Category: বিশেষ সংবাদ

  • সোনারগাঁয়ে মহাসড়ক থেকে যুবলীগ নেতার অবৈধ বাজার উচ্ছেদ

    সোনারগাঁয়ে মহাসড়ক থেকে যুবলীগ নেতার অবৈধ বাজার উচ্ছেদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে অবৈধ ভাবে গড়ে তোলা বাজার উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। গত কয়েকদিন আগে এই বাজার উচ্ছেদ করা হয়। এতে যানজট মুক্ত হয়েছে মোগরাপাড়া চৌরাস্তার মহাসড়কটি। ফলে নির্ভিগ্নে চলাচল করছে গাড়ি ও পথচারীরা।

    জানাগেছে, বিগত আওয়ামী সরকারের আমলে মোগরাপাড়া চৌরাস্তার আওয়ামীলীগের পার্টি অফিসে সামনে মহাসড়কের একাংশ অবৈধ দখল করে বাজার গড়ে তুলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের এক প্রভাবশালী নেতা। সেই বাজার থেকে বিভিন্ন হারে চাঁদা আদায় করে তার অফিস খরচ ও ব্যক্তিগত খরচ ব্যয় করতেন আর বাজার থেকে চাঁদা উত্তোলন করতেন যুবলীগ নেতা কথিত বিয়াই বাড়ি চিনিষ গ্রামের সোহেল নামের এক ব্যক্তি। মহাসড়ক দখল করে বাজার বসানোর ফলে মহাসড়কের চার লেনের বাইপাস লেনটিতে সারাদিন যানজট লেগেই থাকতো এতে চরম ভোগান্তিতে পরতে হতো লোকাল যাত্রী বাহিবাস অটোরিক্সার যাত্রীদের। বাজার ও যানজটের বিষয়টি প্রশাসনকে জানানোর পর কয়েকবার বাজারটি উচ্ছেদ করতে গিয়েও ব্যর্থ হোন হাইওয়ে পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কয়েক বিএনপি নেতা বাজারটি পুনরায় দখল করে চাঁদা উত্তোলন করতো। পরে বিএনপি নেতাদের সহায়তায় কয়েকদিন আগে মহাসড়ক থেকে বাজারটি উচ্ছেদ করে হাইওয়ে পুলিশ।

    এ পথে চলাচলরত পথচারীরা জানান, মহাসড়কে যেখানে গাড়ি যাতায়াত করবে সেখানে অবৈধ বাজার বসিয়ে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ চাঁদা আদায় করতো নেতারা। এতে ভোগান্তি পোহাতে হতো আমাদের মতো সাধারণ মানুষের। বাজারটি উচ্ছেদ হয়েছে সেজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।

    কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহিত মোর্শেদ জানান, বর্তমান সরকারের নির্দেশে মহাসড়ক থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কাজ করছি।

  • সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আনিস

    সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আনিস

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোনারগাঁ উপজেলার দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমান।
    গত সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনের এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সকালে ৪ জনকে বিবাদী করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন তারা।
    জানা যায়, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের দু’পক্ষের সংঘর্ষ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. আনিছুর রহমান তথ্য সংগ্রহ করতে যান। এক পর্যায়ে সোনারগাঁও পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইনের হুকুমে তার আরেক ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামী মোহন ছবি তোলার কারনে আনিছুর রহমানকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। এ হামলার নিন্দা জানাই। দ্রুত হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন।
    সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস বলেন, বিএনপি নেতা কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। আগামী তিনদিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে।
    আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, আমি জমি জমার কোন কাগজপত্র বুঝি না। আমি কারো পক্ষে বিপক্ষে যাওয়ার প্রশ্নই উঠে না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছি।
    অভিযুক্ত সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, আমার ভগ্নিপতি হাসপাতালে মৃত্যু শয্যায়। তবে এ ঘটনার সময় আমরা ছিলাম না। আমার ভগ্নিপতির একটি মামলার বিষয়ে আমাদের বিপক্ষে কাজ করছে। তবে কে এ ঘটনা ঘটিয়েছে আমি জানি না।
    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। মামলা গ্রহণ করে আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
  • বেতন তুলতে গিয়ে যুবক নিখোঁজ

    বেতন তুলতে গিয়ে যুবক নিখোঁজ

    হারানো বিজ্ঞপ্তি

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া কনাইনগর গ্রামের শহীদুর খন্দকারের ছেলে মোঃ সুজন খন্দকার ( ১৯) গত দুই ধরে নিখোঁজ রয়েছে।

