Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম আবু ইউসুফ মেহেদী (২৩)।

    শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিএনপির মোগরাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    নিহত মেহেদী একই ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আতাউর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সোনারগাঁয়ের পিরোজপুরে উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    সোনারগাঁয়ের পিরোজপুরে উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের উশৃংঙ্খল খাইরুল ইসলামের (২৬) অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা। এঘটনায় উশৃংঙ্খল খাইরুলের বড় ভাই মফিজুল ইসলাম ও তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    জানাগেছে, পারিবারিক শক্রতার জেরধরে উশৃংঙ্খল খাইরুল গত ১৬ এপ্রিল বুধবার মফিজুল ইসলামের উপর অতর্কিত হামলা এবং তার বাড়িঘরে ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়ে হামলা চালায়। উশৃংঙ্খল খাইরুল প্রায়ই তার মা জবেদা ও পরিবারের অন্যান্যদের সাথে উশৃংঙ্খল আচরন ও মারধর করার কারনে তার বড় ভাই মফিজুল ইসলাম এসব ঘটনার প্রতিবাদ জানালে খাইরুল তার বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রী জোনাকি’র উপর ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি ঘরে হামলা ও তাদের উপর শারিরীক নির্যাতন চালায়। তাদের টিনের ঘর ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে ঝাজড়া করে দেয়। এঘটনায় গত ২৯ মার্চ তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি এবং গত ১৬ এপ্রিল তার বড় ভাই মোঃ মফিজুল ইসলাম সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে উশৃংঙ্খল খাইরুল শুধু পরিবারের সদস্যদের সাথেই নয় এলাকাবাসীও তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে। উশৃংঙ্খল খাইরুল জৈনপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের সাথে উশৃংঙ্খল আচরন করলে স্থানীয় এলাকাবাসী মৃত জব্বার আলী প্রধানের ছেলে হোসেন মিয়া এর প্রতিবাদ জানালে খাইরুল তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে। এছাড়াও খাইরুল তার বাড়ির লোকজনের সাথে উশৃংঙ্খল আচরন করার সময় পাশের বাড়ির মৃত মনছুর আলীর ছেলে ফুল মিয়া প্রতিবাদ জানালে তাকে বেদম মারধর করে। খাইরুলের প্রহারে আহত ফুল মিয়াকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে সোনারগাঁ হাসপাতালে ভর্তি করে। উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

    সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে চেকপোস্টে ঢাকাগামী লেনে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত মামুন মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

    সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • জামিনে মুক্তি পেলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন

    জামিনে মুক্তি পেলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দরের আলোচিত রাজনীতিবিদ ও বন্দর উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়েরকৃত সিদ্ধিরগঞ্জ থানার দুটি ও ফতুল্লা থানার একটি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া মাকসুদ হোসেন উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।

    উল্লেখ্য, গত ৫ মার্চ রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বন্দরের চাঁপাতলী এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

    বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও জামিনে মুক্তির খবরে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জামিনের পর তিনি শিগগিরই রাজনীতিতে সক্রিয়ভাবে মাঠে নামবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

  • সোনারগাঁয়ে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

    সোনারগাঁয়ে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ অফিসের ম্যানেজার প্রকৌশলী আনোয়ার হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে উপজেলার চেঙ্গাইন ললাটি এলাকায় ৫০০টি বাড়ির ১ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ৬টি খানা-ঢুলী কারখানা (মোট ১৩৫০ সিএফটি) এবং একটি মশার কয়েল কারখানার (৪০০ সিএফটি) গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ১২০০ ফুট ২ ইঞ্চি ডায়ামিটারের পাইপ লাইন উচ্ছেদ করা হয়।

    এ সময় অবৈধভাবে পরিচালিত “মা মেটাল ফার্নিচার অ্যান্ড প্লাস্টিক” নামক একটি কারখানাকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।

    অভিযানে অবৈধ গ্যাস বিতরণ লাইনের উৎসস্থল কিলিং করে বন্ধ করে দেওয়া হয়।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ে যেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

    সোনারগাঁয়ে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের তাজমহল এলাকায় বিএনপি নেতা ও ব্যবসায়ী গোলজার হোসেনকে পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বহিষ্কৃত যুবদল নেতা আশরাফ ভূঁইয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে।

    ব্যবসায়ী গোলজার জানান, মাসাবো বাজারে লোহার পাত কিনতে গেলে আশরাফের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে এবং গালিগালাজ করে। পরে পেরাবো এলাকায় গাড়ির গতিরোধ করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করা হয়। তবে চালকের উপস্থিত বুদ্ধিতে তারা পালিয়ে যেতে সক্ষম হন।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় বুধবার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযুক্ত আশরাফ ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ঢাকায় থাকি, ঘটনা সম্পর্কে জানি না।” তবে প্রশ্নের এক পর্যায়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের হুমকিও দেন।

    এর আগে আশরাফের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগ ছিল বলেও জানিয়েছে পুলিশ।

  • ডোবা থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, পুলিশেরর ধারনা দূর্ঘটনা

    ডোবা থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, পুলিশেরর ধারনা দূর্ঘটনা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে ডোবা থেকে রেদোয়ান (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কুশিয়ারা এলাকার চন্ডিতলার একটি ডোবায় ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।  পুলিশের প্রাথমিক ধারনা দুর্ঘনায় শিশুটির মৃত্যু হতে পারে।

    রেদোয়ান বরিশালের কলাপাড়া থানার মোস্তফাপুর এলাকার শাহজাহান খলিফার ছেলে এবং নবীগঞ্জ জামিয়া আরবীয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। তারা বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডের কবিলেরমোড় এলাকায় ভাড়া থাকতেন।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় রেদোয়ান। পরদিন স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

    বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় ডোবায় ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারীর মোটরসাইকেল চুরি

    সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারীর মোটরসাইকেল চুরি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোটরসাইকেলের মালিক মো. জাহিদ হাসান (৩২), যিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন কর্মচারী।

    অভিযোগকারী জাহিদ হাসান জানান, প্রতিদিনের মতো ১৬ এপ্রিল ২০২৫ তারিখ সকালবেলা তিনি তার মোটরসাইকেলটি (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-ল-৫০-০২৬০) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পার্ক করে অফিসে প্রবেশ করেন। দুপুর ১২:৪৫টার দিকে অফিসের সভা শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নেই। চুরি হওয়া মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর G3L5E0154121 এবং চেসিস নম্বর RG642002009। এর বাজারমূল্য আনুমানিক ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। অনেক খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি বলে জানান তিনি।

    এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

    এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

  • ড. মুহাম্মদ ইউনুসের নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা: সোনারগাঁয়ে মৎস্য দপ্তরের পিয়নের বিরুদ্ধে অভিযোগ

    ড. মুহাম্মদ ইউনুসের নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা: সোনারগাঁয়ে মৎস্য দপ্তরের পিয়নের বিরুদ্ধে অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ড. মুহাম্মদ ইউনুসের নাম ভাঙিয়ে এবং নানা সরকারি সুবিধার প্রলোভন দেখিয়ে তিনি শতাধিক মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।

    ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, পিয়ন সুমন নিজেকে কর্মকর্তার চেয়ারে বসিয়ে দাবি করেন, ‘প্রধান উপদেষ্টা’ ড. মুহাম্মদ ইউনুস প্রতিটি দরিদ্র ও অসহায় পরিবারকে নগদ দুই লাখ টাকা দিচ্ছেন। এ সুবিধা পেতে হলে প্রতিজনকে ছয় হাজার টাকা জমা দিতে হবে বলে জানান তিনি।

    প্রতারণার অংশ হিসেবে সুমন আবেদনকারীদের একটি করে এসএমএস প্রদান করেন, যেখানে বলা হয় ‘আপনার একাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে’। তবে তদন্তে জানা গেছে, এসব বার্তার কোনো সত্যতা নেই, এসএমএসগুলো কোনো বৈধ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত নয়।

    একটি ইউনিয়ন থেকেই সুমন প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শুধু নগদ অনুদান নয়, সরকারি ঘর, গাভী বিতরণ, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, খাদ্য সহায়তা ভাতা ইত্যাদি প্রাপ্তির আশ্বাস দিয়ে প্রতিজনের কাছ থেকে ২৫-৫০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। বিশ্বাস অর্জনের জন্য প্রথম দিকে কয়েকজনকে সামান্য অর্থ ফেরতও দেন তিনি।

    এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, একাধিক অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, “পিয়ন সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। সে প্রতারণায় লিপ্ত – এটা সত্য।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁ ইয়ুথ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন

    সোনারগাঁ ইয়ুথ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়ুথ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় ফুটবলদলের সাবেক জনপ্রিয় ফুটবলার মোঃ সম্রাট হোসেন এমিলি সোনারগাঁ ষ্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে সোনারগাঁ কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাবিব রহমতউল্লাহ মাহবুব, যুগ্ম সম্পাদক একেএম জানে আলম দিপু, ক্রিড়ানুরাগী মো. আবু তাহের, সাংবাদিক আল আমিন তুষার, হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, মিজানুর রহমান ও মশিউর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আল আমিন, ক্রিড়ানুরাগী মো. বাপ্পী, বুলবুল আহমেদ প্রমূখ।
    টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মোট দশটি ফুটবল দল অংশ গ্রহন করবে।
    উদ্বোধনী খেলায় বৈদ্যেরবাজার ইউনিয়ন একাদশ ও কাঁচপুর ইউনিয়ন একাদশ অংশ নেয়। খেলায় কাঁচপুর ইউনিয়ন একাদশকে বৈদ্যেরবাজার ইউনিয়ন একাদশ ১-০ গোলে পরাজিত করে।

  • সোনারগাঁয়ে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী বউমেলা

    সোনারগাঁয়ে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী বউমেলা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    শত বছরের ঐতিহ্য রক্ষার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে পাঁচশ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বউমেলা। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ৩ দিনের এ মেলার দ্বিতীয় দিনই এমেলার মূল আকর্ষণ। প্রতি বছরই সোনারগাঁ উপজেলা পরিষদ সংলগ্ন জয়রামপুর এলাকার ঐতিহ্যের বাহক হিসেবে দাঁড়িয়ে থাকা শতবছরের বটবৃক্ষতলে এ মেলা অনুষ্ঠিত হয়।

    এদিন সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সংলগ্ন জয়রামপুর এলাকায় ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ বটতলায় গিয়ে দেখা যায়, আদি বটবৃক্ষের নিচে সারিবদ্ধভাবে বিভিন্ন ফল-ফলাদির ঝুড়ি নিয়ে পূজা-অর্চনা করছেন নববধূ থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বী জননীরা।

    তাদের সঙ্গে টুকটুকে রঙিন ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে সনাতনী কুমারী মেয়েরা। সবার দৃষ্টি বটবৃক্ষের দিকে।

    সকাল গড়িয়ে দুপুর হওয়ার আগেই চারদিকে বাড়ে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি। এ মেলাকে সনাতন ধর্মাবলম্বীর অনেকে সিদ্ধেশ্বরী দেবীর মেলা ও বটবৃক্ষকে সিদ্ধেশ্বরী দেবী বলে আখ্যায়িত

    করেন।

    সাধারণ পাউডারের তুলনায় ধোয়া যায় ২৫ কাপড়

    প্রায় পাঁচশ বছরের পুরোনো একটি বটবৃক্ষকে কেন্দ্র করে যুগযুগ ধরে পালিত হচ্ছে এ বউমেলা।

    স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা জানান, বটবৃক্ষটি পুণ্যের দেবতা। তাই হিন্দু সম্প্রদায়ের কাছে বটবৃক্ষটি সিদ্ধেশ্বরী দেবতা নামে সুপরিচিত। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারীরা সারা বছর অপেক্ষায় থাকে সিদ্ধেশ্বরী বটতলার এ মেলার জন্য।

    পাশাপাশি দেবতার সন্তুষ্টির জন্য কবুতর ওড়ানো ও পাঁঠা বলি দেওয়া হয় বৃক্ষ দেবতার পদতলে। স্বামী সংসারের বাঁধন যেন অটুট থাকে সারা বছর, যেন সুখ শান্তিতে এ কামনায় পূজার আয়োজন করে হিন্দু নারীরা।

    বউমেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশ নারী হলেও পুরুষরাও এ মেলায় অংশগ্রহণ করে, তবে সংখ্যায় কম। পূজা অর্চনা ছাড়াও বউ মেলায় বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য খুঁজে পাওয়া যায়। এ বউমেলায় মৃৎ শিল্পীদের তৈরি নানা রঙের নানা বর্ণের টেপা পুতুল, হাতি, ঘোড়া, ময়না, টিয়া, বাঘ-ভাল্লুক, হাঁড়ি পাতিল থেকে শুরু করে মন্ডা-মিঠাইয়ের দোকান বসে।

