Category: সর্বশেষ

  • মেঘনা টোল প্লাজা এলাকায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক

    মেঘনা টোল প্লাজা এলাকায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
    বুধবার (২৫ মার্চ) রাত ১টা ২৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে, আষারিয়ারচর এলাকায় চেকপোস্টে অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা অভিমুখী সড়কে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
    আটক দেলোয়ার ফেনী জেলার পরশুরাম উপজেলার বাউরখুমা (উত্তর বাউরখুমা) এলাকার বাসিন্দা।

    এ ঘটনায় এসআই আরিফুজ্জামান বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
    পুলিশ জানায়, আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  • সোনারগাঁয়ে দুই এসিল্যান্ডের পদোন্নতি উপলক্ষে সংবর্ধনা

    সোনারগাঁয়ে দুই এসিল্যান্ডের পদোন্নতি উপলক্ষে সংবর্ধনা

    নিউজ সোনারগাঁ, সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ‘সিনিয়র সহকারী সচিব’ পদে পদোন্নতি লাভ করায় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
    বুধবার (২৫ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাতসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
    এসময় বক্তারা নবপদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তার কর্মদক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, তাঁদের এ সাফল্য ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে। একই সঙ্গে তাঁরা উভয়ের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

  • লাইসেন্সবিহীন দোকানে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে সোনারগাঁয়ে মোবাইল কোর্ট অভিযান

    লাইসেন্সবিহীন দোকানে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে সোনারগাঁয়ে মোবাইল কোর্ট অভিযান

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলায় ফিলিং স্টেশন ব্যতীত লাইসেন্সবিহীন বিভিন্ন দোকান ও খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রয় এবং অবৈধভাবে মজুদ করার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান চালানো হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বলেন, কোনো অসাধু ব্যক্তি অতিরিক্ত দামে তেল বিক্রি করলে বা অবৈধভাবে মজুদ করলে সুনির্দিষ্ট তথ্য (ছবি ও ভিডিওসহ) ইনবক্সে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    তিনি আরও জানান, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
    উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

  • সোনারগাঁয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত

    সোনারগাঁয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত

    নিউজ সোনারগাঁ : বিশ্ব যক্ষা দিবস ২০২৬ উপলক্ষে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় বুধবার সকালে দিবসটি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “YES! WE CAN END TB! Led by countries. Powered by people. দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারবো যক্ষা নির্মূল করতে।”

    দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের নেতৃত্বে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্সিং স্টাফসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, যক্ষ্মা একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। সময়মতো পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
    বক্তারা সবাইকে যক্ষ্মা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করার আহ্বান জানান।

  • নোয়াগাঁওয়ে অগ্নিকাণ্ডে চার দোকান ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতি কয়েক লাখ টাকা

    নোয়াগাঁওয়ে অগ্নিকাণ্ডে চার দোকান ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতি কয়েক লাখ টাকা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও স্টানে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
    এতে দোকানে থাকা কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
    ঘটনার পরদিন মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহাগ ও এপিএস সেলিম হোসেন দিপু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

    ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-১১

    লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-১১

    নিউজ সোনারগাঁ:

     

    নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্নান উৎসব (মহাষ্টমী স্নান) ২৫ মার্চ (বুধবার) বিকেল থেকে শুরু হয়ে ২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত চলবে। এই মহাষ্টমী পুণ্যস্নান উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১১। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব, জেলা প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

    র‍্যাব-১১ সূত্র জানায়, পুণ্যস্নানকে কেন্দ্র করে লাঙ্গলবন্দ এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সেবা কেন্দ্র ও আয়োজক কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
    এছাড়াও, উৎসবস্থলে বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছেন।
    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ ও নির্বিঘ্নে পুণ্যস্নান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

  • নারায়ণগঞ্জে আইন অঙ্গনে নতুন সংযোজন: অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী

    নারায়ণগঞ্জে আইন অঙ্গনে নতুন সংযোজন: অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের আইন অঙ্গনে নতুন করে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মো. নাজমুল হাসান রাব্বী। সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিল-এর অধীনে তিনি অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন।
    আইন পেশায় যুক্ত হয়ে সাধারণ মানুষের আইনি সহায়তা প্রদান এবং জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বর্তমানে তিনি তার বড় ভাই অ্যাডভোকেট দিপু আহমেদের সঙ্গে নারায়ণগঞ্জ জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।
    অ্যাডভোকেট দিপু আহমেদ নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী হিসেবেও কর্মরত। আইন অঙ্গনে তিনি একজন সুপরিচিত ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
    এদিকে, অ্যাডভোকেট দিপু আহমেদ ও অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থনে নারায়ণগঞ্জ জজ কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তারা জানান, আইনজীবীদের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পেশার মানোন্নয়নে কাজ করতে চান।
    একই সঙ্গে তারা অতীতে রাজনৈতিক কারণে মিথ্যা মামলার শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, এসব ঘটনা আইন ও ন্যায়বিচারের পরিপন্থী ছিল।
    তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন হয়রানি আর হবে না এবং নারায়ণগঞ্জে আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে।
    সংশ্লিষ্ট মহল মনে করছে, তরুণ ও অভিজ্ঞ আইনজীবীদের এই যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জ জজ কোর্টের নির্বাচনে নতুন গতি আনবে এবং আইনজীবী সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, অ্যাডভোকেট দিপু আহমেদ ও অ্যাডভোকেট নাজমুল হাসান রাব্বী সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিএনপির সাবেক সহ-সভাপতি মো. বরকত মোল্লার সন্তান। তাদের এ সাফল্যে সোনারগাঁও উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন।

  • ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সোনারগাঁও জাদুঘর খোলা থাকবে

    ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সোনারগাঁও জাদুঘর খোলা থাকবে

    নিউজ সোনারগাঁ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ আগামীকাল বৃহস্পতিবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে সোনারগাঁও জাদুঘর।

    জাদুঘর কর্তৃপক্ষ জানায়, দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ঘুরে দেখতে পারেন, সে লক্ষ্যে বিশেষভাবে জাদুঘর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সাধারণত জাদুঘরটি শুক্রবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। তবে শীতকালীন সময়ে দর্শনার্থীদের সুবিধার্থে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়ে থাকে।
    কর্তৃপক্ষ আরও জানায়, স্বাধীনতা দিবসে বাড়তি দর্শনার্থীর চাপ সামাল দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রেখে জাদুঘর পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।

  • নোয়াগাঁও ইউনিয়নে পোস্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি ব্যবহারে বিভ্রান্তি

    নোয়াগাঁও ইউনিয়নে পোস্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি ব্যবহারে বিভ্রান্তি

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়নে এক বিএনপি নেতার প্রকাশিত পোস্টারকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টারে দলীয় পদবির পরিবর্তে ইউনিয়ন পরিষদের পদবি ব্যবহার করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার প্রকাশ করেন। তবে সেখানে “সাংগঠনিক সম্পাদক, নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি” উল্লেখ না করে “সাংগঠনিক সম্পাদক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ” লেখা হয়। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পোস্টারটি টানানো হয়েছে।
    পোস্টারে তিনি নিজেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও উল্লেখ করেন এবং সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
    এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে পোস্টারটি তৈরি করা হলেও কম্পিউটার টাইপের সময় অনিচ্ছাকৃতভাবে এ ভুলটি ঘটে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রেস কর্তৃপক্ষও এটিকে বড় কোনো সমস্যা নয় বলে জানিয়েছে।
    অন্যদিকে, স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের দায়িত্বশীল পদবির ভুল ব্যবহার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্কতা প্রয়োজন।

    নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বিষয়টি তিনি সরাসরি দেখেননি, তবে শুনেছেন ঈদের আগে এলাকায় পোস্টার লাগানো হয়েছে। ইউনিয়ন পরিষদের কোনো পদবি ব্যবহারের অনুমতি ফারুক আহমেদের নেই বলেও তিনি জানান। তিনি বলেন, “ইউনিয়ন বিএনপি উল্লেখ করা যেত, কিন্তু ইউনিয়ন পরিষদের পদবি ব্যবহার সঠিক হয়নি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
    এ ঘটনায় এলাকায় আলোচনা চললেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা প্রশাসনিক পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

