Category: ইউনিয়ন

  • সড়ক বললে ভূল করা হবে, সড়কের বেহাল অবস্থা  

    সড়ক বললে ভূল করা হবে, সড়কের বেহাল অবস্থা  

    বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এর দাঁশেরগাও হতে প্রেমতলা পর্যন্ত একমাত্র রাস্তাটি র্দীঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।  দাসেরগাঁ থেকে প্রেমতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি র্দীঘ দিন সংস্কার কাজ না হওয়ায় সম্পূর্ন সড়ক জুড়ে ছোট বড় খানা খন্দক ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ  গর্তে ও খানা খন্দকে বৃষ্টির পানি জমে থাকার কারনে যে কেউ দেখে মনে করবে এইটি সড়ক নয় যেন  খাল অথবা জলাভুমি। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন মুছাপুর ইউনিয়নস্থ দাঁশের গাও ও প্রেমতলাসহ এর আশে পাশের হাজার হাজার লোকজন।

    অপর দিকে মালামাল পরিবহন করতে না পেরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ওই এলাকার ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান। রাস্তার বেহাল অবস্থা থাকার কারনে ছাত্র/ছাত্রীরা যানবাহন না পেয়ে  পায়ে হেঁটে স্কুল ও মাদ্রাসা যাওয়া আসা করতে দেখা যাচ্ছে। এলাকাবাসী জানান, মুছাপুর ইউনিয়নের দাঁশেরগাও হইতে প্রেমতলা এলাকাতে প্রচুর পরিমানে ইটভাটা নির্মানের কারনে ওই রাস্তা দিয়ে ইট বোঝাই ট্রাকের আনাগোনা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই কারনেই রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।  ফলে বেহাল এই সড়কে চলাচল করতে গিয়ে অবর্ণনীয়  দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। তারা আরো জানান,  এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।#

  • ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলে অনিয়মের অভিযোগ

    ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলে অনিয়মের অভিযোগ

    সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় রোবায়েত হোসেন শান্ত নামের এক মনোনয়ন দাখিলকারী ব্যক্তি জেলা মাধ্যমিক শিক্ষা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগের বিষয়টি স্বীকার করে বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মনোনয়নপত্র সমন্বয়ক মোস্তফা কামাল জানান, মনোনয়নপত্র জমা নিয়ে কোন অনিয়ম করা হয়নি। যথাযথ নিয়ম নেমে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।

    রোবায়েত হোসেন শান্ত তার অভিযোগে উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গত ৯ জুলাই  বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করেন। বিধি মোতাবেক মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ গত ১৪ থেকে ১৬ জুলাই। তিনি একজন প্রার্থী হিসেবে গত ১৬ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়ন পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের নিকট জমা দেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত সেখানে অবস্থান করেন। সেই সময় একই পদে হাজী মোঃ মোতালেব নামের আরেক ব্যক্তিও মনোনয়নপত্র জমা দেন। সে মনোনয়নপত্রে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি প্রস্তাবকারী হিসেবে যে মনোনয়নপত্রে স্বাক্ষর করে। মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন রোবায়েত হোসেন শান্ত জানতে পারেন হাজী মোঃ মোতালেব হোসেন যে মনোনয়নপত্রটি জমা দিয়েছেন সেটা জাহাঙ্গীরের নামে জমা হয়েছে আসলে হাজী মোতালেব কোন প্রার্থী না। এমতাবস্থায় শান্ত অভিযোগ করেন মনোনয়নপত্র জমার শেষ দিন ও শেষ সময় পর্যস্ত যেখানে মনোনয়নপত্রে মোতালেবের নাম ছিল কিভাবে একদিন পর সে মনোনয়ন পত্রে জাহাঙ্গীর হোসেনের নামে জমা হলো। শান্তর অভিযোগ প্রধান শিক্ষক রাতের আধারে হাজী মোতালেব হোসেনের মনোনয়নপত্রটি সরিয়ে সেখানে জাহাঙ্গীর হোসেনের নামে মনোনয়নপত্র জমা নিয়েছেন।

    এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান বলেন, বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে কিছু অনিয়মের কথা শুনেছি। আমরা এ অভিযোগগুলি খতিয়ে দেখছি। অনিয়ম পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

  • দখল ও দূষণ থেকে নদী রক্ষায় আলোচনা সভা

    দখল ও দূষণ থেকে নদী রক্ষায় আলোচনা সভা

    দখল ও দূষণ থেকে নদীকে রক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে নারায়ণগঞ্জে “নদী বাঁচাও, বাঁচাও মানুষ, বাঁচাও দেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর তল্লা এলাকায় বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে পরিবেশবাদি সংগঠন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর নারায়ণগঞ্জ জেলা শাখা।

    সংগঠনটির জেলা শাখার সভাপতি কবি জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে জানান, বাংলাদেশের ভূখন্ডে বর্তমানে ছোট বড় ৭শ’ নদী থাকলেও গত ২০ বছরে ১৭টি নদী পুরোপুরিভাবে মরে গেছে। এক সময়ের খর¯্রােতা এই নদীগুলো এখন মরা নদীতে পরিনত হয়েছে। বক্তারা বলেন, আমাদের দেশে বহমান ২২ হাজার ১শ’ ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যরে ৭শ’ নদী আমাদের প্রকৃতিক সম্পদ। নদী আমাদের মা। আমাদের বাঁচতে হলে নদীকে বাঁচাতে হবে। এক সময়ে নগর, বন্দর ও শহর প্রতিষ্ঠিত হয়েছে নদীকে কেন্দ্র করে। কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন শিল্প কারখানা দেশের নদীগুলোকে দখল ও দূষণ করে আমাদের প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করছে।

    প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন জানান, নদীকে রক্ষার জন্য বাংলাদেশ নদী বাাঁচাও আন্দোলন নামের এই সংগঠনটি ১৭ দফা দাবী নিয়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িলে দিতে পারলে আমাদের নদীগুলো রক্ষা করা যাবে। তাই নদী রক্ষার গুরুত্ব সম্পর্কে জ্ঞাণ অর্জন করতে শির্থীদেরকে তাগিদ দেন তিনি।

    আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আকরাম আলী শাহীন, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন, প্রধান শিক্ষক সফিউল আলম খান, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ খান।

    আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে নদী বিষয়ক কবিতা, আবৃতি, সংগীত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে গাছ ও বই বিতরণ করেন অতিথিরা।#

  • শেখ হাসিনার সংবর্ধনায় জেলা তাঁতীলীগের মিছিল

    শেখ হাসিনার সংবর্ধনায় জেলা তাঁতীলীগের মিছিল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় যোগ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তাঁতীলীগের নেতারা।শনিবার (২১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সভায় তাঁতীলীগের নেতাকর্মীরা বিভিন্ন-ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন।

    নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেনের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌছালে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ঢালী, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, এইচ এম ফারুক শাহেদ ও সদস্য তপন সাহা তাদের স্বাগত জানান।

    এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন-মহানগর তাঁতীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো: জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাশফীকুর রহমান শিশির, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মোঃ নাজির হোসেন, আঃ আজিজ,  ফতুল্লা থানা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মিলন  মোল্লা, ফতুল্লা থানা তাঁতীলীগের সহসভাপতি সাইদুল ইসলাম সাইদ, মোঃ জালাল, কাশীপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আতাউর রহমান আতিক, ফতুল্লা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোঃ স্বপন, আকাশ, রবিন, দেলোয়ার হোসেন, আক্তার হোসেন, মনির হোসেন, সাফায়েত উল্লাহ, শাকিল আহম্মেদ, সাগর আলী, নুরুল হক, বাবুল চৌধুরী, সাইফুর রহমান, হারুন প্রমুখ।#

  • ব্যবসায়ী হালিম হত্যা মামলার রায়ে ৪ জনের মৃত্যুদন্ড

    ব্যবসায়ী হালিম হত্যা মামলার রায়ে ৪ জনের মৃত্যুদন্ড

    নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর এলাকায় ব্যবসায়ী আব্দুল হালিম উদ্দিন হত্যা মামলার রায়ে ৪ আসামীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত লাশ গুম করার অভিযোগে প্রত্যেক আসামীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেন। মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় ৩ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
    বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এই রায় প্রদান দেন। রায় প্রদানকালে ৭ আসামীদের মধ্যে ৩ আসামী উপস্থিত ছিল এবং ফাঁসির দন্ডপ্রাপ্ত ৪ আসামী উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন- সাদেকুর রহমান, মো: ইকবাল হোসেন, সোহাগ এবং বাবু কাজী। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন- মোক্তার হোসেন, মো: মেহেদী ও আবুল হোসেন।
    মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ১৫ আগস্ট বন্ধু ইকবালের কাছে পাওনা ৫ লাখ টাকা আদায় করতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকার হাজী আফসার উদ্দিনের ছেলে ইলেকট্রনিক্্র ব্যবসায়ী হালিম উদ্দিন। এর একদিন পর ১৭ আগস্ট ডোবা থেকে হাত-পা বিহীন বস্তাবন্দী অবস্থায় হালিম উদ্দিনের পাঁচ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত হালিম উদ্দিনের ছোট ভাই শামীম বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামী সাদেকুর রহমান হত্যাকান্ডের বর্ণনা দিয়ে এবং জড়িত আসামীদের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে সে জানায়, পাওনা টাকার জন্য চাপ দিলে বন্ধু ইকবাল হোসেন তার বাসায় ডেকে নিয়ে হালিম উদ্দিনকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ ৫ টুকরো করে সদর উপজেলার কাশিপুর এলাকায় ডোবায় ফেলে দেয় আসামীরা। এই ঘটনার তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ২৩ মার্চ ৭ জনকে আসামী এবং ২৫ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেন।
    তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানিয়েছেন নিহতের পরিবারের স্বজনরা।#

  • রূপগঞ্জে গৃহবধুর আত্মাহত্যা

    রূপগঞ্জে গৃহবধুর আত্মাহত্যা

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার সন্ধ্যার দিকে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে কারিমা বেগম (২৪) নামে এক গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মাহত্যা করছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহত গৃহবধুর মা বাদী হয়ে ৪ জনকে আসামীকে করে মামলা দায়ের করেন। উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা পশ্চিমপাড়া এলাকা ঘটে এই ঘটনা।
    নিহত গৃহবধুর মা মরিয়ম আক্তারের দেয়া লিখিত এজাহার থেকে জানা যায়, তিনি উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকার মৃত আফজাল হোসেনের স্ত্রী। ৮ বছর আগে তিনি তার মেয়ে কারিমা বেগকে ইসলামী শরীয়ত মোতাবেক পার্শ্ববর্তী ভায়েলা পশ্চিমপাড়া এলাকায় রমিজউদ্দিনের ছেলে আজগর আলীর সাথে বিবাহ দেয়। বর্তমানের তাদের সংসারে ২টি সন্তান রয়েছে। এদিকে একবছর ধরে স্বামী আজগর আলী, শ্বশুর রমিজউদ্দিন ,শ্বাশুরি আমেলা বেগম ও ননদ সেলিনা বেগম গৃহবধু কারিমা বেগমকে বিভিন্ন ধরনের অত্যাচার ও মানসিক নির্যাতন করে আসছিল। অত্যাচার সহ্য করতে না পেরে কারিমা বেগম চলতি বছরের এপ্রিল মাসের ৩০ তারিখে স্বামীর বাড়ী থেকে পিতার বাড়ী চলে আসে। এ মাসের ৮ তারিখে স্বামী আজগর আলী ও শ্বশুর রমিজউদ্দিন ভবিষ্যতে এমন হবে বলে তাকে স্বামীর বাড়ীতে নিয়ে যায়। এদিকে, সোমবার বিকেলে ফের স্বামী আজগর আলী ও শ্বশুর বাড়ীর লোকজন কারিমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানসিক অত্যাচার করেন। অত্যাচার সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে স্বামীর নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মাহত্যা করেন গৃহবধু কারিমা বেগম। খবর পেয়ে নিহত গৃহবধুর পরিবারের লোকজন গিয়ে ঘরের ভিতরে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে আত্মাহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহত গৃহবধুর মা বাদী হয়ে স্বামী, শ্বশুর, শ্বাশুরী ও ননদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে।
    এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

  • রুপগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম নিহত

    রুপগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম নিহত

    নারায়ণগঞ্জের রুপগঞ্জে পূর্বাচল উপ-শহর এলাকায় গুলিতে নাদিম ওরফে পচিশ নাদিম নামে এক যুবক নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নাদিম মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। মঙ্গলবার রাত দুইটা চল্লিশ মিনিটে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ৪৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেছে।
    র‌্যাব ২ এর সিনিয়র সহকারি পরিচালক (এএসপি) রবিউল ইসলাম জানান, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ও পচিশ নাদিম কক্স্রবাজারের টেকনাফ থেকে একটি মাদকের চালান নিয়ে এসে রূপগঞ্জের পূর্বাচল উপ-শহর এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রুপগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
    নিহত নাদিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।#

  • বন্দর শিল্পকলা একাডেমী’র সদস্য সংগ্রহে অনিয়মের অভিযোগ

    বন্দর শিল্পকলা একাডেমী’র সদস্য সংগ্রহে অনিয়মের অভিযোগ

    বন্দর শিল্পকলা একাডেমীর সদস্য সংগ্রহে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আবেদন করেও সদস্য পদ পাননি খ্যাতিমান সংগীত ও সংস্কৃতবান ব্যক্তিরা। পক্ষান্তরে গ্রুপিং লবিং ও চাপ প্রয়োগ করে সদস্য পদ বাগিয়ে নিয়েছে অধিকাংশ অশিল্পীরা। সূত্র জানায়, বন্দর শিল্পকলা একাডেমীর নতুন ভোটার সদস্য প্রক্রিয়া শেষ হয় কিছুদিন পূর্বে। কিন্তু শিল্পকলা সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের জন্য হলেও একশ্রেণীর অসাধু স্বার্থান্বেষী লোক  প্রভাব বিস্তারের জন্য সুকৌশলে বেশ কিছু অসাংস্কৃতিক ব্যক্তিকে ঢুকিয়ে দেয়। যাদের সাংস্কৃতিক অংগনের সঙ্গে কোন প্রকার সম্পর্ক নেই। তাদেরকে সদস্য হিসেবে অন্তর্ভূক্তি করে ভোটার সংখ্যা বৃদ্ধির অপচেষ্টা করা হয়েছে।

    বন্দরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক মোঃ মানির হোসেন বন্দও শিল্পকলা একাডেমীর সদস্য পদ পেতে নিয়ম অনুযায়ী আবেদন করেন। কিন্তু সদস্যের অযোগ্য আখ্যায়িত করে তাকে বাদ দেয়া হয়েছে। বিশিষ্ট বাউল শিল্পি আবুল সরকারের অন্যতম শিষ্য আসলাম সরকারকে অযোগ্য আখ্যায়িত করে বাদ দেয়া হয়। বাংলা একাডেমির সদস্য সাহিত্যিক ইয়াদী মাহমুদকে অযোগ্য আখ্যায়িত করে বাদ দেওয়া হয়। ছাড়াও বন্দরের আরও বেশ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিযোগ করেন যে, সদস্য সংগ্রহের প্রক্রিয়াটাই ছিল ভুল। কেননা তারা এত কাছে থেকেও এবং সাংস্কৃতিক অঙ্গনে জড়িত থাকার পরেও জানেনইনা যে সদস্য সংগ্রহ করা হচ্ছে। বন্দরের প্রবীণ তবলা বাদক নারয়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত যন্ত্র শিল্পী ফণী দাস তার ছেলে যন্ত্র শিল্পী কৃষ্ণ দাস তারা জানেইনা যে বন্দর শিল্পকলা একাডেমীর সদস্য নেয়া হচ্ছে।

    বন্দর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন, সহ-সভাপতি নাট্য ব্যক্তিত্ব কাজিম উদ্দিন সদস্য সংগ্রহের বিষয়ে কিছুই জানেননা বলে জানান। বন্দরের ঐতিহ্যবাহি সিরাজউদ্দৌলা নাট্য গোষ্ঠীর কর্ণধার মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খসরু । তিনি জানেন না এলাকায় সদস্য সংগ্রহের কাজ চলছে। প্রকৃত সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিদের অন্তর্ভূক্তির মাধ্যমে নতুন করে সদস্য তালিকা প্রস্তুত করার দাবি জানিয়েছে সাংস্কৃতিক অঙ্গনের সকল ব্যক্তিবগ। সূত্র জানায়, প্রার্থীদের মধ্যে কয়েকজনকে ফোন কলের মাধ্যমে সঠিক প্রমাণাদি সহ শনিবার উপজেলা থাকতে বলা হয়, বলা বাহুল্য অনেক আবেদনকারী কোন প্রকার ফোন কল পাননি বলে দাবি করেন। অনেকেই দাবি করছেন শনিবার সকালে আবেদনকারীদের (সাহিত্য এবং সংস্কৃতিকর্মী) কোন প্রকার প্রমাণাদি দলিল না নিয়ে অভিনয় করে দেখাতে বলা হয় এবং ইচ্ছামতো যাচাই-বাছাই করে বেশকিছু অযোগ্য প্রার্থী সদস্য অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি গঠনতন্ত্র অনুযায়ী যে ব্যক্তি কোন শিল্প সাহিত্যের সাথে জড়িত নয় এমনকি মুক্তিযুদ্ধের চেতনায়  সংস্কৃতি চর্চা করে না অথবা রাজাকার বা তাদের দোসরদের সদস্য হওয়া অযোগ্য বলে বিবেচিত হবে জানা সত্ত্বেও উক্ত তালিকায় এমন অনেক সদস্য সদস্যভুক্ত করা হয়।#

  • রূপগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

    রূপগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান ভূইয়া মনিরের সহযোগীতায় কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে অত্র কলেজের অডিটরিয়ামে অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক জামাল সরকার, আশরাফউদ্দিন, আব্দুস সালাম, সমাজ সেবক মনিরুজ্জামান ভূইয়া, সাংবাদিক রিয়াজ হোসেন, মাছুদ চৌধুরী, আরিফ খান জয়, রাব্বি হাসান রাসেল, সজবি ওয়াজেদ জয়, প্রভাষক আরমানউদ্দিন, হালিম মিয়া, আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে একাদশ শ্রেণীর শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বই ও নগদ অর্থ প্রদান করা হয়।#

  • পলাশের প্রতি সমর্থন জানালেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা

    পলাশের প্রতি সমর্থন জানালেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা

    ঘনিয়ে আসছে সংসদ নির্বাচন। আসন্ন এ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মানোনয়ন প্রার্থী কাউসার আহমেদ পলাশ। তাই তার বিরুদ্ধে এখন অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করছেন আব্দুল হাই ও আনোয়ার হোসেন।
    কাউসার আহমেদ পলাশ জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক। এরই মাঝে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। অতি সম্প্রতি তার বাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেছিলেন। ফলে তাকে নিয়ে মিডিয়ায় এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। তবে এরই মাঝে চারটি পত্রিকায় তার চরিত্র হনন করে রিপোর্ট প্রকাশ করা হয়। এ ব্যাপারে কাউসার আহমেদ পলাশ আইনের আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা আবদুল হাই ও আনোয়ার হোসেন সমর্থন জানিয়েছেন জনপ্রিয় এ শ্রমিক নেতাকে।
    গতকাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, পত্রিকায় কাউসার আহম্মেদ পলাশকে নিয়ে যে সকল রিপোর্ট আসছে তা আগে কেন আসেনি। আগে কেন এসব অভিযোগ তোলা হয়নি। যখন নির্বাচন ঘনিয়ে আসছে, যখন কাউসার আহমেদ পলাশের নির্বাচনের সম্ভাবনা তৈরী হয়েছে তখনই তার বিরুদ্ধে হঠাৎ করেই নানা কথা লিখা হচ্ছে। তিনি আরো বলেন পলাশকে আমি বহুদিন ধরেই চিনি। অতীতে তিনি ছাত্রলীগ এবং যুবলীগের রাজনীতি করেছেন। এখন শ্রমিকলীগের ভাল একটি পদে আছেন। কিন্তু পলাশ কখনো কারো উপর জুলুম করেছেন বা কারো কাছে চাঁদা চেয়েছেন এমন কোন অভিযোগ আমার কাছে কখনো কেউ করেনি। তবে পলাশ আইনের আশ্রয় নিয়েছেন। সেখানে সত্য মিথ্যা প্রমান হবে। এ বিষয়ে আদালত নিশ্চই ন্যায় বিচার করবে। তাই বিচারাধিন বিষয়ে এর বেশি কিছু বলতে চাই না।
    অপরদিকে এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন বলেন, আমি মনে করি কাউসার আহম্মেদ পলাশকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে। তবে তিনি রাজনীতিবিদ তাই রাজনীতি হতেই পারে। তাই বলে নোংড়া রাজনীতি কারো কাম্য হতে পারে না। আনোয়ার হোসেন আরো বলেন, পলাশ নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন চাওয়ার কথা বলেছেন। আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদের সবার দলীয় মনোনয়ন চাওয়ার অধিকার রয়েছে। আর মনোনয়ন দেয়ার মালিক হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বলে এক শ্রেনীর মিডিয়াকে ব্যাবহার করে তাকে সমাজে হেয় করার চেষ্ঠা ঠিক নয়। তিনি এ প্রতিনিধিকে আরো বলেন, তোমাদের মাঝে কিছু সাংবাদিক আছে যারা তাদের পছন্দে নয় তাদের বিরুদ্ধে যা খুশী তাই লিখে দেয়। তবে সবাই এমন নয়। সত্য মিথ্যা যাচাই করে যা সত্য তাই লিখে এমন সাংবাদিকের সংখ্যাই বেশি। তিনি বলেন, কাউসার আহম্মেদ পলাশ একজন ভাল শ্রমিক নেতা। তিনি একজন নামাজি মানুষ। তিনি বহু বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এখন তার বিরুদ্ধে যে সকল অভিযোগ তোলা হচ্ছে এসব অভিযোগ আগে তোলা হয়নি। তাই আমি মনে করি এখন রাজনৈতিক কারনেই তার বিরুদ্ধে নানা কথা লিখা হচ্ছে। আমরা নারায়ণগঞ্জের সাংবাদিকদের কাছে গঠনমূলক সাংবাদিকতাই আশা করি। রাজনৈতিক দলে প্রতিযোগীতা থাকবে এটাই স্বাভাবিক। মিথ্যা দিয়ে কখনোই সত্যকে ঢাকা যায় না। রাজনীতিকে অধিকতর ভাল রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিৎ বলে আমি মনে করি। আর সাংবাদিকদেরতো অবশ্যই পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করা উচিৎ। এটা না করা হলে ওই সাংবাদিকেরই ক্ষতি। কোন সাংবাদিক বিশ^াসযোগ্যতা হারিয়ে ফেললে তার আর অবশিষ্ট কিছু থাকে না। তাই আমরা আশা করব নারায়ণগঞ্জের সাংবাদিক, রাজনীতিবিদ সবাই জনকল্যানে কাজ করবেন। সবাই সজাগ থাকবেন কেউ যেন কাউকে অন্যায় কাজে ব্যাবহার করতে না পারে।

  • ডিবি পুলিশের অভিযানে বন্দরে ফিন্সিডিলসহ আরমান গ্রেপ্তার

    ডিবি পুলিশের অভিযানে বন্দরে ফিন্সিডিলসহ আরমান গ্রেপ্তার

    বন্দর প্রতিনিধি:  জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ৪০ বোতল ফেন্সিডিলসহ আরমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ৫ ফেব্রুয়ারী রাতে বন্দর থানার লাঙ্গলবন্ধস্থ প্লানা পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৫(২)১৮। জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক আসাদুজ্জামান শেখসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে লাঙ্গলবন্ধস্থ প্লানা পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ বন্দর থানার লাঙ্গলবন্ধস্থ সুমিপড়া এলাকার মমৃত মোবারক হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আরমানকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ডিবি পুলিশ মঙ্গলবার বন্দর থানায় মাদক মামলা রুজু ধৃতকে আদালতে প্রেরণ করেছে। ##

