Category: থানা

  • সোনারগাঁয়ে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোখলেছ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

     

    ঘটনাটি ঘটে গত ২২ জুলাই সন্ধ্যায়, সোনারগাঁও থানার বউ বাজার এলাকায়। অভিযুক্ত মোখলেছ ওই শিশুকে মুখ চেপে জনৈক সেলিম রেজার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। শিশুটির মা খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করেন।

    এই ঘটনায় গত ২৩ জুলাই সোনারগাঁও থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম, “বি” সার্কেল এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ইসলাম মিয়া সঙ্গীয় ফোর্সসহ দ্রুত অভিযান পরিচালনা করেন।

    অভিযানে গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে মেঘনাঘাট এলাকা থেকে অভিযুক্ত মোখলেছকে গ্রেপ্তার করা হয়। মোখলেছের বাবার নাম চান্দু হাওলাদার এবং মায়ের নাম রিজিয়া বেগম। তার গ্রামের বাড়ি বরিশালের টুমচরে হলেও বর্তমানে সে সোনারগাঁওয়ের প্রতাপচরে বসবাস করে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

    সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

    নিচে আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গুছানো সং

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মো. শামীম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত শামীম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে। পুলিশ জানায়, শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে শামীম ও তার এক সহযোগী জানালা ভেঙে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। তারা প্রবাসীর স্ত্রীর প্রতি ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দিলে শামীম কলম দিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে রক্তাক্ত জখম করে এবং পালিয়ে যায়।

    ভুক্তভোগীর শোরচিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে এলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত নারীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    রোববার দুপুরে ভুক্তভোগী নিজেই সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করে এবং সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

    ভুক্তভোগীর শ্বশুর জাইদুল হক জানান, “প্রায় চার মাস আগে অভিযুক্ত শামীম আমাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ছিল। সে একজন মাদকাসক্ত। মধ্যরাতে আমার ছেলের স্ত্রীর ঘরে ঢুকে ভয়ঙ্কর কাজ করার চেষ্টা করে। আমরা এর সঠিক বিচার চাই।”

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, “এ ঘটনায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

  • সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ আসামি

    সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ আসামি

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট ৪ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) রাশেদুর ইসলাম।

    এর আগে রবিবার (২০ জুলাই) দিনব্যাপী ওসির নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের করা মামলার আসামি, একজন নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার আসামি এবং তিনজন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। এর মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

    গ্রেফতারকৃতদের যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, “অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার

    সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার

    নিউজ সোনারগাঁ:

    নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৫) সোনারগাঁ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে বৈষম্য বিরোধী আইনে দায়ের করা মামলার ১ জন, অন্যান্য মামলায় ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি রয়েছে।

    আসামিদের গ্রেফতারের পর যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • সোনারগাঁয়ের মাদক সম্রাজ্ঞী সবুজা ও তার মেয়েকে গাঁজাসহ আটক

    সোনারগাঁয়ের মাদক সম্রাজ্ঞী সবুজা ও তার মেয়েকে গাঁজাসহ আটক

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাদক সম্রাজ্ঞী সবুজা (৬৫) ও তার মেয়ে লিপি আক্তারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টায় উপজেলার সোনারগাঁও পৌরসভার টিপরদী বসুরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী সবুজার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার এসআই মোঃ শহিদুল ইসলাম।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টিপরদী গ্রামের ব্যবসায়ী মোক্তার হোসেনের ফুফু সবুজা আক্তার প্রায় ৪০ বছর যাবত এলাকায় রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। এ ব্যাপারে তার ভাই ও ভাতিজারা সহযোগিতা করে আসছে। কেউ কেউ সবুজার মাদক ব্যবসাকে কেন্দ্র করে অর্থের পাহাড় গড়েছেন বলেও এলাকায় জানা যায়। বিভিন্ন সময় মাদক সম্রাজ্ঞী সবুজাকে পুলিশ গ্রেফতার করলেও ওই স্বজনদের সহযোগিতায় কারাগার থেকে বের হয়ে আবারো পুরনো ব্যবসায় জড়িয়ে পড়েন।
    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, মাদক সম্রাজ্ঞী সবুজা আক্তার ও তার স্বজনদের গড়ে তোলা মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করলে উল্টো তাদেরকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। একই সাথে তার বাড়িতে এলাকার চিহ্নিত অনেক ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াতের কারণে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না বলে জানান।
    গ্রামবাসী আরো বলেন মাদক সম্রাজ্ঞী সবুজা ও তাকে সহায়তাকারী স্বজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

    এ ব্যাপারে সোনারগাঁ থানার এস আই মোঃ শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাঁজাসহ সবুজা আক্তার ও তার মেয়ে লিপি আক্তার কে গ্রেফতার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া গাজার পরিমাপ করা হয়নি। তিনি আরো জানান থানার অন্য একটি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে এই বিষয়ে বিস্তারিত বলতে পারছেন না।

  • সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যার মুল আসামী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যার মুল আসামী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে রতন নামে এক যুবককে গলাকেটে হত্যার মামলার প্রধান অভিযুক্ত ইয়ানুছকে (৪০) আটক করেছে র‌্যাব-১১। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের সদর উপজেলার আরাজী কদমতলা এলাকা থেকে এক অভিযানে তাকে আটক করা হয়।

    আটককৃত ইয়ানুছ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরাব মুগড়াকুল এলাকার মৃত নবুর ছেলে।

    নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

    স্থানীয়রা গণমাধ্যমে জানায়, গত ১৭ জুন (মঙ্গলবার) সকালে সোনারগাঁয়ের ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ রতনের (৩৮) গলাকাটা মরদেহ উদ্ধার করে।

    ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ও র‌্যাব-১৩ রংপুর যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে এবং অভিযানে নামে।

    আটককৃত ইয়ানুছকে জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, নিহত রতনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল এবং দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে দুই বছর আগে তাদের মধ্যে মারামারি হয়, যাতে রতন আহত হন। ঘটনার ১৫ দিন আগেও তাদের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। এর জেরে ইয়ানুছ হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি হাসেম (৪০) এবং ৪ নম্বর আসামি ইলিয়াছ (৩০)-এর সহযোগিতায় ১৭ জুন ভোর সাড়ে ৩টায় রতনকে ডেকে নিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গলা এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এরপর মরদেহ খালে ফেলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় মোট ৮ জন অংশ নেয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মামলার ৫, ৬ ও ১১ নম্বর আসামিকে গ্রেফতার করে তারা। গ্রেফতারের সময় হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও প্রমাণ লোপাটে ব্যবহৃত সাদা ও কালো রঙের দুটি বালতিও উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ নম্বর আসামি ওসমান (৩২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

    র‌্যাব আরও জানায়, গ্রেফতার এড়াতে সে পার্শ্ববর্তী দেশে পালানোর চেষ্টা করছিল এবং সেই উদ্দেশ্যেই সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। ইয়ানুছের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পূর্বেও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় র‌্যাবের অভিযানে মোট চারজন আসামি গ্রেফতার হয়েছে।

  • সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় আরেক আসামী গ্রেফতার

    সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় আরেক আসামী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামে এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    বৃহস্পতিবার ১৯জুন রাত দেড়টায় রূপগঞ্জ থানার উত্তর মোগরাজুল তারাবো এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার ১৯ জুন সকালে র‌্যাব-১১ এর এপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    হত্যায় জড়িত আসামি রূপগঞ্জের বরাবো এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী ছেলে আল ইসলাম (৪০)।

    র‌্যাব জানায়, ১৭ জুন রোববার সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হত্যার শিকার ব্যক্তির মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

    ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় এই নৃশংস, নির্মম ও ক্লুলেস হত্যার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। এরই ধারাবাহিকতা বুধবার রাতেও প্রযুক্তির সহায়তায় সংঘটিত হত্যায় জড়িত এই আসামিকেও করতে সক্ষম হোন। উক্ত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘটিত হত্যায় জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিয়েছেন।

    মৃত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

    আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খানের বিরুদ্ধে অভিযোগ

    সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খানের বিরুদ্ধে অভিযোগ

    সোনারগাঁ:

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শান্ত খানের বিরুদ্ধে।

    ঘটনাটি ঘটে উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায়। অভিযোগে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রিপন (২৫), পিতা মোঃ আলী হোসেন মিয়া—কে পুলিশ গ্রেফতার করলে শান্ত খান দলীয় প্রভাব খাটিয়ে দলবল নিয়ে তাকে ছিনিয়ে নেয়।

    তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ সেলিম মিয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আসামি রিপনকে গ্রেফতার করে হাতকড়া পরানো হয়। কিন্তু আসামিকে থানায় আনার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে।”

    এ বিষয়ে বক্তব্য জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

    এদিকে নারায়ণগঞ্জ (বি) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী ইমাম বলেন, “এই বিষয়ে এখনো আমি কিছু জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

    ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকালে সোনারগাঁ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন।

    এর আগে সোমবার (১২ মে) সকালে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এয়ারপোর্ট পুলিশ তাকে আটক করে।

    পুলিশ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও জনতার নিহত হওয়ার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

    রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত কী আদেশ দেন, তা জানা যায়নি।

  • হজ্ব পালনে সৌদি যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আটক সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান

    হজ্ব পালনে সৌদি যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আটক সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে আটক করেছে পুলিশ।

    আজ (সোমবার) সকালে একটি ফ্লাইটে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমরান।

    পুলিশ সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র ও জনতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে অস্ত্রসহ গজারিয়ার যুবক আটক

    সোনারগাঁয়ে অস্ত্রসহ গজারিয়ার যুবক আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি রিভলবার ও গুলিসহ আলী আকবর খান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আলী আকবর খান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে।

    পুলিশ জানায়, শুক্রবার (৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী লেনে তল্লাশির সময় একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

    আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

    সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টায় অভিযোগে ফারুক হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১২ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।

    জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন(৩০) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার আসার পথে ভূক্তভোগী ওই কিশোরীকে কু প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ এপ্রিল সন্ধ্যায় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীর গোসল খানায় কৌশলে ঢুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে ওই কিশোরী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফারুক হোসেন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে পরদিন সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুক হোসেন পলাতক থাকে। গত মঙ্গলবার রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্ম মফিজুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

     

    সোনারগাঁ থানার ওসি মোহাম্ম মফিজুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

     

  • সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত ‘হাত কাটা আমজাদ রকি’ গ্রেফতার

    সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত ‘হাত কাটা আমজাদ রকি’ গ্রেফতার

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত ডাকাত ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ‘হাত কাটা আমজাদ রকি’ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

    সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সামবুল হোসেন এবং এসআই (নিঃ) মোঃ ছারোয়ার হোসেন ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আমজাদের স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী গ্রামে।

    পুলিশ সূত্রে জানা যায়, ‘হাত কাটা আমজাদ রকি’ সোনারগাঁ অঞ্চলের কুখ্যাত জঙ্গি ও ডাকাত সোহানের ঘনিষ্ঠ সহযোগী এবং এক নম্বর সহচর। সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমজাদ রকি জানায়, সে এবং তার সহযোগী জঙ্গি ও ডাকাত সদস্যরা — যেমন জঙ্গি সোহান, ইয়াছিন আরাফাত, মোঃ শাওন, আকাশ, বুবেল, মোঃ পিয়েল, জাকারিয়া, নয়ন বন্ড, রানা, ফরিদ ওরফে বোম ফরিদ এবং কাঠ গুন্ডা জসিম — সোনারগাঁ থানা এলাকায় চাঁদাবাজি এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করত।

    পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আমজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ডেবিল হান্ট’ পরিচালনার অভিযোগে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নেতা ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানার পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজউদ্দিন। তিনি জানান, “নাছিরউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।”

  • সোনারগাঁয়ে পিতাকে পিটানোর ঘটনায় ছেলে গ্রেফতার

    সোনারগাঁয়ে পিতাকে পিটানোর ঘটনায় ছেলে গ্রেফতার

    জমি লিখে না দেওয়া ও ২য় বিয়ে করায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় নিজের বাবাকে প্রকাশ্যে পিটিয়ে মারাত্মক জখম করেছেন সন্তানরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

    সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান।

    জানা যায়, রোববার দুপুরে প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তায় ফেলে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবা আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করেন তারই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

    এ ঘটনায় ভুক্তভোগী বাবা আব্দুর রহিম বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন।

    বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, সন্তানদের জমি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

     

  • সোনারগাঁয়ে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    সোনারগাঁয়ে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ১৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকার কনকর্ড সিটি আবাসিক প্রকল্পের সামনে একটি দূরপাল্লার বাস থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা থানার লাল মিয়ার ছেলে সাহেব আলী ওরফে রবিন (৩৬) ও একই এলাকার ফজলু মির্ধার ছেলে মো. সালমান (৩০)।

    ওসি মফিজুর রহমান আরো বলেন, নারায়ণগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বুধবার  সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে গ্রীন সেন্টমার্টিন নামের একটি  বাসের যাত্রীদের তল্লাশি করে দুইজনকে ইয়াবাসহ করে আমাদের কাছে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো   হয়েছে।