১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, পরিবারের সন্ধান কামনা

১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, পরিবারের সন্ধান কামনা

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সামিম (১২) নামে এক কিশোর গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফিরে আসেনি।
নিখোঁজ সামিমের বর্তমান ঠিকানা সোনাখালী। তার গায়ের রং শ্যামবর্ণ। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো ট্রাউজার ও কাঠালি রঙের কলারওয়ালা টি-শার্ট।
পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত সামিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।
কোনো সহৃদয় ব্যক্তি সামিমের সন্ধান পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
☎️ যোগাযোগ: ০১৭৭৫-৪৬১১০৮

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবে একই পরিবারের ৪ জন নিখোঁজ, এক জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা...

Read more

কাঁচপুর-গঙ্গাপুর সড়কে সিন্ডিকেট করে অটোরিকশার ভাড়া বাড়ানোর অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর-গঙ্গাপুর সড়কে অটোরিকশার ভাড়া আবারও বাড়ানোর অভিযোগ উঠেছে। অটো গ্যারেজ মালিক ও চালকদের একটি বৈঠকে...

Read more

সোনারগাঁয়ের কাজহরদীতে রাস্তার বেহাল দশা, বরাদ্দ হলেও টেন্ডারে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুরা থেকে কাজহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির বেহাল...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009