  • মেয়র আইভী’র দৃঢ়তার কাছে বার বার হার মানছেন সাংসদ শামীম ওসমান

    মেয়র আইভী’র দৃঢ়তার কাছে বার বার হার মানছেন সাংসদ শামীম ওসমান

    নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে কোনঠাসা করার চেষ্টা করার অভিযোগ শামীম ওসমানের বিরুদ্ধে। আইভী’র বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ, নগরীর ময়লা অপসারনে বাধা, সিটি কর্পোরেশনের কর্মচারীদের উপর হামলা, সর্বশেষ পূনর্বাসনের নামে হকারদের মেয়রের বিরুদ্ধে উসকে দেয়া। এসব ঘটনার সাথে শামীম ওসমানের প্রত্যক্ষ ভাবে ইন্ধন ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে শেষ পর্যন্ত শামীম ওসমানের সব চেষ্টাই ব্যার্থ হয়েছে মেয়র আইভীর আপোষহীন নীতি ও দৃঢ়তার কাছে। সর্বশেষ চ্যালেঞ্জ নিয়ে হকারদের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসার নির্দেশ দিয়ে হাকারদের রাজপথে নামালেন এবং হত্যার চেষ্টায় হামলা চালানো হয় বলে অভিযোগ করেছিলেন মেয়র আইভী । তার সাথে আসা নিরস্ত্র নগরবাসি, সাংবাদিক ও সমর্থকদের রক্ত ঝড়িয়ে এ অপচেষ্টা ব্যার্থ করে দেয়। আইভীর সমর্থকদের মানবঢালের কাছে এ হামলা প্রতিহত হয় ।
    পরে শামীম ওসমান সাংবাদিক সম্মেলন ঢেকে বলেন আইভী’র সাথে সংঘর্ষ হয়েছে হকারদের সাথে। এ বলে তিনি দায় এড়ানোর চেষ্টা করেন। কিন্তু ভিডিও ফুটেজে দেখা যায় শামীম ওসমানের অত্যন্ত বিশ^স্ত ও অনুগত অনেকেই এ ঘটনায় হামলা চালিয়েছিল।
    কয়েকজন হকারের সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, আমাদেরকে বিভিন্ন সময় স্বার্থ উদ্ধারে ব্যাবহার করা হয়। সেদিনকার ঘটনায় হকারদের জড়ানো ঠিক হয়নি। এতে করে আরো বেশী ক্ষতিগ্রস্ত হয়েছি।
    এ বিষয়ে নগরীর দেওভোগ এলাকার বসবাসকারি হাসেম মিয়া অবিযোগ করেন, রাজউককে ঢেকে এনে সিটি কর্পোরেশনের জমি ও স্থাপনা দখলের দেওয়ার চেষ্টা করা হয়েছে। পারভেজ নিখোঁজের ঘটনায় মেয়র আইভীর ছোট ভাই ভাগিনা ও সহকর্মীদের মিথ্য অভিযোগ জড়ানো হয়। যা তদন্তে প্রমানিত হয়নি বলে তাদের অব্যাহতি দেয়া হয়।
    এ দিকে জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির জানিয়েছেন, নিজের স্বার্থ হাসির করার জন্যই শামীম ওসমান হকারদের ঘাড়ে বন্ধুক রেখে গুলি চালিয়েছে। সে নির্দেশ দিলেন ১৬ জানুয়ারী থেকে বঙ্গবন্ধু সড়কে হকার বসবে বাধা দিলে তার যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ প্রতিহত করবে। এখন কোথায় শামীম ওসমান। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কড়া নির্দেশে শামীম ওসমান হকারদের ছেড়ে নিজেকে ঘুটিয়ে নিয়েছেন। তার টার্গেট ছিল আইভী, হকারদের বসানো ইচ্ছে না। ১৬ তারিখের অতর্কিত হামলায় মৃত্যু’র ঝুকি ছিল। আল্লাহর রহমতে মেয়র আইভী তার সমর্থক নগরবাসি রক্ষা পেয়েছে। এ হকারদের কয়েকজন ফুটপাতে ব্যাবসার অন্তরালে মাদক ব্যাবসা করতো।
