Category: ইউনিয়ন

  • সোনারগাঁয়ে যাত্রাপথে নিখোঁজ গৃহবধূ

    সোনারগাঁয়ে যাত্রাপথে নিখোঁজ গৃহবধূ

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার বাংলাবাজার এলাকার গিরদান গ্রাম থেকে শ্বশুরবাড়ি বটতলা পাঁচআনি গ্রামে যাওয়ার পথে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল (তারিখ উল্লেখ করুন) বিকেল চারটার দিকে সোনারগাঁ চৌরাস্তা এলাকায়।

    নিখোঁজ গৃহবধূর বাবার নাম মোঃ নুরনবি এবং স্বামীর নাম সজিব। শ্বশুরের নাম জলিল মেম্বার। দুই পরিবার বর্তমানে দারুণ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে এবং নিখোঁজ মেয়েটির সন্ধানের জন্য কান্নাকাটিতে ভেঙে পড়েছে।

    মেয়েটি নিখোঁজ হওয়ার বিষয়ে সোনারগাঁ থানায় অবহিত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মেয়েটির সন্ধান পেতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    যদি কেউ নিখোঁজ গৃহবধূর সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

  • সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের গাড়িতে হামলা অভিযোগ

    সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের গাড়িতে হামলা অভিযোগ

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ হামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে পু্লিশ বলছে এটা কোন হামলার ঘটনা নয় এটি মুলত ছিনতাই।

    হামলাকারীরা তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    হাসনাত আবদুল্লাহ হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও তার ফেসবুক পোস্টে হামলার কথা উল্লেখ করেন। তিনি লেখেন, “আমরা প্রত্যেকেই জীবন বাজি রেখে চলি। যারা নারায়ণগঞ্জে আমার ভাই-বোনদের উপর হামলা করেছে, তাদের ক্ষমা নাই।”

    কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোরশেদ জানান, রাত ২ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায়  এ ঘটনা ঘটেছে।  একটি গাড়িতে তারা ৮ জন ছিলেন। এমনভাবে আহত কেউ নেই তবে গাড়ির গ্লাস ভাঙা ছিল। প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে জানা যাবে। এটি আসলে হামলা নাকি ছিনতাই। তারা জানিয়েছেন, তাদের মোবাইল ও ব্যাগ নিয়ে গেছে। পরে তাদের অর্ধেক অন্য গাড়ি করে ঢাকা এবং অর্ধেক মানুষ বান্দরবানের উদ্দেশ্যে চলে যান।

    এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আবদুল বারি জানান, সমন্বয়কদের গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেনি মু্লত এটি ছিনতাই। রাত দুইটার সময় হামলাকারীরা হামলা করে শুধু মোবাইল আর ব্যাগ নিয়ে চলে যায় না।

  • সোনারগাঁয়ে বিএনপি নেতার হামলায় ছাত্রদল নেতা আহত

    সোনারগাঁয়ে বিএনপি নেতার হামলায় ছাত্রদল নেতা আহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আনিসের বিরুদ্ধে। অভিযুক্ত আনিস নোয়াগাঁও ইউনিয়ন ৪নং ওয়ার্ডবিএনপির সভাপতি।।

    শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর টিটিরবাড়ি স্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় বায়েজিদ ভূঁইয়াকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    আহত বায়েজিদ ভূঁইয়া স্থানীয় লাদুরচর গ্রামের নুরুল হক ভূঁইয়ার ছেলে।

    স্থানীয়রা জানান, আনিস আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড ও হকিস্টিক দিয়ে বায়েজিদের ওপর হামলা চালায়। অনুপ্রবেশকারী নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণেই এই হামলা হয়েছে বলে দাবি করেন তারা।

    স্থানীয়দের ভাষ্যমতে, আনিস আহমেদ স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

    নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি এবং আহত বায়েজিদের সঙ্গে যোগাযোগ করেছি। তবে আনিস আহমেদ সত্যিই অনুপ্রবেশকারী কিনা, এ বিষয়ে মন্তব্য করতে চাই না।”

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, “ছাত্রদল নেতার উপর রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

     

  • সোনারগাঁয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদলের সমাবেশ

    সোনারগাঁয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদলের সমাবেশ

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে যুবদলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।

    সমাবেশে আরও বক্তব্য রাখেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ প্রধান, নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা মো. ওয়াজকুরুনী ভূইয়া, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল-আমিন হোসেন, এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়ামিন রহমান শিশির।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড যুবদল নেতা পনির হোসেন, মেবারক, আনিস, জাহাঙ্গীর, সুমন, মাহাদী হাসান সুজন, শামীম মোল্লা, নাজিমউদ্দীন, নাদীম মোল্লা, রবিউল্লাহ, এবং আতাউর রহমান।

    উল্লেখ্য, তারেক রহমান ঘোষিত ৩১ দফার অন্যতম লক্ষ্য মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের অধিকার নিশ্চিত করা। সমাবেশে বক্তারা এই দফাগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    প্রতিবেদন: সোনারগাঁ প্রতিনিধি

     

  • কাঁচপুরে জুট মিলে অগ্নিকান্ড, ১ঘন্টা পর নিয়ন্ত্রনে

    কাঁচপুরে জুট মিলে অগ্নিকান্ড, ১ঘন্টা পর নিয়ন্ত্রনে

    সোনারগাঁয়ে কাঁচপুরে নোয়াব আব্দুল মালেক জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

     

    এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবরে আমাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকার মতো হয়েছে। তবে বিস্তারিত তদন্ত সাপেক্ষ বলা যাবে।

  • আলেমদের সাথে  জামায়াত ইসলামের মত বিনিময় সভা

    আলেমদের সাথে জামায়াত ইসলামের মত বিনিময় সভা

    সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিন, এবং মাদরাসার মুহতামিম ও ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সুগন্ধা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভাটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণের কর্মী আব্দুল হাই এবং সভাপতিত্ব করেন ড. আসগার ইবন হযরত আলী।

    সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, এবং সোনারগাঁ আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুম রানা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্ম পরিষদ সদস্য ও মজলিসে সূরা সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি মো. আশাদুল ইসলাম।

    এই মতবিনিময় সভায় পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিন, মাদরাসার মুহতামিম, এবং গণ্যমান্য শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম

     

  • সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা

    সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

    ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পাইকপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সি।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমান মুন্সি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি ছাত্তার মেম্বার, করিম মেম্বার, ডাক্তার রফিক, হাবিবুল্লাহ, আবু মিয়া এবং মোঃ হালিম।

    এছাড়াও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক নাছির মেম্বার ও খায়ের, ইমামুদ্দিন, ডাক্তার সানোয়ার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য জামাল হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মতিন, বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলী, এবং ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট সানাউল্লাহ, জাকির, আলী হোসেন, আহম্মদ আলী, হারুন, কাজী রোস্তমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। নেতারা জনগণের মধ্যে ৩১ দফা কর্মসূচি প্রচারের আহ্বান জানান এবং দলকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার করেন।

     

  • সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন ব্যবসায়ীর লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন ব্যবসায়ীর লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর হাত পা বাধাঁ অবস্থায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো মোবারক হোসেন(৪০) নামের এক যুবলীগ নেতার লাশ।  বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় লাশটি ভেসে উঠে। এর আগে গত শনিবার তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর দিন তার ভাতিজা শরিফ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সদস্য। তিনি পেশায় একজন রাজমিন্ত্রী। লাশ ভেসে উঠার খবর পেয়ে বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার তৎপরতার চালাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক মাহবুবুর রহমান। এই রিপোর্ট লেখা পযন্ত নদী থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়নি।

    নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোবারক হোসেন গত শনিবার বিকেলে ঘুরার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাননি। পরদিন রবিবার তিনি সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ ভেসে উঠার খবর পেয়ে পরিবার মোবারক হোসেনের লাশ সনাক্ত করে।
    বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়েছি। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না

    সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলনে এ কথা বলেন তিনি।

    ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, এখন কিছু লোক মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে। ফলে তারা চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই সোনারগাঁয়ে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসের জায়গা হবে না। অনেক আন্দোলনের ফলে আমরা স্বৈরশাসক ও খুনি হাসিনা থেকে মুক্তি পেয়েছি। একটা গোষ্ঠী যাচ্ছে আমাদের ঐক্য যাতে নষ্ট হয়ে যায়।

    তিনি বলেন, জামায়াত সব সময় ন্যায়ের পক্ষে লড়াই করে, এখনও করছে। জামায়াত কোনো সময় কারো তোষামেদি করে নাই। এখন নতুন করে ইসকন ষড়যন্ত্র করতে যাচ্ছে। তারা প্রকাশ্যে চট্টগ্রামে জামায়াতের এক কর্মী আইনজীবী সাইফুলকে হত্যা করেছে। তারা যদি আবার কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে খবর আছে।

    জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, ৫ আগস্টের চারদিন আগে খুনি হাসিনা জামায়াত ও শিবিরকে নির্বাহী আদেশে নিষেধ করে। কিন্তু ভাগ্যের কি পরিহাস বাংলার মানুষ ৫ তারিখে তাকেই নিষিদ্ধ করে দিলো। হাসিনা যাওয়ার সময় নিজের পোষাকগুলোও নিতে পারেনি।

    জামায়াতে ইসলামী বারদী ইউনিয়নের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. আসহর আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামীর সোনারগাঁ উত্তরের আমির মাওলানা মো. ইসহাক, মাওলানা আবু বকর সিদ্দিক রোমান, মাওলানা ইবরাহীম আদেল, মাওলানা কাজী নাজমুল ইসলাম প্রমুখ।

     

  • সোনারগাঁয়ে স্ত্রীর হত্যা মামলায় স্বামী কামাল গ্রেপ্তার

    সোনারগাঁয়ে স্ত্রীর হত্যা মামলায় স্বামী কামাল গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় গত ৬ই আগস্ট ফারজানা আক্তার (২৫) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে। ফারজানার পরিবার দাবি করেছে, স্বামী কামাল হোসেনসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

    প্রাথমিক ঘটনা:
    ফারজানা আক্তার হার্ট অ্যাটাকে মারা গেছে বলে জানিয়ে তার স্বামী কামাল হোসেন ফারজানার বাবার বাড়ির লোকজনকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফনের উদ্যোগ নেয়। এ ঘটনায় সন্দেহ হলে ফারজানার পরিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

    ময়নাতদন্ত ও মামলা:
    অভিযোগের ভিত্তিতে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠান।
    গত ১৭ই নভেম্বর নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ময়নাতদন্ত রিপোর্ট সোনারগাঁ থানায় পাঠানো হয়। রিপোর্টে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন ওঠায় ফারজানার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী কামাল হোসেনসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক আইনে হত্যা মামলা দায়ের করা হয়।

    গ্রেপ্তার ও তদন্ত:
    গত ২৭শে নভেম্বর বিকেল ৪:৩০ মিনিটে জামপুর ইউনিয়নের মহজমপুর বাজার থেকে পুলিশ মামলার প্রধান আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করে। এরপর ২৮শে নভেম্বর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
    তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আশীষ কুমার জানান, মামলার অন্যান্য আসামিরা হলেন সিরাজুল ইসলাম, শেখ ফরিদ এবং স্বর্ণমালা বেগম।

     

  • কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ

    কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার দিনব্যাপী ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওতাধীন কাচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশেষ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    কাঁচপুর বাসস্ট্যান্ড, কাঁচাবাজার এবং কাচপুর মার্কেটে সাধারণ জনগণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, সাধারণ সম্পাদক হাজী মোমেন খান এবং সিনিয়র সহ-সভাপতি পীর মোহাম্মদ পিরু।

    এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিদ খান, সোনারগাঁ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন এবং কাচপুর ইউনিয়ন বিএনপির নেতা জসিম ও আমজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির আহ্বান জানানো হয়। কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত নেতৃবৃন্দ একযোগে কাজ করেন এবং জনসাধারণের ব্যাপক সাড়া পাওয়া যায়।

     

  • প্রকাশিত সংবাদের সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের সংবাদের প্রতিবাদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ গত ২২ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার স্থানীয় কয়েকটি পত্রিকায় সোনারগাঁয়ে নারীসহ দু’জনকে পিটিয়ে আহত শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম।

    তিনি প্রতিবাদে বলেন যে, উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত, ষড়যন্ত্রমূলক, রাজনৈতিক প্রতিহিংসা মাত্র। তিনি প্রতিবাদ লিপিতে বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তার কোনো সন্ত্রাসী বাহিনী নেই এবং তিনি কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুকে আশ্রয়-প্রশ্রয় দেননা। তাকে একটি তুচ্ছ ঘটনায় জড়িয়ে কোনো মহল রাজনৈতিক কোনো ফয়দা লুটার সামিল। প্রকৃত পক্ষে প্রকাশিত সংবাদের তথ্যদাতা মরিয়ম গং প্রকাশিত সংবাদের প্রতিপক্ষ আব্দুল গাফ্ফারকে গত ১৬ সেপ্টেম্বর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে তার ওপর হামলা করেছিল। এ ব্যাপারে মরিয়ম গংদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় গাফ্ফার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করছে। এ ঘটনা আড়াল করতে এবং নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যেই মরিয়ম গং কোনো কুচক্রী মহলের আশ্রয়ে এহেন মিথ্যার আশ্রয় নিয়েছে। প্রকাশিত সংবাদের উক্ত প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। প্রকাশিত সংবাদে উল্লিখিত মরিয়ম প্রকাশিত সংবাদের ব্যাপারে কিছুই জানেনা বলে জানিয়েছেন তিনি। তবে তার নাম ব্যবহার করে কোনো মহল তাদের স্বীয় স্বার্থে সংবাদটি প্রকাশ করিয়েছে বলছেন তিনি।

  • সোনারগাঁয়ে বিস্ফোরনে দগ্ধ ১০, সংবাদ সংগ্রহে বাঁধা

    সোনারগাঁয়ে বিস্ফোরনে দগ্ধ ১০, সংবাদ সংগ্রহে বাঁধা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্পাঞ্চল এলাকায় রোববার দুপুরে বসুন্ধরা কোম্পানির একটি কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    দগ্ধরা হলেন প্রতিষ্ঠানটির শ্রমিক বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।

    কারখানার শ্রমিকরা জানায়, রোববার সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে এরোসল তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১০ শ্রমিক দগ্ধ হয়। বিস্ফোরণের পর ঘন্টা খানেক চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিতে সক্ষম হয়। পরে প্রতিষ্ঠানটির নিজস্ব বাসে দগ্ধদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

    বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো: শাওন বিন রহমান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

    এ সময় সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সাংবাদিকরা বসুন্ধরা কোম্পানির ঘটনাস্থল পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীরা উপরের নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানটির ভেতরে সাংবাদিক প্রবেশ করতে বাঁধা দেন।

  • ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

    ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

    ময়মনসিংহের ত্রিশালের উজানপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টার এদিকে এই দুর্ঘটনা ঘটে।
    এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, সকালে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন উজানপাড়ায় একটি বাস ইউটার্ন নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবায়া তাসনিম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজিচালক শরিফুল ইসলাম (৩৩) মারা যান। এ ঘটনায় নিহত অপরজনের নাম জানা যায়নি।
    আহতরা হলেন, রুদ্র গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মনি আক্তার (৪৫) ও একই গ্রামের শামীম আহমেদের স্ত্রী সাহিদা আক্তার (৪৫)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

  • ৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা

    ৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা

    দীর্ঘ সাত বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ দিন পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
    বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।
    বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ কায়েসকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সরকার রিয়েলকে (রিয়েল সরকার) সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৩৪ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ৮ জনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
    সূত্র জানায়, সাত বছর আগে ২০১৭ সালের ৩ মে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ৩ দিন পর ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।

  • ঐতিহ্যের গ্রামীণ নকশী পিঠা ছাড়া জমে না ময়মনসিংহের ঈদের সকাল

    ঐতিহ্যের গ্রামীণ নকশী পিঠা ছাড়া জমে না ময়মনসিংহের ঈদের সকাল

    দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী হাতে কাটা সেমাই ও বিভিন্ন রকমের নকশী পিঠায় মেতেছে ময়মনসিংহ। ঈদের দিন সকালে অতিথি আপ্যায়নে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে ঈদ উপহার হিসেবে হাতে কাটা সেমাই ও বিভিন্ন ধরনের নকশী পিঠা ছাড়া চলে না এই জেলার মানুষের।
    পরিবারের সবার মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য তৈরি হয়ে থাকে হাতে কাটা সেমাই ও নানা রকমের নকশী পিঠা। ধনী কিংবা দরিদ্র সব পরিবারই কম বেশি বানিয়ে থাকে। তবে বর্তমান সময়ে অনেকেই শখের বশে হাতে কাটা সেমাই ও বিভিন্ন ধরনের নকশী পিঠা বানিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা।
    ঈদের আগে গফরগাঁও উপজেলার পৌরশহর ও বিভিন্ন গ্রামে বাড়ির উঠানে, ঘরের আঙিনায় কিংবা বাসার ছাদে পিঠা ও সেমাই বানানোর দৃশ্য সবার নজর কাড়ে। পিঠা তৈরির জন্য জড়ো হন নারী ও স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা। কেউ নকশী পিঠা, কেউ হাতে কাটা সেমাই, কেউ বাবুই ঝাঁক পিঠা বানান আবার কেউ এগুলো রোদে শুকান।
    এসব পিঠার মধ্যে অন্যতম হলো, নকশী পিঠা, জামাই পিঠা, ঝর্ণা পিঠা, বাবুই ঝাঁক পিঠা, পয়সা পিঠা, ঝুড়ি পিঠা, সাবুদানা পিঠা, পাতা পিঠা, ঝিনুক পিঠা ও হাতে কাটা সেমাই।