Category: কাঁচপুর

  • কাঁচপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

    কাঁচপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন— মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), ও তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)। বর্তমানে তারা সবাই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

    প্রতিবেশী অপরূপ দাস জানান, ভাড়া থাকা পরিবারটি ভবনের নিচতলায় বসবাস করতেন। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়।

    কাঁচপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ অথবা পাইপলাইনে ছিদ্র থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

  • সোনারগাঁয়ে শিক্ষার্থীর উপর হামলা ও শ্লীলতাহানীর প্রতিবাদে বিক্ষোভ

    সোনারগাঁয়ে শিক্ষার্থীর উপর হামলা ও শ্লীলতাহানীর প্রতিবাদে বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ: উপজেলার কাঁচপুর সিনহা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জোনাকি আক্তারের ওপর সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

    বুধবার সকাল উপজেলার কাঁচপুর সিনহা স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

    এসময় ভুক্তভোগী শিক্ষার্থী জানান,কাঁচপুর বেহাকৈর  নয়াপাড়া এলাকার সন্ত্রাসী ও আওয়ামীলীগ নেতা টুন্ডা কামাল ও তার বাহিনী গত ১৪ আগস্ট ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়।

    এসময় শিক্ষার্থীর ভাই পারভেজ বাঁধা দিলে তাকেও পিটিয়ে রক্তাক্ত আহত করে সন্ত্রাসী কামাল। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা না নেয়ায় আদালতে মামলা করে ওই শিক্ষার্থীর পরিবার। মামলার পরও সন্ত্রাসী টুন্ডা কামালকে পুলিশ গ্রেপ্তার না করায় আতঙ্কিত অবস্থায় বসবাস করছে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

    এসময় অতিদ্রুত আসামিকে গ্রেপ্তার না করলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আন্দোলনের ঘোষণা দেয়।

  • মহাসড়কে দুর্ঘটনা ও চালকরা ঘুমিয়ে পড়ায় তীব্র যানজট

    মহাসড়কে দুর্ঘটনা ও চালকরা ঘুমিয়ে পড়ায় তীব্র যানজট

    নিউজ সোনারগাঁ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে মেঘনা পর্যন্ত দীর্ঘ যানজট গভীর রাত থেকে অব্যাহত রয়েছে।

    কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এর পাশাপাশি কয়েকজন ট্রাকচালক মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

    এ কারণে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, সংলগ্ন সড়কগুলোতেও প্রভাব পড়েছে। যাত্রাবাড়ি থেকে তারাবো এবং বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কগুলো স্থবির হয়ে পড়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    সোহাগ পরিবহনের শিমরাইল কাউন্টারের ম্যানেজার মনির হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি গাড়ি সকাল ১০টা বেজে গেলেও শিমরাইলে পৌঁছাতে পারেনি।

    কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট মোকাবিলায় পুলিশ কাজ করছে। ট্রাকচালকদের ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ধীরে ধীরে গাড়ি চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

  • কাঁচপুর মহাসড়কে ছিনতাইকারীদের হাতেনাতে আটক

    কাঁচপুর মহাসড়কে ছিনতাইকারীদের হাতেনাতে আটক

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় মহাসড়কে ছিনতাই, চুরি ও ডাকাতির অভিযোগে দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

    জানা যায়, গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কাঁচপুর মহাসড়কে একটি গাড়ির ভেতর থাকা মালামাল চুরি করার সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়। স্থানীয়দের তৎপরতায় তারা ঘটনাস্থলেই ধরা পড়ে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কাঁচপুর ও আশপাশের এলাকায় মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। আটক হওয়ার সময় তারা গোপনে গাড়ির দরজা খুলে ভেতরের জিনিসপত্র সরিয়ে নিচ্ছিল।

    স্থানীয়রা জানায়, কাঁচপুর এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা এই অপরাধীদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার দাবি জানান এবং সুষ্ঠু বিচার ও কঠোর শাস্তির আহ্বান জানান।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় জানা যায়নি।

  • গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সোনারগাঁয়ে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

    গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সোনারগাঁয়ে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

    নিউজ সোনারগাঁ : ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সোনারগাঁ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিউ ঢাকা মোড় থেকে শুরু হয়ে কাঁচপুর সেতু পর্যন্ত একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। এর আগে নিউ ঢাকা মোড়ে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মো. মমিনুল হক সরকার। তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছিল। দেশে যেন আর কোনো স্বৈরশাসক মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য কঠোর আইন প্রণয়ন প্রয়োজন।”

    তিনি আরও বলেন, “জুলাই মাস না এলে কেউ নির্বাচন নিয়ে কথা বলত না। প্রকৃত সংস্কার ছাড়া দেশে সুষ্ঠু বিচার সম্ভব নয়। জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে হবে—তাদের কারণেই জাতি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। একইসাথে আওয়ামী লীগের বিচারের দাবি জানান তিনি।”

    সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মো. হাফিজুর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও অ্যাডুকেশন সোসাইটির সেক্রেটারি ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, জেলা সহকারী সেক্রেটারি মো. আবু সাঈদ মুন্না, রূপগঞ্জ উপজেলার এমপি প্রার্থী আনোয়ার মোল্লা, জেলা শূরা সদস্য অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাসউদুর রহমান গিয়াস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, এবং জেলা ছাত্রশিবির সভাপতি আকরাম হোসাইন।

    সমাবেশ ও গণমিছিলে নারায়ণগঞ্জ জেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সোনারগাঁয়ে উপজেলা বিএনপির বিজয় র‍্যালি

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সোনারগাঁয়ে উপজেলা বিএনপির বিজয় র‍্যালি

    নিউজ সোনারগাঁ:৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় কাঁচপুরের এসএস পেট্রোল পাম্প থেকে র‍্যালিটি শুরু হয়ে নয়াবাড়ি ঘুরে কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে প্রদক্ষিণ করে কাঁচপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

    বিজয় র‍্যালির সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসির উদ্দিন এবং সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আশরাফুল আলম আশরাফ।

    বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে র‍্যালিতে যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কাঁচপুর এলাকা।

    উপজেলা বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও ঐক্য পরিলক্ষিত হয়।

  • সোনারগাঁয়ে কাঁচপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে কাঁচপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২ আগস্ট) বিকেলে কাঁচপুর বাজার ও আশপাশের এলাকায় এই কর্মসূচি পালন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এম ওয়ালিউর রহমান আপেল।

    গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আয়তুল্লা, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারদিন আহমেদ মাসুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনিছুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    পথসভায় এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন,
    “তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নে আমরা এলাকায় এলাকায় কাজ করছি। ঘরে ঘরে তার বার্তা পৌঁছে দিতে হবে। সোনারগাঁয়ে কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছি। এখন সময় ঐক্যবদ্ধ থেকে সামনের কঠিন পথ পাড়ি দেওয়ার। বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।”

    তিনি আরও বলেন,
    “বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। আমাদের কাজ এই আস্থাকে আরও দৃঢ় করা। আমি সকলের দোয়া কামনা করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি।”

    গণসংযোগ ও লিফলেট বিতরণ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন দোকান, মার্কেট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ে সচেতনতা তৈরি করেন।

  • সোনারগাঁয়ে স্ত্রী- শ্বাশুড়িকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

    সোনারগাঁয়ে স্ত্রী- শ্বাশুড়িকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী কাউছারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে র আদেশ দেওয়া হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাউছার আদালতে উপস্থিত ছিলেন।

    নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে শাশুড়ি রাশিদা বেগম ও ছেলে ইমদাদুল হক কাঁচপুরে মেয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ওই দিন বিকেলে ইমদাদুল বাইরে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে শাশুড়ি মেয়ের পক্ষ নেওয়ায় কাউছার ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে প্রথমে স্ত্রী লাভলী বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মেয়েকে বাঁচাতে ছুটে আসা শাশুড়ি রাশিদাকেও একইভাবে কুপিয়ে হত্যা করে সে।

    এলাকাবাসী ঘটনার সময় কাউছারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। নিহত লাভলীর ভাই ইমদাদুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।
    দীর্ঘ তদন্ত শেষে মামলার বিচারকাজ চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন

  • গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

    গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ: গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সোনারগায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শাখার সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শাখার আমির মাওলানা মো. মমিনুল হক সরকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হুসাইন ভূঁইয়া।

    মিছিলটি কাঁচপুর পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে বালুর মাঠে গিয়ে শেষ হয়। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সামবেশে প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। আমরা চাই দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। ফ্যাসিবাদ আবার ফিরে আসলে কেউ শান্তিতে থাকবে না।

