Blog

  • সোনারগাঁয়ে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিন চোর আটক

    সোনারগাঁয়ে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিন চোর আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিন চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

    আটককৃতরা হলেন মসলন্দপুর গ্রামের মামুন ও স্বপন এবং বিশ্নাদী গ্রামের রফিকুল। এসময় তাদের সঙ্গে থাকা আরেক সহযোগী বকুল পালিয়ে যেতে সক্ষম হয় বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন।

    স্থানীয়রা জানান, রাতে তারা ট্রান্সফরমারের তার কেটে খুলে নেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে। পরে তিনজনকে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি নিশ্চিত হন।

    এলাকাবাসীরা জানান, আটককৃত চোরদের সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

    স্থানীয়দের ধারণা, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং এর আগেও এলাকাজুড়ে বিদ্যুৎ সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।

  • মুসল্লিদের সাথে এনসিপি নেতার সৌজন্যে সাক্ষাত

    মুসল্লিদের সাথে এনসিপি নেতার সৌজন্যে সাক্ষাত

    সোনারগাঁ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর জামে মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিন মাহমুদ।

    নামাজ শেষে তিনি মুসল্লী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত মুসল্লীরা তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং জনগণের পাশে থাকার অংশ হিসেবেই নিয়মিত ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তুহিন মাহমুদ।

  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই- প্রিন্সিপাল ড. ইকবাল

    ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই- প্রিন্সিপাল ড. ইকবাল

    নিউজ সোনারগাঁ : ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানযীমুল উম্মা পরিবার, অভিভাবক, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বাসীসহ দেশবাসীকে আল কোরআনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান, প্রিন্সিপাল ড. মো.ইকবাল হোসেন ভূঁইয়া- প্রিন্সিপাল সোনারগাঁ আইডিয়াল কলেজ ও মাননীয় সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ-৩, (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ)।

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাংরোডে গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরবেলা তানযীমুল উম্মাহ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ এর দ্বিতীয় অধিবেশনে
    প্রধান অতিথি হিসেবে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া এ কথা বলেন।

    তার আগে প্রথম অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মাদ ইকবাল, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক জনাব হযরত মাওলানা শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ।খতিব সুবহানবাগ জামে মসজিদ ঢাকা-আলোচক (এ.টি.এন বাংলা)। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কবির হোসেন প্রিন্সিপাল তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখা।

    এ সময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোহাম্মাহ আসলাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আসাদুজ্জামান – অভিভাবক সদস্য তানযীমুল উম্মাহ মাদরাসা ও সেক্রেটারি সোনারগাঁ দক্ষিণ জামায়াত।

    আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মু. রিদওয়ানুর রহমান, শাখা সহকারী মো. কুতুবুদ্দিন, বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ ও শিক্ষার্থীগণ।

  • কাঁচপুর সেতুর উপরে দূর্ঘটনায় দুই যুবক নিহত

    কাঁচপুর সেতুর উপরে দূর্ঘটনায় দুই যুবক নিহত

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছে। তাদের বয়স হবে আনুমানিক ২৪ থেকে ২৫ বছর। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কাঁচপুর সেতুর উপরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

    শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল।

    এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরে ট্রাক রেখে ওই দুইজন লোক রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়। লাশ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

  • আড়াইহাজারে ইউপি সদস্য সোহেল হত্যা: গণপিটুনি নাকি পরিকল্পিত খুন?

    আড়াইহাজারে ইউপি সদস্য সোহেল হত্যা: গণপিটুনি নাকি পরিকল্পিত খুন?

    সোলায়মান হাসান,

     নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউপি সদস্য সোহেল মিয়া (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও উত্তেজনা। কেউ বলছেন, চাঁদাবাজির সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। আবার নিহতের পরিবার দাবি করছে, এটি আসলে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, যার নেপথ্যে রয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র।

    সোমবার সকালে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সোহেল এলাকায় চাঁদা দাবি ও অস্ত্রের ভয়ভীতি দেখাতেন। এসময় ক্ষুব্ধ জনতা তাকে ধরে বেধড়ক মারধর করলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তবে নিহতের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ইউপি সদস্য হওয়ার পর সোহেল অসামাজিক কর্মকাণ্ড ছেড়ে দিয়ে মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হন। সম্প্রতি তিনি একাধিক মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করেন এবং মাদকসহ ধরা পড়ার ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এতে মাদকচক্র ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে ফাঁদ পাতে।

    সোহেলের স্বজনদের অভিযোগ, গণপিটুনির নামে সাজানো নাটকের আড়ালে আসল খুনিদের আড়াল করার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

    আড়াইহাজার থানার ওসি জানান, ঘটনার ভিডিও ফুটেজসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পরই পরিষ্কার হবে এটি গণপিটুনি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।

    স্থানীয়রা জানান, সোহেল ছিলেন প্রভাবশালী রাজনৈতিক পক্ষের সমর্থক। ইউপি সদস্য হওয়ার পর তিনি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর টার্গেটেও পরিণত হন। মাদকচক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার প্রভাব ও গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছিল, যা প্রতিপক্ষের চোখে বিষ হয়ে দাঁড়ায়।

    ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে জনতার হাতে সোহেলকে পেটানো হচ্ছে। এতে অনেকেই প্রশ্ন তুলছেন—যদি এটি সাধারণ গণপিটুনি হয়, তবে ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিল না কেন।

    গণপিটুনি নাকি পরিকল্পিত খুন—এখনো সেই প্রশ্নের উত্তর মিলেনি। তবে নিহতের পরিবারের দাবি, মাদকচক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার খেসারত দিতে হয়েছে সোহেল মেম্বারকে।


    আপনি চাইলে আমি এই নিউজটিকে ছোট সংস্করণে ব্রেকিং নিউজ স্টাইলেও সাজিয়ে দিতে পারি। চাইবেন কি?

  • সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা বিএনপি সভাপতি মান্নান

    সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা বিএনপি সভাপতি মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

    রবিবার সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, রাকিবসহ আরও অনেকে।

  • মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়েত ইসলামের সংবাদ সম্মেলন

    মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়েত ইসলামের সংবাদ সম্মেলন

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে উপজেলার হাবিবপুর এলাকায় সংগঠনটির শাখা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

    সংবাদ সম্মেলনে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা বলেন, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন আবদুল হামিদ তুষার। সম্প্রতি তিনি স্থানীয় মাদকচক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। এ ঘটনায় মেস মালিক রাশেদুল ইসলাম বাড়ির মালিক আল আমিনকে বিষয়টি জানান। পরে ভাড়ার টাকা পরিশোধ করে বাসা ছাড়তে বলা হলে তুষারের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও পরে মারধরের ঘটনা ঘটে।

    তিনি অভিযোগ করে বলেন, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ মিথ্যা গল্প তৈরি করে প্রচার করছে যে “জামায়াতের কর্মসূচিতে অংশ না নেওয়ায় দিনমজুরকে মারধর করা হয়েছে।” অথচ বাড়ির মালিকের জামায়াতের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এটি মূলত তুষারের মাদক ব্যবসাকে আড়াল করার একটি ষড়যন্ত্র।

    জামায়াতের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মিথ্যা সংবাদ শুধু সংগঠনের সুনাম ক্ষুণ্নই করেনি, বরং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। প্রকৃত ঘটনা জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    এ সময় বাড়ির মালিক আল আমিন, শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

  • নোয়াগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    নোয়াগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক আতিক তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আতিক তালুকদার সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিয়োগ, আর্থিক লেনদেনসহ বিদ্যালয়ের কার্যক্রমে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ ব্যবহার না হওয়া, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগও তোলা হয়েছে। এসব কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং পাঠদানের পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

    এছাড়া শিক্ষা কর্মকর্তাদের অযাচিত প্রভাব খাটানো, দায়িত্বশীল পদে অবৈধ হস্তক্ষেপ এবং সরকারি বিধিমালা উপেক্ষা করে এক বছর আগের এডহক কমিটি বহাল রাখার অভিযোগও উত্থাপিত হয়েছে।

    অভিভাবক মো. আলমগীর হোসেন বলেন, “আমাদের অভিযোগ কোন ব্যক্তিগত বিষয়ে নয়। সম্মানিত অভিভাবক ও স্থানীয়দের অবজ্ঞা করে প্রধান শিক্ষক আধিপত্য বিস্তার করছেন। তিনি নিয়মকানুন মানছেন না, যা অত্যন্ত দুঃখজনক।”

    বিদ্যালয়ের জমিদাতা হাজী আবুল কাশেম জানান, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না এবং নিয়োগে অর্থনৈতিক লেনদেনের মতো অনিয়মে জড়িত। এজন্য মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

    এ বিষয়ে নোয়াগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক আতিক তালুকদারের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

    অন্যদিকে সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, “বিষয়টি আমার জানা আছে। যেহেতু অভিযোগটি মহাপরিচালকের নিকট দেওয়া হয়েছে, তাই সেখান থেকে নির্দেশনা পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নেবো।”

    অভিভাবক ও এলাকাবাসীর দাবি, তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিদ্যালয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে।

  • আড়াইহাজারে মাইকে ঘোষনা দিয়ে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

    আড়াইহাজারে মাইকে ঘোষনা দিয়ে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

    নিউজ সোনারগাঁ : আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে সোহেল রানা নামে এক ইউপি সদস্যকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিয়াপাড়া  এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত সোহেল মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াপাড়ায় সায়েম নামে এক ব্যক্তি দোকার নির্মাণ করছিলেন। সোমবার সকল ৯টার দিকে সোহেল তার তিন সহযোগিকে নিয়ে সায়েমের কাছে চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাকে মারধর করলে স্থানীয়রা গিয়ে গ্রামের মসজিদের ইমামকে জানিয়ে মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। এ সময় বিক্ষুদ্ধরা সোহেলকে ঘেরাও করে গণপিটুনি দিলে সোহেল ঘটনাস্থলেই নিহত হন। তবে তার সহযোগীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে স্থানীয়রা অনেকে জানিয়েছেন পূর্ব শত্রুতার জের ধরে মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাঁদাবাজির নাটক সাজিয়েছে প্রতিপক্ষরা। কারণ নিহতের বাবা মকবুল হোসেন গত চারদিন আগে মারা গেছে বলে জানান স্থানীয়রা। এর কিছুদিন আগে তার বাড়ীঘরে হামলা করে আগুন দিয়েছিল স্থানীয় একটি গ্রুপ।

    আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, নিহত সোহেল ও তার সহযোগিদের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও দস্যুতাসহ অনন্ত ১০টি মামলা রয়েছে। তবে চাঁদাবাজির অভিযোগে পিটুনিতে নিহতের ঘটনার তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে পূজায় ঘুরতে এসে অটোরিকশা দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

    সোনারগাঁয়ে পূজায় ঘুরতে এসে অটোরিকশা দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূজা মণ্ডপে বেড়াতে এসে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত অভয় দাস কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।

    নিহতের স্বজন অপু দাস জানান, সম্প্রতি পরিবারসহ সোনারগাঁয়ের কাবিলগঞ্জে পিসির বাড়িতে বেড়াতে আসে অভয়। সন্ধ্যায় সে পরিবার নিয়ে নিকটস্থ ঋষীপাড়া পূজা মণ্ডপে ঘুরতে বের হয়। এসময় একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অভয় দাসের মৃত্যু হয়।

    স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করা হবে   –  গিয়াস উদ্দিন

    দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করা হবে – গিয়াস উদ্দিন

    নিউজ সোনারগাঁ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন,দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজদের প্রতিহত করা হবে, যারা এ অপকর্মের সাথে  জড়িত আছেন সাবধান হয়ে যান নয়তো বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আপনাদের প্রতিহত করা হবে।  বিএনপিকে ভালো মানুষ দিয়ে নেতৃত্ব দিতে হবে। এ দলকে ভালো মানুষ দিয়ে নেতৃত্ব না দিতে পারলে বিএনপির বদনাম হবে।

