Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে ৩৭ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার

    সোনারগাঁয়ে ৩৭ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার

    বৃহস্পতিবার ২০ মার্চ বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএময়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার মাদ্রাসা পড়ুয়া মেয়ে গত ১০ ফেব্রুয়ারি  সকাল ১০টার দিকে জৈনপুর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার সামনে থেকে পিরোজপুর গ্রামের কুদরত আলী কুরজুর ছেলে শাহিন মির্জার নেতৃত্বে ৪-৫জনের একটি দল মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে ১৩ মার্চ অপহৃত কিশোরীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেয় আদালত।

    পরে গত বুধবার বিকেলে পিবিআইয়ে পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহিন মির্জার পিরোজপুর গ্রামের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    অভিযুক্ত শাহিন মির্জার চাচাতো ভাই কবির হোসেন বলেন, প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের বয়স হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রেমের বিয়ে তো বয়স দেখে হয় না। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো.মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সোনারগাঁয়ে পাঠাও কুরিয়ারে কর্মরত যুবক সড়ক দূর্ঘটনায় নিহত

    সোনারগাঁয়ে পাঠাও কুরিয়ারে কর্মরত যুবক সড়ক দূর্ঘটনায় নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় রাফি মিয়া (২৩) নামে পাঠাও কুরিয়ারে কর্মরত এক যুবকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মারীখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রাফি মিয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মইনুল মিয়ার ছেলে। চাকরির সুবাদে তিনি সোনারগাঁয়ের গোহাট্টা এলাকায় ভাড়া থাকতেন।

    সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহিদ মিয়া জানান, রাফি পাঠাও কুরিয়ারে অনলাইনের পণ্য ডেলিভারির কাজ করতেন। তিনি উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে পণ্য ডেলিভারি দিয়ে ফিরছিলেন। পথে মারীখালী ব্রিজে পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

    এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’

  • সোনারগাঁয়ে ছাত্রদল নেতার উপর হামলায় আটক-১

    সোনারগাঁয়ে ছাত্রদল নেতার উপর হামলায় আটক-১

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় বিএনপির কার্যালয় উদ্ধোধনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইউনুস গাজীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সোনারগাঁ থানা পুলিশ এক যুবককে আটক করেছে।

    জানাগেছে, ঢাকার কবি নজরুল কলেজের ছাত্রদল নেতা মোঃ ইউনুস গাজীর পরিবারের সাথে একই এলাকার সোনারগাঁ আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ রমজান, ওমর ফারুক, মোখলেছ ও মোবারকের মধ্যে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকার বিএনপি সমর্থীত লোকজন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সদস্য, কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা ও বারদী ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীর নেতৃত্বে চেঙ্গাকান্দী এলাকায় বিএনপির একটি কার্যালয় উদ্ধোধন করেন। কার্যালয় উদ্ধোধনকে কেন্দ্র করে সোনারগাঁ আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামী বারদীর চেঙ্গাকান্দীর মোঃ রমজান ও ওমর ফারুকের নেতৃত্বে মোখলেছ, মোবারক সহ অজ্ঞাত সন্ত্রাসীরা গত ১৩ মার্চ সন্ধ্যায় ইউনুস গাজীকে চেঙ্গাকান্দী জসিম বাজারে একা পেয়ে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ইউনুস গাজীর উপর হামলা চালায়। এসময় ইউনুস গাজীর আত্ম-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা ইউনুস গাজীকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এঘটনায় ইউনুস বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এব্যাপারে সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল হাসান খাঁন জানান, মামলার আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

  • সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে মফিজ উদ্দিনের যোগদান

    সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে মফিজ উদ্দিনের যোগদান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মফিজ উদ্দিন। বুধবার (১৯ মার্চ) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ওসি আ. বারি ক্লোজড হয়ে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্ত হলে তার স্থলাভিষিক্ত হন মফিজ উদ্দিন।

    এর আগে, মফিজ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার অপরাধ শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তাকে সোনারগাঁ থানায় বদলি করা হয়।

    মফিজ উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ পুলিশের নিরস্ত্র শাখায় যোগ দেন। তিনি ভোলা জেলার বাসিন্দা এবং পেশাদারিত্ব ও দক্ষতার জন্য পরিচিত।

    যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ওসি মফিজ উদ্দিন বলেন,
    “সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। সকলের সহযোগিতায় সোনারগাঁকে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”

    স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়েছেন এবং সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সোনারগাঁও পৌরসভায় দুইদিনে ডাকাতি, চুরি ও লাশ উদ্ধার: আতঙ্কে পৌরবাসী