    মৃৎশিল্প, লৌহশিল্প, কাঠ ও বাঁশের

    তৈরি লোক পণ্য ছাড়াও মেলায়

    পাওয়া যায় বাহারি মিষ্টান্নসামগ্রী।

    বউমেলায় আগত সনাতন ধর্মাবলম্বী নারীরা জানান, বড়দের কাছ থেকে শুনেছি এ মেলায় এসে পূজা আর্চনায় স্বামী-সন্তান ও সংসারের কল্যাণ কামনা সফল হয়। সংসারের সুখ শান্তি ও স্বামী-সন্তানের মঙ্গল কামনায় আমরা এ মেলায় পূজা। করতে এসেছি।

    পুরোহিত উৎপল ভট্টাচার্য জানান, শত বছর ধরেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারীরা ভিড় করে সিদ্ধেশ্বরী বটতলার বউমেলায়। দুপুরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা আর্চনার মধ্যদিয়ে মেলা শুরু

    হয়।

    বউমেলা আয়োজক কমিটির কর্মকর্তা নিলোৎপল রায় জানান, এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সার্বজনীনভাবে এ মেলার আয়োজন করেন। এ পূজায় দেশবাসী ও এলাকার মানুষের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

    সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, হিন্দু ধর্মাবলম্বীদের বউ মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনিকভাবে আমরা এ মেলাকে সার্বিক সহযোগিতা দিয়ে থাকি। নারীদের কেন্দ্র করে একটি মেলা সত্যিই ভিন্নধর্মী অভিজ্ঞতা। মেলা উপভোগ করতে হিন্দু সম্প্রদায় ছাড়াও মুসলিম ধর্মের লোকজনও আসেন মেলা উপভোগ করতে।

  • সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত পিয়াল ও দুই সহযোগী গ্রেফতার

    সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত পিয়াল ও দুই সহযোগী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার দৈলেরবাগসহ চার গ্রামে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কুখ্যাত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী পিয়াল ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।

    সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজামবাড়ি চিড়ার মিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন—হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল (৩০), তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, পিয়াল দীর্ঘদিন ধরে চারটি গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পরিবহন ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল সে ও তার সহযোগীরা। এলাকাবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোনারগাঁ থানায় একাধিক অভিযোগ করেন।

    সম্প্রতি চাঁদা না দেওয়ায় রয়েল রিসোর্টের নিরাপত্তা কর্মী কামরুলকে কুপিয়ে আহত করে এবং তার কাছ থেকে নগদ অর্থ ও মালামাল লুটে নেয়। এছাড়া দৈলেরবাগ এলাকার রুবেল নামে এক যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়।

    সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে, যখন পিয়াল ও তার প্রধান সহযোগী ‘কাইল্লা ফরিদ’ এক নারীর গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে ও তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বাহিনীর হুমকি-ধামকিতে বহু পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম তাদের ডাকাতির সময় হাতেনাতে আটক করে। গ্রেফতারের সময় পিয়াল ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে আহত হয়। পরে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়।

    এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

    অবশেষে সন্ত্রাসীদের গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দৈলেরবাগসহ আশপাশের চার গ্রামের বাসিন্দারা।

  • সোনারগাঁ জাদুঘরে দুপুরের পর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    সোনারগাঁ জাদুঘরে দুপুরের পর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে পহেলা বৈশাখ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১৫ দিনব্যাপী বৈশাখী মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে দুপুরের পর থেকে জাদুঘর ও মেলার চারপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

    পহেলা বৈশাখের সকালে ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়, যা পানাম নগরী ঘুরে ময়ূরপঙ্খী মঞ্চে এসে শেষ হয়। সেখানেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

    মেলায় এবার ৬৫টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাতে তৈরি নকশীকাঁথা, মৃৎশিল্প, মাটির তৈরি হাতি-ঘোড়া, এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের দোকান।

    জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, তাঁরা পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন এবং মেলায় লোকজ সংস্কৃতির পরিবেশ উপভোগ করছেন। তবে এবারের বৈশাখী আয়োজন ঘিরে মানুষের মধ্যে কিছুটা শঙ্কা ও উদ্বেগ ছিল, যার প্রভাব সকালে দর্শনার্থীদের সংখ্যায় কমতি লক্ষ্য করা যায়। কিন্তু দুপুর গড়াতেই মেলা জমে ওঠে।

    জাদুঘর কর্তৃপক্ষ জানান, মেলার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

  • সোনারগাঁও জাদুঘরে প্রবেশে ২নং গেইটে মিলবে টিকেট

    সোনারগাঁও জাদুঘরে প্রবেশে ২নং গেইটে মিলবে টিকেট

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ২য় গেইটে টিকেট বুথ উদ্ধোধন করা হয়ছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে সহজের কারিগরী সহযোগিতা ও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ব্যবস্থাপনায় টিকেট বুথ উদ্ধোধ করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম।

    এ সময় কাজী মাহবুবুর রহমান বলেন, লোক ও কারুশিল্পদের সার্বিক উন্নয়নে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

    তিনি আরো বলেন, ২নং গেইটের কাছে যেহেতু কারুপল্লী দর্শানাথীরা সহজে এই গেইট টি উদ্ধোধন ফলে সহজে ঘুরতে পারবে। সবচেয়ে বেশী উপকিত কারুশিল্পীরা। হবে লোক

    আশা করি বিলুপ্ত হাত থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে কারুশিল্প রক্ষা পাবে। কারুশিল্পীরা যে সঠিক মূল্য কারুপন্য বিক্রি করে বলেন। কারুশিল্পীরা প্লাস্টিকের পণ্য ও পলিথিন বর্জন করার আহবান জানায়।

    এ সময় উপস্থিত ছিলেন লোক ও কারুশিল্প রেজিষ্টার অফিসার এ কে এম মুজাম্মেল হক, নিরাপত্তা কর্মী সাখাওয়াত হোসেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, সহজ লিমিটেড এর পরিচালক শাকিল জওয়াত রহিম, সিনিয়র এক্সিকিউটিভ সুমা আক্তার তুহিন, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, সাইফুল ইসলাম রিমু, কারুপল্লী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন, সহসভাপতি এম এ বাছেদ, যুগ্ম সম্পাদক তাইজ উদ্দীন, কোষাধক্ষ্য অমল চন্দ্র দত্ত প্রমুখ।

  • সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট

    সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশিল্প শ্রমিকরা। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টিপরদী এলাকায় চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (চৈতি গ্রুপ) নামক কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।

    শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী ও চালক।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চৈতি গ্রুপের শ্রমিকরা বৈশাখী ছুটি না দেওয়া এবং বকেয়া বেতনের দাবিতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অবস্থান নেন। পরে পুলিশ, সেনাবাহিনী এবং কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে নেন।

    শ্রমিক আয়েশা বেগম বলেন, “প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও সেটা কোনো মাসেই সময়মতো দেওয়া হয় না।”

    এ বিষয়ে চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাডমিন জিএম মিজানুর রহমান জানান, “আমরা পূর্বের সব বেতন পরিশোধ করেছি। চলতি মাসের বেতন ১৫ তারিখ দেওয়ার কথা ছিল, কিন্তু শ্রমিকরা তা না মেনে রাস্তায় নেমে আসে।”

    শ্রমিকদের দাবি এবং কর্তৃপক্ষের অবস্থানের মধ্যে অসামঞ্জস্য থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।

  • সোনারগাঁ রয়েল রির্সোটের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম, নগদ অর্থ ছিনতাই

    সোনারগাঁ রয়েল রির্সোটের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম, নগদ অর্থ ছিনতাই

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ রয়েল রিসোর্টের নিরাপত্তাকর্মী হাসান কামরুল (৫২) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে পৌরসভার দৈলেরবাগ গ্রামের সন্ত্রাসী ফরিদ ও তার সহযোগীরা তাকে কুপিয়ে জখম করে নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

    আহত হাসান কামরুল জানান, একটি বিশেষ কাজে রয়েল রিসোর্ট থেকে মোগরাপাড়া চৌরাস্তার দিকে যাচ্ছিলেন কামরুল। পথিমধ্যে চিলারবাগ গ্রামের মোমেনের দোকানের সামনে পৌঁছালে ফরিদের নেতৃত্বে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল তার অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা চাপাতি দিয়ে কামরুলের ওপর হামলা চালায়। তিনি আত্মরক্ষার চেষ্টা করলে চাপাতির কোপে তার এক হাতের চারটি রগ কেটে যায়।

    তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    ঘটনার পর আহত কামরুল সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।