Blog

  • খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে.. এমপি মান্নান

    খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে.. এমপি মান্নান

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রাজনৈতিক অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপে তিনি যে হিমালয়সম দৃঢ়তার নজির স্থাপন করেছেন, তা অতুলনীয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি। দেশ ও জাতির কল্যাণে তাঁর এই ত্যাগের ঋণ এ দেশের মানুষ কখনো শোধ করতে পারবে না।

    ​শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ​অনুষ্ঠানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগের আদর্শ আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান অনুপ্রেরণা। আওয়ামী স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল এবং জনগণের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে।

    ​এ সময় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা,সোহেল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    ​সভাস্থলগুলোতে আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

  • অনিয়ম-অব্যবস্থাপনায় বিপর্যস্ত তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফল

    অনিয়ম-অব্যবস্থাপনায় বিপর্যস্ত তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফল

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৩৯ বছরের ঐতিহ্যবাহী তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির মাত্র ৩১ জন শিক্ষার্থী পাস করেছে। ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অকৃতকার্য হওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার মানের এমন অবনতির জন্য বিদ্যালয়ের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, পরিচালনা পর্ষদের দুর্বলতা, শিক্ষক-সমন্বয়ের অভাব ও প্রশাসনিক তদারকির ঘাটতিকে দায়ী করছেন স্থানীয় অভিভাবকরা।
    স্থানীয়দের অভিযোগ, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘদিন বিদ্যালয়টি এলাকায় সুনাম ধরে রাখলেও পরবর্তী সময়ে পরিচালনা পর্ষদের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা এবং শিক্ষকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ক্রমেই দুর্বল হয়ে পড়ে। ফলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়েছে।
    অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষকদের মধ্যে সমন্বয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যালয় পরিচালনায় প্রকৃত শিক্ষিত ও সচেতন অভিভাবকদের সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন তারা। ফলাফল বিপর্যয়ের ঘটনায় অনেকে প্রধান শিক্ষক নূরুল আহাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।
    বিদ্যালয় সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, অতীতে পরিচালনা পর্ষদে শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ও সক্রিয় অভিভাবকদের যথাযথ প্রতিনিধিত্ব না থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা সমস্যা তৈরি হয়। এছাড়া বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ, শিক্ষকদের মধ্যে সমন্বয় এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
    নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের সাবেক এক অভিভাবক সদস্য বলেন, প্রধান শিক্ষক নূরুল আহাদ যোগদানের পর বিভিন্ন সময়ে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। তার দাবি, শিক্ষকদের একটি অংশ নানা কারণে অনেকটা কোনঠাসা থাকায় প্রতিষ্ঠানের ভেতরের সমস্যাগুলো নিয়ে কার্যকরভাবে কথা বলতে পারেননি।
    তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আহাদ বলেন, “সাবেক পরিচালনা পর্ষদ যেভাবে মতামত দিয়েছে, সে অনুযায়ী আমাদের চলতে হয়েছে। শিক্ষকদের পাঠদানে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। অন্যান্য বছরের তুলনায় ২০২৬ সালের পরীক্ষার্থীরা প্রস্তুতির দিক থেকে কিছুটা দুর্বল ছিল। এ কারণে ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষকদের মধ্যে কোনো সমন্বয়হীনতা আছে বলে আমি মনে করি না। ভবিষ্যতে শিক্ষার মান আরও ভালো হবে।”
    সম্প্রতি অনুমোদিত বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি রকিবুল হাসান বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে প্রতিষ্ঠানটির সুনাম ছিল। কিন্তু দীর্ঘদিন যথাযথ নজরদারি না থাকায় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তার দাবি, আগের পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্যের পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা ছিল না। তিনি বলেন, “আমি এখন দায়িত্ব পেয়েছি। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বাত্মক চেষ্টা করব।”
    সোনারগাঁ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাঈদুর রহমান বলেন, “তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ সন্তোষজনক নয়। সম্প্রতি নতুন একটি পরিচালনা কমিটি অনুমোদিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফলের জন্য শিক্ষকদের কার্যক্রম তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
    অভিভাবকদের প্রত্যাশা, নতুন পরিচালনা কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তাহলেই ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আবারও তার হারানো সুনাম ফিরে পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • সোনারসোনারগাঁয়ে গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত

    সোনারসোনারগাঁয়ে গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে গ্যাসের চাপ কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। এতে বিপর্যস্ত গয়ে পড়েছে জনজীবন। গ্যাসে রান্না না করতে পরের খাবারের জন্য হোটেলগুলোত ভীড় করছে ভোগান্তীতে পড়া লোকজন। কেউ আবার ভীড় করছে গ্যাস ও ইলেকট্রিক চুলার দোকানে।
    বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ পৌরসভা ও মেঘনা শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় রান্নাবান্না প্রায় বন্ধ হয়ে যায়। একই সঙ্গে গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা।
    স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার এসব এলাকায় কয়েক হাজার বৈধ গ্যাস গ্রাহক রয়েছেন। গত কয়েকদিন ধরে গ্যাসের চাপ কম থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে অনেক এলাকায় গ্যাসের চাপ এতটাই কমে যায় যে চুলায় আগুন জ্বালানোই কঠিন হয়ে পড়ে। এতে কর্মজীবী পরিবার ও গৃহিণীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
    সোনারগাঁ পৌরসভার বাসিন্দা ও সরকারি চাকরিজীবী নাদিয়া জানান, প্রতিদিন সকালে রান্না শেষ করে অফিসে যেতে হয় এবং সন্তানদের স্কুলে পাঠাতে হয়। কিন্তু কয়েকদিন ধরে গ্যাসের চাপ না থাকায় নির্ধারিত সময়ে রান্না করা সম্ভব হচ্ছে না। আগে যেখানে রান্না শেষ করতে দেড় ঘণ্টার মতো সময় লাগত, সেখানে এখন তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে। অনেক সময় আবার গ্যাস একেবারেই থাকে না।
    মোগরাপাড়া এলাকার এক গৃহিণী বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে আমাদের এলাকায় গ্যাস নেই বললেই চলে। সকালে ঘুম থেকে উঠে দেখি চুলায় গ্যাস নেই। এতে আমরা চরম বিপাকে পড়েছি।”
    এদিকে একই কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করতে পারছেন না। এতে যাত্রী পরিবহনেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
    এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা বলেন, “মহেশখালীর একটি এলএনজি সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ থাকায় সারা দেশেই গ্যাসের সংকট দেখা দিয়েছে। এ কারণে সোনারগাঁসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”
  • সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে।
    শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টায় সোনারগাঁ রানার্সের উদ্যোগে আয়োজিত ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এ এ ঘটনা ঘটে।
    পানামনগরের আমিনপুর মাঠ থেকে ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড় শুরু হওয়ার পর প্রায় অর্ধেক পথ অতিক্রম করলে বালুয়া দিঘিরপাড় এলাকায় টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন।
    আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাকে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
    পরে উন্নত চিকিৎসার জন্য মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী ছিলেন।
    সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬-এর প্রধান আয়োজক শিমুল ভূইয়া জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ নেন। টিপু সুলতানও তাদের একজন ছিলেন। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যুতে আয়োজকরা গভীর শোক প্রকাশ করেছেন।
    এদিকে, প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ আয়োজক কমিটিও টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
  • সোনারগাঁয়ে বিদেশী পিস্তল উদ্ধার

    সোনারগাঁয়ে বিদেশী পিস্তল উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি ; নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
    ​বুধবার (১২ আগস্ট ) রাতে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
    ​র‍্যাব জানায়, উক্ত স্থানটি মাদক ও ছিনতাইয়ের স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সেখানকার একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার করা বিদেশি পিস্তলটি (ওয়ান শুটার গান) বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
  • সোনারগাঁয়ে শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষাকালীন নৌভ্রমণ

    সোনারগাঁয়ে শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষাকালীন নৌভ্রমণ

    নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার উদ্যোগে আনন্দ-উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ষাকালীন নৌভ্রমণ-২০২৬। বুধবার (১২ আগস্ট) উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
    সকালে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌঘাট থেকে চরকিশোরগঞ্জের উদ্দেশ্যে নৌভ্রমণ শুরু হয়। বর্ষার নদীর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে ভ্রমণকালে অংশগ্রহণকারীরা আনন্দ-আড্ডা, মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
    আয়োজকদের পক্ষ থেকে দুপুরের খাবার ও র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়। এতে শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
    সমিতির নেতৃবৃন্দ জানান, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। একই সঙ্গে এটি শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য আনন্দ ও বিনোদনের একটি অনন্য সুযোগ সৃষ্টি করে।
    নৌভ্রমণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার সভাপতি আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক এমরান মিয়া। তাঁদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের সহযোগিতায় পুরো আয়োজনটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
    অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যরা সুন্দর ও ব্যতিক্রমী এ আয়োজনের জন্য সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

  • শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

    শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১১আগস্ট) বিকাল ৩টায় শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে হোসেনপুর জনকল্যাণ সমিতির অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মিলাদ মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ্জালাল সিকদার।

    অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি সিঃ সহ-সভাপতি ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপি সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক মতিন বেপারী,ডাচ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুলহাজ উদ্দিন,শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মনির হোসেন মন্জিল,ফরদি ইসলামিয়া দাখিল মাদরাসা সভাপতি সামছুজ্জামান সাহেব,হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ গনি,ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি গাজী মালেক,৪নং ওয়ার্ডর সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল বাশার,ইউনিয়ন বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক জুয়েল রানা,ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,৫নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক জাকির হোসেন,ইউনিয়ন যুবদল নেতা আল-আলামিন,শম্ভুপুরা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান, ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি নুর হোসেন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলনেতা তরিকুল ইসলাম সরকার।

    এছাড়াও স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, এলাকাবাসী এবং আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
    মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

    দোয়া ও মাহফিলে মরহুম শফিকুল ইসলাম অপুর জীবনের বিভিন্ন দিক এবং তার অবদানের কথা স্মরণ করা হয়।

  • সোনারগাঁয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

    সোনারগাঁয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

    নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নীতিমালা অনুসরণ না করে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দুটি রেস্টুরেন্ট ও একটি মিষ্টির দোকানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরা এবং ঈঁশাখা মিষ্টি ঘরকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

    অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সতর্ক করা হয়।

    অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), কাঁচপুর রাজস্ব সার্কেলের পেশকার বায়েজিদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশের একটি দল।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখা এবং নিরাপদ খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নীতিমালা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট সরকারি বিধান অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন

    একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন

    নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামে গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়ন এবং যুবসমাজের উদ্যোগে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
    রোববার (৯ আগস্ট) দুপুর ২টায় একরামপুর গ্রামে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শম্ভুপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মেজবাহ উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্য, যুবসমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে গ্রামের মাটির রাস্তা ও পাকা সড়ক রাতেও আলোকিত থাকবে। এতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি কমবে এবং বিদ্যুৎ খরচ ছাড়াই পরিবেশবান্ধব উপায়ে আলোর ব্যবস্থা নিশ্চিত হবে।
    স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাসী, প্রবাসী ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প গ্রামের উন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • সোনারগাঁয়ে এসএসসিতে পাসের হার ৭২.৮৮%, দাখিলে ৭৬.৪৬%; জিপিএ-৫ পেল ১৬৮ শিক্ষার্থী