    তিনি আরও বলেন, সংস্কার না হলে নির্বাচন শান্তিপূর্ণ হবে না। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা। তাদেরকে অতি দ্রুত প্রশাসন থেকে বিদায় করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। ন্যায় ও শান্তি-শৃঙ্খলার জন্য দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। জামায়াত ক্ষমতায় আসলে দেশে শান্তি-শৃঙ্খলা থাকবে। এছাড়া জামায়াত ক্ষমতায় আসলে বেকারত্ব কমে আসবে বলেও মন্তব্য করেন।

    এ সময় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া, আড়াইহাজার আসনের সংসদ সদস্য প্রার্থী ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস মোল্লা, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের তদারককারি আবু সাঈদ মোঃ মুন্না, সোনারগা উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, দক্ষিণের সেক্রেটারি জনাব আসাদুল ইসলাম, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান প্রমুখ।

  • সোনারগাঁয়ে ওড়না পেঁচিয়ে রিকশায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

    সোনারগাঁয়ে ওড়না পেঁচিয়ে রিকশায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

    নিউজ সোনারগাঁ::সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠ এলাকায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মিথিলা আক্তার (২০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিথিলা বন্দর উপজেলার মদনপুর গ্রামের সাবিবর রহমানের স্ত্রী।

    সোমবার (১ জুলাই) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মিথিলার স্বামী সাবিবর রহমান জানান, রাতে তারা দুজন রিকশায় করে বাসার দিকে ফিরছিলেন। পথিমধ্যে বালুর মাঠ এলাকায় অসাবধানতাবশত মিথিলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায় এবং তার গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলেও তার প্রাণ রক্ষা করা যায়নি।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

  • বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান হামলা ডন বজলুল

    বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান হামলা ডন বজলুল

    নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে টেন্ডারে বিরোধ নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

    রোববার দুপুর ১টার দিকে বন্দর উপজেলার ২৭ নম্বর ওয়ার্ডের হরিপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগের তীর সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান-এর দিকে, যিনি সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে।

    প্রবীণ এ নেতার জামাকাপড় ছিঁড়ে ফেলা হয় এবং তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় বন্দর থানা পুলিশের চার সদস্য ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাদের সামনেই তাকে মারধর করা হয়।

     

     

    আহত আতাউর রহমান মুকুল সাংবাদিকদের জানান, বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক সরবরাহের একটি টেন্ডার আমরা পেয়েছি। আজকে ওয়ার্ক অর্ডারে সইয়ের শেষ দিন ছিল। সম্ভাব্য ঝামেলার আশঙ্কায় থানায় জিডি করে চারজন পুলিশ সঙ্গে নিয়ে সেখানে যাই। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বিএনপি নেতা বজলুর রহমান ও তার নেতৃত্বে ৪০/৫০ জন লোক অতর্কিতে হামলা চালায়। তারা আমাকে বেধড়ক মারধর করে, জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং দুই পুলিশ সদস্যকেও মারধর করে।

    অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান বলেন, ২৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগপন্থী আলাউদ্দিন একটি ঠিকাদারি কাজ নিয়েছে। মুকুল তার পক্ষ নিয়ে কাজ করতে আসেন। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে হেনস্তা করেছে। আমি এ বিষয়ে কিছু জানি না।

     

     

    বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বিদ্যুৎকেন্দ্রের একটি কাজ নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ছিল, তবে পুলিশ সদস্যদের মারধরের কোনো তথ্য পাইনি। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

  • বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালেক জুট মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

    বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালেক জুট মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

    সোনারগাঁ উপজেলার মালেক জুট মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কাচপুরে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

    মঙ্গলবার (আজ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

    শ্রমিকরা জানান, মালেক জুট মিল কর্তৃপক্ষ চার সপ্তাহের বেতন বকেয়া রেখেই হঠাৎ মিল বন্ধ ঘোষণা করে। এ ঘোষণার প্রতিবাদ ও বেতন পরিশোধের দাবিতে তারা মহাসড়কে বিক্ষোভে নামেন। এ সময় ‘বকেয়া বেতন চাই’, ‘শ্রমিক ছাঁটাই চলবে না’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

