Category: পৌরসভা

  • সোনারগাঁয়ে ডিবি’র অভিযানে মহিলা মাদক কারবারী গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ডিবি’র অভিযানে মহিলা মাদক কারবারী গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ হেনা আক্তার (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডের ভূঁইয়া প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

    আটককৃত হেনা আক্তার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী এবং মৃত হারুন হাওলাদারের মেয়ে।

    অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই আফজাল শাহীন, এসআই মো. সোহেল মিয়া এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে হেনা আক্তারকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোচালক নিতাই নিহত

    সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোচালক নিতাই নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানার সামনে কাভার্ডভ্যানের চাপায় নিতাই (২২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নিতাই বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের বাসিন্দা।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার থেকে মোগরাপাড়া চৌরাস্তা দিকে যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। এ সময় বৈদ্যেরবাজার থেকে আসা একটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানটির চাকার নিচে পড়ে যায়। এতে নিতাই ঘটনাস্থলেই মারা যান। তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গিয়ে রাস্তার সঙ্গে মিশে যায়।

    স্থানীয়রা দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালককে আটক করে এবং থানায় সোপর্দ করে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটিকেও জব্দ করেছে সোনারগাঁ থানা পুলিশ।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

     

  • শনিবার ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব

    শনিবার ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব

    ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কোর্তোয়া আগামী শনিবার (২০ এপ্রিল) ঢাকা সফরে আসতে পারেন। এই সফরে দুইপক্ষের সম্পর্কের ইস্যূগুলো পর্যালোচনা করা হবে। তবেব এই সফর নিয়ে ঢাকা-দিল্লি কোনোপক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
    কূটনৈতিক সূত্রগুলো বলছে, সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের কথা রয়েছে। ওই সফরকে সামনে রেখেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন। গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হবে ভারত।
    প্রতিবেশী বন্ধুপ্রতিম এই দেশটির ১৮ তম সাধারণ লোকসভা নির্বাচন আগামী ১৯ এপ্রিল শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে। এরপরই জুনের সুবিধাজনক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেভাবেই আসন্ন সফরের প্রস্তুতি নিচ্ছে।
  • আসুন সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একযোগে কাজ করি: প্রধানমন্ত্রী

    আসুন সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একযোগে কাজ করি: প্রধানমন্ত্রী

    অতীতের ব্যর্থতা পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ গড়তে নববর্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসুন, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা-দুঃখ-গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি।’
    রোববার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপিত হবে।
    প্রধানমন্ত্রী বলেন, ‘বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর।’
    তিনি বলেন, ‘আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

  • উলিপুরে গলায় রশি দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

    উলিপুরে গলায় রশি দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

    কুড়িগ্রামের উলিপুরে গলায় রশি দিয়ে মেহেদী হাসান মিঠু (২০) নামে কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
    শুক্রবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা গাবুরজান এলাকায় নিজ বাড়ির শোবার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
    মিঠু ওই এলাকার জাফর উদ্দিনের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মিঠু প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন বেড়া ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
    স্থানীয় ইউপি সদস্য শামসুল হক থানায় খবর দিলে উলিপুর থানার এসআই মশিউর রহমান ও এএসআই সোহাগ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করেন।
    উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের কোন আপত্তি না থাকায় থানা একটি ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

  • তেজগাঁও ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

    তেজগাঁও ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

    ঢাকা মহানগরীর জনসেবায় সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় ডিএমপির ট্রাফিক বিভাগ অনন্য ভূমিকা রেখে চলেছে।
    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সাধারণ জনগণসহ মন্ত্রীসভার সদস্য, মাননীয় প্রধান বিচারপতি, সংসদ সদস্য, কূটনীতিকবৃন্দ, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অতিথি গণভবনে আসেন।
    ঈদের শুভেচ্ছা বিনিময়ের শেষ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ট্রাফিক পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক বিভাগের প্রশংসা করেন।
    এছাড়াও গণভবনে আগত সকল অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ট্রাফিক তেজগাঁও বিভাগকে ধন্যবাদ জানান।
    ট্রাফিক তেজগাঁও বিভাগের সম্মানিত উপ-পুলিশ কমিশনার জনাব মোস্তাক আহমেদ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অত্র বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জাহাঙ্গীর আলম এর সার্বিক তত্ত্বাবধানে ট্রাফিক মোহাম্মদপুর জোন ও ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল ও স্নেহাশীষ দাশসহ টিআই- সার্জেন্টগণসহ টিম ট্রাফিক বিভাগ সফলভাবে গণভবনে আগত সকল অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। জনসেবায় ট্রাফিক তেজগাঁও বিভাগ।

  • অভিনেত্রী রাজশ্রীর ঘনিষ্ঠ দৃশ্য পর্নো সাইটে ভাইরাল

    অভিনেত্রী রাজশ্রীর ঘনিষ্ঠ দৃশ্য পর্নো সাইটে ভাইরাল

    এ নতুন কোনো ঘটনা নয়। হর হামেশাই দেখা যায় বিভিন্ন দেশের চলচ্চিত্রের ঘনিষ্ঠ দৃশ্য বিভিন্ন পর্নো সাইটে ঠাঁই পেয়েছে। নতুন করে সেখানে ভাইরাল হয়েছে বলিউডের অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডের কিছু দৃশ্য সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘স্যাকরেড গেমস’। থ্রিলার, অ্যাকশানে ভরপুর এই সিরিজিটিতে অভিনয় করেছেন সইফ আলি খান, নওয়াজ উদ্দিন সিদ্দিকি, রাধিকা আপ্তে, এলান নাওরাজি, অনুপ্রিয়া গোয়েনকা, দানিশ পান্ডোর এবং রাজশ্রী দেশপান্ডে।

