Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

    সোনারগাঁয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

    শ্যামলী চৌধুরী জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নে তাদের গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যান। যাওয়ার আগে ঘরের দরজা-জানালা বন্ধ করে যান কিন্তু রাতে কোনো এক সময় ডাকাতরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

    রাতের বেলা তার শ্বশুর বাড়ির মেইন গেট বন্ধ করতে গিয়ে দেখেন, ছেলের ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখতে পান, সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

    শ্যামলী চৌধুরীর ধারণা, তিনি ও তার পরিবার কক্সবাজার যাচ্ছেন এই তথ্য তাদের একটি পেজে শেয়ার করেছিলেন। সেখান থেকে হয়তো ডাকাতরা খবর পেয়ে ডাকাতির প্রস্তুতি নেয়। এর দুই বছর আগেও তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। পরে থানায় অভিযোগ দেয়ার পর কোন প্রতিকার পাননি তাই তিনি এবার কোন আইনি পদক্ষেপ নিবেন না বলে জানান।

  • সোনারগাঁয়ে আইনজীবীর বাড়িতে ডাকাতি

    সোনারগাঁয়ে আইনজীবীর বাড়িতে ডাকাতি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে এক আইনজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে আব্দুর রহিম নামের আইনজীবির বাড়ির রান্নার ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটনায়। ডাকাতদল বাড়ির সবাইকে হাত, পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১২ লাখ ৭০ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতির ঘটনায় বুধবার সকাল ১০ টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবি আব্দুর রহিম  সোনারগাঁও নিউজকে বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মুখোশধারী একদল ডাকাত তার বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে তাদের ডুপ্লেক্স বাড়ির দ্বিতীয় তলায় তাদের কক্ষে গিয়ে তাকে তার স্ত্রী শাহনাজ আক্তার ও ছেলে সাব্বির আহম্মেদ লিমনের হাত পা ও মুখ বেধে নগদ ১২ লাখ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণসহ প্রায় ২৫ লাখ টাকারও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

    তিনি আরো বলেন, মসজিদ নির্মাণের রড ক্রয় করার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছিল। মুখোশধারী পাঁচজন ডাকাত তাদের কক্ষে প্রবেশ করে। ডাকাতদের হাতে রামদা ও ছোড়া ছিল। একজন লম্বা মুখোশধারী ডাকাতের কোমড়ে ছিল পিস্তল। ডাকাতরা আড়াইহাজার ও বরিশালের স্থানীয় ভাষায় কথা বলে। তবে ডাকাতরা আমাদের কাউকে হতাহত করেনি। আমাদের সামনেই আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে।

     

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, ডাকাতির খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তিনিও ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় মামলা গ্রহন করে ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

  • ঐতিহাসিক নয়াপুর ও পঞ্চমীঘাট হাটের ইজারা পেলেন হাজ্বী সেলিম সরকার

    ঐতিহাসিক নয়াপুর ও পঞ্চমীঘাট হাটের ইজারা পেলেন হাজ্বী সেলিম সরকার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারের সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন সাদিপুর ইউনিয়নের কিং হাজ্বী মোঃ সেলিম সরকার। সেলিম সরকার নয়াপুর বাজারের ইজারাদার হওয়ায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে।

    সুত্রে জানাযায়, উপজেলার স্থায়ী হাট গুলো ইজারাদার নিয়োগ দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সেই ভিত্তিতে মঙ্গলবার প্রতিটি হাটের ন্যায় নয়াপুর বাজারের দরপত্র আহবান করা হয়। সেখানে ২২ জন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে নয়াপুর বাজারের ইজারা পেয়েছেন হাজ্বী সেলিম সরকার।

    সেলিম সরকার জানান, ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে নয়াপুর বাজারের ব্যবসায়ীদের জুলুম, অত্যাচার ও নির্যাতন করেছেন। বর্তমানে আমি ইজারা পেয়েছি তাই ব্যবসায়ীরা যে ভাবে শান্তিতে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থাই করা হবে। তাছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সকল ব্যবস্থা করা হবে।