    সোনারগাঁও পৌরসভায় দুইদিনে ডাকাতি, চুরি ও লাশ উদ্ধার: আতঙ্কে পৌরবাসী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : সোনারগাঁও পৌরসভায় মাত্র দুইদিনের ব্যবধানে একাধিক ডাকাতি, চুরি এবং এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা।

    ডাকাতি ও চুরির ঘটনা

    সোমবার (তারিখ উল্লেখ নেই) রাতে পৌরসভার নোয়াইল এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার স্ত্রীকে কুপিয়ে আহত করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরদিন একই বাড়িতে ফের ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

    এছাড়া, রাইজদিয়া এলাকায় এক চোরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে, সোনারগাঁও পৌরসভার সৌরসভা মার্কেটে রমজান নামের এক ব্যক্তির অটো পার্টসের দোকানে টিনের চাল কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।

    অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    বুধবার (তারিখ উল্লেখ নেই) সকালে পৌরসভার নোয়াইল এলাকার আলমগীরের পুকুরে এক অজ্ঞাতপরিচয় (৪৫) ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠায়।

    নিরাপত্তাহীনতায় পৌরবাসী

    একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় পৌরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যেসব পরিবারে পুরুষ সদস্যরা বিদেশে বা দূরে থাকেন, তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।

    গোয়ালদি এলাকার এক গৃহবধূ জানান, “আমার স্বামী বিদেশে থাকেন, মেয়েরা বিয়ে হয়ে গেছে। আমি একা থাকি। গত বছর আমি বাড়িতে না থাকার সুযোগে চোরেরা তালা ভেঙে আমার ঘরের সব মালামাল লুট করে নিয়ে যায়। এখন আবার নতুন করে ডাকাতি-চুরির ঘটনা শুনে রাতে ঘুমাতে পারি না। এতে আমার শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে।”

    নিরাপত্তার দাবিতে পৌরবাসীর অভিযোগ

    স্থানীয়দের অভিযোগ, আগে প্রতিটি ইউনিয়নে পুলিশের টহল টিম সারারাত পাহারা দিত। কিন্তু ৫ তারিখের পর থেকে রাতে পুলিশের তৎপরতা কমে গেছে। ফলে চোর, ডাকাত ও ছিনতাইকারীরা আরও সক্রিয় হয়ে উঠেছে।

    পৌরবাসী দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

     

    এ বিষয়ে সোনারগাঁও থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল রহমান বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। পুলিশের টহল ব্যবস্থা বা অন্যান্য কার্যক্রম সম্পর্কে এখনও পুরোপুরি জানি না। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবং সব বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”

    তিনি আরও আশ্বস্ত করেন যে, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং দ্রুততম সময়ের মধ্যে পৌরসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

  • সোনারগাঁও পৌরসভার পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    সোনারগাঁও পৌরসভার পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    সোনারগাঁও পৌরসভার একটি পুকুর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলা পানাম নোয়াইল গ্রামের আলমগীরের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

    ঘটনা সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার এসআই ইকরাম বলেন, ‘পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়। এরপর আমাদের কাছে তথ্য আসলে আরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। তার পরিচয় এখনো জানতে পারিনি তবে আনুমানিক ৪৫ বছর বয়স হবে। লাশকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

  • সোনারগাঁ থানার ওসি আবদুল বারী ক্লোজড

    সোনারগাঁ থানার ওসি আবদুল বারী ক্লোজড

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারীকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা রেঞ্জের ডিআইজি একে এম আওয়াদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

    নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) আসিফ ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি আবদুল বারীকে বিভিন্ন কারণে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে ঢাকা রেঞ্জ অফিসে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    জানা গেছে, ওসি আবদুল বারী সোনারগাঁ থানায় দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি টাকা নিয়ে নির্দোষ ব্যক্তিদের বিভিন্ন মামলায় ফাঁসাতেন এবং প্রকৃত অপরাধীদের ছাড়িয়ে দিতেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের আসামি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া, ধর্ষণ মামলার প্রকৃত আসামিদের রক্ষা করে নিরীহ ব্যক্তিদের সাজিয়ে গ্রেফতার দেখানোরও অভিযোগ রয়েছে।

    এছাড়া, স্থানীয় প্রভাবশালী নেতাদের তদবিরে সাধারণ মানুষকে গ্রেফতার করে আওয়ামী লীগের বড় নেতা বানিয়ে আদালতে চালান দেওয়ার ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    এই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের কারণে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

     

  • সোনারগাঁয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩, নগদ টাকাসহ সাড়ে চার লাখ টাকা লুট

    সোনারগাঁয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩, নগদ টাকাসহ সাড়ে চার লাখ টাকা লুট

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় শিহাবসহ তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। একইসঙ্গে তাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গত ১৭ মার্চ (সোমবার) সন্ধ্যার পর ধন্দীবাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী শিহাব জানান, তিনি ও তার বন্ধু দিপু বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে কিশোর গ্যাংয়ের সদস্য সেলিমের নেতৃত্বে আসিফ, সৌরভ, মুঞ্জ, ইমরান, শাহিন, রায়হান, মাহিমসহ আরও ১০-১২ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের হামলা চালায়। এসময় হামলাকারীরা শিহাবের কাছ থেকে ২ লাখ টাকাএকটি iPhone 16 Pro Max ছিনিয়ে নেয়। এছাড়া দিপুর কাছ থেকে ৫,৫০০ টাকা এবং ইমরানের কাছ থেকে ১৮,০০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    হুমকি ও অভিযোগ:
    শিহাব অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং তারা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

    এ ঘটনায় শিহাব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

  • মানুষগুলো বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি বরং রেট বেড়েছে. ড. ইকবাল

    মানুষগুলো বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি বরং রেট বেড়েছে. ড. ইকবাল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    দেশে চাঁদার হাত বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি বরং চাঁদার রেট বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অ্যাডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    সোমবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মডেল মসজিদে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর দেশ থেকে একবারে চাঁদাবাজি হয়ে যাবে। কিন্তু তা এখনও বন্ধ হয়নি। কাজেই চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যায়-অবিচার বন্ধ করতে হলে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আমাদের লড়াই চলছে, চলবে।

    জামায়াতের এই নেতা বলেন, জামায়াত চাচ্ছে দেশ থেকে অন্যায় ও অরাজকতা বন্ধ করতে। আপনারা আমাদের পাশে থাকুন, এই দেশ থেকে আমরা অন্যায়-অবিচার বন্ধ করবই। ভালো মানুষ ক্ষমতায় থাকলে দেশ উন্নত হয়। আর ড. ইউনূস এমন এক ব্যক্তি যাকে সারাবিশ্বে এক নামে চিনে। ইউনূসের নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে।

    তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী চাচ্ছে ইউনূসের নেতৃত্বে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কার হোক। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না। তবে তা বেশি দীর্ঘায়িত যেন না হই। আর তখন নির্বাচন হলে সাধারণ মানুষ নিজের পছন্দ মতো মানুষকে ভোট দিতে পারবে।

    এসময় তিনি সাংবাদিকদের রাজনৈতিক মামলার সকল দায় দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ শাখা বহন করবে বলে জানান। তিনি বলেন, আইনজীবী ও মামলা পরিচালনার জন্য আর দুটি পয়সাও আদালতে গিয়ে সোনারগাঁয়ের সাংবাদিকদের গুণতে হবে না। জামায়াত এই দায়িত্ব গুরুত্ব সহকারে দেখবে।

    সাংবাদিক শাহ জালালের সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, সোনারগাঁও উত্তর থানা শাখার আমির মাওলানা মো. ইসহাক, উত্তর থানা শাখার সেক্রেটারি মাওলানা মো. ইবরাহীম, দক্ষিণ থানা শাখার সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন, সাংবাদিক মাজহারুল ইসলাম, সাংবাদিক আনোয়ার, সাংবাদিক পনির হোসেন প্রমুখ।

    এ সময় সোনারগাঁয়ের বিভিন্ন ক্লাবের শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে সবাইকে পবিত্র ইদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে দেশের সকল নির্যাতিত নিপীড়িত মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন জামায়াত নেতা ড. ইকবাল।