  • মেঘনা হোলসিম কারখানার সামনে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ দুই ডাকাত আটক

    মেঘনা হোলসিম কারখানার সামনে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ দুই ডাকাত আটক

    মেঘনা হোলসিম কারখানার সামনে অটোরিকশা ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ দুই ডাকাত আটক
    নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে অটোরিকশা ছিনতাইয়ের সময় দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
    মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রের ভয় দেখিয়ে একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা দ্রুত জড়ো হয়ে ডাকাতদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়।
    আটককৃতরা হলেন পারভেজ (২৭), পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং সাদ্দাম (২৯), গজারিয়া উপজেলার ছোট রায়পাড়া এলাকার বাসিন্দা।
    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ

  • সোনারগাঁয়ে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামে মাদকবিরোধী এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। বৈদ্যের বাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

    কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহেল আরমান, আনোয়ার হোসেন, মানিক মিয়া ও মোঃ সানাউল্লাহ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ মহিবুল্লাহ্ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃত্বকে একসাথে কাজ করতে হবে। কেউ মাদক ব্যবসা বা সেবনের সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে—এ ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”

    কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • ঈদের ছুটিতেও সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি সেবা চালু

    ঈদের ছুটিতেও সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি সেবা চালু

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে সরকারি ছুটিকালীন সময়ে স্বাস্থ্যসেবায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সে লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরি সেবা চালু রাখা হয়েছে।
    বিশেষ করে প্রসূতি সেবা অব্যাহত রাখতে কেন্দ্রটি ছুটির দিনগুলোতেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    খোঁজ নিয়ে জানা যায়, সাদিপুর ইউনিয়নের সিংরাব ও নানাখী গ্রামের দুইজন গর্ভবতী নারী এ সময়ে নিরাপদ প্রসব সেবা গ্রহণ করেছেন। এছাড়াও পরিবার পরিকল্পনা, পুষ্টি, ANC (গর্ভকালীন) ও PNC (প্রসব-পরবর্তী) সেবাসমূহ নিয়মিতভাবে প্রদান করা হয়েছে।
    উক্ত কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা রুপালী আক্তার জানান, “ঈদের ছুটির মধ্যেও আমরা কেন্দ্রে অবস্থান করছি, যাতে সেবা গ্রহণকারীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। ছুটির দিনেও গর্ভবতীরা ANC সেবা নিচ্ছেন এবং জরুরি সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন।”
    কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান আহমেদ বলেন, “সাদিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (FWC) নিয়মিত নরমাল ডেলিভারি (NVD) সেবা দিয়ে আসছে। উপজেলা থেকে পর্যাপ্ত লজিস্টিক সাপ্লাই পাওয়ায় সেবাদানে কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না, ফলে সেবাগ্রহীতাদের আস্থা দিন দিন বাড়ছে।”

    এ সময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরা মুক্তা এবং সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।
    এছাড়া ছুটিকালীন সময়ে নারায়ণগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা কার্যক্রম তদারকিতে ছিলেন জেলার উপ-পরিচালক শহিদুল ইসলাম।

    ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা চালু রাখার এ উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

  • ঈদ সালামি নিয়ে বিরোধ: সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যা, আত্মহত্যা বলে চালানোর অভিযোগ

    ঈদ সালামি নিয়ে বিরোধ: সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যা, আত্মহত্যা বলে চালানোর অভিযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঈদ সালামি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
    ঘটনাটি ঘটেছে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে কম সালামি পাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ঈদের দিন রাতে স্বামী সাগর তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
    খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ নিজে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
    পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • বীর মুক্তিযোদ্ধা ও স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী আজ

