ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

 

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলী নূর এর নেতৃত্বে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়, সরকারি দপ্তর ও মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডের আশপাশের এলাকায় একযোগে এ সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে অফিস চত্বর, আঙ্গিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ, যানজট নিরসন ও ড্রেন পরিষ্কার করা হয় এবং জনসাধারণকে সচেতন করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলী নূর, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অভিযান শেষে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, এডিস মশা যেন বংশ বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

এছারাও আরও উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরানি...

Read more

১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, পরিবারের সন্ধান কামনা

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সামিম (১২) নামে এক কিশোর গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার...

Read more

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবে একই পরিবারের ৪ জন নিখোঁজ, এক জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009