:

    নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হতে যা‌চ্ছে ৯ ডিসেম্বর বুধবার। এই সম্মেলনকে কেন্দ্র করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির অন্যতম সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার।

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে স্বার্থক ও সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অনুরোধক্রমে নারায়ণগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সেই সাথে তাদেরকে সহযোগিতা করার জন্য ব্যারিস্টার মেহেদি হাসান ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারকে দায়িত্ব প্রদান করা হলো।

  • বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও)

    বিধবা নারীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও নানা হুমকির অভিযোগ (ভিডিও)

    নারায়ণগঞ্জের ফতুল্লায় মৃত স্বামীর রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ তুলেছেন হাসনাত জাহান রুনু নামে এক বিধবা নারী।স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে এ অভিযোগ তুলে এবং পরিবারের নিরাপত্তা চেয়ে ওই বিধবা নারী রবিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলনে হাসনাত জাহান রুনু জানান, সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবআইল এলাকায় এ আর নীট কম্পোজিট নামে একটি ডাইং কারখানা রয়েছে তার স্বামী মৃত মজিবুর রহমান সোহেলের নামে। মৃত্যুর পূর্বে তিনি তার কারখানাটি শাহাদাৎ হোসেন বাচ্চু নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছে ভাড়া দেয়ার জন্য প্রথমে মৌখিক চুক্তি করেন। পরে লিখিত চুক্তি করতে চাইলে বাচ্চু তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন এবং মাসিক ভাড়া দেয়া বন্ধ করে গ্যাস ও বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেন। ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়া বাচ্চু তাকে মারধরও করে। এ ঘটনার কয়েকদিন পর হুমকির ভয়ে ও মানসিক যন্ত্রনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মজিবুর রহমান সোহেল মারা যান।

    তিনি আরো জানান, স্বামীর মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে হাসনাত জাহান রুনু ভাড়াটে বাচ্চুকে বাদ দিয়ে স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম জনির কাছে কারখানাটি নতুন করে ভাড়া দেন। অভিযুক্ত বাচ্চু অন্যজনের ১০টি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এ ঘটনা জানতে পেরে অভিযুক্ত বাচ্চু স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে নতুন ভাড়াটে জনিকে ওই কারখানা পরিচালনায় বাধা দেয়াসহ বিধবা নারীর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নাবালক চারটি সন্তান নিয়ে ওই বিধবা নারী মানবেতর জীবনযাপন করছেন। সন্ত্রাসীদের ভয়ে তিনি ও সন্তানরা ঘর থেকে বের হতে পারছেন না। একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছেন। সন্তানদের লেখাপড়াও বন্ধ হবার পথে। এ ঘটনার বিচার চেয়ে ওই বিধবা নারী ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সসহ বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরলেও কারো কোন সহযোগিতা পাচ্ছেন না। বাধ্য হয়েই তিনি চার সন্তানকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনের আশ্রয় নিয়েছেন বলে জানান। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি এবং নিরাপত্তা ও ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
    সংবাদ সম্মেলনে বিধবা নারী হাসনাত জাহান রুনু নিজেই লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন তার মেয়ে উচ্চ াশাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী মেহেজাবিন রহমান সিনহা, ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাসিবুর রহমান শাফিন, মেঝ ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র হুদাইফা রহমান প্রত্যয় এবং ছোট ছেলে আড়াই বছরের শিশু রেদোয়ার রহমান আহনাফ। আরো উপস্থিত ছিলেন কারখানার নতুন ভাড়াটে ব্যবসায়ী জাহিদুল ইসলাম জনি ও তার অংশীদার এম এম দীপু।

    এদিকে এর আগে পাল্টা অভিযোগ তুলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত শাহাদাৎ হোসেন বাচ্চুর পরিবার। তবে সংবাদ সম্মেলনে তারা ওই কারখানার ভাড়ার কোন বৈধ চুক্তিপত্র দেখাতে না পারায় সাংবাদিকেদের নানা প্রশ্নের মুখে পড়েন বাচ্চুর স্ত্রী ও সন্তানরা। এক পর্যায়ে কোন সদুত্তর দিতে না পেরে সংবাদ সম্মেলন শেষ না করেই প্রেসক্লাব ত্যাগ করে চলে যান তারা।#

  • বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড

    বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে চালককে ৬ মাসের কারাদন্ড

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাফিক আইন লঙ্গন করে বিপদজনকভাবে গাড়ি চালানোর অপরাধে কবির হোসেন নামে এক পিকআপ ভ্যান চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার(১১আগষ্ট) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সম্প্রতি উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এবং ঢাকা বাইপাস সড়কে বিভিন্ন মোটর যানের চালকরা বিপদজনক গাড়ি চালিয়ে প্রায় দূর্ঘটনা ঘটাচ্ছেন। এতে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত বসানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৩১৮৪) বিপদজনক ভাবে ড্রাইভিং করে সে দূর্ঘটনা ঘটায়। পরে পুলিশ পিকআপ ভ্যানের চালক উপজেলার গোলাকান্দাইল মধ্যেপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে কবির হোসেনকে আটক করলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত চালককে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।#

  • মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ১৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাজাও ১৬০ পিস ইয়াবা ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র  ও কাঞ্চন পৌরসভার কেন্দুয়া ও খালপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

    রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত র‌্যাব-১১ এর একটি দল কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে মাদক বিরোধী সাড়াশি অভিযান চালায়। অভিযানে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের  ১নং ওয়ার্ডের মমিন সিকদারের স্ত্রী হাসিনা বেগম, ৪ নং ওয়ার্ডের ফজলুর রহমানের স্ত্রী রহিমন বেগম, ছেলে মামুন মিয়া ও মাছুম মিয়া, আব্দুল ছামাদের স্ত্রী মঞ্জুরা বেগম, ২নং ওয়ার্ডের হাসান আলীর ছেলে আজগর আলী , ছামাদের ছেলে মিন্টু মিয়া,  সোহেলের স্ত্রী সুরাইয়া বেগম ও ৬নং ওয়ার্ডের জাবেদ মিয়ার ছেলে জাহিদ হাসান নামে ৯ মাদক কারবারীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাজা ও মাদক বিক্রির নগদ ৪০হাজার টাকা উদ্ধার করা হয়।

    অপরদিকে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কাঞ্চন পৌরসভার কেন্দুয়া মায়ারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রহিম মোল্লার ছেলে শ্যামল মোল্লা, তারাইল এলাকার আব্দুর রশিদের ছেলে মোমেনকে এবং কেন্দুয়া খাল পাড় এলাকা থেকে মৃত বাছির উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম ও ইসলামপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়াসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।#

  • রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকারি জমি উদ্ধার 

    রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকারি জমি উদ্ধার 

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখলে থাকা সরকারি জমি উচ্ছেদ অভিযান চালিয়ে সেই জমি দখলমুক্ত করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এ সময় সরকারী জমির উপর নির্মিত ভবন ভেঙ্গে দেয়া হয়। বুধবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন আতলাপুর বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

    জানা যায়, উপজেলার ভোলাব ইউনিয়নের প্রভাবশালী একটি মহল ভোলাব ইউনিয়ন পরিষদের মেইন গেইটের সামনে ১ নং খাস খতিয়ানের আওতাভুতক্ত দুই শতাংশ সরকারি জমি দখল করে ‌’আভিযাত্রিক সংসদ’ নামে একটি ক্লাবের ভবন নির্মান করেন। পরে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে আগত লোকজন চলাচলের সমস্যা দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সরকারী জমি ছেড়ে দেয়ার জন্য ক্লাবের বরাবর নোটিশ জারি করা হয়। তাতে কোন কাজ না হওয়ায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারী জমির উপর নির্মিত ক্লাবটি ভেঙ্গে জমিটি দখল মুক্ত করেন । এসময় উপস্থিত ছিলেন, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, তফসিলদার নজরুল ইসলাম, ইউপি সদস্য ফারুক মিয়া, এমরান হোসেন, বাদশা মোল্লা প্রমূখ।

    এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কোন অনুমতি না নিয়ে সরকারী জমি দখল করে যেকোন ভবন নির্মান করাটা অন্যায়। এলাকা থেকে লোকজনের অভিযোগের ভিত্তিতে তাদের নোটিশ দিয়েও কোন কাজ না হওয়ায় ক্লাবের ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে।#

  • অটো বাইক বন্ধের দাবিতে থানা ঘেরাও

    অটো বাইক বন্ধের দাবিতে থানা ঘেরাও

    নারায়ণগঞ্জ বন্দরে অটো বাইক বন্ধের দাবিতে শুক্রবার (৩ আগষ্ট) রাতে দীর্ঘ সময় থানা ঘেরাও করে রাখে এলাকাবাসী। এলাকাবাসীয় অবৈধ ব্যাটারি চালিত অটো বাইক রাস্থা থেকে উচ্ছেদের দাবি জানায়। তারা জানান, কিছু অর্থ লোভী ব্যক্তিরা নিজের স্বার্থ হাসিলের লক্ষ্য অবৈধ ব্যাটারী চালিত অটো বাইক রাস্তায় নামিয়েছে। অদক্ষ চালক দিয়ে অটো বাইক চালানোর কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। বিদ্যুৎ চুরি করে অটো বাইকে চার্জ দেওয়ায় বিদ্যুৎ এর ঘাটতি পরছে ফলে লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলছে। তারা প্রশাসনের কাছে রাস্তা থেকে অবৈধ অটো বাইক উচ্ছেদের দাবী জানান।

    এ ব্যাপারে বন্দর থানার ওসি এ কে এম শাহীন মন্ডলের জানান, এলাকাবাসী আমাদের কাছে যে দাবি করেছে সেটি হলো রুপালী আবাসিক এলাকার উপর দিয়ে কোন অটো বাইক চলতে পারবে না।আমি সেটি বাস্থবায়ন করার চেষ্টা করবো।#

  • বন্দরে অটো চাপায় শিশু ছাত্র নিহত

    বন্দরে অটো চাপায় শিশু ছাত্র নিহত

    নারায়ণগঞ্জ বন্দরে অটো বাইক চাপায় প্রথম শ্রেনীর ছাত্র লিমন (৭) নিহত হয়েছে। শুক্রবার (৩ আগষ্ট) সন্ধা ৭টার সময় বন্দরে রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অটোবাইকসহ চালক বাদশা মিয়া (৩০) কে গ্রেফতার করেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর খেয়াঘাটে থেকে বেপোরোয়া ভাবে একটি অটো বাইক সোনাকান্দা যাবার পথে রূপালী আবাসিক এলাকায় শিশু লিমনকে চাপা দিলে গুরুতর আহত হয়। শিশুটিকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।  নিহত শিশু লিমন একই এলাকার দিন মজুর সোহাগ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল বলেন, রূপালীতে অটো চাপায় লিমন নামে এক শিশু নিহত হয়েছে। অটো চালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

  • বন্দরে চোর, ডাকাত ও পকেটমারের উপদ্রোপ বৃদ্ধি

    বন্দরে চোর, ডাকাত ও পকেটমারের উপদ্রোপ বৃদ্ধি

    বন্দরে চোর, ডাকাত ও পকেটমারের উপদ্রোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী জানায়, বন্দরে চোর, ডাকাত ও পকেটমারের উৎপাত এতটাই বৃদ্ধি পেয়েছে প্রতিনিয়ত কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে বন্দর ১নং খেয়াঘাট, বন্দর আমিন আবাসিক এলাকা, বন্দর রুপালী আবাসিক এলাকা, বন্দর বাবুপাড়া, রেলী আবাসিক এলাকা, শাহিমসজিদ এলাকা, বাড়িপারা এলাকাসহ বন্দরের বিভিন্ন এলাকায় চুরি ও পকেটমারের ঘটনা ঘটছে। বন্দরে বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে জানতে পারা যায় গত এক সপ্তাহে দুই নৈশ প্রহরি হত্যাসহ ৩টি দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে, পকেটমারের খপ্পরে পরে ১৩ জন ব্যক্তি মোবাইল ও মানিব্যাগ খুইয়েছেন এবং ৮টি বাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্ল্যেখযোগ্য চুরির ঘটনা ঘটে বন্দর থানার এএস আই জালাল হোসেনের বাসায় এবং বন্দর বাজার জামে মসজিদ সংলগ্ন ম্যাক্স ডিজিটাল কম্পিউটার সেন্টারে।

    বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন একাধিক দোকানদার জানান, প্রায় সময় দেখা এলাকাবাসী মানিব্যাগ না হলে মোবাইল হারিয়ে এদিক সেদিক খোজা খুজি করে আমাদের কাছে দু:খ প্রকাশ করে।

    এব্যপারে বন্দর থানার ওসি এ কে এম শাহীন মন্ডল আমাদের বলেন, চুরি ও পকেটমারের ঘটনার একাধিক সংবাদ আমার কাছে এসেছে। বন্দর থানা এলাকার সকল মানুষের জানমাল নিরাপদে রাখার জন্য টহল পুলিশকে জোরালো করা হয়েছে এবং অপরাধিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।#

  • ২ নৈশ প্রহরীকে হত্যাকান্ড: সন্দেহভাজন একজন গ্রেপ্তার

    ২ নৈশ প্রহরীকে হত্যাকান্ড: সন্দেহভাজন একজন গ্রেপ্তার

    বন্দরে চাঞ্চল্যকর ২ নৈশ প্রহরীকে হত্যা পর ডাকাতি ঘটনায় জড়িত থাকার সন্দেহে টুন্ডা মোশারফ (৪১)কে আটক করেছে বন্দর থানা পুলিশ। সোমবার রাতে বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টুন্ডা মোশারফ বন্দর উপজেলার গবিন্দকুল এলাকার মোবারক হোসেন মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইন জানান, আটকৃত টুন্ডা মোশারফ এর বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি ও লুটপাটের মামলা রয়েছে। নিহত নাইটগার্ডরা টুন্ডা মোশারফের ঘনিষ্ট সহচর বলে জানা গেছে। তিনি আরো জানান, টুন্ডা মোশারফ নাইট র্গাডদের সাথে দেখা করতে প্রতিরাতে লক্ষনখোলা মাদ্রাসা মার্কেটে আসত বলে জানায়। টুন্ডা মোশারফকে ওই রাতে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

    উল্লেখ্য,  শুক্রবার দিবাগত রাতে একদল ডাকাত লক্ষণখোলা মাদ্রসা স্ট্যান্ড মার্কেটে রায়হান উদ্দিন ও আব্দুল মোতালেব নামে ২জন নৈশ্য প্রহরীকে হত্যা করে ৩টি ব্যাটারীর দোকানের তালা ভেঙ্গে প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডিবি ও থানা পুলিশ ৩ জনকে সন্দেহভাজ হিসাবে আটক করে। পুলিশ ডংজিং ব্যাটারী দোকানের বাইরে লাগানো সিসি ক্যামেরা থেকে ডাকাতি সংগঠিত সময়ের ভিডিও ফুটেজ উদ্ধার করে।#

  • আজিজুল হকের কুলখানী সম্পন্ন       

    আজিজুল হকের কুলখানী সম্পন্ন       

    মঙ্গলবার বাদ যোহর বন্দর থানা যুব মহিলা লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া’র বাসভবনে তার মেয়ের জামাতা আজিজুল হক (২৫) এর কুলাখানী সম্পন্ন হয়েছে। নিহত আজিজুলের আত্মার মাগফিরাত কামনা করে সকাল থেকে দুপুর পর্যন্ত কোরআন খতম, বাদ যোহর উপস্থিত সকলকে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, ঢাকা মহানগর (উত্তর) যুব মহিলা লীগের ক্রীড়া সম্পাদক মায়া আক্তার, নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহবায়ক নূরুন্নাহার সন্ধ্যা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য গত শুক্রবার সড়ক দূর্ঘটনায় আজিজুল নিহত হয়।#

  • বন্দরে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    বন্দরে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে বন্দর উপজেলার কড়িপাড়া বটতলাস্থ বালুর গদির মাঠ থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সোনারগাঁ থানার সুখের টেক এলাকার গোলাম মোস্তফা মিয়ার  ছেলে রাসেল সরকার (৩০) ও একই এলাকার মানিক চাঁন মিয়ার ছেলে রাসেল সরকার (৩০)। গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।#

  • নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

    নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

    নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বলেছেন, দেশের মানুষের কোন স্বাধীনতা নেই। বর্তমানে বাংলাদেশ একটি জাহান্নামে পরিণত হয়েছে। জনগণের সকল অধিকার হরণ করেছে বর্তমান সরকার। দেশের কোন সরকারী প্রতিষ্ঠানই জবাবদিহীতামূলক আচরণ করে না। বর্তমান নির্বাচন কমিশন ধীরে ধীরে দলীয় কমিশনে পরিণত হচ্ছে।

    রোববার (২২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন পুন:নিরীক্ষণ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    তরিকুল সুজন আরো বলেন, গণসংহতি আন্দোলন পতিষ্ঠার পর থেকেই প্রতিটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য যোগ্য দাবী রাখে গণসংহতি আন্দোলন। নির্বাচন কমিশনের প্রতিটি শর্ত পূরণ করা সত্ত্বেও গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয়া হয়নি। আমাদেরকে কেন নিবন্ধন দেয়া হবে না তার কোন সুস্পষ্ট কারণও বলা হয়নি। তাই আমাদের দাবী রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের আবেদন পুন: নিরীক্ষণ করতে হবে।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, মহানগর গণসংহতির আহবায়ক রফিকুল বাপ্পি, সম্পাদক পপি রাণী সরকার, বন্দর থানা যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, জেলা গণসংহতির প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল আলম আল জাহিদ, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ইলিয়াস জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস বলেন, নির্বাচন কমিশনে ৭৪টি নিবন্ধনের জন্য আবেদন করলেও মহাজোটের সাথে সম্পৃক্ত দুটি দলকে নিবন্ধন দেয়া হয়েছে। তাই বর্তমান নির্বাচন কমিশন একটি দলীয় কমিশনে পরিণত হয়েছে। অথচ এই কমিশন চলে জনগণের টাকায়। তারা যদি জনগণের প্রতিষ্ঠান হতো তাহলে বাকী দলগুলোকেও নিবন্ধন দেয়া হতো। কিন্তু তারা জনগণের স্বার্থে কথা না বলে দলের স্বার্থে কথা বলছে।#