নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. জাবেদ (২৭) ও মো. আসিফ (২৪)।
সোমবার (১৭ আগস্ট) সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার জাবেদ নারায়ণগঞ্জের বন্দর থানার চানপুর (ছোটবাগ) এলাকার মোখলেছের ছেলে। অপর আসামি আসিফ সোনারগাঁ থানার ললাটি এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানার মামলা নং-১৫, তারিখ ৮ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া গ্রেফতার জাবেদের বিরুদ্ধে যাচাই-বাছাই করে বন্দর থানায় ২০২৪ সালের ১ অক্টোবর দায়ের করা একটি মামলার তথ্যও পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।
পরে যথাযথ পুলিশ প্রহরায় গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Category: থানা
-

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
-

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে লুকানো ১,৯৫৫ পিস ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১,৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১ আগস্ট) রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর গ্রামের সবুজ (২৯)।
র্যাব জানায়, মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১,৯৫৫ পিস ইয়াবা উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। -

সোনারগাঁয়ে ১২ মামলার আসামী রাসেল আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ১২ মামলার আসামি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মোঃ নাঈম উল হকের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদ দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ও সহিংস সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতো।পিরোজপুর ইউনিয়নের পাঁচানী ও আশপাশের এলাকায় নতুন গড়ে ওঠা শিল্পকারখানা, ড্রেজিং ও আবাসন প্রকল্পগুলোতে আধিপত্য বিস্তারের মূল চেষ্টা থাকত এই বাহিনীর। ইট, বালু সরবরাহ, স্ক্র্যাপ বা ঝুট ব্যবসা এবং নির্মাণকাজের একক নিয়ন্ত্রণ নিতে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করতো তারা। এলাকায় ক্ষমতা প্রদর্শনের জন্য এ বাহিনী প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, টেঁটা, হকিস্টিক নিয়ে মহড়া দিয়ে আসত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের সাথে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি চালানো, টেঁটাবিদ্ধ করে আহত করা এবং বাড়িঘরে হামলার একাধিক ঘটনা ঘটেছে ইতোমধ্যে। এছাড়া মাদক বা সন্ত্রাস সংক্রান্ত অপরাধের সংবাদ প্রকাশ করলে স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুত্বর আহত করার মত ঘটনাও রয়েছে এ বাহিনীর ।এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ সন্ত্রাসী রাসেল ও তার সহযোগীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অদ্য ২৪ জুলাই রাত ১২:১০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিএসসি এবং র্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন পান্থপথ এলাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবান পুর এলাকার মৃত সাফাতুল্লার ছেলে সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদ গ্রেফতার করে। পরবর্তীতে আসামির দেওয়া তথ্য মতে, সকাল ০৫:৩০ ঘটিকার সময় সোনারগাঁয়ের কুরবানপুরের আসামির বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি গোডাউনে ভিতর থেকে ০১টি দেশীয় শটগান ,০৪ রাউন্ড গুলি, ১৪ টি টেটা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এবং ঢাকার বিভিন্ন থানায় অন্তত ১২ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
-

সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়দানকারী দুই প্রতারক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং আবিদ মাহমুদ আকাশ (২৯)।
পুলিশের দাবি, তারা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এ বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
-

দুই ডাকাতি মামলায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও শটগান
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত দুটি ডাকাতি মামলায় পৃথক অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপানপ্রবাসী এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও সন্তান সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হন। ডাকাতরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে ছিল ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ অন্যান্য সামগ্রী।
তিনি বলেন, ঘটনার তদন্তে নেমে সোনারগাঁ থানা পুলিশ চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চার সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন ব্যাগ উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও জানান, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির সময় আনসার সদস্যদের দুটি শটগান লুটের ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে।
মিজানুর রহমান মুন্সি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
-

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে হওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার(১১জুলাই) দিনব্যাপী কাঁচপুরসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মোঃ ইছহাক ওরফে সাগর (৪২), মোঃ কামাল (৪০), মোঃ আলমগীর (৪৫), মোঃ জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মোঃ সুমন (৪১), মোঃ রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। এদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।উল্লেখ্য যে, গত ১৩ জুন ২০২৬ তারিখে সোনারগাঁওয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের ওই মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩৮, ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড)। ঘটনার পর থেকেই পুলিশ চোরদের শনাক্ত করতে মাঠে নামে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান , আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজই তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
-