  • সোনারগাঁয়ে আওয়ামীলীগ নেতার বাড়িতে বিএনপি নেতার হামলা-লুটপাট, আটক ব্যক্তিকে ছেড়ে দিল পুলিশ

    সোনারগাঁয়ে আওয়ামীলীগ নেতার বাড়িতে বিএনপি নেতার হামলা-লুটপাট, আটক ব্যক্তিকে ছেড়ে দিল পুলিশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

    ভুক্তভোগী শ্রমিক লীগ নেতা আব্দুল হালিমের স্ত্রী মিনারা আক্তার জানান, গত ৫ আগস্ট সন্ধ্যায় তার স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি বিভিন্ন স্থানে ভাড়া বাসায় ছিলেন। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান উপলক্ষে সন্তানসহ নিজ বাড়িতে ফেরার খবরে শতাধিক লোকজন তার বাড়িতে হামলা চালায়, ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। মিনারা আক্তারের অভিযোগ, বিএনপি নেতা আব্দুল জলিল এই হামলার নেতৃত্ব দেন।

    হামলার ঘটনায় তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতা মনির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পরে থানা বিএনপির এক শীর্ষ নেতা গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

    অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল এ ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি দাবি করেন, “হালিমের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার স্ত্রী আমাদের কর্মীদের গালিগালাজ করায় এ ঘটনা ঘটেছে।”

    সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, “এ ঘটনায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ না করায় আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হামলা ও লুটপাটের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মুচলেকা নেওয়া হয়েছে।”

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

  • বায়ু দূষণের অভিযোগে সোনারগাঁয়ে চার প্রতিষ্ঠানকে ৮ লক্ষ টাকা জরিমানা

    বায়ু দূষণের অভিযোগে সোনারগাঁয়ে চার প্রতিষ্ঠানকে ৮ লক্ষ টাকা জরিমানা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বায়ু দূষনের অভিযোগে সোনারগাঁয়ে চার প্রতিষ্ঠানকে ৮ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন। মঙ্গলবার সকালে তারা চারটি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে এই জরিমানা করেন।

    এ সময় বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সোনারগাঁ মেঘনাঘাট এলাকায় লাফাজ হোলসিম লি. প্রতিষ্ঠানকে ২ লক্ষ, মেঘনা প্রতিষ্ঠানে ২ লক্ষ, মেঘনা প্রতিষ্ঠানে ২ লক্ষ ও ইউনিক সিমেন্ট ইন্ডা: লি: প্রতিষ্ঠানে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

    পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন। অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবস্থিত বায়ুদূষনকারী ৪টি প্রতিষ্ঠান থেকে ৮লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়

  • অবশেষে ধর্ষণ মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

    অবশেষে ধর্ষণ মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

    সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের এক তরুণীকে অপহরণের পর সপ্তাহব্যাপী আটক রেখে ধর্ষণের  ঘটনায় মামলা দায়ের প্রায় ২০ দিন পর র‌্যাবের হাতে আটক হয়েছেন পিচ্চি হাসান নামের এক যুবক। এর আগে গত মাসে এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তখন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন পরে তার বিরুদ্ধে ধর্ষণের কোন প্রমান পাননি বলে পু্লিশ ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করে সেখান থেকে পরের দিন জামিনে আসেন অভিযুক্ত হাসান। এর পর ধর্ষণের শিকার হওয়া নারী পু্লিশের বিরুদ্ধে মামলা না নেয়া ও আসামীকে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশের উধ্বতন কর্মকর্তাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ ওই নারীকে ডেকে ধর্ষন মামলা রুজু করেন। এর পর আসামী প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার না করার অভিযোগ করেন ভুক্তভোগী নারী। পরে গতকাল রোববার রাতে র‌্যাব-১১ এর একটি দল তাকে তথ্য প্রযুক্তির সাহায্যে ধর্ষক হাসান গ্রেপ্তার করে থানা পু্লিশের কাছে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত হাসানকে সোমবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

    গ্রেপ্তারকৃত পিচ্ছি হাসান, মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী গ্রামের শাহবুদ্দিনের ছেলে।

  • চাঁদাবাজি ভাগবাটোয়ারা বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে… সোনারগাঁয়ে সারজিস আলম

    চাঁদাবাজি ভাগবাটোয়ারা বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে… সোনারগাঁয়ে সারজিস আলম

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের নেতা সারজিস আলম বলেছেন, এ বাংলাদেশে আগে চাঁদাবাজী ও সিন্ডিকেট হয়েছে এখনো হচ্ছে। আপনাদের এ সোনারগাঁয়ে  বিভিন্ন জায়গায় যত ভাগবাটোয়ারা হতো এখন তার চেয়ে কম হয় না বেশি হয়? আপনারা যদি এগুলো বন্ধ করতে চান তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা কথা মনে রাখবেন এই অভ্যুত্থানের লড়াইয়ে ঐ পাচঁ-ছয়  জুনে আমরা পাঁচশ জনও রাজপথে ছিলাম না কিন্তু পাঁচ আগষ্টে সারা দেশে পাঁচ কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এভাবে ঐক্য ধরে রাখতে হবে।

    তিনি তার নতুন রাজনৈতিক দলের আদর্শ তুলে ধরে বলেন, আপনারা যারা আমাদের রাজনৈতিক দলে আসতে চান তারা একটি সৎ উপার্জনের মাধ্যমে জীবিকার ব্যবস্থা করুন। যারা রাজনীতি করে তারা যদি সৎভাবে উপার্জনের পথ না পায় ত্রাা দুনিীর্তি করবে। আগে যারা রাজনীতি করেছে তারা প্রথমে ১০হাজার টাকা পরে ১০ লক্ষ টাকা দূর্ণীতি করেছে । এভাবে হাত বাড়ানোর পথ বন্ধ করতে হবে।

     

    আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারিতেই আসতে যাচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে  আহ্বান জানিয়েছি মন্ত্রনালয়ের ক্ষমতার চেয়ার ছেড়ে আমাদের জনতার কাতারে চলে আসেন। আমরা একটি নতুন রাজনৈতিক দল করছি। বিগত সময়ে এ দেশে যে রাজনৈতিক চর্চা ছিল তা আবার নতুন করে দেখতে পাচ্ছি এটি তাদের রক্তে মিশে গেছে তাই আন্দোলনকারীদেরকেই রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে। যারা আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদেরকেই নেতৃত্বে থাকতে হবে না হলে পেছনের সারির সুবিধাবাজ অযোগ্য বা কম দেশপ্রেমী যারা তারা এ জায়গাটা নিয়ে নেবে।
    শনিবার বিকেলে সোনারগাঁয়ের রয়েল রির্সোটে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁ শাখার উদ্যোগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, খুনি হাসিনা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ যে নামেই হোক না কেন যাদেরকে মাঠ পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধু মাত্র টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে বিপদের সময় তাদের ফেলে পালিয়ে গেছে। তাদের এবার শিক্ষা নেয়ার আছে আপনি কোন নেতার পেছনে দাড়াবেন কাদের হয়ে কাজ করবেন কাদের পেছনে ছুটবেন। দেশের বাইরে থেকে আপনাদের উস্কানি দেবে তাতে যদি আপনারা মাঠে নামেন তাহলে আপনারাই ভুক্তভুগী হবেন।
    তিনি আরো বলেন, আমাদের কাছে খবর আছে আমাদের সাথে অনেক রাজনৈতক দল আন্দোলনে ছিল তারা এখন টাকা ও ক্ষমতার আশায় প্রশয় দিচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে বিভিন্ন থানার পুলিশ ও আদালতের বিচারক বিভিন্ন সুবিধার বিনিময়ে খুনিদের প্রশ্রয় দিচ্ছে।
    আপনাদের আমাদের লড়াইয়ে খুনি হাসিনা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো খুনি হাসিনার কাছ থেকে আমাদের অসংখ্য শিক্ষা নেয়ার আছে।

