নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে পিরোজপুর ইউনিয়নের লালমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী। তাঁর আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তারা।
Blog
-

সোনারগাঁয়ের পিরোজপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া
-

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ২টি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে
নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার ১৮ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিরোজপুর ইকোনমিক জোন গেটের পশ্চিম পাশে একটি এবং প্রতাপেরচর এলাকার আব্দুল মোনেমের বিপরীত পাশে আরও একটি চুনা কারখানা ভেঙে ফেলা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এক্সকেভেটর দিয়ে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে রাখা হয় এবং নিরাপত্তার জন্য পানি স্প্রে করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তাদের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জামপুর ইউনিয়নের মহজমপুর বাজার সংলগ্ন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ হাজী আল-মামুন ভূইয়া ও জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সাজিব, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, সাবেক সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, আব্দুল্লাহ আল-মামুন, ইঞ্জিনিয়ার মোশাররফ, গিয়াসউদ্দিন, ওয়াহিদ বিন বাবুল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, শহীদুল্লাহ সরকার, মতিউর রহমান, সুমন মিয়া (নান্টু), ফয়সাল বিন রিপন, মনির, ইঞ্জিনিয়ার ফারুক, শাহ সুলতান, এডভোকেট শিমুল, শাহ আলম মেম্বার, ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -

শেখ হাসিনা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন: সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম
নিউজ সোনারগাঁ : সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। তিনি দাবি করেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অন্যতম পুরোধা, যিনি সারা জীবন দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে গেছেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। নির্যাতন ও দমন-পীড়নের মুখেও তিনি কখনও দমে যাননি। তার শূন্যতা আজ দেশের মানুষ গভীরভাবে অনুভব করছে। বাংলাদেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন ছিল বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে শিল্পপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ বক্তব্য রাখেন সোনারগাঁ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন এবং বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়া।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থক, স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। -
সোনারগাঁয়ে আলোচিত ‘সাত ডাকাত’ আটক: তদন্তে জানা গেল তারা ডাকাত নন
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আলোচিত সাত ডাকাত আটক হওয়ার ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশি তদন্তে উঠে এসেছে, আটক হওয়া ব্যক্তিরা আদতে ডাকাত নন। তারা পিকনিকে ঘুরতে আসা একটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক।
শুক্রবার (গতকাল শুক্রবার) রাতে সোনারগাঁয়ের জামপুর বস্তল এলাকায় সাত ডাকাত আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে জানা যায়, তারা রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার ইউনাইটেড প্লাস্টিক কোম্পানির শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিকরা পিকনিক উপলক্ষে সোনারগাঁয়ে আসেন। সারাদিন ঘোরাঘুরির পর তারা কাঞ্চন ব্রিজ এলাকার একটি বাগানে খাবার খাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে ডাকাত ভেবে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং ডাকাত আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পরিস্থিতি আরও জটিল হয় যখন একদল উত্তেজিত মানুষ আটক ব্যক্তিদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। জবাবে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতেই আটক ব্যক্তিদের থানায় হেফাজতে নেওয়া হয়।
ঘটনার পর ইউনাইটেড প্লাস্টিক কোম্পানির কর্তৃপক্ষ আজ সকালে সোনারগাঁ থানায় যোগাযোগ করে। প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ উপস্থাপনের পর পুলিশ আটক শ্রমিকদের প্রতিষ্ঠানটির জিম্মায় ছেড়ে দেয়।
এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন শিপন (১৪), মো. মিন্টু মিয়া (২৩), রাজু মিয়া (২০), মো. হৃদয় বিশ্বাস, জাকিরুল (২৪), মো. সাগর (২০), দিগেন্দ্র বর্মন (১৭) ও আব্দুল্লাহ (২১)। তারা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং ইউনাইটেড প্লাস্টিক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, প্রাথমিকভাবে জনসাধারণের সন্দেহের কারণে তাদের আটক করা হয়েছিল। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, তারা ডাকাত নন। বিষয়টি যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গুজব বা ভুল ধারণার কারণে যেন আইন নিজের হাতে তুলে না নেওয়া হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। -

নারায়ণগঞ্জ-৩ (বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করেন। আপিলে তিনি অভিযোগ করেন, মান্নান তার হলফনামায় সম্পদের তথ্য ভুলভাবে উল্লেখ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তিনি নির্বাচন কমিশনে আপিল শুনানির আবেদন জানান।
নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করা হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগটি গ্রহণযোগ্য নয় বলে মত দেন এবং আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ সিদ্ধান্তের মাধ্যমে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না। -

চার দিন ধরে গৃহবধূ নিখোঁজ, পরিবারে উদ্বেগ
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মারুফা আক্তার (২২) নামে এক গৃহবধূ চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মারুফা আক্তার বন্দর উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা এবং তিনি মো. শরীফ হোসেনের স্ত্রী। দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে মারুফা আক্তার বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মারুফা আক্তার চোখে কম দেখতে পান বলেও জানিয়েছেন স্বজনরা, যা পরিবারটির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় যোগাযোগ করা হলে থানা কর্তৃপক্ষ নিখোঁজ নারী ও জামাইয়ের উভয় পরিবারের সদস্যদের একসঙ্গে খোঁজাখুঁজি চালানোর পরামর্শ দেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ মারুফা আক্তারের কোনো সন্ধান পেলে তার স্বামী মো. শরীফ হোসেনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৫৭১২৭২০৬২।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
-

সোনারগাঁয়ে সাত ডাকাত গ্রেপ্তার, এক জনকে ছেড়ে দেয়ার অভিযোগ
নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতি প্রস্ততিকালে সাত ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছেলেন বলে জানা গেছে।
এর মধ্যে ডাকাত সর্দার শফিকুলকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাকুন্দা খালপাড় এলাকার কথিত বিএনপি নেতা ইব্রাহিম মেম্বার বিরুদ্ধে। ডাকাত সর্দার শফিকুল (৪৫) পাকুন্দা খালপাড় গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে পাশ্ববর্তী রাবার মিলের সিকিউরিটি গার্ডের চাকুরী করে এবং হাইওয়ে ডাকাতিতে নেত্রীত্ব দেন। তবে ডাকাত ছিনিয়ে বিষয়টি অস্বীকার করে ইব্রাহিম মেম্বার।
আটককৃত অন্যরা হলো মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন( ১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন(২২)।
জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।
এছাড়াও নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করা হচ্ছে। শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিরানী খেয়ে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়া সময় টর্চ লাইট জঙ্গলের দিকে জ্বালাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধরে গণধোলাই দেয়।
এলাকাবাসীর গণধোলাইকালীন সময়ে ডাকাতদের পুলিশ গাড়িতে করে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরও ইট পাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুদ্ধ মানুষ তাদের গণধোলাই দেওয়ায় তারা আহত হয়েছে, আটকদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আব্দুল হক বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। কাকে ধরা হয়েছে আর কাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্টভাবে বলতে পারছি না। সর্বশেষ আমরা সাত ডাকাতকে গ্রেপ্তারে সক্ষম হয়েছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
-

সোনারগাঁয়ে মাদক বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। এ মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মুন্সিপুর ও আশেপাশের গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বারদি-ধন্দি সড়কের পাশে অবস্থান নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাড়া-মহল্লায় হাত বাড়ালেই ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা পাওয়া যাচ্ছে। এতে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়েছে। মাদকের জন্য এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং-এর উৎপাত বেড়েছে।মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় ব্যবসা চালালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা অবিলম্বে সোনারগাঁওকে মাদকমুক্ত দেখতে চাই।”মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। -

কাঁচপুরে মডার্ন প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর স্ট্যান্ড সংলগ্ন মডার্ন প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুল তাসমিম। এ সময় পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুটি মামলায় হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুল তাসমিম জানায়, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না বলেও কঠোরভাবে সতর্ক করা হয়।
-

সোনারগাঁয়ে দুই ডাকাত জনতার হাতে আটক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক দুই ঘটনায় দুইজন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও স্বেচ্ছাসেবকরা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও ও মৃধাকান্দী এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ডাকাতির সন্দেহে ওমর ফারুক (২৭) নামের এক যুবককে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। তিনি চেঙ্গাকান্দী গ্রামের বাসিন্দা। আটক হওয়ার পর ওমর ফারুক নিজেকে ডাকাত নয় বলে দাবি করে ইয়াবা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা যায়।
এর আগে একই রাতে আনুমানিক ৯টার দিকে মৃধাকান্দী এলাকায় ছিনতাইয়ের সময় আরেক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তি রবিন (২৫), তিনি শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামের জাকিরের ছেলে। স্থানীয় জনতা ও সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। পরে দুইজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি বর্তমানে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।এদিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহর নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতদিন টহল ও অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় রয়েছে থানা পুলিশ।
পুলিশ আরও জানায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে কাঁচপুর সেতু পর্যন্ত প্রায় ১০টি টিম নিয়মিতভাবে অভিযান চালাচ্ছে। সম্প্রতি মেঘনা শিল্পনগরী ও মেঘনা সেতুর কাছাকাছি এলাকায় সিএনজি অটোরিকশায় আগুন লাগিয়ে ডাকাতির চেষ্টার সময়ও সাধারণ মানুষের সহায়তায় আনসার ভিডিপি ও পুলিশ দুই ডাকাতকে আটক করে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, জনসাধারণের জানমাল রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান চলমান থাকবে। -

সোনারগাঁয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভার দত্তপাড়া এলাকায় অবস্থিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
বুধবার ১৪ জানুয়ারী প্রায় দুই ঘণ্টা উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে শিক্ষকের ওপর এ হামলার ঘটনা ঘটে।
বিক্ষোভ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন।
একই সঙ্গে তারা শিক্ষকের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে পটপরিবর্তনের পর তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমানকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই দুই শিক্ষকের মধ্যে বিরোধ চলমান।
পরবর্তীতে তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমান উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে রায় দেন এবং তিনি পুনরায় বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ফলে দু’জনই নিজেদের প্রধান শিক্ষক দাবি করে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, মূলত দুই প্রধান শিক্ষকের দ্বন্দ্বে ইন্ধন দিচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা।
বিদ্যালয়ে আধিপত্য বিস্তারের জন্য তারা দুটি গ্রুপ তৈরি করেছেন। এই অবস্থা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গ্রুপিং একটি আলাদা বিষয়। তবে শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে
-

সোনারগাঁয়ে নারীর ওপর হামলার ঘটনায় আটক যুবক মানসিক প্রতিবন্ধী
নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে এক নারীর ওপর হামলার ঘটনায় আটক যুবক মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও পরিচিতজনরা।
গতকাল রাতে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আলিপুরা ব্রিজ এলাকায় এক নারীর ওপর ইট দিয়ে হামলার অভিযোগে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে। পরে তাকে বেঁধে মারধর করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
জানা গেছে, আটক যুবক মানসিকভাবে অসুস্থ। তার স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি আড়াই হাজার এলাকার বাসিন্দা এবং দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে ওই এলাকায় আসেন। একসময় তিনি সুস্থ ছিলেন, তবে হঠাৎ করে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন।
পরিবার সূত্রে আরও জানা যায়, তাদের পরিবারে দুই ভাই ও একজন বৃদ্ধ মা রয়েছেন। যুবকের বাবা জীবিত থাকাকালে তাকে দেখাশোনা করতেন। বাবার মৃত্যুর পর অসুস্থ বৃদ্ধ মায়ের পক্ষে তাকে দেখভাল করা সম্ভব হয়নি। অপরদিকে তার বড় ভাইও কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। এ কারণে যুবকটি দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
তার নিখোঁজের বিষয়টি জানিয়ে পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল নিউজ সোনারগাঁয়ে তাকে আটক ও মারধরের একটি লাইভ ভিডিও প্রচার হলে তা ভাইরাল হয়। ভিডিওটি দেখে দেশ-বিদেশ থেকে তার বহু পরিচিত ও শুভাকাঙ্ক্ষী নিউজ সোনারগাঁকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন এবং তার সন্ধান চান।
এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের অবস্থা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে মানসিক রোগী হিসেবে শনাক্ত করে। পরে পুলিশ তাকে সেখানেই রেখে আসে বলে স্থানীয় সূত্রে জানা -

এনসিপির ইশতেহার উপ-কমিটি সদস্য হলেন সোনারগাঁয়ের তুহিন মাহমুদ
নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইশতেহার বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সোনারগাঁওয়ের সন্তান ও কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তুহিন মাহমুদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপ-কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইশতেহার বিষয়ক উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এহতেশাম হক এবং সেক্রেটারি করা হয়েছে ইশতিয়াক আকিবকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম এবং সোনারগাঁয়ের বাসিন্দা তুহিন মাহমুদ।
কমিটিতে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তুহিন মাহমুদ বলেন, আমি এই দায়িত্ব ও সুযোগ পেয়ে কৃতজ্ঞ। দলের ইশতেহার প্রণয়ন এবং জনআকাঙ্ক্ষা যথাযথভাবে প্রতিফলনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। এই টিমের প্রত্যেক সদস্য অত্যন্ত ডেডিকেটেড ও যোগ্য। জনগণের বাস্তব কথা ও প্রত্যাশা ইশতেহারে তুলে ধরতে আমরা সবাই আন্তরিকভাবে কাজ করবো।
প্রকাশিত প্যাডে আরও উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতি আনার লক্ষ্যে কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধিভিত্তিক এই উপ-কমিটি গঠন করা হয়েছে। -

সোনারগাঁয়ে তিতাসের অভিযান: চুনা কারখানা গুঁড়িয়ে, ৫০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে একটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ৫০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনাখালি এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় সোনাখালির একটি চুনা কারখানা ভেঙে ফেলা হয়। পাশাপাশি ওই এলাকার প্রায় ৩০০টি বাড়িতে ব্যবহৃত ৫০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। তিতাস গ্যাসের পক্ষে উপস্থিত ছিলেন সোনারগাঁ জোনের ম্যানেজার শফিউল আওয়াল।
চুনা কারখানা ভাঙার সময় নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং পানি স্প্রে করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। -

সোনারগাঁয়ে খাল পূর্ণ খননের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ
নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খাল ও ক্যানেল পূর্ণ খননের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাব ব্রিজ এলাকায় গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার কৃষকরা জানান, সড়ক সংস্কার কাজের সময় কয়েকটি সরকারি পানি চলাচলের ক্যানেল বালিতে ভরাট হয়ে যায়। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে দীর্ঘদিন ধরে এসব জমি চাষাবাদের অনুপযোগী হয়ে আছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তারা একাধিকবার জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে কৃষিকাজ বন্ধ থাকায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অবরোধে অংশ নেওয়া কৃষকরা বলেন, দ্রুত ভরাট হয়ে যাওয়া ক্যানেলগুলো পূর্ণ খনন করে পানি চলাচলের ব্যবস্থা করা না হলে তাদের জমিতে ফসল ফলানো সম্ভব নয়। তাই তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পর কৃষকরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।