সোনারগাঁয়ে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটহাট্টা এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে পাটহাট্টা গ্রামের কাজেম সাহেবের তিনতলা ভবনের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন, আব্দুস সামাদ (৪৩)। তিনি মো. ইয়াছিনের ছেলে। তার স্থায়ী ঠিকানা পূর্ব সোনাপুর এলাকা হলেও তিনি বর্তমানে আলী হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার বাসা মোশারফ হোসেন স্কুলের সামনে অবস্থিত।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার হেফাজত থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চাঞ্চল্যকর অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন মিয়া দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। -

সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি জঙ্গি সোহান গ্রেপ্তার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোহান ওরফে “জঙ্গী সোহান” (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া সোহানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, গণধর্ষণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া সোহান উপজেলার হাবিবপুর এলাকার দুলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সোনারগাঁ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সোনারগাঁ থানায় ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ১৯টি মামলার রেকর্ড রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতি, ডাকাতি, অস্ত্র আইনের মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং অন্যান্য ফৌজদারি অভিযোগ। কয়েকটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং কয়েকটি মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। -

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভাটিবন্দর এলাকার অহিদুল্লাহর ছেলে মৃদুল হাসান আপন (১৯), একই এলাকার মনির হোসেনের ছেলে মারুফ (১৯), ছোট সাদিপুর এলাকার কারী উল্লাহর ছেলে সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত দুই শিশু, সামির মিয়া (১৬) ও সোহাগ (১৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছুরি, একটি ধারালো চাপাতি, একটি ধারালো দা এবং নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সোনারগাঁ থানার রেকর্ডপত্র পর্যালোচনায় তাদের বিরুদ্ধে পূর্বে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মাছুম আহম্মেদ (৪৫)। তিনি কাঁচপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
অপর গ্রেফতারকৃত সজল ভূঁইয়া (৩৮) নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি সোনারগাঁ ইউনিয়নের শেখকান্দি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে যুবলীগ নেতা নাজমুল খান সদস্য শান্ত গ্রেপ্তার
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য নাজমুল খান শান্ত (৩১)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ভোরে মোগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় তাকে বিপুল পরিমাণ পোস্টারসহ আটক করা হয়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
-

সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ান এবং সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে শাকিল আহমেদ আয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
অপরদিকে, শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌরসভার নোয়াইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। -

সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বাস চালক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. শরিফ হোসেন (৩৯) নামে এক বাস চালককে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কাঁচপুর খাঁন পাম্পের সামনে ঢাকাগামী লেনে চেকপোস্টে তল্লাশিকালে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
গ্রেফতারকৃত শরিফ হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) শফিউল আলমের নেতৃত্বে একটি দল নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী “সেন্টমার্টিন আল মিজান” পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামায়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের ডান পাশে গাড়ির বডির সঙ্গে সংযুক্ত একটি বক্স থেকে ১০টি এয়ারটাইট জিপার প্যাকেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কালো ও লাল স্কচটেপে মোড়ানো প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার পিস ইয়াবা ছিল। উপস্থিত সাক্ষীদের সামনে বাস চালক শরিফ হোসেন নিজেই লুকিয়ে রাখা ইয়াবাগুলো বের করে দেন। পরে ইয়াবার চালান ও পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মহাসড়কে মাদক পাচার রোধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সজিব গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের এভারগ্রীন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ফয়জুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, বুধবার রাতে কুমিল্লার কোর্টবাড়ি এলাকা থেকে সজিবকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফয়জুল দীর্ঘদিন ধরে ওই মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে এনে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে মারধর করে ফয়জুলকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত সজিব আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের সম্পৃক্ততা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। -

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে কাঁচপুর চেঙ্গাইন রোড এলাকার বালুর মাঠের উত্তর-পূর্ব কর্নারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফাহিম (২০), মুঞ্জুরুল ইসলাম (৪৫) ও হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮)। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মুঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তিনটি এবং হাবিবুর রহমান ওরফে চিকন আলীর বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।