নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে গত ১২ জুন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দলের সদস্য রিপন (৪৩), শরীফ হোসেন (২৯) ও সাদ্দাম হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন সোনারগাঁও উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে, শরীফ হোসেন কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং সাদ্দাম হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ পৃথকভাবে ৬টি করে মামলা বিচারাধীন রয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Category: থানা
-

সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
-

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার মেম্বার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন মেম্বার (৫৫) সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের মারুফদী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত কালু বেপারীর ছেলে।
সোনারগাঁ থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ জানিয়েছে, দেলোয়ার হোসেন মেম্বারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। -

নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতের দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে সোনারগাঁ থানা হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
-

১৮৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিকের দানাসহ ৭ সন্দেহভাজন ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৮৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিকের দানা ও পিকআপ লুটের ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ জন সন্দেহভাজন ডাকাতকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন রাসেল, আকরাম, রফিকুল ইসলাম, পারভেজ, সোহাগ, কামরুল হাসান ও সুমন। তাদের মধ্যে কয়েকজন সোনারগাঁ এবং একজন নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা।
মামলার বাদী খলিলুর রহমানের অভিযোগ অনুযায়ী, গত ২৩ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সোনারগাঁ উপজেলার তালতলা বাজার এলাকার জুগীপাড়া থেকে ৭৫টি বস্তায় মোট ১৮৭৫ কেজি কালো রঙের রিসাইকেল প্লাস্টিকের দানা একটি মিনি পিকআপে লোড করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। মালামাল কুমিল্লায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়।
পরে রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানার ললাটি এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরি থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে পৌঁছালে ৯ থেকে ১০ জনের একটি দল রাস্তা সংস্কারের কাজ করার ভান করে পিকআপ থামানোর সংকেত দেয়।
অভিযোগে বলা হয়, গাড়ি থামানোর পর সংঘবদ্ধ দলটি রামদা, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে উঠে চালককে মারধর করে। একপর্যায়ে লোহার পাইপ দিয়ে আঘাত করে আহত করা হয়। এরপর পিকআপের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চালককে গাড়ি থেকে নামিয়ে এশিয়ান হাইওয়ের দক্ষিণ পাশে সুখেরটেক এলাকার একটি নির্জন স্থানে নিয়ে আটকে রেখে যায়।
লুণ্ঠিত মালামালের মধ্যে রয়েছে ১৮৭৫ কেজি রিসাইকেল প্লাস্টিকের দানা, পিকআপের অতিরিক্ত একটি চাকা, একটি ৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি এবং গাড়ির ড্যাশবোর্ডে থাকা নগদ ২৫ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
-

সোনারগাঁ থানায় ১০ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার হিসেবে পরিচিত মো. রিমন ওরফে রিমন ওরফে সিলাই লিমন ওরফে শিলি লিমন (২৬)কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (২৩ মে ২০২৬) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতার রিমনের পিতা আব্দুর রহিম ও মাতা রেজিয়া বেগম। তার বাড়ি মজলিস এলাকায়, মোগড়াপাড়া ইউনিয়ন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রিমনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং নারী ও শিশু অপহরণসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। -

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেফতার দুর্ধর্ষ ডাকাত ফজলুল করিম কনক
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বিশেষ অভিযানে ফজলুল করিম কনক (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে ২০২৬) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফজলুল করিম কনক পিরোজপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত জালাল উদ্দিন। সোনারগাঁ থানার তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।। -

সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর নামে মামলা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
একই সঙ্গে মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার অভিযোগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় হিমেল, মুরাদ, নূর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলাম নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, নাশকতার অভিযোগের প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সোনারগাঁ উপজেলায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করেছে।
-

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাহমুদুল হাসান হিমেল (২৯), মেহেদী হাসান মুরাদ (২৫), নূর হোসেন (৪০), শফিকুল ইসলাম (৪৮) ও মোঃ মোখলেস (৪৯)।
অভিযান চলাকালে দুপুর ১টার দিকে নয়াপুর এলাকায় অবস্থিত হাবিব রাইস মিল থেকে মাহমুদুল হাসান হিমেল ও মেহেদী হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১টা ৪০ মিনিটে নূর হোসেনকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। এরপর দুপুর ২টা ২০ মিনিটে শফিকুল ইসলামকে নিজ বাসভবন থেকে এবং দুপুর ২টা ৫০ মিনিটে সোনাপুর এলাকায় একটি ডাবের দোকান থেকে মোঃ মোখলেসকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীদের আইনগত পদক্ষেপ নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
-

সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) পংকজ কুমার আচার্য্যের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁ থানাধীন ভবনাথপুর এলাকার ইউনিক কোম্পানির বালুর মাঠে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. দীপু (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ভবনাথপুর এলাকার বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া দীপুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় পূর্বে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতির প্রস্তুতি, মারামারি, চুরি ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে তিন ডাকাত গ্রেপ্তার
নিউজ সোনারগাঁ : সোনারগাঁ থানা পুলিশের অভিযানে তিন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই মোঃ ইকরাম উজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত উজ্জ্বল (৩৫), ডাকাত সর্দার আল আমিন (৩২) ও ইলিয়াছ বাবু (২৬)। তারা সবাই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় খুন, ডাকাতি, মাদক এবং নারী ও শিশু অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, সোনারগাঁ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে ৮ মামলার আসামি সাইদুর ইয়াবাসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ সাইদুর (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাভেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাইদুরের বসতঘর থেকে আনুমানিক ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুর প্রতাভেরচর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ ও মতলব উত্তর থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
-

সোনারগাঁয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের জিআর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ফৌরদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মাহফুজ। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ফৌরদী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের উত্তর পিরোজপুর এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫), হাবিবপুর (চরমালিখালী) আজহারুল ইসলামের ছেলে ও মোঃ সেলিম (৪২), গজারিয়া উপজেলার টানবখালী এালকার মৃত আব্দুল মতিনের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে দুটি সাদা পলিথিনে মোড়ানো মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যে কোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
-

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
নিজ্স্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী মেইন রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শফিকুল ইসলাম (৩৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁ থানায় নতুন ওসির যোগদান, দায়িত্ব নিলেন গোলাম সারোয়ার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গোলাম সারোয়ার। তিনি এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, সোনারগাঁ থানার বিদায়ী ওসি মুহিববুল্লাহকে বদলি করে নারায়ণগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে গোলাম সারোয়ার আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানার দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন ওসি গোলাম সারোয়ার দায়িত্ব গ্রহণের পর সোনারগাঁ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সোনারগাঁ একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে, নতুন ওসির যোগদানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে। তারা আশা করছেন, নতুন নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, সোনারগাঁ থানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা হিসেবে বিবেচিত। ফলে এখানকার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। -

সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহর বিদায়—মাদক ও ডাকাত দমনে সক্রিয় ভূমিকা, কিশোর গ্যাং ইস্যুতে আলোচনা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহ বিদায় বেলায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন। দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে মাদক ও ডাকাতির বিরুদ্ধে অভিযান, স্থানীয়ভাবে আলোচিত ছিল।
বিদায় মুহূর্তে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনের এই অধ্যায়ে মিডিয়াকর্মীদের কাছ থেকে তিনি সর্বদা সহযোগিতা, আন্তরিকতা এবং ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। তিনি উল্লেখ করেন, “সারা জীবন স্মৃতির পথে থাকবে আপনাদের সহযোগিতা। আপনাদের সবসময় পাশে পেয়েছি, সম্মান ও মর্যাদা পেয়েছি। আল্লাহই সম্মানের মালিক। ভবিষ্যতেও আপনাদের পাশে পাবো—এই প্রত্যাশা রইল।”
ওসি মুহিববুল্লাহর দায়িত্বকালে সোনারগাঁ এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ডাকাতি দমনে পুলিশের তৎপরতা বাড়ানো হয়, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখে বলে স্থানীয়রা মনে করেন।
তবে তার সময়কালে কিশোর গ্যাং ও কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি নিয়েই স্থানীয় মহলে নানা আলোচনা রয়েছে। অনেকের মতে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন ছিল।
এদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, নিয়মিত বদলির অংশ হিসেবেই তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। যদিও তার বিদায়ের পেছনে বিভিন্ন বিষয় নিয়ে জনমনে আলোচনা রয়েছে।
সোনারগাঁ থানায় দায়িত্ব পালনকালে ওসি মুহিববুল্লাহর সঙ্গে সাংবাদিকদের একটি সুসম্পর্ক গড়ে ওঠে। বিদায় বেলায় সেই সম্পর্কের কথাই স্মরণ করে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নতুন ওসি যোগদানের পর কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।