Category: ইউনিয়ন

  • সোনারগাঁয়ে কীটনাশক পানে চিকিৎসকের মৃত্যু

    সোনারগাঁয়ে কীটনাশক পানে চিকিৎসকের মৃত্যু

    সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে মো: রেদোয়ান অনিক (২৬) নামের এক তরুন চিকিৎক  আত্মহত্যা করেছেন।

    আজ (২২ এপ্রিল) মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার ভবনাথপুর এলাকায় নিজ বাড়িতে সে কীটনাশক পান করে আত্ন হত্যা করেন।

    চিকিৎসক রেদোয়ান অনিক ভবনাথপুরের  আশেক আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে অনিক পারিবারিক কলহের জেরে রাতের কোন এক সময় কিটনাশক পান করলে তাকে উদ্ধার’ করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    সোনারগাঁয়ে উপ-পরিদর্শক (ওসি তদন্ত)রাশেদুল ইসলাম খাঁন বলেন,’পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।

  • ৫ই আগস্টে আগে সোনারগাঁয়ে কোন বৈষম্যবিরোধী নেতা ছিলনা.. জাকারিয়া

    ৫ই আগস্টে আগে সোনারগাঁয়ে কোন বৈষম্যবিরোধী নেতা ছিলনা.. জাকারিয়া

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ভূঁইয়া বলেছেন, ৫ইং আগষ্টের আগে বৈষম্যবিরোধী কোন ছাত্র নেতা ছিলনা। ফ্যাসিস সরকারের পতনের পর এইসব ছাত্র নেতাদের জম্ম হয়েছে। বতর্মানে এসব ছাত্র নেতারা ছাত্রলীগ পূর্নবাসন করার জন্য কাজ করছে যে কারণে আমার ভাই পারভেজ নিহত হয়েছে। এই সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের হুসেয়ারী দিয়ে বলেছেন, এখনও সময় আছে যে যার যার জান নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাও নয়তো মাইর মাটিতে পড়বে না। আজ সোমবার সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্র নেতা পারভেজ হত্যার প্রতিবাদে  এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    মানববন্ধনে বক্তারা বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনা বারবার ঘটবে। আমরা আর কোনো পারভেজকে হারাতে চাই না।”

    বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম, সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলামসহ আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু প্রমুখ।

    মানববন্ধন ও বিক্ষোভে নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে স্লোগান দেন এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

  • কাঁচপুরে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

    কাঁচপুরে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের দেশবিরোধী ও উসকানিমূলক মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    রবিবার (তারিখ উল্লেখ করুন) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও বর্ষীয়ান নেতা আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাঁচপুর মোড় এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

    প্রতিবাদ মিছিলে সোনারগাঁ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা সরকারের দমন-পীড়ন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে।

  • সোনারগাঁয়ে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা, স্ত্রীর অধিকার চান ভুক্তভোগী সোনিয়া

    সোনারগাঁয়ে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা, স্ত্রীর অধিকার চান ভুক্তভোগী সোনিয়া

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার সোনিয়া আক্তার বিয়ের ফাঁদে পড়ে চরম প্রতারণার শিকার হয়েছেন। তিনি রাউতগাঁও এলাকার মো. শরিফুল ইসলামের মেয়ে।

    সোনিয়া জানান, আড়াইহাজার উপজেলার ভাটি গোবিন্দপুরের মো. ইমন (২১) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। বিয়ের পাঁচদিন পর ইমন বিশেষ কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে নিজ এলাকায় ফিরে গিয়ে আরেকটি বিয়ে করেন।

    বিষয়টি জানতে পেরে সোনিয়া ইমনের বাড়িতে গেলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। এরপর ইমন ৫০ হাজার টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় সোনিয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে।

    সোনিয়া আক্তার বর্তমানে নারী নির্যাতনের মামলা করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। তিনি জানান, “আমি স্ত্রীর অধিকার চাই, চাই স্বাধীনভাবে বাঁচতে।”

  • কাঁচপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’

    কাঁচপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে’

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় আজ সকাল সাড়ে সাতটার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মিছিলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে একটি ব্যানার হাতে দেখা যায়, যাতে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে”
    বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশে শেষ করে। ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে মাক্স, কালো ও সাদা কাপড় বেঁধে দ্রুত গতিতে একটি মিছিল করে।

    এ বিষয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা মিছিলের সত্যতা স্বীকার করেছেন।

    এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

  • সোনারগাঁয়ে ৯ দিন ধরে জহিরুল নামের এক যুবক নিখোঁজ 

    সোনারগাঁয়ে ৯ দিন ধরে জহিরুল নামের এক যুবক নিখোঁজ 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ৯ দিন ধরে জহিরুল (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। এই ঘটনায় নিখোঁজ ব্যক্তির মা জরিনা বেগম গত বুধবার বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার জিডি নং–৭৬৪। নিখোঁজ জহিরুল উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত আঃ মোতালিব এর ছেলে।

    জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত আঃ মোতালিব এর ছেলে জহিরুল দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলো। গত ১২ এপ্রিল শনিবার সকাল ৭ টার দিকে চোত্রাপাশা নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হন। নিখোঁজের পর আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। মোবাইল নাম্বার ——-০১৮৩৫২৩৩৮০৪, ০১৮৫৩০০৯১৪০

  • সোনারগাঁয়ে বিএনপি সভাপতির নামে ফেসবুকে  অপপ্রচার, থানায় অভিযোগ

    সোনারগাঁয়ে বিএনপি সভাপতির নামে ফেসবুকে  অপপ্রচার, থানায় অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়ে তার পক্ষ থেকে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    শনিবার দুপুরে মুঠোফোনে এ তথ্য জানান ভুক্তভোগী আল মুজাহিদ মল্লিক এর একান্ত সচিব আব্দুর রহিম। তিনি বলেন, স্বৈরশাসকের দোসররা আল মুজাহিদ মল্লিক এর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে তার এবং বিএনপি নেতাকর্মীদের নামে অসত্য ও মানহানিকর তথ্য প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ  দায়ের করা হয়েছে। সেইসঙ্গে আইসিটি আইনে আমাদের মামলার প্রস্তুতি চলছে।

    তিনি আরো জানান, সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর কোনো ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট বা পেজ নাই।

    এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম আবু ইউসুফ মেহেদী (২৩)।

    শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিএনপির মোগরাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    নিহত মেহেদী একই ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আতাউর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সোনারগাঁয়ের পিরোজপুরে উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    সোনারগাঁয়ের পিরোজপুরে উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের উশৃংঙ্খল খাইরুল ইসলামের (২৬) অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা। এঘটনায় উশৃংঙ্খল খাইরুলের বড় ভাই মফিজুল ইসলাম ও তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    জানাগেছে, পারিবারিক শক্রতার জেরধরে উশৃংঙ্খল খাইরুল গত ১৬ এপ্রিল বুধবার মফিজুল ইসলামের উপর অতর্কিত হামলা এবং তার বাড়িঘরে ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়ে হামলা চালায়। উশৃংঙ্খল খাইরুল প্রায়ই তার মা জবেদা ও পরিবারের অন্যান্যদের সাথে উশৃংঙ্খল আচরন ও মারধর করার কারনে তার বড় ভাই মফিজুল ইসলাম এসব ঘটনার প্রতিবাদ জানালে খাইরুল তার বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রী জোনাকি’র উপর ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি ঘরে হামলা ও তাদের উপর শারিরীক নির্যাতন চালায়। তাদের টিনের ঘর ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে ঝাজড়া করে দেয়। এঘটনায় গত ২৯ মার্চ তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি এবং গত ১৬ এপ্রিল তার বড় ভাই মোঃ মফিজুল ইসলাম সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে উশৃংঙ্খল খাইরুল শুধু পরিবারের সদস্যদের সাথেই নয় এলাকাবাসীও তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে। উশৃংঙ্খল খাইরুল জৈনপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের সাথে উশৃংঙ্খল আচরন করলে স্থানীয় এলাকাবাসী মৃত জব্বার আলী প্রধানের ছেলে হোসেন মিয়া এর প্রতিবাদ জানালে খাইরুল তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে। এছাড়াও খাইরুল তার বাড়ির লোকজনের সাথে উশৃংঙ্খল আচরন করার সময় পাশের বাড়ির মৃত মনছুর আলীর ছেলে ফুল মিয়া প্রতিবাদ জানালে তাকে বেদম মারধর করে। খাইরুলের প্রহারে আহত ফুল মিয়াকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে সোনারগাঁ হাসপাতালে ভর্তি করে। উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সোনারগাঁয়ে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