    বিক্ষোভকারীরা বলেন, আজকের মধ্যেই বকেয়া পরিশোধ করতে হবে। নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই কিংবা সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করার চেষ্টা করলে আবার রাস্তায় নামতে বাধ্য হবো।

    খবর পেয়ে মালেক জুট মিলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) মাকসুদুর রহমান ও কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের আশ্বস্ত করা হয় যে, আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে।

    ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, শ্রমিকদের দাবি মালিক পক্ষের কাছে তুলে ধরা হয়েছে। তাঁদের অনুরোধে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মহাসড়ক থেকে সরে যান। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে এর দায় মালিক পক্ষকেই নিতে হবে।

  • সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

    সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

    সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে।

    শনিবার (২১ জুন) দুপুরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

     

     

    অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় নানাভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী শিক্ষার্থী প্রস্তাবে রাজী না হলেও একপর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্ক করে। পরে শিশির হালদারকে বিয়ের কথা বললে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানালে কৌশলে তাকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেন  শিশির। বিষয়টি নিয়ে অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার ভুক্তভোগীর বাবাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।

     

     

    অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

    অভিযুক্তের বাবা কমল হালদার বলেন, ‘অভিযোগের বিষয়টি সত্য নয়।’

     

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

     

  • সোনারগাঁয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক

    সোনারগাঁয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক

    সোনারগাঁয়ে খুনসহ ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ জুন) র‌্যাব-১১ সিপিএসসি এর স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমানের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর এলাকায থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার তাতরাকান্দা এলাকার মজিবর তালুকদারের ছেলে মোঃ রাসেল (৩০)।

    র‌্যাব জানায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত পৌনে ১০ টায় ভিকটিম সাগর আরএফএল কোম্পানীর কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রাম ডিপো হতে নরসিংদী ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর ব্রীজের পূর্ব পার্শ্বে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ড্রাইভার মোঃ হোসেন আলী ও ভিকটিম থামেন। তারা প্রসাব করার পরপরই অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন ডাকাত চাকু, ছুরিসহ এসে তাদের সবকিছু ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। এসময় তারা দিতে রাজি না হওয়ায় ডাকাতদল ভিকটিমের সাথে ধস্তাধস্তি শুরু করে এবং একপর্যায়ে ধারালো চাকু-ছুরি দিয়ে আঘাত করে। ডাকাতদল সবকিছু ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর হাইওয়ের টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ড্রাইভার হোসেন পুলিশের সহায়তায় ভিকটিমকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সাগরকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের বড় ভাই মোঃ আসাদুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন।

    র‌্যাব আরও জানায়, এ বছরের ২৮ মে সেই মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামীদের যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করেন। একই সাথে তাদের সবাইকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময়ে আসামীরা পলাতক ছিলেন। পরবর্তীতে সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে সোনারগাঁ থেকে যাবাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাসেলকে আটক করে র‌্যাব।

  • কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩

    কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ঈদুল আযহা উপলক্ষে যাত্রী ভোগান্তি ঠেকাতে চালানো এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

    সোমবার (২ জুন) বিকেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মাহিয়াত সিকদারের নেতৃত্বে কাঁচপুর এলাকার বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে শান্তি ও চয়েস পরিবহনের আব্দুর রহিম মিয়া, হারুন অর রশীদ আকন্দ এবং বিজয় চন্দ্র রায়কে আটক করা হয়।

    অভিযানকালে সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, “নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাব। কেউ নিয়ম লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

    সেনাবাহিনীর সদস্যরা কাঁচপুর এলাকার গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলোতে টিকিট মূল্য যাচাই করেন। এ সময় দেখা যায়, কয়েকটি কাউন্টারে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

    জিজ্ঞাসাবাদে অতিরিক্ত ভাড়ার প্রমাণ মিললে ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে আটককৃত তিনজনকে মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করা হয়।

  • কাঁচপুর বিসিক শিল্পনগরীতে দোয়া ও খাদ্য বিতরণ 

    কাঁচপুর বিসিক শিল্পনগরীতে দোয়া ও খাদ্য বিতরণ 

    সোনারগাঁ: জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির উদ্যোগে  দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

    শনিবার দুপুরে কাঁচপুর বিসিক শিল্পনগরীর মালিক সমিতির কার্যালয়ের সামনে দোয়া ও খাবার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।