    এদিকে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন, এমন কয়েকজন ছাত্রের সাথে কথা হয়, তারা জানিয়েছেন, হকারমুক্ত ফুটপাত থাকার পক্ষে আছে মেয়র আইভী। আসলেই এখন স্বাচ্ছন্ধে ফুটপাত দিয়ে নগরবাসি চলাফেরা করতে পারছে। ছোট বেলায় দেখতাম নগরীর জলাবদ্ধতা সরু সড়ক। এখন মেয়র আইভী নগর থেকে জলাবদ্ধতা দূর করেছেন। বিভিন্ন সড়ক প্রশস্ত হয়েছে। ইন্টারনেটে প্রবেশ করলে সামাজিক মাধ্যমে অনেকের সাথেই যোগাযোগ হলে তারা মন্তব্য করেন, আমাদের শহরে মেয়র আইভীর মতো জনপ্রতিনিধি পাওয়ায় আমরা ভাগ্যবান। কারন আইভী দ্বক্ষ ও সৎ।
    নগরীর নন্দিপাড়া এলাকার বাসিন্দা ঢাকা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আরমান মাহাবুব সাদাত জানিয়েছেন, আইভী নারায়ণগঞ্জের উন্নয়নের আইডল। যা সাড়া দেসেই এখন মেয়র আইভীকে উন্নয়নের রোল মডেল হিসেবে উদাহরন দেয়া হচ্ছে। এমনকি আওয়ামীলীগের নিজ দল থেকেও আগামী নির্বাচনে মেয়র আইভী’র মত প্রর্থী বছাই করছে দলীয় নীতি নির্ধারনীরা এটা পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে। আইভীর কোন সন্ত্রাসী বাহিনী নেই, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে লাগিয়েও ব্যার্থ হয়েছে শামীম ওসমান। শামীম ওসমান জাতীয় সংসদে দাড়িয়েও মেয়র আইভী দূনীতি নিয়ে কথা বলেছিলেন। প্রথমে মন্ত্রনালয়ের গঠিত তদন্ত কমিটি ও পরে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোন দূর্নীতির অভিযোগের সত্যতা পায়নি। গত বছর অক্টোবরে এ ব্যাপারে দুদক পত্র জারি করেছিল বলে জানতে পেরেছি। আইভীর একের পর এক সফলতা ও জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে বার বার ষড়যন্ত্র করে ব্যার্থ হচ্ছে।
    নগরীর ময়লা আবর্জনা নিয়েও নোংরামী করে আইভীকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে,এ বিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারন সম্পাদক আব্দুর রহমান জানিয়েছেন, ২০১৫ সালে মেয়র আইভী দেশের বাইরে গেলে এ সুযোকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের লিংক রোড়ে ময়লা ফেলতে বাধা দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে ৮/১০ জন পরিচ্ছন্ন কর্মীকে আহত করে। সিটি কর্পোরেশন প্রতিবাদের নগরীর ময়লা অপসারন বন্ধ রাখে। সে সময়েও কোন জনপ্রতিনিধিকে সমস্যা সমাধানে এগিয়ে আসতে দেখা যায়নি। বরং শামীম ওসমানের সমর্থক ও তার লোকজন দিয়েই লিংক রোড়ে ময়লা ফেলা বন্ধ করে দেয়া হয়েছিল। ষড়যন্ত্র করা হয়েছিল ময়লার দূর্গন্ধে নগরবাশি মেয়র আইভী’র উপর ক্ষুদ্ধ হয়ে আন্দোলনে নামবেন। কিন্ত সচেতন নগরবাসি পুরো ঘটনাটাকেই পর্যবেক্ষন করে মেয়র আইভীর পাশে দাড়িয়েছে।
    এদিকে স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন ডা. আইভী কাজের প্রতি আন্তরিকতা ও দৃঢ়মনোভাবের কারনে এতো সফলতা পেয়েছেন এবং বার বারই তিনি প্রতিকূল পরিস্থিতি উৎড়ে গেছেন। ব্যার্থ হয়েছে তার প্রতিপক্ষ। ###