    সোনারগাঁয়ে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ অফিসের ম্যানেজার প্রকৌশলী আনোয়ার হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে উপজেলার চেঙ্গাইন ললাটি এলাকায় ৫০০টি বাড়ির ১ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ৬টি খানা-ঢুলী কারখানা (মোট ১৩৫০ সিএফটি) এবং একটি মশার কয়েল কারখানার (৪০০ সিএফটি) গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ১২০০ ফুট ২ ইঞ্চি ডায়ামিটারের পাইপ লাইন উচ্ছেদ করা হয়।

    এ সময় অবৈধভাবে পরিচালিত “মা মেটাল ফার্নিচার অ্যান্ড প্লাস্টিক” নামক একটি কারখানাকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।

    অভিযানে অবৈধ গ্যাস বিতরণ লাইনের উৎসস্থল কিলিং করে বন্ধ করে দেওয়া হয়।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ে যেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

    সোনারগাঁয়ে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের তাজমহল এলাকায় বিএনপি নেতা ও ব্যবসায়ী গোলজার হোসেনকে পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বহিষ্কৃত যুবদল নেতা আশরাফ ভূঁইয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে।

    ব্যবসায়ী গোলজার জানান, মাসাবো বাজারে লোহার পাত কিনতে গেলে আশরাফের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে এবং গালিগালাজ করে। পরে পেরাবো এলাকায় গাড়ির গতিরোধ করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করা হয়। তবে চালকের উপস্থিত বুদ্ধিতে তারা পালিয়ে যেতে সক্ষম হন।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় বুধবার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযুক্ত আশরাফ ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ঢাকায় থাকি, ঘটনা সম্পর্কে জানি না।” তবে প্রশ্নের এক পর্যায়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের হুমকিও দেন।

    এর আগে আশরাফের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগ ছিল বলেও জানিয়েছে পুলিশ।

  • সোনারগাঁয়ে পরকিয়ার টানে ডাকাত সর্দারের সঙ্গে ইউপি সদস্য উধাও

    সোনারগাঁয়ে পরকিয়ার টানে ডাকাত সর্দারের সঙ্গে ইউপি সদস্য উধাও

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পরকীয়া প্রেমের সূত্র ধরে দুই সন্তানের জনকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন এক সন্তানের জননী ও সনমান্দী ইউনিয়ন পরিষদের ৪ ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মিনারা আক্তার মীনা। নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলার সনমান্দী ইউনিয়নের মারব্দী বৈদ্যেরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, বৈদ্যেরকান্দী গ্রামের আবুল মিয়ার মেয়ে মিনারা আক্তার মীনার সাথে পার্শ্ববর্তী মারব্দী গ্রামের আনোয়ার হোসেনের সাথে বিয়ে হয় প্রায় ২০ বছর আগে। তাদের সংসারে একটি পনের বছরের কন্যা সন্তান রয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে মীনা জড়িয়ে পরেন পরকিয়ায়। এর ই জের ধরে পরিচয় হয় নরসিংদী জেলা মাধবদী থানার মৈশাদী গ্রামের  ডাকাত দলের সর্দার আলম হোসেন হৃদয় (৪৪) এর সাথে।

    ডাকাত সর্দার আলম হোসেন নরসিংদী সদর উপজেলার মৈশাদী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, মাদক ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন তার এলাকাবাসীরা।

    এলাকা সূত্রে জানা যায়, মিনারা আক্তার মিনার স্বামী আনোয়ার হোসেন ব্যবসার সুবাধে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করার সুযোগে মিনার সাথে সখ্যতা গড়ে ওঠে ডাকাত সর্দার আলম এর সাথে। এর পর ভাঙতে শুরু করে আনোয়ার মিনার সংসার। এনিয়ে এলাকায় একাধিকবার শালিসি বিচার হলেও শুধরায়নি মিনা। শেষ পর্যন্ত ডাকাত সর্দারের হাত ধরে পালিয়ে যান।

