Blog

  • জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

    জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

    নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

    সোমবার বিকেলে শহরের মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চাষাড়া হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মণ্ডলপাড়া ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে মিশনপাড়া মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

    সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।

    এসময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার, মহানগর সেক্রেটারি মনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    বক্তারা বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া ও পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাঁরা জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে আগামী নভেম্বরে গণভোট আয়োজনেরও দাবি জানান।

    মিছিলে অংশগ্রহণকারীরা “গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত কার্যকর করো” এবং “পিআর পদ্ধতিতে নির্বাচন চাই” স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

  • সোনারগাঁয়ে নারীদের নিয়ে “নারীদের কথা” উঠান বৈঠক

    সোনারগাঁয়ে নারীদের নিয়ে “নারীদের কথা” উঠান বৈঠক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ী এলাকায় তৃণমূলের নারী সমাজের উদ্যোগে “নারীদের কথা” শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল

    এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির সংযোজনে “আগামীর অগ্রনায়ক” শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগ করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
    সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন,
    উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া,
    ১ নং সদস্য এজাজ ভুইয়া,
    নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন,
    সাবেক সদস্য সোহেল আরমান,
    এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মামুন, রফিকুল ইসলাম, শান্ত প্রধান, হোসেন মিয়া, স্বাধীন মোল্লা, হায়দার আলী, নাজমুল সাউদ প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন, শাহ আলম হাসু, সোহেল দেওয়ান,
    নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন,
    ধর্ম সম্পাদক আবু সাউদ,
    সনমান্দী ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নয়ন সরকার,
    সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু,
    সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম,
    সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানজিম আহমেদ সাইফুল,
    শাহ জালাল, রবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সোহান সরকার, নাহিদ ইসলাম, এবং দফতর সম্পাদক আবিদ হোসেন

    বক্তারা নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার

    সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১।

    র‌্যাব-১১ সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

    র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সোনারগাঁয়ে জামায়াত কর্মীরকে হত্যার হুমকি বিএনপি নেতাদের

    সোনারগাঁয়ে জামায়াত কর্মীরকে হত্যার হুমকি বিএনপি নেতাদের

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে জামায়াতে ইসলামী কর্মী মো. কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

    জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

    বিবৃতিতে জানানো হয়, ২২ অক্টোবর রাতে বিএনপি কর্মী মুশফিকুর রহমান মোহন মিয়ার নেতৃত্বে দড়িকান্দি এলাকায় কামাল হোসেনের দোকানে হামলা চালানো হয়। পরে ২৪ অক্টোবর রাতে আবারও ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে দোকানে হামলা চালিয়ে কামাল হোসেনকে মারধর ও হত্যার চেষ্টা করে।

    জামায়াত নেতারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

  • সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২জন গ্রেপ্তার

    সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২জন গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশের দ্রুত ও কৌশলী অভিযানে বড় ধরনের একটি অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে।

     

    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রুপের সামনের মহাসড়কে একদল ডাকাত বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যানবাহন থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ ওই এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে ছয়জন ডাকাত দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ দুইজনকে ঘটনাস্থলে ধরে ফেলে। গ্রেপ্তারকৃতরা হলো- ইসলামপুর গ্রামের কবির হোসেন (৪০) ও একই এলাকার সুজন (৩০)।

    গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি রামদা, দুটি সুইচ গিয়ার ও দুটি ছোরা।

    এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত দু’জনসহ মোট আটজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দু’জনকেই গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

    সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতিতে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।”

  • ১৭ বছর জেল-জুলুম সহ্য করেছি, বাকি জীবনও আপনাদের পাশে থাকতে চাই.. মান্নান

    ১৭ বছর জেল-জুলুম সহ্য করেছি, বাকি জীবনও আপনাদের পাশে থাকতে চাই.. মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন “বিগত ১৭ টি বছর জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছি, তবুও একদিনের জন্য আপনাদের ছেড়ে যাইনি। প্রতিটি নেতাকর্মীর পাশে থেকে তাদের জেল-জুলুম থেকে মুক্ত করেছি। জীবনের বাকি সময়টুকু আপনাদের পাশে থেকে মরতে চাই। আপনারা আমাকে সেই সুযোগটা দিন।”

    তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার আমলে জীবন বাজি রেখে আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি সেই অবদান কখনো ভুলিনি। ভবিষ্যতেও আমি যদি নির্বাচন করি, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর যদি না-ও করি, তবুও সোনারগাঁবাসীকে ছেড়ে যাব না— সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই সেবার মাঝে।”

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বরাবো এলাকায় উঠান বৈঠক ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    সভায় সভাপতিত্ব করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম এবং সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা।

    অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সজিব, সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, “সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে বৈধ গ্যাস সংযোগ দেওয়া হবে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন, আমরা জনগণের সেবা করার সুযোগ চাই।”

    তিনি শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

  • সোনারগাঁয়ে জামায়াত–বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৯

    সোনারগাঁয়ে জামায়াত–বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৯

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চরকামালদী এলাকায় পূর্ব শত্রুতার জেরে জামায়াতে ইসলামী সমর্থক ও বিএনপি নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। বর্তমানে আহতরা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    আহত জামায়াত সমর্থক পক্ষের সদস্যরা হলেন আমিনুল ইসলাম (৩৫), রানা (৩০), রোজিনা (৩৩) ও শিউলি (২৭)।

    অন্যদিকে বিএনপি পক্ষের আহতরা হলেন মো: ওসকুরুনি (৩৭), শামীম (২৫),
    সাদেক (৩০), নাদিম (২৬) ও শিপন (৩১)।

    জামায়াত সমর্থক আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, “ওসকুরুনি আগে জাতীয় পার্টির রাজনীতি করত, এখন বিএনপিতে যোগ দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ঘটনার রাতে মাদকাসক্ত অবস্থায় এসে আমার বাড়ির সামনে গালাগালি করে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আমি জামায়াতে ইসলামকে পছন্দ করি বলেই তারা আমার পরিবারের ওপর হামলা চালিয়েছে।”

    অন্যদিকে বিএনপির সহ-সভাপতি ওসকুরুনি পাল্টা অভিযোগ করে বলেন,
    “আমি খোরশেদের চায়ের দোকানে চা খেতে গেলে আমিনুল ইসলাম বিএনপিকে নিয়ে কটূ মন্তব্য করে। কথা কাটাকাটির একপর্যায়ে তার পরিবার মিলে আমাকে আটকে রাখে। খবর পেয়ে আমার সহযোগীরা এসে আমাকে উদ্ধার করে। তাদের পরিবারের সদস্যরা চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অতীতে অটোচুরির মামলায় তাদের দুইজন এখনো জেলে আছে। সেই শত্রুতার জের ধরেই তারা আমার ওপর হামলা চালায়।”

    এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম বলেন,
    “ঘটনাটি শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।”

    এদিকে সংঘর্ষের পর থেকে চরকামালদী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

  • বাড়ি বাড়ি বৈধ গ্যাস সংযোগের বিষয়টি সংসদে প্রথম উঠাবো — ড. ইকবাল

    বাড়ি বাড়ি বৈধ গ্যাস সংযোগের বিষয়টি সংসদে প্রথম উঠাবো — ড. ইকবাল

    নিউজ সোনারগাঁ : জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন,

    “সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মা-বোনদের সবচেয়ে বড় দাবিটা হলো বাড়ি বাড়ি বৈধ গ্যাস সংযোগ — ইনশাআল্লাহ, সংসদে প্রথম এই বিষয়টাই আমি তুলবো।”

    বুধবার (২২ অক্টোবর) সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ও আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

    ড. ইকবাল বলেন,
    “এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়—এটি হবে পরিবর্তনের নির্বাচন। কেউ যেন মনে না করেন শুধু দলের মনোনয়ন পেলেই এমপি হয়ে যাবেন। স্বৈরাচারী কায়দায় ভোটকেন্দ্র দখলের সুযোগ আর দেওয়া হবে না। এবারের নির্বাচনে প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। জনগণের প্রত্যক্ষ ভোটে বিজয় অর্জন করতেই হবে।”

    তিনি আরও বলেন,
    “বাংলাদেশের মানুষ এবার ঠিক করবে—কোন প্রতীকে ভোট দিলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও বেকারত্বের অবসান হবে। সেই প্রতীক হলো দাঁড়িপাল্লা। সব দলকে দেখেছে জনগণ, এবার সময় এসেছে জামায়াতে ইসলামীর বাংলাদেশ গড়ার।”

    গণসংযোগকালে আছর, মাগরিব ও এশার নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন তিনি।

    ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে ড. ইকবাল বলেন,
    “আমরা এমন একটি সোনালী সমাজ গড়তে চাই, যেখানে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটবে। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণ আজ পরিবর্তন, সুশাসন ও শান্তি চায়—ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।”

    নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে উল্লেখ করে তিনি বলেন,
    “নারীর ক্ষমতায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—এটি সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের জন্য।”

    তিনি আরও বলেন,
    “আমাদের কোনো কৃতিত্ব নয়, আল্লাহর অশেষ রহমতে আমরা মুসলমান হয়েছি—তাই আল্লাহর শুকরিয়া আদায় করি। কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ‘হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর যেমন ভয় করার অধিকার, এবং মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না।’ অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে—ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়—ইসলাম অনুসরণ করলেই প্রকৃত মুসলমান হওয়া সম্ভব।”

    তিনি আহ্বান জানিয়ে বলেন,
    “ভোট দেওয়ার আগে বিবেক দিয়ে ভাবুন—কাকে ভোট দিলে আল্লাহ খুশি হবেন। এবারের নির্বাচনে যদি কেউ দশজনের ভোট একজনে দেওয়ার স্বপ্ন দেখে, আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। জনগণের ভোটে এবার পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ইনশাআল্লাহ।”

    গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ নজরুল ইসলাম মানিক, সেক্রেটারি আজিজুল ইসলাম নিলয়, সহসভাপতি হাফেজ শহীদুল্লাহ প্রমুখ।

  • সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    সোনারগাঁয়ে ৩টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে তিনটি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এবং তিতাস গ্যাসের ম্যানেজার (প্রকৌশলী) সুরঞ্জিত।
    অভিযান চলাকালে ইকোনমিক জোনের গেটের পূর্ব পাশে একটি, পশ্চিম পাশে একটি ও বিপরীত পাশে আরও একটি চুনা কারখানা এক্সকেভেটরের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়।

    পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

  • সোনারগাঁয়ে রাইট অফ ওয়ে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    সোনারগাঁয়ে রাইট অফ ওয়ে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বাড়ি মজলিস, মোগড়াপাড়া চৌরাস্তা পূর্বপাশ, হাবিবপুর, কোম্পানিগঞ্জ, রতনপুর, ভবনাথপুর, চর ভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্দর, উদ্ধমগঞ্জ, সাহাপুর ও বৈদ্যেরবাজার এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও “রাইট অফ ওয়ে” কাজের জন্য এই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালীন সময়ে সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

  • সোনারগাঁ জি. আর স্কুলের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক মিজান

    সোনারগাঁ জি. আর স্কুলের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক মিজান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১২৫ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ-এর গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুন

    রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন এর নিকট আনুষ্ঠানিকভাবে তিনি স্কুল শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক অভিভাবক, সমর্থক ও সহকর্মী উপস্থিত ছিলেন।

    মিজানুর রহমান মামুন ছাড়াও একই পদে দুলাল মিয়াআনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিতব্য নির্বাচনে এই তিনজন প্রার্থীর মধ্যে থেকে অভিভাবকরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুইজনকে নির্বাচিত করবেন।

    অন্যদিকে, কলেজ শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিয়াকত হোসেনমো. মোশাররফ হোসেন। তাদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এছাড়া সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে হাওয়া আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনিও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

  • নারী উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি – ইমতিয়াজ বকুল

    নারী উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি – ইমতিয়াজ বকুল

    নিউজ সোনারগাঁ : স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, ক্ষমতায় গেলে নারী উন্নয়নে বিশেষ উদ্যোগ নিবে বিএনপি । নারীরা যাতে ঘরে বাইরে সব জায়গায় তাদের নিরাপত্তা পায় তা নিশ্চিত করা হবে। পুরুষের পাশাপাশি নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার দেয়া হবে।

    রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভবনাথপুর এলাকায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে “আগামীর অগ্রনায়ক” শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
    এ সময় ইমতিয়াজ বকুলের সাথে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার সানোয়ার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সদস্য মহসিন সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা নওয়াব সরকার, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফজলুল সরকার, আবুল কালাম,পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হান্নান মিয়া,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন,সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মাহবুব হোসেন লিমান প্রমুখ।

  • বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের নাম ব্যবহার করে মিথ্যা বক্তব্য প্রচারের প্রতিবাদ

    বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের নাম ব্যবহার করে মিথ্যা বক্তব্য প্রচারের প্রতিবাদ

    প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের নাম ও ছবি ব্যবহার করে একটি মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

    রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, “সাম্প্রতিক সময়ে আমার নামে একটি ভুয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

    তিনি আরও বলেন, “আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল—বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শে বিশ্বাসী একজন কর্মী। আমি আমাদের দলের গৌরবময় নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনাতেই রাজনীতি করছি এবং ভবিষ্যতেও তাঁদের নেতৃত্বে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

    মান্নান বলেন, “আমি আমার দল বিএনপিকে গভীরভাবে ভালোবাসি এবং দলের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার দল যা সিদ্ধান্ত নেবে, আমি সেটিকেই পূর্ণভাবে মেনে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”

    তিনি সবার উদ্দেশে বলেন, “গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে শুধুমাত্র আমার অফিসিয়াল পেজ ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।”

    বিবৃতির শেষে আজহারুল ইসলাম মান্নান বলেন, “গণতন্ত্রের বিজয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ।”

  • সোনারগাঁয়ে অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    সোনারগাঁয়ে অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৩ নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন খাঁনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে সাদিপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

    লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া বাজার থেকে ৪ নং ওয়ার্ডের রতন মার্কেট পর্যন্ত গণসংযোগ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা মোহাম্মদ আলী মোহন, সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্বাস আলী, মাসুদ ভূঁইয়া, মোমেন, মোশারফ, স্বপন, সেলিম, হাসেম, দুলাল মিয়া, সালাউদ্দিন, মাহাবুব, জামাল হোসেন, ছাদ্দামসহ সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

    সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আষারিয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

    সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দিলে দুই আরোহী পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

    আটককৃতরা হলেন— মোঃ শাহরিয়ার মাহমুদ (৩৫), জেলার বন্দর থানার ইস্পাহানি গ্রামের-বির আহম্মেদ এর ছেলে ও ওবায়দুল হক (৪০), উপজেলার বারদি ইউনিয়নের সেনপাড়া গ্রামের আঃ সাত্তারেরর ছেলে।

    গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-ল-৬৭-১৫৮৩ নম্বরের একটি YAMAHA FZ-S Version 4.0 মোটরসাইকেল জব্দ করা হয়।

    এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান।

  • আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিবো—স্বপ্নের দেশ গড়বো: ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিবো—স্বপ্নের দেশ গড়বো: ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    সোনারগাঁ নিউজ :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিন—স্বপ্নের দেশ গড়ুন। এবারের নির্বাচন ঈমান ও ইসলামের সাথে জড়িত।”

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সোনারগাঁয়ের শম্ভপুরা ও পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, দুর্গাপ্রসাদ, কাজীরগাঁও, চৌধুরীগাঁও ও তাতুয়াকান্দি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

    ড. ইকবাল বলেন, “আমার মতো অনেক ইকবালই ভোট চাইতে আসবে, কিন্তু ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন—কাকে ভোট দিলে আল্লাহ খুশি হবেন, কোন দলকে ভোট দিলে দূর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও জুলুম বন্ধ হবে। এবারের নির্বাচনে স্বৈরাচারী কায়দায় কেন্দ্র দখলের কোনো সুযোগ দেয়া হবে না।”

    তিনি আরও বলেন, “আল্লাহ আমাদের মুসলমান করে বানিয়েছেন, এজন্য তাঁর কাছে শুকরিয়া আদায় করছি। একজন প্রকৃত মুসলমান জীবনের প্রতিটি ক্ষেত্রে—ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম অনুসরণ করে। তাই আমাদের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদীসের আলোকে নিতে হবে।”

    ড. ইকবাল হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার কেউ যদি দশজনের ভোট একজনে দেয়ার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের ভোটে ইনশাআল্লাহ এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট।”

    গণসংযোগে স্থানীয় জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।