    এখানে সুভদ্রা চরিত্রে দেখা গেছে রাজশ্রী দেশপান্ডেকে। তিনি বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। পাশাপাশি পেয়েছেন সমালোচনাও।

    ভারতীয় গণমাধ্যমের দাবি, এই অভিনেত্রীর সেসব ঘনিষ্ঠ দৃশ্যগুলো সম্প্রতি ভাইরাল হয়েছে পর্নো সাইটে। ফলে অনেকেই তাকে পর্নস্টার বলেই চিহ্নিত করছেন।

    সম্প্রতি, স্পট বয়কে দেওয়া সাক্ষাৎকার বোল্ড দৃশ্য অভিনয় প্রসঙ্গে রাজশ্রী বলেছেন, ‘তিনি এধরনের দৃশ্যে অভিনয়ে স্বচ্ছন্দ। পাশাপাশি তিনি বলেন, ‘স্যাকরেড গেমস’র একটা লাভ মেকিংয়ের দৃশ্যে আমি অভিনয় করেছি। যেখানে আমায় ব্লাউজ খুলতে দেখা গেছে। পরে আমি দেখি ওই দৃশ্যটা হোয়াটসআপ-এ ছড়িয়ে পড়েছে। এমনকি অনেক পর্নো সাইটেও ছড়িয়ে পড়েছে। যে কারণে আমাকে অনেকেই পর্নস্টার বলে আখ্যা দিচ্ছেন। বিষয়টা বিব্রতকর।’

    প্রসঙ্গত, ‘স্যাকরেড গেমস’ ওয়েব সিরিজটি শুরু হওয়ার পর থেকেই এটি বিতর্কে জড়িয়ে পড়েছে। নেটফ্লিক্স ও ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অভিযোগ এই ওয়েব সিরিজটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করা হয়েছে। আগামী ১৬ জুলাই দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে।

  • রূপচর্চায় কাঠবাদাম

    রূপচর্চায় কাঠবাদাম

    কাঠবাদামের উপকারিতার কথা আমাদের কম-বেশি সবারই জানা। খাওয়ার পাশাপাশি রূপচর্চার কাজেও সমান কার্যকর এই কাঠবাদাম। এটি আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। চলুন জেনে নেয়া যাক-

    কাঠবাদামে আছে ময়েশ্চারাইজার। এটি মুখের ব্ল্যাকহেডস, ব্রণ দূর করতে সাহায্য করে। বিশেষ করে তৈলাক্ত ত্বকে যারা ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান না, তাদের জন্য অনেক উপকারী। কাঠবাদামের তেল টোনার হিসেবেও ব্যবহার হয়। তেল দিয়ে ম্যাসাজ করলে মুখের লোমগ্রন্থি বন্ধ হওয়া ও ব্রণের ভয় থাকবে না।

    রাতে ঘুমানোর আগে কাঠবাদাম বাটা চোখের নিচে দিয়ে ঘুমালে আস্তে আস্তে দাগ চলে যাবে। তবে নিয়মিত করতে হবে। এ ছাড়া চোখের নিচের বলিরেখা, ফোলা ভাবও কমাবে। এন্টিএজিং হিসেবে কাঠবাদাম তেলের জুড়ি নেই। রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা তেল মুখে মেখে ঘুমান। সকালে ধুয়ে ফেলুন। বলিরেখা পড়বে না।

    কাঠবাদাম তেলের সঙ্গে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করলে চুল পড়া কমবে। কাঠবাদাম তেল, মেথি গুঁড়া, ক্যাস্টর অয়েল, নারিকেল তেল একত্রে সমপরিমাণ মিশিয়ে চুলে লাগালে চুলের আগা শক্ত হবে, চুল পড়া কমবে, চুলের বৃদ্ধি তাড়াতাড়ি হবে।

    কাঠবাদাম স্ক্রাব হিসেবেও কাজ করে। কাঠবাদামের আধা ভাঙা দানার সঙ্গে মধু ও টক দই মিশিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করলে স্ক্রাবের কাজ হবে। আর স্ক্রাব ত্বকের মরা চামড়া তুলতে সাহায্য করে।

    এতে থাকা ভিটামিন ‘ই’ ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা এবং সানবার্ন রোধ করে। নিয়মিত তেল দ্বারা ম্যাসাজ করলে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ত্বক সতেজ থাকে। ভারী মেকআপ তুলতে কাঠবাদাম তেলে তুলার বল ভিজিয়ে তা দিয়ে মেকআপ পরিষ্কার করতে পারেন। খুশকি দূর করতে কাঠবাদাম তেলের সঙ্গে নিম তেল ১:১ অনুপাতে মিশিয়ে চুলে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে শ্যাম্পু করে ফেলুন।