    মিনারা আক্তার মীনার প্রথম স্বামী আনোয়ার হোসেন জানান আমাদের প্রায় ২০ বছরের সংসার। ব্যবসায় এর কাজে বিভিন্ন সময়ে এলাকার বাহিরে থাকার সুবাদে আমার স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলে ডাকাত সর্দার আলম হোসেন হৃদয়। এর পর আমার নগদ অর্থ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে গিয়ে তারা নাকি বিয়ে করেছে।

    অভিযুক্ত ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মিনারা আক্তার মীনার ভাই আলাউদ্দিন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনা সত্য। তবে এব্যাপারে আপাতত কথা বলতে রাজি হননি তিনি।

    ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা নিতে আসা একাধিক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংরক্ষিত মহিলা সদস্য মীনা পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে আমাদের ফেলে গেছেন বিপাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সনদে তার স্বাক্ষর লাগার কারনে তার খোজে ঘুরতে হচ্ছে আমাদের।

    এবিষয়ে জানতে সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনাটি আমার দৃষ্টি গোচরে এসেছে। আমি আমার পরিষদে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য তাকে ডেকেছি। সে না আসলে আমি আমার উর্ধতন কর্মকর্তাকে ব্যাপারটি জানাবো। তিনি এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আমি আশাবাদী।

    মিনারা আক্তার মীনার কোনো সন্ধান না পেয়ে তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, অন্য কারো সঙ্গে প্রেম রয়েছে তার। তার সঙ্গে চলে গেছেন মীনা। কোথায় গেছে তারা জানেন না।

    এ বিষয়ে ইউপি সদস্য মিনা সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

    সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • নিখোঁজের ৬ দিন পর ঝোপে মিলল বৃদ্ধ সিরাজের অর্ধগলিত লাশ

    নিখোঁজের ৬ দিন পর ঝোপে মিলল বৃদ্ধ সিরাজের অর্ধগলিত লাশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকা থেকে নিখোঁজের ৬ দিন পর মো. সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের একটি ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় মো. শামীম হোসেনের পিতা। সে ঝাউচর গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল (রোববার) সকাল ১০টার দিকে সিরাজুল ইসলাম নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তার খোঁজে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি।

    ঘটনার পরদিনই পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি, যা পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি করে।

    অবশেষে ১২ এপ্রিল (শনিবার) সকালে পিরোজপুর কান্দারগাঁও গ্রামের  স্থানীয়রা মেরিখালী ব্রিজ সংলগ্ন বালুর মাঠের একটি ঝোপে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

     

  • সোনারগাঁয়ে আলমগীর বাদশার পরিবারকর তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা

    সোনারগাঁয়ে আলমগীর বাদশার পরিবারকর তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    র‍্যাবের ক্রসফায়ারের নিহত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিএনপির শহীদ নেতা আলমগীর বাদশার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জাতীয়তাবাদী তরুণ দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহযোগিতা প্রদান করা হয়।

    আজ (১১ এপ্রিল) শুক্রবার বিকেলে কাঁচপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তরুণ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অনুদানটি হস্তান্তর করেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল আহম্মেদ, রূপগঞ্জ উপজেলা তরুণ দলের সভাপতি আল আমিন, জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান এবং শ্রমিক দল নেতা হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা তরুণ দলের সভাপতি আরিফ মোল্লা এবং সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

    বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আলমগীর বাদশা ছিলেন একজন সাহসী, ত্যাগী ও দলের জন্য নিবেদিত প্রাণ নেতা। বিগত সরকার আমলে র‍্যাবের ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়। তার মৃত্যু দলের অপূরণীয় ক্ষতি। বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।

  • কাঁচপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

    কাঁচপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্প এলাকায় বাসচাপায় রুমা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-১৩১২) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    নিহত রুমা চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী এবং কাঁচপুর সোনাপুর এলাকার ভাড়াটিয়া ছিলেন। তিনি প্রাণ কোম্পানিতে কাজ করতেন।

    কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • সোনারগাঁয়ে পারিবারিক কলহে যুবলীগ নেতার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

    সোনারগাঁয়ে পারিবারিক কলহে যুবলীগ নেতার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পারিবারিক কলহের জের ধরে মো. আশিক (৩০) নামের এক যুবলীগ নেতা শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এর আগে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে আশিক নিজ বসতঘরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

    পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

    তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    মৃত আশিক সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মো. মোশাররফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক স্থানীয় পর্যায়ে যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

    এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।