    আমাদের লড়াইটা হবে দীর্ঘ এ লড়াইয়ে  সবার আগে থাকবে দেশের স্বার্থ মানুষের স্বার্থ । ফলাফল পেতে আমাদের হয়তো আরো ১০ বছর লাগবে। যারা লক্ষ্য নিয়ে লেগে থাকবেন তারা একদিন অবশ্যই সফল হবেন।
    তিনি নির্বাচন বিষয়ে বলেন, ছাত্ররা ক্ষমতা লোভী নয়। যদি তাই হতো তাহলে ৫ আগষ্ট তারা ক্ষমতা নিতে পারতো  বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এর বিরুদ্ধে গিয়ে কথা বলার স্পর্ধা ছিল না।
    এখন নির্বাচনের কথা বলা হচ্ছে।  আমরা এখন  ক্ষমতা  দেখছি না, জনতাকে দেখছি।  আমরাও নির্বাচন চাই তবে নির্বাচনকে যে কোন শক্তি যেকোন গোষ্ঠী প্রভাবিত কিংবা অপব্যবহার করার চেষ্টা করলে বাংলাদেশের একটি সেন্টারেরও যদি এ ধরনের চেষ্টা করা হয় তাহলে সেই সেন্টারই হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র।
    আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের অর্ধশত বছরের ইতিহাসে সেরা নির্বাচন হতে হবে। এতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন কোন আপত্তি নেই। কোন দল যদি ৩০০ আসনও পায় আমাদের এতে কোন আপত্তি নেই।
    তিনি বলেন, মিডিয়া থেকে শুরু করে অনেক মহল আমাদের বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে প্রচার করছে যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। মত পার্থক্য হয়। কিন্তু কখনো আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবেনা।
    অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারে সদস্যরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য তুহিন মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোনারগাঁ শাখার সংগঠক শাকিল সাইফুল্লাহ প্রমূখ।

  • সোনারগাঁয়ের মহাসড়কে নারীর ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার

    সোনারগাঁয়ের মহাসড়কে নারীর ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার দরিকান্দি বাসস্ট্যান্ডে অজ্ঞাত এক নারীর মরদেহের কয়েকটি টুকরা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

    রোববার সকালে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় অজ্ঞাত নারীর মরদেহের কয়েকটি খণ্ড উদ্ধার করা হয়।

    ঘটনাস্থলে এসে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আওলাদ হোসেন বলেন, রাতের কোনো এক সময়ে ওই অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন। রাতে একের পর এক গাড়ি মরদেহটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সঙ্গে মরদেহটি পিষে গেছে। মাথার কিছু চুল দেখে অনুমান করা যায় তিনি একজন নারী ছিলেন।

    কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মহাসড়কে মানব দেহের কয়েকটি টুকরা দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে সেগুলো উদ্ধার করেছি। আইনানুগ কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে।

  • সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

    সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাহেনা এলাকায় ৭৫০ ফুট রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এস বিবি রাস্তা থেকে মোশারফের বাড়ি পর্যন্ত ৩০০ ফুট এবং একই রাস্তা থেকে শাহিনের বাড়ি পর্যন্ত ৩৫০ ফুট রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফ ভূঁইয়া

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, জামপুর ইউপি সদস্য বদরুজ্জামান বদু, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন, যুবদল নেতা শাহিন মিয়া, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার হামিদ, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রহিম মিয়া, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

    উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে। যেসব এলাকায় এখনো রাস্তার উন্নয়ন হয়নি, সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

    তারা আরও বলেন, জামপুর ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে যেকোনো সমস্যা সমাধানে কাজ করবে।

    অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ রাস্তা উন্নয়নের জন্য বিএনপি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

  • সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার  বিতরণ 

    সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার  বিতরণ 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের  শনিবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও  সনদপত্র  বিতরণ করা হয়েছে।  বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ এর উদ্যোগে  পৌর এলাকার  তাজপুর  সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ  পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ  এর সভাপতি শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে  ও সহ- সভাপতি  মিজানুর রহমানের সঞ্চালনায়

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক  নাসির উদ্দিন আহমেদ ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনারগাঁও  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির  সাবেক সভাপতি রমজান আলী, মো. বাহাউদ্দিন, সোনারগাঁ জি আর ইন্সটিটিউশনের সাবেক  অভিভাবক সদস্য  আনোয়ার হোসেন আনু, অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। স্থানীয় অভিভাবক কামাল হোসেন, ফরিদ হোসেন,  আব্দুল জলিল, সুমন কবির,  মর্তুজ আলী, মাহফুজা সিকদার।

