লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরানি ঘর ও বিল্লাল হোটেলসহ তিন হোটেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট আইন ২০১৪ এর ৭ ধারায় লাইসেন্স দেখাতে না পারায় এ আইনের ১৯ ধারায় হাজি কাচ্চিঘর মালিককে ৫ হাজার টাকা, সোনার বাংলা বিরানি ঘর মালিক কে ৫ হাজার ও বিল্লাল হোটেলের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিমাসে হোটেল রেঁস্তোরায় এ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সোনারগাঁ থানা পুলিশের এএসআই হায়দারসহ সঙ্গীয় ফোর্স।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে...

Read more

১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, পরিবারের সন্ধান কামনা

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সামিম (১২) নামে এক কিশোর গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার...

Read more

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবে একই পরিবারের ৪ জন নিখোঁজ, এক জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009