    ঘটনার বিবরণ:
    গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে মোঃ সুজন খন্দকার বাড়ি থেকে বের হয়ে বেতন তুলতে এটিএম বুথে যান। তারপর থেকে তিনি নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আশেপাশে থেকে হারিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিনীত অনুরোধ, পোস্টটি শেয়ার করে তাদের একমাত্র ছেলেকে ফিরে পেতে সহায়তা করুন। যদি কেউ তার সন্ধান পান, নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করুন।


    এই পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করুন এবং একটি জীবন বাঁচাতে সাহায্য করুন।

  • সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে দেড় শতাধিক অসহায় দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার দুপুর সোনারগাঁ জি আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই কম্বল বিতরন করা হয়।

    সোনারগাঁ নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক ফরিদ হোসেনর সভাপতিত্বে ও সদস্য সচিব পনির ভুইয়ার সঞ্চালনায় কম্বল বিরতনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ জি আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা পারভিন,  জি আর ইনিস্টিউটশন স্কু্লের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, ফেনী পরশুরাম কলেজের সহযোগী অধ্যাপক হায়দার আলী, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক তুহিন মাহমুদ, জি আর ইনিস্টিউশনের গর্ভনিং বর্ডির সদস্য তারেক মাহমুদ,  সোনারগাঁ নাগরিক সমাজের কোষাধক্ষ্য আবু হানিফ, আলতাফ হোসেন, নাগরিক সমাজের মোগরাপাড়া ইউপি টিম লিডার পু্লিন খন্দকার, সনমান্দি ইউনিয়নের টিম লিডার শহিদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের টিম লিডার শফিকুল ইসলাম, পৌরসভার টিম লিডাম মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন টিম লিডার আবদুল রহিম, নাগরিক সমাজের সদস্য সেলিম মিয়া, শহিদুল, কবির হোসেন, ইউসুফ মিয়া নিউটন, মনির হোসেন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাংবাদিক মাসুম, ফারুক হোসেনসহ নাগরিক সমাজের অন্যান্য সদস্যরা।

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-১, আহত ১০

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-১, আহত ১০

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।

    দুর্ঘটনার বিবরণ:
    ২৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার পথে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস ‘জৈনপুর এক্সপ্রেস’ একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করার সময় সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।

    আহত যাত্রীদের অভিমত:
    বাসের যাত্রী কামরুন্নাহার জানান, বাসটি মল্লিকপাড়া এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এই সময় সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়।

    পুলিশের বক্তব্য:
    কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনায় বাসে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

    পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করেছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

     

  • নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদে সোনারগাঁয়ের তুহিন মাহমুদ

    নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদে সোনারগাঁয়ের তুহিন মাহমুদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি। ছাত্র-জনতা ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে গঠিত এই দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান তুহিন মাহমুদ। তিনি সনমান্দি ইউনিয়নের একজন গর্বিত বাসিন্দা।

    গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় বর্ধিত সভায় ৩৫ নম্বর সদস্য পদে তুহিন মাহমুদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এ বিষয়ে তুহিন মাহমুদ বলেন, “বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত হয়ে দেশের সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, এই কমিটি জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোনারগাঁয়ের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

    তুহিন মাহমুদের পরিচয়

    তুহিন মাহমুদ বর্তমানে একজন উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক। তিনি Global Partnership এবং Grant Specialist হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিক ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি যোগাযোগ, শিক্ষা এবং মানবিক কার্যক্রমে তার বিশেষ দক্ষতা রয়েছে।

    তুহিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি জার্মানি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া এবং ভারত থেকে স্কলারশিপ নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর ট্রেনিং সম্পন্ন করেছেন।

    সোনারগাঁয়ে তুহিন মাহমুদের মতো এই প্রতিভাবান তরুণের এমন অর্জনে স্থানীয় জনগণ গর্বিত ও আনন্দিত।

     

  • মোগরাপাড়া টু আনন্দবাজার পর্যন্ত যানবাহনে শৃঙ্খলা নিশ্চিতকরণে বিশেষ সভা

    মোগরাপাড়া টু আনন্দবাজার পর্যন্ত যানবাহনে শৃঙ্খলা নিশ্চিতকরণে বিশেষ সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে আনন্দবাজার ও বৈদ্যেরবাজার পর্যন্ত সড়কে দূর্ঘটনা ও শৃঙ্খলা ফেরাতে কয়েকটি কোম্পানীর কর্তৃপক্ষকে নিয়ে যানবাহন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান।