    সোনারগাঁয়ে এসএসসিতে পাসের হার ৭২.৮৮%, দাখিলে ৭৬.৪৬%; জিপিএ-৫ পেল ১৬৮ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এসএসসি পরীক্ষায় পাসের হার ৭২.৮৮ শতাংশ এবং দাখিল পরীক্ষায় ৭৬.৪৬ শতাংশ। দুই পরীক্ষা মিলিয়ে জিপিএ-৫ অর্জন করেছে মোট ১৬৮ জন শিক্ষার্থী।
    প্রকাশিত তথ্যে জানা যায়, সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ৭৩৩ জন উত্তীর্ণ হয়েছে। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন শিক্ষার্থী।
    অন্যদিকে, উপজেলার ১০টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৫৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৪০৬ জন উত্তীর্ণ হয়েছে। দাখিল পরীক্ষায় পাসের হার ৭৬.৪৬ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ৩ জন শিক্ষার্থী।
    ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সোনারগাঁ উপজেলায় এসএসসির তুলনায় দাখিল পরীক্ষায় পাসের হার কিছুটা বেশি। ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
    সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
    তথ্যসূত্র: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

  • টিসিবি ডিলার নিয়োগে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার, সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ সেলিম হোসেন দিপুর

    টিসিবি ডিলার নিয়োগে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার, সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ সেলিম হোসেন দিপুর

    নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁয়ের টিসিবি ডিলার নিয়োগে নিজের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু।
    রোববার (৯ আগস্ট) এক লিখিত প্রতিবাদে তিনি বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত টিসিবি ডিলার সংক্রান্ত প্রতিবেদনে “জামাল হোসেন আমার ভাই” বলে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
    প্রতিবাদে সেলিম হোসেন দিপু দাবি করেন, জামাল হোসেন তার আপন বা রক্তের সম্পর্কের ভাই নন। তিনি পার্শ্ববর্তী এলাকার একজন ব্যক্তি। সোনারগাঁয়ের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে স্নেহ, ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে অনেককে “ভাই” বলে সম্বোধন করা হয়। সেই সামাজিক সম্বোধনকে পারিবারিক সম্পর্ক হিসেবে উপস্থাপন করা অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তিনি।
    তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের মানুষের সঙ্গে তার আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এলাকার অনেকেই তাকে “ভাই” বলে সম্বোধন করেন এবং তিনিও একইভাবে অনেককে “ভাই” বলে ডাকেন। এ ধরনের সামাজিক সম্পর্ককে বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
    সেলিম হোসেন দিপু এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
    তিনি বলেন, “সত্যকে বিকৃত করে সাময়িকভাবে বিভ্রান্তি ছড়ানো গেলেও সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। আমি মিথ্যার বিরুদ্ধে এবং সত্যের পক্ষেই আছি।”

  • অবৈধ গ্যাস সংযোগ নিয়ে তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ, ‘পেটানোর’ নির্দেশ দেওয়ার দাবি এমপি মান্নানের

    অবৈধ গ্যাস সংযোগ নিয়ে তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ, ‘পেটানোর’ নির্দেশ দেওয়ার দাবি এমপি মান্নানের

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ তুলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, তার এলাকায় তিতাসের কর্মকর্তারা গেলে তাদের ‘পেটানোর’ নির্দেশ দিয়েছেন।

    রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

    সভায় এমপি মান্নান বলেন, সোনারগাঁ এলাকায় প্রায় ৬৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের ঘটনায় মামলা হলে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধান আসামি করা উচিত। তার দাবি, এতে অবৈধ সংযোগের প্রবণতা কমে আসবে।

    বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমার থানায় বলে দিয়েছি, তিতাস গ্যাসের কর্মকর্তারা গেলে আগে তাদের পেটানো হবে। তারা অবৈধ সব কাজ করে।” তার এ বক্তব্য নিয়ে সভায় উপস্থিতদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়।

    এ ছাড়া মেঘনা নদীসহ বিভিন্ন নৌপথে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, নদীপথে চাঁদাবাজির সঙ্গে বিআইডব্লিউটিএর কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্তেরও দাবি জানান তিনি।

    আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মধ্যে গোপালগঞ্জ জেলার বাসিন্দা সদস্যদের একটি তালিকাও চান। এ সময় তিনি বলেন, “গোপালগঞ্জের লোকজন নারায়ণগঞ্জ জেলায় বেশি হয়ে গেছে।”

    জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল

    মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল

    নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া।

    রোববার (৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পিরোজপুর পূর্বপাড়া ও পিরোজপুর পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ ব্যক্তি বা দল পরিবর্তন নয়, নীতিগত পরিবর্তন চায়। ২০২৪ সালের জুলাইয়ে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশায় জীবন দিয়েছেন, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

    শাহজালাল মিয়া বলেন, “শুধু ব্যক্তি বা দল পরিবর্তন হলে গণমানুষের প্রকৃত প্রত্যাশা পূরণ হবে না। জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য প্রয়োজন নীতির পরিবর্তন এবং জনকল্যাণভিত্তিক নেতৃত্ব।”

    তিনি দাবি করেন, অতীতে দলীয় বিবেচনায় জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তাই দেশ ও মানুষের কল্যাণে আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীকে সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান তিনি।

    নির্বাচিত হলে সবার অংশগ্রহণে পিরোজপুর ইউনিয়নের মানুষের দারিদ্র্য ও পিছিয়ে পড়া অবস্থা দূরীকরণে কাজ করার প্রতিশ্রুতি দেন শাহজালাল মিয়া। পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও মানুষের অধিকারভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

    তিনি বলেন, “গণমানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার রয়েছে আমার।”

    পথসভায় পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ড. আসগর আলী, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দিন ইসলামসহ নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

  • এমপি আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে খাইরুল ইসলাম সজিবের নিয়োগ

    এমপি আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে খাইরুল ইসলাম সজিবের নিয়োগ

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তাঁর নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে খাইরুল ইসলাম সজিবকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

    শনিবার (৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে জারি করা এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। স্মারক নম্বর: ডিও নং এমপি/নারায়ণগঞ্জ-০৩/২০২৬-৭৫।
    নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, খাইরুল ইসলাম সজিব সংসদ সদস্যের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সমন্বয়মূলক দায়িত্ব পালন করবেন।
    এতে আরও বলা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশক্রমে বহাল থাকবে।

    নিয়োগপত্রে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান আশা প্রকাশ করেন, খাইরুল ইসলাম সজিব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

  • স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

    স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় স্কুল চলাকালে বাইরে ঘোরাফেরা করায় ভুক্তভোগী ছাত্রীকেই টিসি দিয়ে বের করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

    ভুক্তভোগী ছাত্রী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে কাঁচপুর ইউনিয়নের একটি এলাকার বাসিন্দা এবং বাবা পেশায় পোশাক কারখানার শ্রমিক। অভিযুক্ত সাড়ে ১১ বছর বয়সী ছেলে কাঁচপুর রায়েরটেক এলাকার ভাড়াটে। তার বাবা পেশায় রিকশাচালক ও মা পোশাক কারখানার শ্রমিক।

    শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ে দিয়ে স্কুলড্রেস পরা দুই ছাত্রী হেঁটে যাচ্ছে। এ সময় একটি ছেলে পেছন থেকে এক স্কুলছাত্রীকে লাথি মারে। মেয়েটি প্রতিবাদ করলে পেছন থেকে তাকে আবার লাথি মারা হয়।

    খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস আগে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও সপ্তম শ্রেণির দুই ছাত্রী কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের পাশে হাঁটতে যায়। তখন অভিযুক্ত ছেলে পেছন থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে পরপর দুইবার লাথি মারে। ছেলেটির সঙ্গে থাকা কেউ একজন সেটি মুঠোফোনে ভিডিও করে রাখে। বৃহস্পতিবার তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়া হয়।

    এদিকে অভিযুক্ত ছেলেটিকে সালিসে কান ধরে ওঠবস করানোর আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে ছেলেটিকে বলতে শোনা যায়, ‘একটি মেয়েকে আমি লাথি মেরেছি, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সে জন্য আমি মাফ চাচ্ছি। এই ভুল আমার দ্বারা আর হবে না। আমি কাঁচপুর ছেড়ে চলে যাচ্ছি।’

    স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

    শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়েতে স্কুলড্রেস পরা এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারছে একটি ছেলে
    শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়েতে স্কুলড্রেস পরা এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারছে একটি ছেলেছবি: ভিডিও থেকে সংগৃহীত

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় স্কুল চলাকালে বাইরে ঘোরাফেরা করায় ভুক্তভোগী ছাত্রীকেই টিসি দিয়ে বের করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

    ভুক্তভোগী ছাত্রী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে কাঁচপুর ইউনিয়নের একটি এলাকার বাসিন্দা এবং বাবা পেশায় পোশাক কারখানার শ্রমিক। অভিযুক্ত সাড়ে ১১ বছর বয়সী ছেলে কাঁচপুর রায়েরটেক এলাকার ভাড়াটে। তার বাবা পেশায় রিকশাচালক ও মা পোশাক কারখানার শ্রমিক।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ভাইরাল ভিডিও তাঁদের নজরে এসেছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

    ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ে দিয়ে স্কুলড্রেস পরা দুই ছাত্রী হেঁটে যাচ্ছে। এ সময় একটি ছেলে পেছন থেকে এক স্কুলছাত্রীকে লাথি মারে। মেয়েটি প্রতিবাদ করলে পেছন থেকে তাকে আবার লাথি মারা হয়।

    খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস আগে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও সপ্তম শ্রেণির দুই ছাত্রী কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের পাশে হাঁটতে যায়। তখন অভিযুক্ত ছেলে পেছন থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে পরপর দুইবার লাথি মারে। ছেলেটির সঙ্গে থাকা কেউ একজন সেটি মুঠোফোনে ভিডিও করে রাখে। বৃহস্পতিবার তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়া হয়।

    এদিকে অভিযুক্ত ছেলেটিকে সালিসে কান ধরে ওঠবস করানোর আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে ছেলেটিকে বলতে শোনা যায়, ‘একটি মেয়েকে আমি লাথি মেরেছি, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সে জন্য আমি মাফ চাচ্ছি। এই ভুল আমার দ্বারা আর হবে না। আমি কাঁচপুর ছেড়ে চলে যাচ্ছি।’

    ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়েকে লাথি মারার ভিডিওটি এক মাস আগের। স্কুলের সময় বাইরে ঘোরাফেরা করায় স্কুলের স্যাররা বিচার করে আমার মেয়েকে টিসি দিয়ে বের করে দিয়েছে।’ অভিযুক্ত ছেলেটির কোনো বিচার হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। কাজকর্ম করে খাই। এখন এই স্কুলে পড়াতে পারব না। মেয়েকে অন্য স্কুলে ভর্তি করতে হবে।’

    জানতে চাইলে ওই  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়ে ওই দুই ছাত্রীকে টিসি দিয়েছে। যেহেতু ঘটনাটি স্কুলের বাইরে, তাই স্থানীয় লোকজন ছেলে ও ছাত্রীদের বিচার করেছে।

     

  • সোনারগাঁয়ে প্রবাসফেরত ছেলের বিরুদ্ধে মাকে মারধর ও ঘরছাড়া করার অভিযোগ

    সোনারগাঁয়ে প্রবাসফেরত ছেলের বিরুদ্ধে মাকে মারধর ও ঘরছাড়া করার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদী (বড়বাড়ী) এলাকায় প্রবাসফেরত এক ছেলের বিরুদ্ধে নিজ মাকে মারধর, ঘরছাড়া এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
    এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা আক্তার (৪৫) বাদী হয়ে ছেলে ফাহিম মোস্তাকিম আলভীসহ চারজনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগে বলা হয়, ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি ও এনজিও থেকে ঋণ নিয়েছিলেন মা। পরে ছেলেকে দেশে ফিরিয়ে আনতেও বিপুল অর্থ ব্যয় করেন। গত ২৪ জুলাই রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তরা ফাতেমা আক্তার ও তার চাচাতো ভাইকে মারধর করে। এ সময় ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ রয়েছে।
    ভুক্তভোগী চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পরও আসামিরা থানার তলবে সাড়া দেয়নি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিত মা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।