Category: থানা

  • সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক

    সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
    বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা সড়কে পরিচালিত হয়।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
    আটককৃতরা হলো সাদিপুর নানাখী কামালেরকেট এলাকার শাকিব হোসেন, একই এলাকার আ: আমির হোসের ছেলে ফাহিম ও মৃত শফিকুল ইসলামের ছেলে মো: ইসলাম।
    এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

  • সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টা দিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই হারুন মিয়া ও সঙ্গীয় ফোর্স উপজেলার সোনাময়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সোনাময়ী ইউনিয়নের বৈদ্যবাজার এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম মৃত মোতালেব হোসেনের ছেলে এবং পিয়ারা বেগমের সন্তান। অভিযানকালে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি উঠেছে।

  • সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

    সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
    শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকা-গামী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ইদ্রিসকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    আটককৃত মোঃ ইদ্রিস কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত দ্বীন মোহাম্মদ ও মাতা মোসাম্মদ তৈয়বা বেগম। স্ত্রী সানজিদা আক্তার।
    পুলিশ জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সোনারগাঁয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক

    সোনারগাঁয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
    গতকাল বৃহস্পতিবার ১১টা দিকে মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ রিফাদ উদ্দিন ও এএসআই সম্রাট সরদারসহ একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় কাঁচপুর থেকে চেঙ্গাইনগামী সড়কের ফারুকের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন— মোঃ সোহেল (৩৮), সোনাপুর কাঁচপুর, জাফর আলীর ছেলে সে নজুর বাড়ির ভাড়াটিয়া। অপরদিকে রাকিব মিয়া সনমান্দি ফতেপুর দড়িকান্দি গ্রামের  আব্দুল মতিনের ছেলে বর্তমানে সে সোনাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।

    পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের গোহাট্রা এলাকায় অভিযান চালিয়ে ৭৯ পিচ ইয়াবাসহ শাহনাজ পারভীন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
    রবিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ রেজাউল করিমের মালিকানাধীন ২ তলা ভবন (শক্তি ফাউন্ডেশন) এর সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃত শাহনাজ পারভীনের পিতার নাম আয়নদ্দিন এবং স্বামীর নাম শফিকুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চারগপাড়া এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকায় (ক্রাম বোর্ডের মোড়, সৈকত আলী স্কুল সংলগ্ন) বসবাস করতেন।
    পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
    এ ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

    নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের ২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

    গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে। শনিবার (১১ এপ্রিল) র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
    এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসির একটি দল সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
    র‍্যাবের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁওসহ আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সীমান্ত এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি সিন্ডিকেট পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।
    র‍্যাব আরও জানায়, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়াসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।
    র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে ১০ পিস ইয়াবাসহ রিপন মিয়া নামের এক যুবক আটক

    সোনারগাঁয়ে ১০ পিস ইয়াবাসহ রিপন মিয়া নামের এক যুবক আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
    বুধবার (৮ এপ্রিল) দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন শাহজাহান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
    আটক ব্যক্তি হলেন মোঃ রিপন মিয়া (৩৩)। তিনি দড়িকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    আটককৃতকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
    এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

  • সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতার জেরে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ১

    সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতার জেরে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ১

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী বিরোধের জেরে নয়ন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় কামাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃত কামাল উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা সাজালেরকান্দা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
    নিহত নয়ন উপজেলার মারুবদী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি পরাজিত ইউপি সদস্য প্রার্থী ফিরোজ আহমেদের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় নয়ন বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। রাতভর পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাননি। পরদিন সকালে সাজালেরকান্দীর ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
    নিহতের স্ত্রী মানছুরা আক্তার জানান, নিরাপত্তার কারণে তারা বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেদিন সন্ধ্যায় নয়ন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, এরপর আর ফিরে আসেননি।
    প্রত্যক্ষদর্শীদের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জের ধরে দুর্বৃত্তরা নয়নকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করে। পরে রাতের আঁধারে ঘটনাস্থলে তার লাশ ফেলে রাখা হয়।
    এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে নবনির্বাচিত ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে আটক করেছিল পুলিশ। তিনি মামলায় কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সোনারগাঁয়ে গোয়ালঘর থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক

    সোনারগাঁয়ে গোয়ালঘর থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
    ধৃত আসামিরা হলেন— মাহস (৩০), পিতা- ইসলাম; সিরাজুল (৩০), পিতা- আলি আহম্মদ; এবং মো. শাহজাহান (৪৮), পিতা- সৈয়দ আলী। তাদের মধ্যে মাহস ও সিরাজুলের বাড়ি ইসলামপুর এবং শাহজাহানের বাড়ি কাদিরগঞ্জ এলাকায়। সকলেই পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা।
    জানা যায়, সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় তোফাজ্জল (৩৫) নামে এক ব্যক্তির গোয়ালঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কথিত ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
    এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

  • সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

    সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

    সোনারগাঁয়ে অভিযান: ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
    নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
    গ্রেপ্তারকৃতরা হলেন, কবীর (৩৪), সাদিপুর ইউনিয়নের গংগাপুর গ্রামের মফিমজউদ্দীন, এবং রনি (৩২), জামপুর ইউনিয়নের মিমেরবাগ এলাকার শাহ আলমের ছেলে। বর্তমানে তিনি নানার বাড়ি (আদম আলী), গংগাপুর কালিবাড়ি, ইউপি সাদিপুর এলাকায় বসবাস করেন।

    আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কবীরের বসতবাড়ির দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৩ (তেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার

    সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
    বুধবার (১ এপ্রিল) উপজেলার কাচপুর এলাকার সোনাপুরের মেম্বার গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশরাফুল ইসলাম ও মো. সারোয়ার। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
    সোনারগাঁ থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

  • ৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা লুঙ্গি মিজান গ্রেপ্তার

    ৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা লুঙ্গি মিজান গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
    গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ মঙ্গলবার বিকেলে পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগান থেকে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজান ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।
    এলাকাবাসী জানায় লুঙ্গি মিজান এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে মাদকের ডিলার হিসেবে পুরো পৌর এলাকায় মাদক বিক্রি করতো। এর আগেও মাদক নিয়ে সে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।
    ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে সে মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে ওঠে।
    সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় সে তার মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
    রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয়রা ভয়ে এর কোন প্রতিবাদ করতে পারেনি।
    সোনারগাঁ থানা পুলিশ সম্প্রতি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। তাই লুঙ্গি মিজানের উপর নজরদারি বাড়ায়। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
    জানা গেছে তাকে থানা থেকে ছাড়ানোর জন্য বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ব্যাপক তদবির করলেও সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ’র দৃঢ় অবস্থানের কারণে সেটা সম্ভব হয়নি।
    গ্রেপ্তারকৃত লুঙ্গি মিজান (৩৮) পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও মোসাম্মৎ পারভীন সুলতানা দম্পতির পুত্র।
    অপরদিকে তার সহযোগী মোঃ সেলিম মিয়া (৩৩) একই গ্রামের
    মোঃ আবুল হোসেন ও সেলিনা দম্পতির পুত্র।
    সেলিমের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার হোমনা থানার তালতলি গ্রামে।

    এ ব্যপারে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, মাদকসহ লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

  • সোনারগাঁয়ে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দু’জন গ্রেফতার

    সোনারগাঁয়ে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দু’জন গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
    আজ ৩১ মা্চ (মঙ্গলবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আসারিচর এলাকায় অভিযান চালিয়ে সুমাইয়া আক্তার বকুলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমাইয়া আক্তার বকুল শরীয়তপুর জেলার জাজিরা থানার ঢালিকান্দি গ্রামের মতিন মাতব্বরের মেয়ে।
    এদিকে একই সময়ে আরেকটি অভিযানে সোনারগাঁ থানাধীন ভাটিবন্দর এলাকা থেকে ইয়াসিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে ভাটিবন্দর গ্রামের গুলজার হোসেনের ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
    “চল যুদ্ধে মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

  • সোনারগাঁয়ে মাদকসহ তিন যুবক আটক

    সোনারগাঁয়ে মাদকসহ তিন যুবক আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ।

    রবিবার (২৯ মার্চ) বিকাল ৪টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামের আস্থা ফিডের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন— মো. কাউসার (২৩), পিতা: আল আমিন, বাদরি ইউপির বাস্তমবাগের আল আমিনের ছেলে, মো. রায়হান (২৩),একই এলাকার গোয় পিতা: কবির, গোয়ালপাড়া গ্রামের কবিরের ছেলে, মো. সুমন (২৮), নোয়াগাঁও লাদুরচর গ্রামের মো. বিদ্যুৎ মিয়ার ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

    সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
    রবিবার (২৯ মার্চ) দুপুরে সোনারগাঁ থানার এসআই মাছুম লাভলুর নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে থানাধীন মেঘনা ঘাট এলাকার ফ্রেশ কোম্পানির ট্রান্সপোর্ট ওয়ার্কশপের ২ নম্বর গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে ওই যুবককে আটক করা হয়।
    আটককৃত হলেন মোঃ হেলাল শরীফ (২৯), রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার খান খানাপুর গ্রামের মোঃ মুকুল শরীফ এর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার প্রতাপেরচর এলাকায় (গফুর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া) বসবাস করতেন।

    এ ঘটনায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

  • মেঘনা টোল প্লাজা এলাকায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক

    মেঘনা টোল প্লাজা এলাকায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
    বুধবার (২৫ মার্চ) রাত ১টা ২৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে, আষারিয়ারচর এলাকায় চেকপোস্টে অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা অভিমুখী সড়কে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
    আটক দেলোয়ার ফেনী জেলার পরশুরাম উপজেলার বাউরখুমা (উত্তর বাউরখুমা) এলাকার বাসিন্দা।

    এ ঘটনায় এসআই আরিফুজ্জামান বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
    পুলিশ জানায়, আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।