    বীর মুক্তিযোদ্ধা ও স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী আজ

    নিউজ সোনারগাঁ, : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ২১ মার্চ তিনি ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে তাঁর পরিবার, প্রিয় ছাত্রছাত্রী ও এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
    ১৯৫২ সালের ২৬ মে সম্ভ্রান্ত মোল্লা পরিবারে জন্মগ্রহণ করেন সিরাজুল ইসলাম মাস্টার। ছোটবেলা থেকেই খেলাধুলা, সংস্কৃতি ও সংগঠনে ছিলেন সমান পারদর্শী। তিনি ১৯৬৭ সালে বারদী হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৭২ সালে তোলারাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে মুন্সিগঞ্জ পিটিআই থেকে সি-এড সম্পন্ন করেন।
    মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সনমান্দী ও আশপাশের যুবকদের সংগঠিত করে সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র গড়ে তোলেন। পরে সেটিই মুক্তিযোদ্ধাদের উপ-প্রশিক্ষণ কেন্দ্রে রূপ নেয়। ২নং সেক্টরের অধীনে তিনি ক্যাম্প-ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করেন এবং চিলারবাগ, সনমান্দী ও লাঙলবন্দসহ বিভিন্ন সম্মুখযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর এই ভূমিকার কারণে ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর পাকবাহিনী তাঁর বাড়িঘর জ্বালিয়ে দেয়।
    শিক্ষকতা পেশায় তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ মানুষ গড়ার কারিগর। কর্মজীবনে বুরুমদী, আলমদী, রায় সাহেব বাজার, কাঁচপুরসহ বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ২০১১ সালে অবসর গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়।
    সিরাজুল ইসলাম মাস্টার তিনবার সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি শিক্ষা বিস্তারে অবদান রাখতে তিনি সনমান্দী জুনিয়র হাই স্কুল (বর্তমানে সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
    সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তিনি ছিলেন সক্রিয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, সামাজিক সংগঠন এবং মুক্তিযোদ্ধা কমান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে।
    ২০২০ সালের ১০ অক্টোবর শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সোনারগাঁ সাহিত্য নিকেতন’ তাকে স্বর্ণপদকে ভূষিত করে।
    জীবদ্দশায় তিনি ন্যায়-নীতি ও আদর্শে অবিচল থেকে সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তবে তাঁর আদর্শ, কর্ম ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে বলে মনে করেন স্থানীয়রা।

  • সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউএনও আসিফ আল জিনাত

    সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউএনও আসিফ আল জিনাত

    সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউএনও আসিফ আল জিনাত
    নিউজ সোনারগাঁ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।
    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও পারস্পরিক সহমর্মিতা।
    তিনি আরও আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াবে এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
    শেষে তিনি সোনারগাঁবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।

  • আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ

    আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধ ঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক আনন্দবাজার হাটে রাতের আঁধারে অবৈধভাবে ঘর নির্মাণের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন নেতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের ছুটির সুযোগে এ নির্মাণকাজের প্রস্তুতি নিচ্ছেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও অভিযুক্তরা সেখানে ঘর নির্মাণের চেষ্টা করলে প্রশাসন বাধা দেয়। পরে কাজ বন্ধ থাকলেও বর্তমানে ঈদের ছুটিতে প্রশাসনের ব্যস্ততাকে সুযোগ হিসেবে নিয়ে আবারও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
    স্থানীয়দের ভাষ্য, মোতালেব, আমির ও মাজারুল একসময় আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী হিসেবে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর তারা দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দেন। এরপরও তারা আগের মতোই এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে।
    এলাকাবাসীর আরও অভিযোগ, কিছুদিন আগে চাঁদাবাজির উদ্দেশ্যে প্রকাশ্যে এক দোকানদারকে মারধর করে আহত করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
    স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচিত মোতালেব, আমির ও মাজারুল বিএনপিতে অনুপ্রবেশ করে দলের সুনাম নষ্ট করছে। তারা পরিকল্পিতভাবে বর্তমান এমপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেও কাজ করছে বলে অভিযোগ করেন নেতারা।
    এ বিষয়ে আমির হোসেন, জানান তারা আনন্দবাজার হাটে কোন ঘর নির্মাণ করেনি। বিষয়টি সর্ম্পূন মিথ্যা ও বানোয়াট।