আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
চেয়ারম্যান প্রার্থিতা ঠেকাতে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে’: কাঁচপুরে সেলিম হক রুমির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ডাকাতসহ গ্রেফতার ১৮ সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ সোনারগাঁয়ে এইচএসসিতে পাশের হার ৩০.৩, আলিমে জেলার শীর্ষে ৯২.৭০% সোনারগাঁয়ে পাসের হারে শীর্ষে স্টার ফ্লাওয়ার, সর্বনিম্ন সোনারগাঁ সরকারি কলেজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেপ্তার সোনারগাঁ সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদে আতাউর রহমানকে এমপি মান্নানের সমর্থন ‘বিগত ১৭ বছরে সোনারগাঁয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি’ সোনারগাঁয়ে একরামপুর নবজাগরণ যুব সংঘের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদেশি মদসহ যুবক আটক বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিলো ছেলে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিক মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করি নাই, রাজপথে লড়াই করেছি.. সজিব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৭৫ পিস ইয়াবা সোনারগাঁয়ে প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে মুদির দোকানে হামলা-ভাঙচুর, ৩ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগ সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহা চুরি, জানে না সওজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সংযোগকারী কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহার রডসহ বিভিন্ন অংশ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে প্রকাশ্যে এভাবে সরকারি সম্পদ চুরি হলেও বিষয়টি জানেন না ব্রিজটির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র ব্রিজের ওয়াকওয়ের একাধিক স্লাব ভেঙে ভেতরে থাকা লোহার অংশ খুলে নিয়ে যাচ্ছে। এতে একদিকে সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ব্রিজের বিভিন্ন অংশ থেকে লোহা খুলে নেওয়া হচ্ছে। দিনের বেলাতেও ওয়াকওয়ের ভাঙা স্লাব দেখা যাচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে চক্রটি ব্রিজের আরও অংশ ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম। যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশকে জানাচ্ছি।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “সওজের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। কারা এ কাজ করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।”
স্থানীয়দের দাবি, সরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দ্রুত চুরি বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত ওয়াকওয়ে সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution