Category: ইউনিয়ন

  • সোনারগাঁয়ে গভীর রাতে ১২ লাখ টাকার ৫টি গরু চুরি

    সোনারগাঁয়ে গভীর রাতে ১২ লাখ টাকার ৫টি গরু চুরি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এক গৃহস্থের গোয়াল ঘর থেকে গভীর রাতে ১২ লক্ষাধিক টাকার গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগী মোসাঃ তাসলিমা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো গত ২৩ মে রাতে তিনি তার খামারে থাকা ২টি ষাড়, ২টি গাভী ও ১টি বাছুর মোট ৫টি গরু গোয়াল ঘরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন।

    পরদিন ২৪ মে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় গোয়াল ঘরে গিয়ে তিনি দেখেন, তালা ভাঙা এবং গরুগুলো আর সেখানে নেই। এসময় সেখানে চোরদের আনা দুইটি রামদা পাওয়া যায়।

    ভুক্তভোগীর ধারণা, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালঘরে প্রবেশ করে গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা বলে তিনি জানান।

    তিনি আরও জানান, এ বিষয়ে পাশ্ববর্তী ও হাইওয়ে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

  • সোনারগাঁয়ে তিতাসের মোবাইল কোর্টের অভিযানে ১২শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁয়ে তিতাসের মোবাইল কোর্টের অভিযানে ১২শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি ও নয়াপুর এলাকায় ১২০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ২৬ মে, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩ কিলোমিটার জুড়ে ৫০০টি বাড়িতে ব্যবহৃত ১২০০টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বড়িবাড়ি ও নয়াপুর রিয়া মহলের বিপরীত পাশে ২টি স্থানে অভিযান চালিয়ে প্রতিটি অবৈধ সংযোগের উৎসস্থলে কিলিং ক্যাপিং করা হয়েছে।

    অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান এবং তিতাস গ্যাসের জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারা সতর্ক করে বলেন, “যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

  • নয়াপুর গরু হাটের ইজারা পেলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী সেলিম সরকার

    নয়াপুর গরু হাটের ইজারা পেলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী সেলিম সরকার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর গরু হাটের ইজারা পেয়েছেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা হাজী সেলিম সরকার। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

    ইজারা পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাজী সেলিম সরকার বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন গরুর হাটের ইজারা থেকে বঞ্চিত ছিল। এখন সেই স্বৈরাচারের পতনের পর আমরা আবারও ইজারায় অংশগ্রহণ করতে পারছি। আমি আমার সকল সহকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হাট পরিচালনা করবো।”

    তিনি আরও বলেন, “এই বছর অন্য যেকোনো সময়ের তুলনায় হাঁসিলের হার কম থাকবে। গরু ক্রেতা-বিক্রেতাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকলের সহযোগিতা কামনা করছি, যেন একটি সুন্দর ও সুশৃঙ্খল হাট পরিচালনা করা যায়।”

    এদিকে নয়াপুর গরু হাটের ইজারা পেয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

  • সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন করলেন ভিপি নুর

    সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন করলেন ভিপি নুর

    পরিমল বিশ্বাস, সোনারগাঁ:

    গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ললাটি বড়িবাড়ি এলাকায়। শুক্রবার (২৩ মে) সন্ধ্যার পর এ কার্যালয়ের উদ্বোধন করেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
    এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর সদস্য আবু হানিফ, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি কাউছার আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল, শিক্ষা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাস্টার।

    এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির

  • সোনারগাঁয়ে ১১ বছর বয়সী ছাত্রের গলায় ফাঁস দিয়ে মৃত্যু

    সোনারগাঁয়ে ১১ বছর বয়সী ছাত্রের গলায় ফাঁস দিয়ে মৃত্যু

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনার কান্দি গ্রামে ১১ বছরের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। স্থানীয় মজলিস এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মুবাসসি নিজ মাদরাসার গোসলখানায় গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে।

    নিহত মুবাসসিরের পিতা আবু তালেব জানিয়েছেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে দিন শুরু করলেও, দুপুরে হঠাৎ করেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মাদরাসার গোসলখানায় থাকা একটি স্টেইনলেস স্টিলের কাপড় রাখার পাইপে পায়জামা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা না গেলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    মুবাসসিরের এমন মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া। সকলেই শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে পৃথক স্থানে একদিনে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    সোনারগাঁয়ে পৃথক স্থানে একদিনে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    নারায়ণগঞ্জ, বুধবার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও পিরোজপুর ইউনিয়নের পৃথক দুই এলাকা থেকে দুই অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বুধবার (২১ মে) সকালে কাঁচপুর ললাটিরচর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়া চর মহাসড়ক থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুটি মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।” তিনি আরো জানান কাঁচপুর ললাটি স্ট্যান্ড থেকে যে যুবকটির রাশ উদ্ধার করা হয় সে যুবকটিকে কে বা কার হত্যা করে রাস্তায় ফিরে যায়। অপরদিকে পিরোজপুর এলাকা থেকে যে লাশটি উদ্ধার করা হয়েছে সেটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

    পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • সোনারগাঁয়ে ৮ বছরের শিশু নিখোঁজ, পরিবার চরম উদ্বিগ্ন

    সোনারগাঁয়ে ৮ বছরের শিশু নিখোঁজ, পরিবার চরম উদ্বিগ্ন

     

    সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার পঞ্চবটী এলাকা থেকে তাবাচছুম নামের ৮/৯ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। পরিবার জানায়, গতকাল সোমবার (১৯ মে) বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    নিখোঁজ তাবাচছুমের পিতার নাম শাহ আলম ও মাতার নাম হালিমা। মেয়েটি প্রতিদিনের মতো বিকেলে বাসা থেকে বের হলেও আর ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

    যদি কেউ এই শিশুর সন্ধান পান বা দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: যোগাযোগ: ০১৯৩৩৫৮৪৬১৫

    নিখোঁজ তাবাচছুমের খোঁজ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের সহায়তা কামনা করেছে পরিবারটি।

  • সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা লুট

    সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা লুট

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ মতিন দেওয়ান (৪০) নামে এক ইট-বালুর ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত মতিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ শিবু আক্তার থানায় দায়েরকৃত অভিযোগে জানান, গত ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে বরগাঁও চেয়ারম্যানপাড়া বাজারের বাতেনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন তার স্বামী মতিন। এ সময় একই এলাকার শহিদুল্লাহ (২২), যুবরাজ (২২), মামুন (২৪), হাসান (২২) ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

    বাদি অভিযোগে আরো উল্লেখ করেন, আসামিরা পুরনো দেনা-পাওনার জের ধরে ব্যবসায়ী মতিনের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় শহিদুল্লাহ রামদা দিয়ে মাথায় কোপ মেরে মারাত্মক জখম করে, মামুন লোহার রড দিয়ে কাঁধে, যুবরাজ পায়ে এবং হাসান হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। হামলার একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়া মতিনের লুঙ্গির কোচা থেকে নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় যুবরাজ নামক এক সন্ত্রাসী। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর আত্মীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয় বলে জানান চিকিৎসকরা।

    এ ঘটনায় আহত মতিনের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগটি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • নিখোঁজ সংবাদ

    নিখোঁজ সংবাদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গত ১৫ মে সকাল ১০টার দিকে মো. তালেব আলী নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    তালেব আলী স্ট্রোকজনিত কারণে অস্পষ্ট ও এলোমেলোভাবে কথা বলেন। কেউ যদি তার সন্ধান পান, অনুগ্রহ করে তাকে হাতুরাপাড়া তেলের পাম্প (নয়াপুর)—চাঁন সূর্য ফিলিং স্টেশনে পৌঁছে দিলে পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ থাকা হবে।

    যোগাযোগ:
    হাতুরাপাড়া তেলের পাম্প,
    চাঁন সূর্য ফিলিং স্টেশন,
    সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

    মোবাইল:
    01819-049827
    01996-092672

    সবাইকে অনুরোধ, দয়া করে পোস্টটি শেয়ার করুন।

     

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেন তিতাস কতৃপক্ষরা।

    এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও তিতাস অফিসের ম্যানেজার সুরঞ্জিত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

    ১৪ মে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনাঘাট আওয়াতাধীন প্রতাপেরচর, ঝাউচর, এলাকায় ২ টি স্পটে অভিযান চালিয়ে ২ টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

    অপসারিত মালামালের পরিমাণ: এমএস পাইপ ১” ব্যাসের ৩০ ফুট আনুমানিক জিআই পাইপ ৩/৪” ব্যাসের ৪০ ফুট ও হোজ পাইপ ৪৫০ ফুট জব্দ করা হয়।

    এ সময় কারখানাগুলোর মালিকগণকে স্পটে না পাওয়ার কারণে জেল জরিমানা করা সম্ভব হয়নি।
    চুন কারখানা ১টির জমির মালিক/ভাট্টির মালিকের নামে সোনারগাঁও থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

    উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১০,০০০ ঘনফুট ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ১,৬৩,১০৪/- টাকা

    এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান প্রতিনিয়ত চলছে যেখানেই অবৈধ গ্যাস ও কারখানায় অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

  • মুন্সিগঞ্জের ডাকাতির গরু সোনারগাঁ থেকে উদ্ধার 

    মুন্সিগঞ্জের ডাকাতির গরু সোনারগাঁ থেকে উদ্ধার 

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : গত ২ মে মুন্সিগঞ্জের চরকেওয়ার এলাকার কাঁলাচান হাওলাদার নামের এক গরু ব্যবসায়ীর ডাকাতি হওয়া ৩ টি গরু সোনারগাঁ থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার লোকমান মিয়ার গরুর ফার্ম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

    মুন্সিগঞ্জের ডিবি পুলিশের এসআই ইয়াসিন জানান, গত ১০/১২ দিন আগে মুন্সিগঞ্জের চরকেওয়া এলাকার একটি গরুর ফার্ম থেকে  থেকে ৩ টি গরু ডাকাতি হয়। এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় কালাচান হাওলাদার নামের গরু ব্যবসায়ী বাদি হয়ে  ৯ জনকে আসামি করে একটি  ডাকাতি মামলা করেন। এই ঘটনার সুত্র ধরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় লোকমান মিয়ার গরুর ফার্মে অভিযান চালিয়ে ৩ টি গরু উদ্ধার করা হয়। গরুর ফার্মের মালিক লোকমান পলাতক রয়েছে।

     

  • সোনারগাঁয়ে রাস্তার কাজে বাধা ও ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

    সোনারগাঁয়ে রাস্তার কাজে বাধা ও ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোনাবাড়ী এলাকায় রাস্তার নির্মাণ কাজে বাধা দেওয়া এবং ইউপি সদস্য ও তার ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আওলাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৯ মে) দুপুরে নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ভুক্তভোগী ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, তিনি সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে স্থানীয় একটি কাঁচা রাস্তা ভরাটের কাজ করছিলেন। এ সময় নিজেকে বিএনপির সাদিপুর ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি পরিচয় দেওয়া আওলাদ হোসেন তার সহযোগী রোকনসহ ১০-১২ জনের একটি দল নিয়ে এসে কাজ বন্ধ করে দেয় এবং তাজুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ সময় বাধা দিতে গেলে তার ছেলেকেও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

    ইউপি সদস্য আরও বলেন, “আমি আগে আওয়ামী লীগের সময়ে একাধিক রাজনৈতিক মামলার শিকার হয়েছি। অথচ এখন বিএনপির নাম ব্যবহার করে আমাকে চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি আমি দলীয় হাইকমান্ড এবং উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে জানাবো। আমি আশা করি দলীয়ভাবেই এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

    অভিযুক্ত আওলাদ হোসেন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “জমিটি আমার মামা কিনেছেন। রাস্তার কাজ বন্ধ রাখতে বলেছি, তবে কাউকে চাঁদা দাবি করিনি।”

    এ বিষয়ে সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, “ইউপি সদস্য তাজুল ইসলামের কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে খাল ভরাটে প্রাকৃতিক বিপর্যয়, নতুন করে খাল খননের উদ্যোগ

    সোনারগাঁয়ে খাল ভরাটে প্রাকৃতিক বিপর্যয়, নতুন করে খাল খননের উদ্যোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামপুর ইউনিয়ন ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মরিস টেক, বস্তুল, হাতুরা পাড়া, কলতাপাড়া, শিবির, উটমা, কোবাগা, সাদিপুর, ওলামাপাড়া, কোনাবাড়ী, হলদাবাড়ী, কাহেনা, বেলাবো, ভরত, আমবাগসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের গুরুত্বপূর্ণ খালগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ভরাট হয়ে গেছে। এতে করে হাজার হাজার বিঘা জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে।

    এই সংকট নিরসনে খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পরিদর্শনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ আসন থেকে সংসদ নির্বাচনে জামায়েত ইসলামের  প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ও জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ বদরুজ্জামান মোল্লা।