    এ সময় আরো উপস্থিত ছিলেন  সাংবাদিক রবিউল হুসাইন, সালাউদ্দিন আহমেদ, সুমন আল হাসান ও এরশাদ হুসাইন অন্য।

  • সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

    সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি পিকাপসহ দুই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশের এসআই মামুনসহ সঙ্গীয় অন্যান্য পুলিশ সদস্যরা।

    শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকাপ থেকে সাইদুল ইসলাম ও জাকির হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।

    তারা নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার কামতাল এলাকার বাসিন্দা।

    এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে।

  • সোনারগাঁয়ে শ্রমিকলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার চার

    সোনারগাঁয়ে শ্রমিকলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার চার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামপুর ও পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, জামপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূইয়া এবং একই এলাকার মৎস্যলীগের সভাপতি মো. মিছির আলী।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী জানান, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে মুদি দোকান পুড়লো দুর্বৃত্তদের আগুনে

    সোনারগাঁয়ে মুদি দোকান পুড়লো দুর্বৃত্তদের আগুনে

    সোনারগাঁ উপজেলা কাঁচপুর নয়াবাড়ী এলাকায় গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক মুদি ব্যবসায়ীর দোকানের ৪টা ফ্রিজ ও অন্যান্য মালামাল পুড়ে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকার ব্যবসায়ী সৈকতের মালিকানাধীন দোকানে এ আগুন লাগায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

    খবর পেয়ে সোনারগাঁ কাঁচপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

     

    কাঁচপুর ইউনিয়ন ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

     

  • সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ নারী

    সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ নারী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে পাঁচজন নারী আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল বারেক ও ইয়ানুছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। বুধবার সকালে আব্দুল বারেকের লোকজন ওই জমিতে টিনের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ইয়ানুছ মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষে আব্দুল বারেক পক্ষের হোসনে আরা, রুনা আক্তার ও হাবিজা বেগম এবং ইয়ানুছ পক্ষের সূর্য্যবান বিবি ও পারভীন বেগম আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ ঘটনায় উভয় পক্ষ সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। আব্দুল বারেকের ছেলে আমির হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ দখল করে আসছেন। তবে ইয়ানুছ মিয়া দাবি করেন, জমিটি তাদের এবং এর স্বপক্ষে দলিলপত্র রয়েছে।

    সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

    সোনারগাঁয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: 

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মুর্শেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে বুলডোজার ব্যবহার করে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কাঁচপুর হাইওয়ে থানার ওসি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হকসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মুর্শেদ বলেন, “সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা দখলদারদের বারবার সতর্ক করার পরেও তারা স্থানত্যাগ না করায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এইসব অবৈধ স্থাপনা মহাসড়কের সৌন্দর্য নষ্ট করছিল এবং যানজটেরও কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রশাসনের এই পদক্ষেপে আমরা খুশি।”

    উল্লেখ্য, সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

  • সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ আটক -৩

    সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ আটক -৩

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল ও ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

    মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার সময়ে উপজেলার আষাড়িয়ার চরস্থ মেঘনাঘাট এলাকা থেকে এদের আটক করা হয়েছে।

    এদিন বিকেলে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    আটককৃতরা হলেন, নোয়াখালীর সুবর্ণচর থানার মো. জসিমের ছেলে মো. রিফাত (২৬), লক্ষীপুরের রামগতি থানার মো. লিটনের পুত্র মো. জিহাদ (১৯), কুমিল্লার চোদ্দগ্রামের মিজান উদ্দিনের ছেলে মো. রহিম (২৫)।

    র‌্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজও মেঘনাঘাট সংলগ্ন বিসমিল্লাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় সন্দেহজনকদের তল্লাশি করাকালীন সময়ে আটককৃত এই তিন মাদক কারবারির সঙ্গে থাকা ৪টি বস্তা তল্লাশি করে গাঁজা ও ফেনসিডিল পাওয়া যায়। আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।