  • সোনারগাঁয়ে শিশুর হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে

    সোনারগাঁয়ে শিশুর হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
    সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামে ৮ মাসের শিশু সন্তানের দুই হাত ও এক পা ভাঙার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলা হয়। এ ঘটনার ওই শিশুর বাবা আশরাফুল ইসলাম বাদি হয়ে সোমবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের সেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার সাথে ৫ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও আট মাস বয়সী সিজান আহমেদ নামের দু’জন পুত্র সন্তান রয়েছে। গত ১৩ মার্চ পারিবারিক কলহের জের ধরে ৮মাস বয়সী সিজান আহমেদের দুটি হাত ও বাম পা ভেঙ্গে বাবার বাড়ি চলে যায়। অসহ্য যন্ত্রনার কারনে শিশুটি দিনরাতে ঘুমাতে পারছে না। নির্মম নির্যাতন ও অমানবিক আচরনে সকলেই হতভাগ হয়ে পড়েছেন।
    সরেজমিন গিয়ে দেখা যায়, অবুঝ শিশুর হাতে পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এসময় তার বাবা আশরাফুল ইসলাম কান্নাজড়িত চোখে সন্তানের পাশে বসে আছেন।
    আশরাফুল ইসলাম জানান, ছোটখাটো যেকোন বিষয় নিয়ে তর্কবিতর্ক হলেই তাকে মারতে দা, বটি নিয়ে কয়েকবার আক্রমণ করেছে। তার মাকেও মারধর করে তার স্ত্রী। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছুই বলেননি। সোমবার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
    তিনি আরো জানান, বিভিন্ন সময়ে রাতের বেলা প্রায়ই তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘন্টা পর ফিরে আসেন। ফিরে আসার পরই যেকোন অঘটন ঘটিয়ে থাকেন।
    সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  হাজী সেলিম সরকার বলেন, শিশুটির বাবা তার কাছে বিচার চাইতে এসেছিল। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। তাকে থানা পুলিশের সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।
    সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, মায়ের নির্যাতনের শিকার শিশুর বাবা অভিযোগ দায়ের করেছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
  • সোনারগাঁয়ে এক রাতে দুই স্থানে ডাকাতি, মালামাল লুট, আহত-২

    সোনারগাঁয়ে এক রাতে দুই স্থানে ডাকাতি, মালামাল লুট, আহত-২

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক রাতে দুই পৃথক স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে সোনারগাঁ উপজেলার পৌর এলাকার নোয়াইল গ্রামে ও পিরোজপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ পৃথক  ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।  ডাকাতের হামলায় নারীসহ দুজন আহত হয়েছে।

    জানা গেছে, সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে রবিবার  দিবাগত রাত দুইটার দিকে ৮-১০জনের ডাকাতদল  হানা দেয়। এসময় ব্যবসায়ী মামুনের ঘরে প্রবেশ করে সকল প্রকার আসবাবপত্র তছনছ করে। এক পর্যায়ে আলমারীতে থাকা স্বর্ণলংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাদের বাধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে আহত করে। পরে তারা তাদের আলমারীতে থাকা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এদিকে একই রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এক  দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাড়ির মালিক ডাকাতি প্রতিরোধে এগিয়ে আসলে তাকে গাড়ি চাপায় হত্যার চেষ্টা করে ডাকাত দল।

    এ সময় গ্রামবাসীর ধাওয়ায় মটরসাইকেল রেখে পালিয়ে যায় ডাকাতরা । রবিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট নয়াগাঁওয়ের ধনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

    পিরোজপুর ইউনিয়নের ছোট নয়াগাঁও গ্রামের ধনু মিয়ার পুত্র বধু ভুক্তভোগী ব্যবসায়ী রূপালী জানান, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে তিনি নিজ বাড়ির সামনে নিজেরই দোকানে বসে আছেন। এ সময় মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকার পরিবহন ডাকাত ও মাদক ব্যবসায়ী সোহান ও তার সহযোগি কায়েসের নেতৃত্বে দুটি সিএনজি এবং একটি মটরসাইকেল দিয়ে ১০/১২ জনের একদল ডাকাত এসে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে সোহান ও কায়েস দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার টাকা ও তার (রূপালী) গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

    এ সময় রূপালীর কান্নাকাটি ও চিৎকার শুনে শশুর ধনু মিয়া এগিয়ে আসলে ডাকাতরা ধনুর ওপর মটরসাইকেল তুলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। বর্তমানে ধনু মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির সংঘটিত হওয়ার বিষয়গুলো জেনেছি। ইতোমধ্যে ডাকাতদের আটক করতে পুলিশ কাজ করে যাচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ রাজঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

    সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা কলাগাছিয়া নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    কলাগাছিয়া নৌ ফাঁড়ির পরিদর্শক সালেহীন আহমেদ পাঠান জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারের সময় তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। মরদেহটি পচনধরা অবস্থায় ছিল, যা ইঙ্গিত দেয় যে, তার মৃত্যু কয়েক দিন আগেই হয়েছে।

    অজ্ঞাত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে।

    পরিদর্শক সালেহীন আহমেদ পাঠান আরও বলেন, এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • একটি গর্তেই চরম ভোগান্তি, দুর্ভোগে রোজাদার ও সাধারণ যাত্রীরা

    একটি গর্তেই চরম ভোগান্তি, দুর্ভোগে রোজাদার ও সাধারণ যাত্রীরা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক চৌরাস্তা থেকে উদ্ধবগঞ্জ যাওয়ার পথে দৈলেরবাগ জামে মসজিদের সামনে একটি বড় গর্তের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও রোজাদাররা।

    বেহাল রাস্তা, দুর্ভোগ চরমে
    গর্তটি সড়কের মাঝখানে হওয়ায় প্রতিদিনই যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন চলাচলের সময় গর্তে আটকে গিয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে তুলছে। বিশেষ করে ইফতারের সময় যানজটের সৃষ্টি হওয়ায় রোজাদাররা ভীষণ কষ্টের সম্মুখীন হচ্ছেন।

    স্থানীয়দের অভিযোগ
    স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কার করার জন্য কয়েকদিন ধরে কাজ করছে ঠিকাদার। অথচ মসজিদের সামনে বিশাল গর্তটি সংস্কারের কোন উদ্যোগ নেই। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষার আগে যদি গর্তটি সংস্কার না করা হয়, তবে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

    ত্বরিত সংস্কারের দাবি
    সোনারগাঁয়ের ভুক্তভোগী সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ যাত্রী ও রোজাদাররা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

    (প্রতিবেদক: সোনারগাঁ প্রতিনিধি)

  • কাঁচপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

    কাঁচপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য কামনায় আয়োজিত এ মাহফিলে কাঁচপুর ইউনিয়নের সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।

    ১৬ মার্চ (রবিবার) বিকেলে কাঁচপুর এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রোমি।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, তাইজুল ইসলাম সরকার, হাজী মজিদ খান, পীর মোহাম্মদ পীরু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন।

    এছাড়াও কাঁচপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ হানিফ, জসিম, জুয়েল, ইকবাল, ইমরান, ফারুক, আব্দুর রবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে নেতারা বিএনপির চলমান রাজনীতি, দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ এবং দলীয় ঐক্য জোরদার করার বিষয়ে আলোচনা করেন। দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    প্রেস বিজ্ঞপ্তি
    (কাঁচপুর ইউনিয়ন বিএনপি)

  • সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতি

    সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দড়িকান্দি ব্রিজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী প্রতিষ্ঠান দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ভাটারা এলাকার দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাজিম উদ্দিন ও মাইক্রোবাস চালক মামুন শেখ মতিঝিল সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় যাচ্ছিলেন।

    পথে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ পার হওয়ার পর সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডার গাড়িতে আসা ৬ জনের একটি দল তাদের গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশির কথা বলে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে নাজিম উদ্দিন ও চালক মামুনকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।

    ডাকাত সদস্যরা তাদের বিভিন্ন স্থানে ঘোরানোর পর অপরিচিত একটি এলাকায় নামিয়ে দেয় এবং গাড়িতে থাকা দুটি ব্যাগভর্তি ১ কোটি ১০ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

    সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী নাজিম উদ্দিন বলেন, “আমাদের কোম্পানিতে বিকাশের মাধ্যমে লেনদেন হয়, যা শুধু সিটি ব্যাংকই করে। মালিক দেশের বাইরে থাকায় তার সই করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে।”

    সোনারগাঁ থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • অরাজনৈতিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর ইফতার মাহফিল

    অরাজনৈতিক সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ” এর ইফতার মাহফিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: অরাজনৈতিক সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজ এর উদ্যোগে নাগরিক সমাজের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করাসহ পৃথিবীর সকল মুসলমানদের শান্তি ও সুরক্ষার জন্য দোয়া করা হয়।

    ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ নাগরিক সমাজ এর আহ্বায়ক ফরিদ হোসেন, সদস্য সচিব খন্দকার পনির, কোষাধক্ষ্য আবু হানিফ, মোগরাপাড়া ইউনিয়ন সমন্বয়ক পুলিন ভূইঁয়া, পৌরসভা সমন্বয়ক সেলিম মিয়া, কমান্ডার শহিদ,  ইমরান, নুরে আলম, শহিদুল ইসলাম, কবির হোসেন, ইউসুফ আলী, ওমর ফারুক, আইয়ুব হোসেন সুমন, শরীফ হোসেন, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, সদস্য শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির হোসেন, নিটল, মশিউর রহমান ও সাংবাদিক মাসুম, দেলোয়ার হোসেন, কামাল হোসেন, নাজমুল খোকনসহ অন্যান্য সদস্যরা।