    এ সময় ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন:
    “এই খালগুলো একসময় এলাকার কৃষির প্রাণ ছিল। আজ সেগুলো ভরাট হয়ে শুধু জমির ক্ষতিই করছে না, বরং পরিবেশের ভারসাম্যও নষ্ট করছে। অতি দ্রুত খাল পুনঃখনন না করলে এলাকার কৃষি, পরিবেশ ও মানুষের জীবন জীবিকায় দীর্ঘমেয়াদী বিপর্যয় ঘটবে। আমরা চাই, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক এবং খাল খনন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করা হোক।”

  • সোনারগাঁয়ে নদীবেষ্টিত গ্রামে সংঘবদ্ধ হামলা ও লুটপাট, এলাকায় উত্তেজনা

    সোনারগাঁয়ে নদীবেষ্টিত গ্রামে সংঘবদ্ধ হামলা ও লুটপাট, এলাকায় উত্তেজনা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নদীবেষ্টিত চর কিশোরগঞ্জ গ্রামে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ করে সোহেল, মুকুল, শামিম আহমদ স্বপন ও প্রয়াত ইউপি সদস্য ও প্রয়াত আওয়ামীলীগ নেতা নাসির মেম্বার এর বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং মূল্যবান মালামাল লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    এই হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চর হোগলা গ্রামের আব্দুল মোতালেব ও তার ছেলে শাহাদাত, নাহিদ, মহিন, জসিম, সাইফুল, পলাশ, জয়, শামীম ও সেলিম মধ্যচর হোগলার ফারুক, বাবু গাজী, মাসুদ, শহীদ, রহমত উল্লা ও সাব্বির, চর কিশোরগঞ্জ: রিমন ও আসাদুল্লা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একের পর এক চারটি বাড়িতে হামলা করে।

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” রাত ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

    এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি।

    উল্লেখ্য, প্রয়াত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক এমপি কায়সার হাসনাতে হাত ধরে নাছির মেম্বার আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশ করেন। এরপর সেখানে তিনি এক নেতার এক রাজত্ব কায়েম করেন। তিনি সেখানে যা বলতেন তাই আইন হিসেবে বিবেচিত হতো। তার কথার বাহিরে গেলেই চলতো নির্যাতন। সেই সময় নাছির মেম্বার তার রাজত্ব কায়েম করতে গিয়ে হামলা থেকে শুরু করে খুন করতেও দ্বিধাবোধ করতেন না। তার কারণে বহু লোক এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। নদীর বালু লুট থেকে শুরু করে নদীতে নৌচাদা বাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাকে সাহায্য করতে মোগরাপাড়া কয়েকজন আওয়ামী লীগের নেতা। যারা তার কাছ থেকে নিয়মিত মাসোহারা পেতেন। অপরদিকে, যে কোন নির্বাচন থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রন করতেন নাছির মেম্বার। তার মৃত্যুর পর তার ছেলে রাসেল হাড় ধরেন সেখানকার। বাবার মতো সেও ছিলেন এক দেশের এক রাজা। তার ছিল নাছির মেম্বারের মতো বিশাল সন্ত্রাসী বাহিনী। সেই বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রিত হতো চর কিশোরগঞ্জ ও চরহোগড়া। সে কোন নির্বাচনে তারা যাকে সমর্থন দিতেন সে প্রার্থী শতকরা ১০০ থেকে ১০০ ভোট পেতেন। কেন্দ্র দখল করে তারা দুইটি কেন্দ্রের ভোট একাই ছিল মারতেন। গত ৫ তারিখে আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন নাসির মেম্বারের ছেলে রাসেল তার সহযোগিতা।

     

  • সোনারগাঁয়ে ৪শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

    সোনারগাঁয়ে ৪শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৪০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ৭ মে, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাদিপুর ইউনিয়নের নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এবং কাঠালিয়াপাড়া এলাকার প্রায় ১ কিলোমিটার জুড়ে তিনটি স্পটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ২৫০টি বাড়ির রান্নার চুলায় ব্যবহৃত গ্যাস সংযোগ এবং তিনটি হোটেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান এবং তিতাস গ্যাসের প্রকৌশলী আনোয়ার হোসেন।

    এ সময় প্রায় ৭০ ফিট ২ ইঞ্চি ডায়া, ৬০ ফিট ও ৩০ ফিট ১ ইঞ্চি ডায়া বিশিষ্ট অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়। এসব অবৈধ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং করা হয়েছে।

    তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেখানে অবৈধ সংযোগের তথ্য পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে অটোরিকশার গতিরোধ করে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

    সোনারগাঁয়ে অটোরিকশার গতিরোধ করে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই