Category: ইউনিয়ন

  • সোনারগাঁয়ে মারীখালি নদে অজ্ঞাত সনাতন নারীর মরদেহ এর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ

    সোনারগাঁয়ে মারীখালি নদে অজ্ঞাত সনাতন নারীর মরদেহ এর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে এক অজ্ঞাত সনাতন ধর্মাবলম্বী নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    নৌপুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নারীকে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে রেখে পালিয়ে যায়।

    তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মৃত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি এবং তার কোনো স্বজনও পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।

    পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • তাদের হাতে জিম্মি ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট

    তাদের হাতে জিম্মি ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট

    কতিপয় ব্যক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট।  বালু বালু থেকে শুরু করে নদী খেকো ও নদী ডাকাত হিসেবে পরিচিত লোকেরা বর্তমানে পরিচালনা করছে আনন্দবাজার হাটের ব্যবসায়ীদের। স্থানীয়দরের অভিযোগ নদী খেকো ও চাঁদাবাজ মাজারুলের নেতৃত্বে, কসাই মোতালেব, খুনি আমির হোসেন, মহসিন, বাবু চোরা ও কানকাটা শাহজাহানের ছেলে ফয়সালসহ ৭-৮ জন সন্ত্রাসী বাজারের ব্যবসায়ীদের নিকট খাজনার নামে জোরপূর্বক চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তিন দোকানদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

    ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিটি দোকান থেকে সাপ্তাহিক হাটে দুই হাজার টাকা করে চাঁদা দাবি করে এই সন্ত্রাসীরা। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী হাসেম সাহেবের ছেলে ইমন বেপারী, কাদির বেপারীর ছেলে রাসেল এবং অনিক।

    এই সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা দ্রত বাজার ত্যাগ করে এবং প্রায় ৫০০ দোকান বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কসাই মোতালেব বিএনপি নেতা জাকির খানের নাম ভাঙিয়ে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।

    এ ঘটনার পর আনন্দ বাজার হাট কমিটির সেক্রেটারি হাজী আবদুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    আহত ইমন বলেন, “মাজহার, খুনি আমির, কসাই মোতালেব, সুদী মহসিন, বাবু ও ফয়সাল চিহ্নিত সন্ত্রাসী। তারা ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি ও সন্ত্রাস চালাচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

    বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

  • ‘ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে’

    ‘ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে’

    রুহুল আমিন: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে। শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে।

    বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কাঁচপুর বাসস্ট্যান্ডে শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।

    মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি, পহেলা মে শুধু পালন করলে হবে না। শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।

    তিনি বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। শ্রমিকদের জন্য রেশনিং প্রক্রিয়া চালু করতে হবে। বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে।

    সমাবেশ শেষে লক্ষাধিক লোক নিয়ে র‌্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কাঁচপুর থেকে বালুরমাঠ পর্যন্ত মিছিল হয়।

    এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাফিজুর রহমান, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোতাহার মোল্লা, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইশরাফিল, আনোয়ার হোসেন মোল্লা, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আকরাম হোসাইন, সোনারগাঁও উত্তর থানা জামায়াতের আমির মাওলানা ইসহাক, মো. আসাদুল ইসলাম মোল্লা প্রমুখ।

  • কুরআন-সুন্নাহবিরোধী নারী কমিশনের ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হেফাজতের লিফলেট বিতরণ

    কুরআন-সুন্নাহবিরোধী নারী কমিশনের ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হেফাজতের লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: কুরআন-সুন্নাহবিরোধী নারী কমিশনের প্রতিবেদনের প্রতিবাদে এবং আসন্ন ৩ মে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় হেফাজতে ইসলাম-এর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    এই কর্মসূচির নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম সভাপতি, সোনারগাঁ শাখা ও কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য হাফেজ মাওলানা মহিউদ্দিন খান। লিফলেট বিতরন কালে তিনি বলেন, “ইসলামবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। কুরআন-সুন্নাহর শিক্ষা রক্ষায় আমাদের অবস্থান সুদৃঢ়।”

    লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন মাওলানা কামাল হোসাইন, মুফতি সাইদুর রহমান, মাওলানা জামিল হোসাইন, মুফতি ছিদ্দিকুর রহমানসহ সোনারগাঁওয়ের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দ্বীনপ্রেমী মুসলমানরা।

    আসন্ন মহাসমাবেশ সম্পর্কে মাওলানা মহিউদ্দিন খান সকল ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে কুরআন-সুন্নাহর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

    মহাসমাবেশের সময়সূচি:
    তারিখ: ৩ মে, শনিবার
    সময়: বিকাল ৩টা
    স্থান: মোগরাপাড়া চৌরাস্তা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

  • সোনারগাঁয়ে প্রিকাপ-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে রাজমিস্ত্রী নিহত

    সোনারগাঁয়ে প্রিকাপ-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে রাজমিস্ত্রী নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন।

    বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রতনদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

    নিহত ব্যক্তির নাম নয়ন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনার পূর্বধলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় তার সহকর্মী আজিজুল ইসলাম (৬৫), মাসুম বিল্লাহ (২৮), ফজলুল হক (৪০), সজীব মিয়া (৩০), আকবর আলী (৫০), হৃদয় মিয়া (২৫), রকেট (২৫), রুবেল মিয়া (২৫), তানভীর মিয়া (২৪) ও আমিনুল ইসলাম (২৬)।

    তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি কাজী ওয়াহিদ।

    স্থানীয়দের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “কাজশেষে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন কয়েকজন রাজমিস্ত্রি। মহাসড়কে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে নয়ন নামে ওই রাজমিস্ত্রি ছিটকে মহাসড়কে পড়ে মারা যান।”

    এ ঘটনায় দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ট্রাক ও তার চালককে শনাক্ত করা যায়নি বলে জানান কাঁচপুর থানার ওসি।

  • সোনারগাঁয়ে নদে ভাসছিলো হাত-পা বাঁধা নারীর মৃতদেহ

    সোনারগাঁয়ে নদে ভাসছিলো হাত-পা বাঁধা নারীর মৃতদেহ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

    বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম নারীর মৃত মহিলার লাশ উদ্ধার নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নৌ-পুলিশের টিম রয়েছে। তারা মরদেহ উদ্ধার করেছে।

    এ বিষয়ে বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে বেঁধে রেখে যায়।

  • সোনারগাঁয়ে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    সোনারগাঁয়ে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    (নিরাপত্তাহীনতায় ভুগছেন তমিজ উদ্দিন)

    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকার বামনা দিঘীরপাড় গ্রামে মো. তমিজ উদ্দিন নামে এক ব্যক্তি তার জমি জোরপূর্বক দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন।

    ভুক্তভোগী তমিজ উদ্দিন গত ২৮ এপ্রিল (সোমবার) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, হামছাদী মৌজার এস.এ. দাগ ৪৭৩ ও ৪৭২ এবং আর.এস. দাগ ৬৫০ ও ৬৪৯ নম্বরের আওতাভুক্ত মোট ২১ শতাংশ জমি তিনি দলিল, খাজনা ও পৈত্রিক সূত্রে মালিক হিসেবে ভোগদখল করে আসছেন। সেখানে দীর্ঘ ৪০-৫০ বছর ধরে তিনি বাউন্ডারি ওয়ালসহ টিনের ঘর নির্মাণ করে গাছপালা রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। ঘরে বিদ্যুৎ সংযোগ ও ইউনিয়ন পরিষদ থেকে হোল্ডিং নম্বরও রয়েছে।

    তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মৃত আক্কল আলীর ছেলে রফিক (৪৮), মৃত আফির উদ্দিনের ছেলে শাহ আলম (৪৫), হযরত আলীর স্ত্রী (৫৫) এবং মৃত আব্দুল বাতেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২) দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। বাধা দিলে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

    তমিজ উদ্দিন আরও জানান, ২৮ এপ্রিল সকালে তার ভাই আবুল কালাম ও ভাতিজা রায়হান জমির লিচু পাড়তে গেলে অভিযুক্তরা তাদের বাধা দেয় এবং হুমকি প্রদান করে। এক পর্যায়ে অভিযুক্তরা ৭টি গাছ থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের লিচু জোরপূর্বক নিয়ে যায়।

    এ ঘটনায় পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তমিজ উদ্দিন।

    এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে দুই চোর আটক

    সোনারগাঁয়ে ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে দুই চোর আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানার ভারগাঁও কাজীপাড়া এলাকায় স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়রা দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

    নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম জানান, গত ২৭ এপ্রিল রাত ১০:৩০টায় তিনি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ৫-কেভিএ ট্রান্সফরমারটি সুস্থ অবস্থায় দেখতে পান। তবে পরদিন ২৮ এপ্রিল সকাল ৭টার দিকে খবর আসে, ট্রান্সফরমারটি চুরি করার সময় স্থানীয়রা দুই জন চোরকে হাতেনাতে ধরে ফেলেছে এবং অপর একজন পালিয়ে গেছে।

    খবর পেয়ে তিনি এবং তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয় বাসিন্দা নুরে আলম ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা দুই চোরকে আটকে রাখেন। পরে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোঃ সেলিম হোসেন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের নাম মোঃ রবিউল ইসলাম (২৩) এবং মোঃ রাকিবুল ইসলাম (২০) বলে জানা যায়। তাদের সাথে পলাতক চোর মোঃ সাগর (২০)-এর সম্পৃক্ততার কথাও তারা স্বীকার করে।

    পুলিশ ঘটনাস্থল থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের খালি ট্যাংকি, ইনসুলেটর এবং সাতটি ছোট লোহার টুকরা উদ্ধার করে। উত্তেজিত স্থানীয় জনতার মারধরে আটককৃতরা কিছুটা আহত হয়, তবে পুলিশ তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

    ঘটনার বিষয়ে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সোনারগাঁয়ে তিনটি কারখানা ও ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ

    সোনারগাঁয়ে তিনটি কারখানা ও ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ

    পরিমল বিশ্বাস:

    সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি চুনা কারখানা, একটি ঢালাই কারখানা এবং প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনাঘাটের আওতাধীন পিরোজপুর মক্কা ফুট সংলগ্ন এবং পিরোজপুর ও জৈনপুর এলাকায় তিনটি পৃথক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ চুনা কারখানা, ঢালাই কারখানা ও প্রায় ৫০০টি আবাসিক বার্নারের অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়।

    এ সময় অভিযানে নেতৃত্ব দেন খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায় এবং তিতাস গ্যাস অফিসের ম্যানেজার সুরঞ্জিত।

    অভিযানকালে কোম্পানির বৈধ বাণিজ্যিক গ্রাহক মেসার্স অস্ট্রিজ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার (২৩৭-০১২৫), মোগরাপাড়া-এর অনুমোদিত সীমার অতিরিক্ত গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    কারখানাগুলোর মালিকদের উপস্থিত না পাওয়ায় ঘটনাস্থলেই কোনো জরিমানা বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চুনা কারখানা দুটি ও ঢালাই কারখানাটির জমির মালিক/ভাট্টির মালিকদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

    অভিযান চলাকালে অবৈধ কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    উল্লেখ্য, অভিযানে মোট ২১,৭০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হয়েছে, যার বাজারমূল্য দৈনিক প্রায় ২,০০,৬৭৭ টাকা।

    তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে এবং যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

  • সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ ও ২য় বিয়ে করার বৃদ্ধ পিতাকে পিটালো সন্তানরা

    সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ ও ২য় বিয়ে করার বৃদ্ধ পিতাকে পিটালো সন্তানরা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে এক বৃদ্ধকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে তার ছেলে-মেয়েদের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্তরা হলেন- আব্দুর রহিমের ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

    জানা যায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় তার সন্তানরা। পরে তাকে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে। এক পর্যায়ে বৃদ্ধের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থল পৌঁছে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

     

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, ‘জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত কিছু পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • মোগরাপাড়ার গোহাট্টায় সেলসম্যানের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

    মোগরাপাড়ার গোহাট্টায় সেলসম্যানের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের মোগরাপাড়া গুহাট্টা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন লুৎফর মুন্সি (৫৫) নামের এক সেলসম্যান। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তৃভোগী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    ভুক্তভোগী ব্যক্তি জানান, লুৎফর রহমান মুন্সি জানান, তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ রাজ এন্টারপ্রাইজে সেলসম্যান হিসেবে কর্মরত এবং নিয়মিতভাবে সিটি গ্রুপের পণ্য বাজারে সরবরাহ ও বিক্রয় করে আসছেন।

    গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি মোগড়াপাড়া বাজার থেকে গুহাট্টা হয়ে অটোরিকশাযোগে অফিসে ফেরার পথে গুহাট্টা সাকিস্থ এলাকায় পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি রামদা, চাইনিজ ছুরি হাতে তার অটোরিকশায় জোরপূর্বক উঠে তার গলায় রামদা ধরে পকেটে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা এবং একটি স্যামসাং টাচ মোবাইল (মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা) ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় তিনি ও সঙ্গীরা ডাকচিৎকার করলে দুর্বৃত্তরা তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

    ভুক্তভোগীর ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত সংঘবদ্ধ ছিনতাই দলের কাজ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    সোনারগাঁ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

  • মেঘনা পাওয়ার হাউস থেকে ফেরার পথে সোনারগাঁয়ের কুরিয়ার কর্মীর ওপর ছিনতাই ও হামলা

    মেঘনা পাওয়ার হাউস থেকে ফেরার পথে সোনারগাঁয়ের কুরিয়ার কর্মীর ওপর ছিনতাই ও হামলা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মেঘনা পাওয়ার হাউস সংলগ্ন সড়ক থেকে গঙ্গানগর এলাকায় পৌঁছতেই ছিনতাইকারীর কবলে পড়েছেন স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মী আবির হোসেন। গতকাল বিকেলে কুরিয়ার এর মাল ডেরিভারী দিয়ে ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়ে।

    আবির হোসেন সোনারগাঁও পৌরসভার মোমের এর ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, গতকাল বুধবার সাড়ে বারোটার দিকে মেঘনা পাওয়ার হাউজ রোডে ৪‒৫ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেল থামিয়ে “গাড়ি সাইড করো” বলে হুমকি দেয়। আবির হোসেন সাইড করতে অস্বীকৃতি জানালে তাদের একজন চাপাতি দিয়ে দুই দফা কোপ মারার চেষ্টা করে। দৌড়ঝাঁপের মাঝে তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পেলেও হামলাকারীরা তাকে কিলঘুষি ও লাথি মেরে ডান কানে আঘাত করে। ফলে তিনি এখনও ঐ কান দিয়ে শুনতে পারছেন না।

    হামলাকালে ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ও বিকাশ থেকে উত্তোলন করা অতিরিক্ত অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী হামলাকারীদের মধ্যে মেঘনা ইসলামপুর এলাকার সুজন ও মোবারক নামে দুই জনকে শনাক্ত করেছেন বাকি সদস্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    আহত আবির হোসেনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ইতোমধ্যে আসামিদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

    স্থানীয় বাসিন্দাদের মতে, গঙ্গানগর-মেঘনা সড়কটি সন্ধ্যার পর থেকেই কম জনবহুল হয়ে পড়েছে। ফলে এ পথে নিয়মিত টহল জোরদারের দাবি ওঠেছে।

  • মোগরাপাড়া চৌরাস্তায় বিকাশ দোকান থেকে দুই লাখ টাকা ছিনতাই

    মোগরাপাড়া চৌরাস্তায় বিকাশ দোকান থেকে দুই লাখ টাকা ছিনতাই

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মোগরাপাড়া চৌরাস্তায় নূরা ব্যাপারী মার্কেটের সামনে স্বদেশ কাউন্টারের পাশের পাকা রাস্তার ধারে অবস্থিত ‘শিকদার টেলিকম’‑এ দুপুর ২টা ৩০‑এর দিকে দুর্বৃত্তদের হামলায় দোকানমালিক মো. মিজান শিকদার (পিতা — মৃত মনসুর আলী শিকদার; গ্রাম — চিলারবাগ, সোনারগাঁ পৌরসভা) মারাত্মকভাবে আহত হন এবং তাঁর ব্যবসার নগদ প্রায় দুই লাখ টাকা লুট হয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের কাপড়ের দোকানদার শাহিন মিয়া ও তাঁর সহযোগীরা “ফাটা দশ টাকার নোট” নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে মিজানকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলার সময় শাহিনের সঙ্গে থাকা কয়েকজন মিজানের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

    মিজানের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।

    ঘটনার পর বিকেলে ভুক্তভোগী মিজান শিকদার সুষ্ঠু বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মোগরাপাড়া চৌরাস্তায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, যা ব্যবসায়ী সমাজে আতঙ্ক ছড়িয়েছে। তাঁরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

    সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন জানান, “অভিযোগ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

  • সোনারগাঁয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক আটক

    সোনারগাঁয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের ফরেস্ট চেকপোস্টে নিয়মিত টহলের সময় বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি কাঠ বোঝাই ট্রাক আটক করেছে বন বিভাগ। ট্রাকটি থেকে উদ্ধার করা হয় আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

    জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। চেকপোস্ট এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করায় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। ত্রিপল দিয়ে মোড়ানো থাকায় প্রথমে কিছু বোঝা যাচ্ছিল না। পরে সার্চ করে দেখা যায়, ট্রাকভর্তি গাছের রদ্দা কাঠ।

     

    তল্লাশির সময় কাঠ পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি চালক ও হেলপার। বরং কর্মকর্তারা কাগজপত্র চাইলেই তারা ট্রাক ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

     

    সোনারগাঁও বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, “আটক ট্রাক ও কাঠ বন বিভাগের হেফাজতে আনা হয়েছে। কাঠ পরিবহনের কোনো বৈধ অনুমোদন না থাকায় বন আইনের বিধি মোতাবেক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও মহাসড়ক দিয়ে দীর্ঘদিন ধরেই কাঠ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বন বিভাগের নিয়মিত অভিযানের পাশাপাশি প্রশাসনের নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।

  • সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

    এক সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ফায়েজা বেগম ও ওসমানউদ্দীন অভিযোগ করেন, শাহজাহান ভূইয়া জোরপূর্বক তাদের কৃষিজমি ও বাড়ি দখল করেছেন। ফায়েজা বেগম জানান, তারা ৪২ বছর ধরে ভোগদখলে থাকা ১৮ শতাংশ জমিতে হালচাষ করে দখল নিয়েছেন শাহজাহান। ওসমানউদ্দীনের অভিযোগ, তাকে ভয় দেখিয়ে তার বসতবাড়িও দখল করেন তিনি।

    তারা দাবি করেন, বিএনপির পদ ব্যবহার করে শাহজাহান এলাকায় নানা অপকর্মে লিপ্ত। তারা তারেক রহমানের কাছে অভিযুক্তের শাস্তি দাবি করেন।

    এ বিষয়ে মো. শাহজাহান ভূইয়া বলেন, আদালতের রায় অনুযায়ী জমি দখলে নিয়েছেন এবং কাউকে হুমকি দেননি। অন্য অভিযোগকারীদের তিনি চিনেন না বলেও দাবি করেন।

  • সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি করোনা যোদ্ধাখ্যাত সানাউল্লাহ গ্রেফতার

    সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি করোনা যোদ্ধাখ্যাত সানাউল্লাহ গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার মামলায় ৯১ নম্বর আসামি সানাউল্লাহ বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে সোনারগাঁ ঈদগাহ মাঠ থেকে তাকে আটক করা হয়।

    সানাউল্লাহ বেপারী বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

    পুলিশ জানায়, ২০২৪ সালে কাঁচপুর ব্রিজ এলাকায় ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয় (নং-১৬)। এতে ২৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।

    ওসি মো. মফিজুর রহমান জানান, গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান চালিয়ে সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে এবং নতুন অভিযোগ যাচাই করা হচ্ছে। রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।