    শুক্রবার বিকেলে পৌর এলাকার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনারগাঁ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন।

     

     

    গিয়াসউদ্দিন আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন। বিএনপি এ আসনগুলোতে যাকে মনোনীত করবেন তাদের পক্ষেই কাজ করতে হয়ে। এখানে কোন ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে দলীয় প্রতীকে গুরুত্ব দিতে হবে।

     

    তিনিও একটি আসন থেকে মনোনয়ন চাইবেন। সোনারগাঁবাসীর দাবি প্রেক্ষিতি তিনি নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন চাইবেন। তাকে এ আসন থেকে মনোনয়ন দেওয়া হলে নির্বাচিত হয়ে শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কাজ করে যাবেন। সোনারগাঁকে তার পুরানো ঐতিহ্যের ফিরিয়ে আনা হবে। আমাদের সন্তানদের সু নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন করা হবে।

     

    তিনি আরো বলেন, স্বৈরশাসকের বিরুদ্ধে গত ১৬ বছর আন্দোলন, সংগ্রাম করে বিএনপিকে সংগঠিত করে রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু তাই নয়, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে হাসিনা সরকারের বিধস্ত বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের মানুষকে তার প্রতি আস্থা রাখার আহবান জানিয়েছেন।

     

     

    সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাসিরউদ্দিন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুন অর রশিদ পাপ্পু প্রমুখ।

  • আমি শুধু উন্নয়নের স্বার্থে আওয়ামী–জাপা এমপির সঙ্গে ছবি তুলেছি : মামুন

    আমি শুধু উন্নয়নের স্বার্থে আওয়ামী–জাপা এমপির সঙ্গে ছবি তুলেছি : মামুন

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের পানামা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি দীর্ঘদিন সুনামের সঙ্গে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি কিছু অসাধু মহল বিভিন্ন ফেক আইডি ও অনুমোদনহীন অনলাইন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও বলেন, “একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে আমার মানহানি করার চেষ্টা চালাচ্ছে। সরকারি বরাদ্দ নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সাবেক সাংসদদের সঙ্গে আমার ছবি থাকলেও আমি কখনো আওয়ামী লীগ বা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, কোনো পদ-পদবিও নেই বা ছিল না। শুধু উন্নয়নের স্বার্থে সুসম্পর্ক রেখেছি।”

    মামুন অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ওই ছবিগুলোকে পুঁজি করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কোনো দলের সক্রিয় কর্মী বা পদধারী।”

    ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়ে তিনি জানান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্যের সর্বসম্মত রেজুলেশনের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কাউকে অর্থ দিতে হয়নি। এ প্রক্রিয়ায় সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনেরও কোনো সম্পৃক্ততা নেই। মনগড়া সংবাদ প্রকাশ করে তাকে ও তার পরিবারকে হেয় করার চেষ্টা চালানো হচ্ছে।

    তিনি আরও জানান, ইতোমধ্যে ফেক আইডি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে তিনি আশা প্রকাশ করেন যে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত এসব মূল হোতাদের গ্রেপ্তার করবে।

    সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন সকল সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।

  • দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ — জামায়াত নেতা ড. ইকবাল

    দেশের মানুষ বুঝে গেছে কাদের হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ — জামায়াত নেতা ড. ইকবাল

    নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এসময় দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চান তিনি।

    গণসংযোগে সঙ্গী ছিলেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসদুজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় জামায়াতের অসংখ্য কর্মী-সমর্থক।

    প্রচারণাকালে ড. ইকবাল বলেন,
    “দেশের মানুষ এখন বুঝে গেছে—কাদের হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ। আল কোরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের লক্ষ্যে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। তাই বৃষ্টির দিনেও মানুষের দ্বারে দ্বারে ছুটছি। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।”

    তিনি আরও বলেন,
    “৫ আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় হলে তার প্রমাণ সংরক্ষণ করতে হবে। আমি নির্বাচিত হলে সোনারগাঁয়ের প্রতিটি মজলুমের পাশে দাঁড়াব, তাদের অধিকার ফিরিয়ে দেব।”

