Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে নবজাতক উদ্ধার

    সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে নবজাতক উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের পেছনে ময়লার ভাগাড় থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় বাজারের লোকজন সেখানে ছুটে যান। তারা দেখতে পান, নবজাতকটি ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে এবং আশপাশে পোকামাকড় ঘুরছে। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    সোনারগাঁ থানা পুলিশ নবজাতকটির সুস্থতার কথা বিবেচনা করে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

    এ বিষয়ে সোনারগাঁ থানার এক কর্মকর্তা জানান, নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

  • তারুণ্যের উৎসব উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি ও আলোচনা সভা

    তারুণ্যের উৎসব উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি ও আলোচনা সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোরডটকম:“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে থেকে একটি র‌্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহীনুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী মো. লুৎফুর রহমানসহ সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ।

    সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, “তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।”

    পরে ইউএনও মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।

  • সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ

    সোনারগাঁয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সুমন হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা।

    সমাবেশে প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম।

    বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, যুবদল নেতা রকিবুল ইসলাম ও সেলিম হোসেন দিপু, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন।

    এছাড়াও পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার ব্যাপারীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

    সমাবেশে বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • অভিযোগের তিন দিন পর মামলা নিলেন থানা পুলিশ

    অভিযোগের তিন দিন পর মামলা নিলেন থানা পুলিশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: অপরহণ পরবর্তী টানা ৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগের তিন দিন পর অবশেষে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা নিয়েছে সোনারগাঁ থানা পুলিশ। গত ২৬ জানুয়ারি রাতে নির্যাতিতা নারীর তিন দিন আগে করা অভিযোগের ভিত্তিতে এ মামলা নেওয়া হয়।
    মামলায় নির্যাতিতা নারী উল্লেখ করেন, তার স্বামী প্রবাসে থাকার সুবাদে তিনি এক ছেলেসহ তার বাবার বাড়ি সোনারগাঁওয়ের ইলিয়াসদী থাকেন।
    একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে মো. হাছান (৩০), তাকে মোবাইল ফোনে এবং সাক্ষাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছিল। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৬ জানুয়ারি দুপুর অনুমান ১টার দিকে সোনারগাঁও থানাধীন ইলিয়াসদী বাড়ির সামনের রাস্তা থেকে অভিযুক্ত হাসান তাকে ফুসলাইয়া ও প্রলোভন দেখিয়ে জোরপূর্বক প্রাইভেটকার যোগে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।
    পরে অজ্ঞাতনামা স্থানে একটি ঘরে আটকে ধর্ষণ করে। এ সময় তার হাতে থাকা ভিভো অ্যান্ড্রোয়েড মোবাইল এবং গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের একটি চেইন এবং কানে থাকা ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল নিয়ে তাকে গাজীপুর ফেলে রেখে চলে যায় অভিযুক্ত হাসান। পরে তার বড় ভাইয়ের মোবাইলে ফোন করে তাকে উদ্ধার করে ২৪ জানুয়ারি সোনারগাঁয়ে নিয়ে আসে।
    এর আগে ওই নারী লিখিত অভিযোগ করলে থানা পুলিশ মামলা না নিয়ে অভিযুক্তকে আটক করে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠায়। পরে ওই নারী ২৬ জানুয়ারি পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি)’র কমপ্লেইন মনিটরিং সেলে মামলা না নেওয়ার বিষয়ে ওসির বিরুদ্ধে অভিযোগ করেন।
  • লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ভাসমান লাশটি অটোচালক নয়ন মিয়ার

    লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ভাসমান লাশটি অটোচালক নয়ন মিয়ার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসমান লাশটির পরিচয় পাওয়া গেছে। সকাল থেকে যে লাশটি নদের ভেসে উঠে ছিল অটোচালক নয়ন মিয়ার। লাশটি বৈদ্যেরবাজার নৌ-পুলিশ উদ্ধার করার পর নয়নের স্বজনরা লাশটি সনাক্ত করে।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর নিচে নদের পানিতে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

    পরে নৌ-পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করেন।

    নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি সোনারগাঁ থানার সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হয়ে অটোরিকশা চালাতেন।

    বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক শামীম উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, ‘সোমবার বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। পরবর্তীতে মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও অটোরিকশা উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।’

  • লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ভাসমান লাশটি অটোচালক নয়ন মিয়ার

    লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ভাসমান লাশটি অটোচালক নয়ন মিয়ার

    সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসমান লাশটির পরিচয় পাওয়া গেছে। সকাল থেকে যে লাশটি নদের ভেসে উঠে ছিল অটোচালক নয়ন মিয়ার। লাশটি বৈদ্যেরবাজার নৌ-পুলিশ উদ্ধার করার পর নয়নের স্বজনরা লাশটি সনাক্ত করে।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর নিচে নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

    পরে নৌ-পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করেন।

    নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি সোনারগাঁ থানার সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হয়ে অটোরিকশা চালাতেন।

    বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক শামীম উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, ‘সোমবার বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। পরবর্তীতে মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও অটোরিকশা উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।’

  • সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নুরে আলম ইয়াসিন নোবেল

    সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নুরে আলম ইয়াসিন নোবেল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মো. নুরে আলম ইয়াসিন নোবেল। এর আগে, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে গত তেইসই জানুয়ারি সোনারগাঁ থানা যুবদলের  সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর অনুমোদনে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠিতে নুরে আলম ইয়াসিন নোবেলের এ পদে অধিষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

    চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরে ইয়াসিন নোবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বার্তায় জানান, এই নতুন নেতৃত্বের মাধ্যমে সোনারগাঁ যুবদলের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

    দায়িত্ব পাওয়ার পর নুরে আলম ইয়াসিন নোবেল বলেন, “দল আমাকে যে দায়িত্ব প্রদান করেছে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। সোনারগাঁ যুবদলকে ঐক্যবদ্ধ করে দলের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে কাজ করব।”

    দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যক্রমের উন্নয়নে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংগঠনের নেতাকর্মীরা।

  • সোনারগাঁয়ে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস কর্তৃপক্ষ

    সোনারগাঁয়ে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস কর্তৃপক্ষ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ২৭ জানুয়ারি, সোমবার, সকাল থেকে বিকেল পর্যন্ত মিরেরটেক ও হাতুড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ৩ কিলোমিটার জুড়ে ৩০০টি বাড়ির ৮০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। অভিযানের সময় দুটি ২ ইঞ্চি এবং দুটি ১ ইঞ্চি ব্যাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়।

    উচ্ছেদকৃত পাইপের পরিমাণ:

    • ২ ইঞ্চি ব্যাসের ৩০ ফি

    উচ্ছেদ কার্যক্রমে পুরো বিতরণ লাইন এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয়। প্রতিটি সংযোগ উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং পদ্ধতিতে বন্ধ করা হয়।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। যেসব এলাকায় এ ধরনের অবৈধ সংযোগের সন্ধান পাওয়া যাবে, তা দ্রুত বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হবে।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে নাগরিকদের অবৈধ গ্যাস সংযোগ না নেওয়ার জন্য সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

  • সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে. ইমতিয়াজ বকুল

    সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে. ইমতিয়াজ বকুল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক  ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, আগে নির্বাচন নাকি আগে সংস্কার এ বিতর্ক বাদ দিয়ে আগে দেশের মানুষের জানমাল খাদ্যের নিরাপত্তা দেয়া জরুরি । দ্রব্যমূলের ঊর্ধ্ব গতিতে মানুষ এখন দিশাহারা।  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে হবে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হবে অন্যথায় সংস্কার  ও নির্বাচন দিয়ে জনগণের কোন লাভ হবে না।

    গতকাল সোমবার বিকেলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার  ইউনিয়নের ছনপাড়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বেরাচার শেখ হাসিনা রাতের বেলা ভোট করে মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা চাই একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন যেখানে সকল দলের অংশ গ্রহন থাকবে। আমরা চাই জাতীয়তাবাদ যেখানে হিন্দু মুসলিম, খ্রিষ্ঠানদের কোন ভেদাভেদ থাকবে না, দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, স্বেরাচার সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন শেখ হাসিনা যেন ক্ষমতা ছেড়ে দিবেন সেদিন ১০ লাখ লোক মারা যাবে কিন্তু ৫ তারিখের পর রাজনৈতিক কারণে একজন লোকও মারা যায়নি। সেটা সম্ভব হয়েছে একমাত্র তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে। এ সময় তিনি ড. ইউনুসের প্রসংশা করে বলেন, পৃথিবীতে তার মতো কোন দেশে এ মেধা সম্পুর্ণ সরকার প্রধান হয়নি। তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে প্রবীন উপদেষ্টাদের নিয়ে দেশটা সাজাতে চান আমরা তারনকাজে সাহায্যে করতে চাই কিন্তু তার আগে নির্বাচনের একটা রোডম্যাপ চাই। সেই রোডম্যপের মাধ্যমে আমরা নির্বাচনে অংশ গ্রহন করতে চাই। আমরা ক্ষমতা চাইনা আমরা চাই স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক দেশ। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল আরো বলেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে তাই দ্রব্যমূল্য  ও আইনশৃঙখলা নিয়ন্ত্রণের পাশাপাশি নির্বাচনের দিকেও এগোতে হবে।

    বৈঠক শেষে  ওই এলাকায় বিএনপির ৩১ দফার প্রচারপত্র  বিতরণ করা হয়।
    বৈদ্যেরবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    প্রবীণ বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লা সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  আনোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক  আশরাফ মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আখতারুজ্জামান মোল্লা, রাব্বি  মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু প্রমুখ।

  • সোনারগাঁয়ে ধর্ষণের মামলা না নিয়ে অভিযুক্তকে ৫৪ ধারায় চালান দেয়ার অভিযোগ ওসি’র বিরুদ্ধে

    সোনারগাঁয়ে ধর্ষণের মামলা না নিয়ে অভিযুক্তকে ৫৪ ধারায় চালান দেয়ার অভিযোগ ওসি’র বিরুদ্ধে

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের এক তরুণীকে অপহরণের পর সপ্তাহব্যাপী আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী হাসান নামে যুবকের বিরুদ্ধে।

    ধর্ষিত ওই তরুণীর গত ২ দিন ধরে সোনারগাঁ থানার ওসি এম এ বারীকে তাকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মামলা নেয়ার জন্য অনুরোধ করে আসছেন। কিন্তু ওই তরুণীর মামলার আবেদেনের পরিপ্রেক্ষিতে ধর্ষককে থানায় ধরে এনে ওসি দেড় লাখ টাকা ঘুষ নিয়ে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে চালান করে দেন বলে অভিযোগ করেন ওই তরুণী।

    এ ব্যাপারে রোববার পুলিশ হেডকোয়াটার্সে গিয়ে আইজিপি’স কমপ্লেইন মনিটরিং সেলে সোনারগাঁ থানার ওসির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ধর্ষণ মামলার আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ করেন।

    অভিযোগপত্রে তিনি লেখেন, তার স্বামী কর্মসূত্রে প্রবাসে (সৌদী আরব) থাকার সুযোগে বিগত ৬ মাস যাবত তাকে নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছে ইলিয়াসদী গ্রামের মো: শাহাবুদ্দিনের লম্পট ছেলে মো. হাসান।

    তার এসব কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছিল হাসান। এরই ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি দুপুরে দড়িকান্দি এলাকা থেকে স্প্রে করে অজ্ঞান করে একটি প্রাইভেটকারে করে অপহরণ করে সাভারের অজ্ঞাতস্থানে নিয়ে যায় হাসান।দুই দিন পর আমার জ্ঞান ফিরে আসলে তিনি নিজেকে একটি অন্ধকার ঘরে আবিষ্কার করেন।

    এ সময় লম্পট হাসান দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টানা এক সপ্তাহ ধরে অসংখ্যবার ধর্ষণ করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে গত ২৪ জানুয়ারি শুক্রবার কৌশলে পালিয়ে এক ব্যক্তির মোবাইল থেকে তার ভাইকে ফোন করেন ধর্ষিতা ওই তরুণী। খবর পেয়ে তার ভাই সাভার থেকে তাকে উদ্ধার করে সোনারগাঁ নিয়ে আসেন।

    ওই দিনই তিনি পরিবারের অভিভাবকদের নিয়ে থানায় অপহরণ ও ধর্ষণের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করতে যান, কিন্তু সোনারগাঁ থানার ওসি জনাব এম এ বারী আমার মামলা না নিয়ে আমাকে এবটি অভিযোগ করে যেতে বলেন। ধষিতা যেনেও তিনি তাকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠাননি, মামলার আবেদনটিও গ্রহণ করেননি।

    এদিকে, পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযুক্ত হাসানকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনারগাঁও ইলিয়াসদী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করলেও শনিবার সকালে সোনারগাঁ থানায় গিয়ে দেখি ধর্ষণ মামলা না দেয়ার জন্য ওসি এম এ বারীকে দেড় লাখ টাকা (৩টি ৫০ হাজার টাকার বান্ডেল) ঘুষ দিচ্ছে আসামির লোকজন।

    এ সময় আমি ওসিকে আসামি পক্ষের লোকদেরকে বলতে শুনেছি, পুলিশ যখন ধরে এনেছে এমনিতে তো আর ছাড়া যাবে না। আসামিকে আমরা সন্দেহভাজন আসামি হিসেবে কোর্টে চালান দেব, যাতে আপনারা বিকালে মধ্যেই আসামির জামিন করে বাড়ি নিয়ে আসতে পারেন।

    আসামির কাছ থেকে ঘুষ নিয়ে অবশেষে ধর্ষণ ও অপহরণ মামলার আসামিকে সন্দেহভাজন আসামি হিসেবে চালান করেন ওসি এস এ বারী। শনিবার সকালে কোর্টে চালান করলেও শনিবার বিকালেই খালাস পেয়ে বাড়ি এসে তার বিরুদ্ধে থানায় করা অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছে। আর নইলে সপরিবারে হত্যা করে গুম করার হুমকি দিচ্ছে লম্পট হাসান।

    তিনি আইজিপিকে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ওসি এম এ বারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং ধর্ষক ও অপহরণকারী লম্পট হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাকে গ্রেফতারের আবেদন করেন।

    সোনারগাঁ থানার ওসি এম এ বারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, হাসানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার কোন প্রমাণ না পাওয়ায় তাকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন কারো বিরুদ্ধে মিথ্যা আমি নেইনা এটা আল্লাহও পছন্দ করেন না। আমি এই থানায় আশার পর কারো বিরুদ্ধে কখনও মিথ্যা মামলা করিনি। এছাড়া অভিযোগকারীর নারীর চরিত্রও ভাল বলে আমি শুনেছি আপনার তার বিরুদ্ধে খোঁজ খবর নিলে জানতে পারেন।

  • সোনারগাঁয়ে সন্তান হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি

    সোনারগাঁয়ে সন্তান হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে সন্তান হত্যার ১০ বছর পর বিচার চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি দিয়েছেন নিহত রুহুল জামিলের মা রওশন বানু। বিগত এক দশকেও বিচার না পেয়ে গতকাল রবিবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন তিনি। এর আগে নিহতের পরিবার দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে নিহত মো. রুহুল জামিল হত্যার বিচার দাবি করেন।

    নিহতের মা রওশন বানু জানান, আমার ছেলে রুহুল জামিলের সাথে স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যুদের বিরোধ ছিল। তারা সে সময় তাকে হুমকি দিলে সে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করে।

    পরে ২০১৫ সালের ২৫ জানুয়ারি জামিল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে এশিয়ান হাইওয়ের রাস্তার পাশে আমার ছেলের লাশ পাওয়া যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করি। ওই মামলার এজাহারভুক্ত আসামী আমজাদ, রাসেল, আলমগীর, জুয়েল ও রফিকুলকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বের হয়ে আসে। পরবর্তীতে পুলিশ উল্লেখিত আসামীদের নাম চার্জশিট থেকে বাদ দিলে আমরা নারাজি প্রদান করি। প্রশাসন দোষীদের সনাক্ত করে গ্রেপ্তার করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। গত ১০বছর প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাছে সন্তান হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরলেও এখনো কোন ধরনের বিচার পাইনি।

     

    বর্তমানে আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার ছেলে হত্যার সঠিক বিচার ও আমাদের নিরাপত্তা বাদী করছি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রুহুল জামিলের মা রওশন বানু, স্ত্রী সালমা আক্তার নিঝুম, বড় মেয়ে ফৌজিয়া আফসানা ইনান, ছোট মেয়ে সারা জামিল সিফা, বোন দিলরুবা আক্তার, বিলকিস সুলতানা, ছোট ভাই রুহুল ইসলাম ও তার স্ত্রী সাম্মি আক্তার লিপি।

    এ ব্যপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, এ ঘটনার একটি স্বারকলিপি পেয়েছি। যথাযথ প্রক্রিয়ায় এটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

  • কাঁচপুরে কোস্টগার্ডের অভিযানে ৪৮৫০ কেজি জাটকা জব্দ

    কাঁচপুরে কোস্টগার্ডের অভিযানে ৪৮৫০ কেজি জাটকা জব্দ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: কোস্টগার্ড পাগলা স্টেশনের অভিযানে ৪৮৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়েছে। শনিবার মধ্যরাত ১টা হতে সকাল ৮টা পর্যন্ত জেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে নোয়াখালী হতে ঢাকাগামী দু’টি ট্রাক তল্লাশি করে ওই অবৈধ জাটকা জব্দ করা হয়। এ সময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায় হয়নি।

    পরবর্তীতে ট্রাক চালক এর উপস্থিতিতে অবৈধ জাটকা ব্যতীত অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

    পরে জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. ফরিদা ইয়াসমিন এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

  • দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষনা করতে হবে..নজরুল ইসলাম আজাদ

    দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষনা করতে হবে..নজরুল ইসলাম আজাদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বর্তমান উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন না করতেন তাহলে আজকে আপনারা এ অবস্থানে বসতে পারতেন না। আপনারা নিজেরা সে কৃতজ্ঞতাবোধটা ধরে রাখার চেষ্টা করবেন। তাই অচিরেই আপনারা নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন।

    শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    প্রধান অতিথির বক্তব্যে আজাদ বলেন, ১৭ বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়েছে। সে আন্দোলনের রূপকার ছিলেন তারেক রহমান। আর সে আন্দোলনের ফলাফল আপনারা ভোগ করছেন। বৈষম্যবিরোধী আন্দোলনকে নিয়ে অনেকে অনেক কথা বলে- দেড় বা দুই মাসের আন্দোলন। আপনারা যে নতুন স্বাধীনতা পেয়েছেন তা তারেক রহমানের নির্দেশে ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিফলন। বৈষম্যবিরোধী আন্দোলন আমাদের ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনের একটা পার্ট। যার ফলে আমরা আমাদের রেজাল্ট পেয়েছি।

    তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ বলেন, কবে নির্বাচন হবে? এ দেশের জনগণ গণতান্ত্রিক নির্বাচন চায়। এ দেশের মুক্তিকামী জনগণ নির্বাচনের তারিখ জানতে চায়। আপনাদের সম্মান থাকতে থাকতে নির্বাচনের ব্যবস্থা করুন।

    তিনি আরও বলেন, ১৭ বছরের আন্দোলন ভুলে গেলে চলবে না। বিএনপির আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। সত্য সব সময় সত্য। একটা কথা আছে, সত্যের মৃত্যু নেই। তাই মিথ্যাচার ভুলে সত্যকে স্বীকার করেন, অন্যথায় অস্বীকার খুনি হাসিনার অবস্থা আবার ধারণ করবে।

    নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক তত্ত্বাবধানে ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম (বিডিআর), আতাউর প্রধান, শাহজাহান মিয়া, সেলিম হোসেন দিপু, মোতালিব হোসেন, নিজামউদ্দিন, সাদিকুর রহমান সেন্টু, আব্দুর রহিম, আবু সালেহ মুসা, মিঠু আহমেদ, আলিনুর হোসেন, আল-আমিন, হারুন অর রশিদ প্রমুখ।

  • চাঁদাবাজ ও মামলাবাজ কখনো শহীদ জিয়ার সৈনিক নয়: ওয়ালিউর রহমান

    চাঁদাবাজ ও মামলাবাজ কখনো শহীদ জিয়ার সৈনিক নয়: ওয়ালিউর রহমান

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেছেন জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ও বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল।

    শনিবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব প্রচারপত্র বিতরণ করেন।

    সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে ওয়ালিউর রহমান আপেল বলেন, যারা চাঁদাবাজি করছে, যারা মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছেন তারা কোন ভাবেই শহীদ জিয়ার সৈনিক নয়। তারা জাতীয়তাবাদী দলেরও লোক নয়।

    তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

    এসময় সোনারগাঁও পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, জেলা ছাত্রদলের সহ সম্পাদক আশিকুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান, উপজেলা যুবদল নেতা সুমন মিয়া, সাদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আয়াতুল্লা, বিএনপি নেতা আ:করিম, মোস্তফা প্রধানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘ রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চ কক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন প্রভৃতি।

  • সোনারগাঁয়ে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া এবং বাংলাদেশের প্রথম রাষ্টপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া উপদেষ্টা আরাফাত রহমান কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকালে কাঁচপুর ইউনিয়ন সোনাপুর ঈদগাহ মাঠে, সোনারগাঁ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সেলিম হকের সভাপতিত্বে সে সময় উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী মোমেন খান, সিনিয়র সহ সভাপতি লায়ন পীর মোহাম্মদ পীরু, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু সহ অসংখ্য নেতৃবৃন্দ।

    দোয়া মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

    আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা মহিলা সম্পাদিকা সালমা আক্তার কাজল, যুবদলের সদস্য আমজাদ হোসেন, যুবদরের নেতা সোহেল রানা, আলমাছ, কাঁচপুর ইউনিয়ন বিএনপি বিভিন্ন ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন , নজরুল ইসলাম, মোশাররফ হোসেন, নুরুল হক, হাজী রশমত আলী, মজিবুর রহমান, ৮নং ওযার্ড জুয়েল সরকার, সাধারণ সম্পাদক ইকবাল, সহ সভাপতি সাহাজুদ্দিন, ৯ নং ওয়ার্ডের জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, মনির হোশেন, মোঃ হবি, হাজী কামাল, মিলন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে গাজা ও ফেনসিডিলসহ দুই আসামি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে গাজা ও ফেনসিডিলসহ দুই আসামি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশ বিশেষ চেকপোস্ট অভিযানে ১৬ কেজি গাজা ও ১শত ফেনসিডিলসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে সোনারগাঁ থানার আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোলপ্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাজমুল (২৮) কুমিল্লা জেলার সুজানগর গ্রামের মো. নজরুল ইসলাম এর ছেলে ও, মো.কামরুজ্জামান (২৮), কুমিল্লা জেলার খামার কৃষ্ণপুরা গ্রামের মৃত মর্তুজ আলী ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার পুলিশ একটি বিশেষ টহল দল নিয়ে মেঘনা টোলপ্লাজার সামনে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালায়। এসময় ঢাকা-মুখী পিকআপ (রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-১২-৬৩০৭) থামানোর সংকেত দিলে পিকআপ থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিক তাদের আটক করে। পরে পিকআপটি তল্লাশি করে ৮টি প্যাকেটে মোড়ানো ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।