    এছাড়াও সভায় অংশগ্রহণ করেন  জামায়াতে ইসলাম এর কেন্দ্রীয় নেতা ড. মাওলানা প্রিন্সিপ্যাল ইকবাল হোসেন,  নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া আমান গ্রুপ, মেঘনা গ্রুপ, আল মোস্তফা এবং মার্শ ফিড এর মালিকপক্ষের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

    সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যানবাহন চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় ২০ জন করে লাইনম্যান নিয়োগ দেওয়া হবে। উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাই ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ সময় যানবাহন চলাচল স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত থাকলে এই উদ্যোগ চালু থাকবে।

    তবে, যদি কোনো সমস্যা দেখা দেয়, জানুয়ারি মাসে পুনরায় মিটিং করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে সে পর্যন্ত যানবাহন শৃঙ্খলা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো বাস্তবায়নে সকল পক্ষ সম্মিলিতভাবে সকলে কাজ করবে।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার সকলের সহযোগিতা কামনা করে বলেন, “যানজট নিরসনে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব করা সম্ভব।”

  • সোনারগাঁয়ে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

    সোনারগাঁয়ে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

    বক্তারা বলেন:
    গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও সাংবাদিকরা আজ দেশের সবচেয়ে অনিরাপদ পেশাজীবী। নারায়ণগঞ্জে বিশেষ করে রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল এবং নৈরাজ্য চরমে পৌঁছেছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন, এমনকি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়।

    মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা:
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের কালবেলা প্রতিনিধি রুবেল মিয়া, মানবকণ্ঠের আব্দুস সাত্তার প্রধান, কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, যুগান্তরের আল-আমিন তুষার, নয়াদিগন্তের হাসান মাহমুদ, সমকালের শাহাদাত হোসেন রতন, আনন্দ টিভির মাজহারুল ইসলামসহ আরও অনেক সাংবাদিক।

    পুলিশের বক্তব্য:
    নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালিত হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

    পূর্বের ঘটনা:
    গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা এবং ১ ডিসেম্বর তার বাড়িতে গুলিবর্ষণ করা হয়। ২৯ নভেম্বর নয়াদিগন্তের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

    সাংবাদিকরা দ্রুত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের শাস্তি দাবি করেছেন।

     

  • সোনারগাঁয়ে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

    সোনারগাঁয়ে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

    বক্তারা বলেন:
    গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও সাংবাদিকরা আজ দেশের সবচেয়ে অনিরাপদ পেশাজীবী। নারায়ণগঞ্জে বিশেষ করে রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল এবং নৈরাজ্য চরমে পৌঁছেছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন, এমনকি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়।

    মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা:
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের কালবেলা প্রতিনিধি রুবেল মিয়া, মানবকণ্ঠের আব্দুস সাত্তার প্রধান, কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, যুগান্তরের আল-আমিন তুষার, নয়াদিগন্তের হাসান মাহমুদ, সমকালের শাহাদাত হোসেন রতন, আনন্দ টিভির মাজহারুল ইসলামসহ আরও অনেক সাংবাদিক।

    পুলিশের বক্তব্য:
    নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালিত হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

    পূর্বের ঘটনা:
    গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা এবং ১ ডিসেম্বর তার বাড়িতে গুলিবর্ষণ করা হয়। ২৯ নভেম্বর নয়াদিগন্তের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

    সাংবাদিকরা দ্রুত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের শাস্তি দাবি করেছেন।

     

  • সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও  প্রত্নসম্পদ   সংরক্ষণ কমিটি গঠন

    সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও  প্রত্নসম্পদ   সংরক্ষণ কমিটি গঠন

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি নামে নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সভা শেষে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েসকে আহ্বায়ক ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক  রবিউল হুসাইনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।  কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কবি রহমান মুজিব, সাংবাদিক ও লেখক হাসান মাহমুদ রিপন ও সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন।
    বিলুপ্ত প্রায় ইতিহাস-ঐতিহ্য ও  প্রত্নসম্পদ   সংরক্ষণ এবং প্রয়োজনীয় রক্ষনাবেক্ষনের মাধ্যমে  সোনারগাঁয়ের গৌরবোজ্জল ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপনের লক্ষ্যে এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস।
    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক মোয়াজ্জেনুল হক, কবি শংকর প্রকাশ, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সংগঠক রোকেয়া আক্তার মোল্লা, তারেক মাহমুদ, শামীমা নাসরিন, খাদিজা আক্তার, লতা মাহমুদ, মো. রাশেদ, সাংবাদিক সালাহউদ্দিন ও আব্দুস সাত্তার প্রমূখ।

  • সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে “কেমন সোনারগাঁ চাই” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

    সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে “কেমন সোনারগাঁ চাই” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সামাজিক সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে “কেমন সোনারগাঁ চাই” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টে এ সভাটি অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন পরশুরাম কলেজের সহযোগী অধ্যাপক সেলিম হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় জামায়াত নেতা প্রিন্সিপাল ড. ইকবাল ভূঁইয়া, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম, কেন্দ্রীয় বিএনপি স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওয়াহিদ ইমতিয়াজ বকুল, সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু এবং সোনারগাঁও পৌরসভার বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার।

    এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, সোনারগাঁ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, যুবদলের সাংগঠনিক সম্পাদক চয়ন আহমেদ, থানা বিএনপির যুগ্ম সম্পাদক মজনু এবং সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন ও শামীম হোসেন।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ নাগরিক সমাজের আহ্বায়ক ফরিদ হোসেন, সদস্য সচিব পনির হোসেন ও তুহিন আহম্মেদসহ আরও অনেকে।

    বক্তারা সোনারগাঁর উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, নদী দখল, দূষণসহ শিক্ষা, সড়ক, অবকাঠামোগত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বক্তারা এসব সমস্যার প্রতিকার এবং সোনারগাঁর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার প্রস্তাব উত্থাপন করেন।

    অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক সেলিম হায়দার।

     

  • মোগরাপাড়া- বৈদ্যেরবাজার সড়কে ট্রাক চলাচল বন্ধ ঘোষনা সাকিল সাইফুল্লাহ’র

    মোগরাপাড়া- বৈদ্যেরবাজার সড়কে ট্রাক চলাচল বন্ধ ঘোষনা সাকিল সাইফুল্লাহ’র

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া থেকে বৈদ্যেরবাজার ও আনন্দবাজার সড়কে মালবাহী ভারী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সোনারগাঁ ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন।

    বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধবগঞ্জ এলাকায় কভার্ডভ্যানের চাপায় এক অটোচালক নিহত হওয়ার ঘটনায় সংগঠনটির সোনারগাঁ শাখার সমন্বয়ক সাকিল সাইফুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন।

    সাকিল সাইফুল্লাহ জানান, বৈদ্যেরবাজার এলাকার শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলাতেও চলাচল করায় সড়কে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এসব যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। রাস্তাঘাট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে।

    তিনি বলেন, “এসব ভারী যানবাহনের প্রভাবে সড়কের আশপাশের ভবনগুলো কেঁপে উঠে, মানুষ রাতে ঘুমাতে পারে না। বারবার সাধারণ মানুষের প্রতিবাদ সত্ত্বেও কোম্পানির লোকজন শক্তিশালী প্রভাব খাটিয়ে যানবাহন চালাচ্ছে। এমনকি প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই আজ থেকে এই সড়কে ভারী যানবাহনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা যদি চলাচল করতে চায়, তবে মেরীখালী নদীর পাশ দিয়ে নতুন রাস্তা তৈরি করে চলাচল করতে হবে।”

    সোনারগাঁ ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন সড়কের নিরাপত্তা এবং এলাকার জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

     

  • র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট

    র‌্যাব পরিচয়ে ডাকাতি: ৬ লাখ টাকার মালামাল লুট

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে প্রাইভেটকারের যাত্রী সৌদী প্রবাসী ৩ জনের  কাছ থেকে বিভিন্ন মালামাল, নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটে যায়। এঘটনা জড়িত থাকা সন্দেহে  পুলিশ প্রাইভেটকারের চালককে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় ঘটে এ ঘটনা।

    সৌদী প্রবাসী ও মামলা বাদী শাহজালাল জানান, তিনি কুমিল্লার বরুরা থানাধীন ফেডডা এলাকার মান্নান মিয়ার ছেলে। দীর্ঘ দিন ধরে সৌদী আরবে কর্মরত রয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তিনিসহ সৌদী প্রবাসী কুমিল্লার দক্ষিন সদরের সিন্দুরা এলাকার মৃত সিরাজুলের ছেলে তাইজুল ইসলাম ও চাদপুরের কচুয়া থানাধীন আসাদপুর এলাকার আবুল বাশারের ছেলে আবু তাহের এয়ারপোর্ট থেকে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ- ১২-৩০৭২) যোগে নিজবাড়ীতে যাবার পথে রাত ২টার দিকে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় পৌছেলে র‌্যাবের পোশাক পরিহিত ৬/৭জন ব্যাক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে গাড়ীটির গতিরোধ করে। একপর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতরা আমাদের কাছ থেকে বিভিন্ন মালামাল, নগদ টাকাসহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এসময় প্রাইভেটকারের চালকে গতিবিধি সন্দেহ হয়। রাতে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে প্রাইভেটকার চালক কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন পশ্চিম পড়ুরা এলাকার ফুল মিয়ার ছেলে আরিফুল ইসলামকে গ্রেফতার এবং প্রাইভেটকারটি জব্দ করেন।

    এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই শাহজাহান খান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাইভেটকার চালককে গ্রেফতার করা হয়েছে। #

  • যে কোন মূল্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে: এসপি মঈনুল হক

    যে কোন মূল্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে: এসপি মঈনুল হক

    নারায়ণগঞ্জের এসপি মঈনুল হক বলেছেন, যে কোনো মূল্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, একটি স্বাধীন দেশ পেয়েছি। কাজেই মুক্তিযুদ্ধের চেতনাকে সবার উর্ধ স্থান দিতে হবে।

    এসপি মইনুল হক মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। এই মহান নেতার স্বপ্ন পূরনের জন্য এ দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে হবে। আর জাতির পিতার আদর্শ আমাদের অনুসরণ করে সুখি সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে হবে। এজন্য জাতির মহান সন্তান মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আমাদের সামনে অনেক সংকট আসবে সবাই ঐক্যবদ্ধ হয়ে সে সংকট মোকাবেলা করতে হবে।

    মঙ্গলবার (৭ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জে তার কার্যালয়ে মুক্তিযোদ্ধারা তাকে পুস্পস্তবক দিয়ে সম্মাননা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। এসপি মইনুল হক দুই বার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এসপি’র পুরস্কার পেয়েছেন। ও পুলিশ পদক পেয়েছেন। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাসের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মহিউদ্দিন মোল্লা, মুজিবুর রহমান সাউদ, শহীদুল ইসলাম, এহসান কবীর রমজান, আবদুস ছালাম, আফসার উদ্দিন জন এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ।#

  • সাংবাদিক রাসেলের মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

    সাংবাদিক রাসেলের মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

    সাংবাদিক রাসেলের মা মরহুমা সামশাদ বেগমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী গতকাল বুধবার (২৫ জুলাই) পালিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পবিত্র কোরআন খানি খতম শেষে নতুন জিমখানা গাউছিয়া সুন্নিয়া মক্তবখানায় মরহুমার বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। বিকেলে মরহুমার কবর জিয়ারত করা হয়েছে।

    মরহুমা সামশাদ বেগম দৈনিক আমাদের পথের সময় পত্রিকার প্রকাশক ও অনলাইন নিউজ পোর্টাল পথেরসময় ডটকম এর প্রকাশক,সম্পাদক তৌকির আহমেদ রাসেলের মা। উল্লেখ্য, দীর্ঘ দিন অসুস্হ্য থাকার পর ২০১৬ সালের ২৫ জুলাই সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে শহরের নতুন জিমখানাস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি।#

  • বন্দরের মালিবাগে যুবকের রহস্যজনক মৃত্যু

    বন্দরের মালিবাগে যুবকের রহস্যজনক মৃত্যু

    বন্দর উপজেলাধীন মুছাপুর ইউপির মালিবাগ এলাকা থেকে বুধবার সকালে নজরুল ইসলাম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মৃত নজরুল ইসলাম অত্র উপজেলার মুছাপুর ইউপি’র মালিবাগ মোল্লাবাড়ি’র হাবিব উল্লা’র ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, ২৪ জুলাই মঙ্গলবার রাতের খাবার শেষে নজরুল তার ঘরে ঘুমোতে যায়। ভোরে ফজর নামাজ পড়ার জন্য তার বাবা তাকে ডাকতে গিয়ে তাকে ঘরে দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও তার কোন সন্ধান পায়নি। পরবর্তীতে স্থানীয় এক লোক ঘাস কাটতে গিয়ে নজরুলের লাশ পানিতে ভাঁসতে দেখে স্থানীয়দের বিষয়টি জানায় এবং তাদের বাড়ির দক্ষিন পাশে ও বাশার পেপার মিলের উত্তর পাশে জনৈক ফজলুল হকের পতিত জমিতে জমাটবাধা পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নিকটস্থ কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার ওসি শাহীন মন্ডল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

    এ ঘটনার দিন গতকাল মৃত নজরুলের বড় ভাই ইব্রাহিম মোল্লা (৩২) বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগের ভিত্তিতে বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হবে।#