    ড. ইকবাল হোসাইন ভূঁইয়া জোর দিয়ে বলেন,
    “সোনারগাঁয়ে যত প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তিই থাকুক না কেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতিশ্রুতির জায়গা থেকে রাজনীতি করছে।

  • সোনারগাঁয়ে হঠাৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চরম ভোগান্তি

    সোনারগাঁয়ে হঠাৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চরম ভোগান্তি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার দৌলরবাগ এলাকায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ আবাসিক গ্যাস লাইন বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে এলাকার শতাধিক পরিবারের ঘরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে রান্নাবান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে চরম বিপাকে পড়েছেন তারা।

    স্থানীয়রা জানান, হঠাৎ গ্যাস না থাকায় শিশু ও বৃদ্ধদের খাবার তৈরি করতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে রান্না করা খাবার কিনে খাচ্ছেন। এতে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা।

    একজন বাসিন্দা অভিযোগ করে বলেন, “কোনো ধরনের নোটিশ ছাড়া গ্যাস বন্ধ করা অমানবিক। অন্তত আগে জানালে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।”

    এলাকাবাসীর অনেকে জানান, বিকেলে এ ঘটনায় তারা বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।

    এদিকে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, লাইনের অনিয়মিত ব্যবহার ও বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকতে পারে।

    অন্যদিকে, সোনারগাঁ জোনাল ম্যানেজার বলেন, পৌর এলাকার আশপাশে কোনো গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হয়নি। কী কারণে দৌলরবাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে—তা জানার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

    এলাকাবাসীর দাবি, অবিলম্বে গ্যাস সংযোগ চালু করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে যথাযথ নোটিশ প্রদান নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

  • জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

    জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

    নিউজ সোনারগাঁ : জলাবদ্ধতা নিরসনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডের পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে। বুধবার দুপুরে খাসনগর দিঘীর পূর্বপাড়ে পাঁচ গ্রামের কয়েক শত নারী, পুরুষ ও শিশু একত্রিত হয়ে এ মানববন্ধনে অংশ নেয়।
    মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের খাসনগর দিঘীর পূর্বপাড়, দৌলেরবাগ, হাতকোপা এবং ৮নং ওয়ার্ডের চৌদানা গ্রামসহ মোট পাঁচটি গ্রামের মানুষ প্রতি বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের খাল ভরাট করে ফেলায় এখানে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এখানকার রাস্তা ও গ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছে ফলে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগের শিকার হচ্ছে।
    স্থানীয়রা অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষার্থীরা নোংরা পানি ডিঙিয়ে যাতায়াত করে এতে তারা পানি–বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া মুসল্লিরা পানির কারণে মসজিদে যেতে পারে না। প্রাত্যহিক নানা কাজকর্মেও বিঘ্ন ঘটছে এ জলাবদ্ধতার কারণে।
    এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সোনারগাঁ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
    এ ব্যাপারে  সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সাথে  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

  • সোনারগাঁয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগে আল মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগে আল মুজাহিদ মল্লিক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিতে অংশ নেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া মার্কেটে দোকানপাটে লিফলেট বিতরণ করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন—সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুহুল আমিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিদ হাসান, উপজেলা ছাত্রদল নেতা নুরুজ্জামান, এস এম শিহাব, ওমর ফারুক, শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, জামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জিসাস, উপজেলা ছাত্রদল নেতা সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    লিফলেট বিতরণকালে আল মুজাহিদ মল্লিক বলেন,
    “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি এলাকায় কর্মসূচি চলছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে সবসময় সৎভাবে রাজনীতি করেছি। আজ মোগরাপাড়া ইউনিয়নবাসীর ব্যাপক সাড়া পেয়েছি, ভবিষ্যতেও সবাইকে নিয়ে এগিয়ে যাব। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি সুন্দর দেশ। বেকারত্ব দূর হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে।”

    তিনি আরও বলেন,
    “আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুন্দর ও মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।”